কিসিঞ্জারকে বলা যাবে, আমরা তলাবিহীন ঝুড়ি নই: মন্ত্রী
সাবেক মার্কিন কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সমালোচনা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ওই ব্যাটা এখন দেখে যা, বাংলাদেশ তোদের দেশের থেকে ভালো অবস্থানে দাঁড়াবে।
তিনি বলেন, আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই, এটা হেনরি কিসিঞ্জারের দুই গালে থাপ্পড় দিয়ে বলা যাবে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী 'স্মার্টফোন ও ট্যাব মেলা-২০২২' উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমার শরীরের প্রতি ফোঁটা রক্তে কম্পিউটার-মোবাইল ফোন-ট্যাব এসব পাওয়া যাবে। আর কিছু পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন, তার প্রচেষ্টা হচ্ছে, অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বাংলাদেশের দারিদ্র্য হার শতকরা এক ভাগ কমিয়ে আনা। আজকের দ...









