Friday, August 7

Month: February 2022

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

এক্সক্লুসিভ, খেলা, বিনোদন
তালাক যথাযথভাবে হয়নি জেনেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের আদেশ আজ। ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন— তামিমার মা সুমি আক্তার। এ মামলায় গত বছরের ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। অভিযোগ গ...
আজ নায়িকা নিপুণের ভাগ্য নির্ধারণ

আজ নায়িকা নিপুণের ভাগ্য নির্ধারণ

এক্সক্লুসিভ, বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল আবেদনের শুনানি হবে আজ। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণ আপিল আবেদন করেন। নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আপিল করলে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির দিন ধার্য করেন। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে সাধারণ সম্পাদক হিসাবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত এর আগে সোমবার স্থগিত করেন হাইকোর্ট। জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন,...
শপথ নিলেন আইভী

শপথ নিলেন আইভী

বাংলাদেশ, রাজনীতি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী। মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ নেওয়ার জন্য সকালেই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ জন কাউন্সিলর উপস্থিত হন। পরে গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্...
কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যাবে অন্য ডিভাইস

কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যাবে অন্য ডিভাইস

তথ্য ও প্রযুক্তি
প্রযুক্রি জায়ান্ট মাইক্রসফট তাদের উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে। মাইক্রোসফট রিমোট ডেস্কটপ (Microsoft Remote Desktop)-এর মাধ্যমে নিজেদের উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যাবে অন্যান্য ডিভাইস। আজকের যুগান্তর টিপসে জানাই কীভাবে পিসির সঙ্গে অন্য ডিভাইস কানেক্ট করবেন। কম্পিউটারের সঙ্গে অন্য ডিভাইস কানেক্ট করার উপায়- * উইন্ডোজ কম্পিউটার রিমোটলি অ্যাকসেস করার জন্য প্রথমেই ওপেন করতে হবে সেটিং অপশন, সেখান থেকে ওপেন করতে হবে সিস্টেম অপশন, তারপর ওপেন করতে হবে রিমোট ডেস্কটপ এবং সেটিকে সিলেক্ট করতে হবে। * এরপর নেক্সট স্ক্রিনে দেখতে পাওয়া যাবে টগল। অন্যান্য ডিভাইসের সঙ্গে আপনার কম্পিউটার কানেক্ট করা আছে কি না তা দেখে নিতে হবে। * এরপর নিজেদের কম্পিউটারে ইউন্ডোজ ১০ থাকলে টগলের নিচে থাকা অ্যাডভান্স সেটিং ক্লিক করতে হবে। নিজেদের কম্পিউটারে উইন্ডোজ ১০ থাকলে টগলের পাশে ...
গর্ভকালে নারীর বুকে ব্যথা হয় কেন, কী করবেন?

গর্ভকালে নারীর বুকে ব্যথা হয় কেন, কী করবেন?

নারী ও শিশু, স্বাস্থ্য
গর্ভধারণকালে অনেক নারী বুকে ব্যথা অনুভব করেন। কারও কারও স্তনে ব্যথা হয়। এতে অনেকেই ঘাবড়ে যান এই ভেবে যে, স্তন ক্যান্সার হয়েছে! স্তনে আঘাতের কারণেও এমনটি হতে পারে। আবার গর্ভকালে অন্তঃসত্ত্বাদের স্তনের আকার পরিবর্তন একটা স্বাভাবিক ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আজিজুর রহমান। দেহে হরমোনের পরিবর্তনে কিশোরী মেয়েদের যখন পিরিয়ড হয় প্রকৃতিগতভাবেই তারা তাদের স্তনে হালকা ব্যথা অনুভব করে থাকেন। অনেক সময় পিরিয়ড হওয়ার আগেও স্তনে ব্যথা হয়। পিরিয়ড হওয়ার আগে ও পরে দেহে হরমোনের পরিবর্তনের কারণেই এ ব্যথা হয়ে থাকে। তাই ভয়ের কোনো কারণ নেই। পিরিয়ড শেষ হয়ে গেলে এ ব্যথা থাকে না। আবার গর্ভকালীন গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করেন। সাধারণত গর্ভবতীর গর্ভাবস্থা তিন মাস চলাকালীন স্তনে ব্যথা হওয়া শুরু...
পবিত্র রজব মাসে মহানবীর (সা.) আমল

পবিত্র রজব মাসে মহানবীর (সা.) আমল

ইসলাম
আজ মঙ্গলবার, পবিত্র রজব মাসের ৬ তারিখ। রজব মাসে বিশ্বনবী (সা.) বিশেষ নফল ইবাদতে রত হতেন আর অনেক বেশি নফল রোজা রাখতেন। পবিত্র কুরআনে যে চারটি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে, মাহে রজব তার একটি। আরবি সপ্তম মাস রজব। হাদিসে এসেছে, হজরত আবু বাকরা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, ১২ মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক আর তা হচ্ছে- যিলক্বদ, যিলহজ, মহররম আর চতুর্থ মাসটি হল-রজব, যা জুমাদাল উখরা ও শা’বান মাসের মধ্যবর্তী মাস (সহিহ বোখারি)। অন্যান্য মাসের মতো রজব মাসের জন্য বিশেষ কিছু নফল আমল রয়েছে, যা আমল করলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি এবং জান্নাত লাভের পথ সুগম হবে। হাদিস পাঠে জানা যায়, যখন রজব মাস শুরু হত, তখন মহানবী (সা.) দুই হাত তুলে এ দোয়া পাঠ করতেন এবং সাহাবাদের পড়তে বলতেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাও ওয়া শাবানা ও...
অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই পাকিস্তান সফরে যাচ্ছেন উসমান খাজা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই পাকিস্তান সফরে যাচ্ছেন উসমান খাজা

খেলা
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে না থেকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ দেশ পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজা। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গিয়েও ম্যাচ শুরুর ঠিক ঘণ্টাখানেক আগে নিরাপত্তার কথা বলে সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের এমন সিদ্ধান্তের কারণেই পরের মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের, তারা সেই সফর বাতিল করে। আগামী মার্চে ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। সফরের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অজি তারকা ক্রিকেটাররা। তার কারণ জানুয়ারি মাসে পাকিস্তানের বেলুচিস্তানের দুটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় ৭ সেনা সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা পাকিস্তান সফর নিয়ে বেশ শঙ্কিত। এমন শঙ্কার মধ্যেই সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত ন...
জমি ইজারা বাংলাদেশের সহযোগিতা চায় দক্ষিণ সুদান

জমি ইজারা বাংলাদেশের সহযোগিতা চায় দক্ষিণ সুদান

জাতীয়, বাংলাদেশ
বিস্তীর্ণ এলাকাজুড়ে পড়ে থাকা অনাবাদী জমি বাংলাদেশকে ইজারা দিয়ে ফসল উৎপাদনে সহযোগিতা চেয়েছে পূর্ব-মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। মঙ্গলবার বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভুইয়া প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠক শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, দক্ষিণ সুদানে ছয় লাখ বর্গকিলোমিটারের বেশি জমি রয়েছে। এর বেশির ভাগ জমি পতিত পড়ে থাকে, চাষাবাদ হয় না। এ বিশাল এলাকাকে কৃষি উৎপাদনের আওতায় এনে অনেক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সে দেশের সরকারের মালিকানায় বা খাস জমি ইজারা নিয়ে ফসল উৎপাদনের ব্যাপারে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। আব্দুর রাজ্জাক আরও বলেন, দক্ষিণ সুদানে কী...
বিদেশি পর্যটকদের জন্য মার্চেই খুলছে মালয়েশিয়ার সীমান্ত

বিদেশি পর্যটকদের জন্য মার্চেই খুলছে মালয়েশিয়ার সীমান্ত

আন্তর্জাতিক
আগামী ১ মার্চ থেকে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে বাইরের বিভিন্ন দেশের যেসব পর্যটক মালয়েশিয়ায় প্রবেশ করবেন- তাদের বেলায় আর থাকছে না বাধ্যতামূলক কোয়ারেন্টিন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও করোনা মহামারি প্রতিরোধ বিষয়ক সরকারি উপদেষ্টা কমিটি ন্যাশনাল রিকভারি কাউন্সিলের (এনআরসি) প্রধান মুহিউদ্দিন ইয়াসিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ‘এর অর্থ হলো— পর্যটক ও বিনিয়োগকারীরা আবার নিশ্চিন্তে দেশে প্রবেশ করতে পারবেন, এয়ারএশিয়া (মালয়েশিয়ার সরকারি বিমান পরিষেবা সংস্থা) ফের বিনা বাধায় আকাশে উড়বে’- সংবাদ সম্মেলনে বলেন মুহিউদ্দিন ইয়াসিন। করোনা সংক্রমণ ও মহামারি ঠেকাতে ২০২০ সালের মার্চে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করেছিল মালয়েশিয়া; কিন্তু তা কতখানি কাজে এসেছে— সে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। কারণ মহামারির গত দুই বছরে এ...
যে কারণে লতাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন না ধর্মেন্দ্র

যে কারণে লতাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন না ধর্মেন্দ্র

বিনোদন
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামিদামি তারকা, সংগীতশিল্পী, গীতিকার, ক্রিকেটার ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। লতার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আরো উপস্থিত ছিলেন আমির খান, শাহরুখ খান, বিদ্যা বালন, রণবীর কাপুর, গীতিকার জাভেদ আখতার, লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের মতো তারকারা। কিন্তু শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায়নি বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র দেওলকে। সুরসম্রাজ্ঞীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন তিনি হাজির হননি তার কারণ জানিয়েছেন এ অভিনেতা। ‘শোলে’ খ্যাত তারকা জানিয়েছেন, তিন বার চেষ্টা করেও সফল হতে পারেননি তিনি। বলিউডের বর্ষীয়ান তারকা জানিয়েছেন, ‘আমি আসলে লতা মঙ্গেশকরকে ওই অবস্থায় দেখার সাহস জোগাতে পারিনি। তিন বার যাওয়ার জন্য তৈরি...