Friday, August 7

Month: February 2022

২ ফুট ৬ ইঞ্চির জিহাদ এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

২ ফুট ৬ ইঞ্চির জিহাদ এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

এক্সক্লুসিভ, পড়ালেখা
জিহাদ হাসান। উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি। জন্মের পর শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই বেড়ে উঠেন তিনি । জীবনে চলার পথে শারীরিক এই প্রতিবন্ধকতার জন্য নানাজনের হাসির পাত্র হয়েছেন অসংখ্যবার। তবু থেমে থাকেননি জিহাদ। কষ্ট করে চালিয়ে গেছেন পড়াশোনা। প্রতিজ্ঞা করেছিলেন সফলতার মাধ্যমেই সবার কটু কথার জবাব দেবেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অদম্য জিহাদ এবার ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। রোববার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ২০২০-২১ সেশনে ভর্তি হন জিহাদ হাসান। পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. ফারুক হোসেন ও রেহানা আক্তার দম্পতির ছেলে জিহাদ হাসান। জানা যায়, সব প্রতিবন্ধকতা জয় করে সাফল্যের সঙ্গে এ বছর গুচ্ছভর্তি পরীক্ষার পর ভর্তির সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। অদম্য মেধাবী জিহাদ হাসান ঢাকা বোর্ড থেকে ২০১৮ সালে ৪.৮৭ জিপিএ নিয়ে এসএসসি এ...
সালাহকে হারালেন মানে, ইতিহাস গড়ল সেনেগাল

সালাহকে হারালেন মানে, ইতিহাস গড়ল সেনেগাল

এক্সক্লুসিভ, খেলা
হাড্ডাহাড্ডি লড়াই হলো ফাইনালে। টান টান উত্তেজনার টাইব্রেকারে শেষ হাসি ফুটল সেনেগালের। সালাহর মিসরকে হারিয়ে ইতিহাস গড়ল সেনেগাল। ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রোববার রাতে খেলা গড়ায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটে। এর পরও খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জিতে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে সেনেগাল। আফ্রিকার এ আসরে এর আগে সেনেগালের সর্বোচ্চ প্রাপ্তি ছিল রানার্সআপ হওয়া। ২০১৯ সালে রানার্সআপ ছিল তারা। খেলায় সবচেয়ে বেশি উপভোগ্য বিষয় ছিল মিসরের মোহামেদ সালাহ ও সেনেগালের সাদিও মানের খেলায়। ইংলিশ ক্লাব লিভারপুলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা দুই বন্ধু এদিন মাঠের শত্রুতে পরিণত হন। দেশের টানে ভুলে যান একে অপরকে। আর সেই লড়াইয়ে সালাহকে হারালেন মানে। অবশ্য ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মানে। তবে টাইব্...
যে কারণে শপথ নেননি ডিপজল-রুবেল-মৌসুমী

যে কারণে শপথ নেননি ডিপজল-রুবেল-মৌসুমী

বিনোদন
নানা তর্ক-বিতর্ক আর উত্তেজনার মধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য। শপথ অনুষ্ঠানে প্রথমে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। সঙ্গত কারণেই শপথ অনুষ্ঠানে আসেননি প্রার্থিতা বাতিল হওয়া জায়েদ খান ও চুন্নু। তবে শপথ অনুষ্ঠানে দেখা মেলেনি ডিপজল, রুবেল ও মৌসুমীর। ডিপজল ও রুবেল দুজনেই মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে জয়ী হয়েছিলেন। হারিয়েছিলেন রিয়াজ ও ডিএ তায়েবকে। অন্যদিকে একই প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে জয়ী হন চিত্রনায়িকা মৌসুমী। প্রশ্ন উঠতেই পারে, এ তিন তারকা কেন শপথ গ্রহণ করেননি? জানা গেছে, নির্বাচনে তারা মিশা-জায়েদের পক্ষে ছিলেন। কিন্তু নির্বাচন শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করার কারণে শপথ অনুষ্ঠান বয়কট করেছেন তার প্যানেলের বিজ...
শপথ নিলেন নিপুণ, উপস্থিত ছিলেন না জায়েদ খান

শপথ নিলেন নিপুণ, উপস্থিত ছিলেন না জায়েদ খান

বিনোদন
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য। শপথ অনুষ্ঠানে প্রথমে সভাপতি ইলিয়াস কাঞ্চকে শপথ পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বিজয়ীরা শপথ নিতে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত কোনো সদস্য ছিলেন না শপথ পড়ানো শেষে মিশা বলেন, নির্বাচনে জয়ী ও পরাজয়ী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। শিল্পী সমিতি নির্বাচন একটি মালা বদলের পালা। আজও তাই হয়েছে। সবার কাছে অনুরোধ, পেছনের কথা ভুলে যান। সব ভুলে আমরা আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমার প্রত্যাশা। মিশা সওদাগর আরও বলেন, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের আলোয় এফডিসি আলোকিত হোক এটাই আমি চাই। বিজয়ী প্যানেলকে আমরা সব ধরনের সহায়তা করব। আমি অনেক খারাপ কাজ করেছি, আমাকে মাফ করে দেবেন। গত ২...
ডাইনি অপবাদে ১ হাজার মানুষকে পিটিয়ে হত্যা!

ডাইনি অপবাদে ১ হাজার মানুষকে পিটিয়ে হত্যা!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
প্রতিদিন গড়ে তিনজন ডাইনি শিকারের ঘটনা রেকর্ড করা হয়। গত ২২ বছরে এক হাজার মানুষকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডে। চলতি বছরে এ পর্যন্ত পাঁচজন, এই কুসংস্কারের কারণে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড পুলিশের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেয়েছে। রিপোর্ট বলা হয়েছে, ডাইনি অপবাদে পিটিয়ে খুনের ঘটনায় এক হাজার জনের মধ্যে ৯০ শতাংশই মহিলা। একবিংশ শতাব্দীতে রাজ্যে ডাইনি অপবাদে পিটিয়ে খুন। এই কুসংস্কারে সবচেয়ে বেশি ঘটে ঝাড়খণ্ডে। ২০০০ সালে বিহার থেকে পৃথক হয়ে স্বতন্ত্র রাজ্য হিসাবে ঘোষণা করা হয় ঝাড়খণ্ডকে। প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, ২০২১ সালে ২৪ জন এই কুসংস্কারের শিকার হয়েছেন। চলতি বছরের গত ২ জানুয়ারি ঝাড়খণ্ডের গুমলা জেলার লুকিয়া গ্রামে এক মহিলাকে ডাইনি অপবাদে মারধর করে...
বিনামূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে নতুন বিতর্ক

বিনামূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে নতুন বিতর্ক

জাতীয়, পড়ালেখা, বাংলাদেশ
বিনামূল্যের পাঠ্যবই নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিম্নমানের কাগজে এই বই ছাপানোর অভিযোগ সামনে এনেছে একটি পক্ষ। ইস্যুটি নিয়ে দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করছে তারা। তবে সরকারকে বিপাকে ফেলতে এমন অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করছে আরেকপক্ষ। এ নিয়ে পালটাপালটি অভিযোগ এখন তুঙ্গে। যদিও জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, যে প্রক্রিয়ায় কাজ হয়েছে তাতে নির্ধারিত মানের বাইরে বই মুদ্রণ ও সরবরাহ সম্ভব নয়। এদিকে সূত্র জানিয়েছে, শিক্ষাবর্ষ শুরুর পর ইতোমধ্যে ৫ সপ্তাহ পার হয়েছে। কিন্তু এখনো প্রায় অর্ধকোটি বই সরবরাহ করা সম্ভব হয়নি। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই বেশি। এছাড়া প্রাক-প্রাথমিক স্তরের বইও আছে। সংশ্লিষ্ট মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো আগেভাগে ‘পিডিআই’ রিপোর্ট (বই সরবরাহের প্রাক-পরিদর্শন প্রতিবেদন) নিয়ে গেছে এনসিটিবি থেকে। যে কারণে কাগজে-কলমে বই সরবরাহ হয়েছে বলে দেখা যাচ্ছে। এই দুই বিষ...
করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৮ হাজারের বেশি

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৮ হাজারের বেশি

এক্সক্লুসিভ, বাংলাদেশ
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়...
টিকা ছাড়া বাস-ট্রেনেও ‘চলাচল বন্ধ’

টিকা ছাড়া বাস-ট্রেনেও ‘চলাচল বন্ধ’

জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসের টিকার ডাবল ডোজের সনদ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় প্রবেশে নিষেধাজ্ঞার পর এবার বাস, ট্রেন, বিমান ও লঞ্চে চলাচলে নিষেধাজ্ঞার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বাড়ির বাইরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে যেতে পারবে না। শপিংমলে প্রবেশ করা যাবে না। কোভিড সংক্রমণ আরও বাড়লে গণপরিবহণে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এর আগে করোনার টিকা ছাড়া হোটেল রেস্টুরেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ক...
নোয়াখালী হাসপাতালের পাশের ডোবায় মিলল রোগীর লাশ

নোয়াখালী হাসপাতালের পাশের ডোবায় মিলল রোগীর লাশ

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, স্বাস্থ্য
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে নজরুল ইসলাম পলাশ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই রোগী। নিহত নজরুল ইসলাম পলাশ (৪০) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহতের স্বজন আশ্রাফ হোসেন রবেন্স জানান, পলাশ মঙ্গলবার সকালে স্ট্রোক করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যার পরে তাকে হাসপাতালে রেখে তার স্ত্রী একটি ওষুধ আনতে যায়। ফিরে এসে তার স্ত্রী তার কোনো খোঁজ পায়নি। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তার স্বামীর লাশ হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারেন। সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান,...