Friday, August 7

Month: February 2022

জয়কে কিডন্যাপে এফবিআইকে ভাড়া করেছিল বিএনপি: ওবায়দুল কাদের

জয়কে কিডন্যাপে এফবিআইকে ভাড়া করেছিল বিএনপি: ওবায়দুল কাদের

এক্সক্লুসিভ, রাজনীতি
বিদেশে বিএনপি শুধু মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেই ক্ষান্ত হয়নি, তারা এফবিআইকে ভাড়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করার ষড়যন্ত্র করেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর ছেলে ও জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে 'ফিজিক্যালি হার্ম' করার পরিকল্পনা প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপিকর্মী রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে। তিনি বলেন, মামলা চলাকালে রিজভী আহমেদ সিজার আদালতে জানান যে, তিনি এবং তার সহযোগী ইয়োহানেস থেলার মিলে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের অপহরণ করার উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করার জন্য একজন এফবিআই স্পেশাল এজেন্টকে ঘুস দেই। রিজভী আহমেদ সিজার আদালতে আরও জানান, এই কাজের জন্য বিএনপির হাইকমান্ড থে...
খালি পেটে খেজুরের উপকারিতা

খালি পেটে খেজুরের উপকারিতা

লাইফস্টাইল, স্বাস্থ্য
খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও খেজুরের অনেক গুণ রয়েছে। গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট ছাড়াও খেজুরে রয়েছে ভিটামিন এ, বি ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, প্রোটিন, ফাইবার এবং আয়রন। আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরমিাণ শক্তির জোগান দিতে সক্ষম এই খেজুর। বিআরবি হসপিটালের প্রধান পুষ্টিবিদ ইশরাত জাহান গণমাধ্যমকে বলেন, পাকা খেজুরে প্রায় ৮০% চিনিজাতীয় উপাদান রয়েছে। সকালে খালি পেটে খেজুর খেলে উপকার বেশি হয়। তাছাড়া ব্যায়াম করার ৩০ মিনিট আগে কয়েকটি খেজুর খাওয়া ভালো। upay এক নজরে দেখে নেওয়া যাক খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা- ফ্যাট- খেজুরে কোনও কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না। ক্যানসার প্রতিরোধ - খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আঁশে পূর্ণ। যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যানসারে ঝুঁকিটাও কম থাকে। ভিটামিন - খেজুরে রয়...
মেসেঞ্জারে নতুন সুবিধা চালু

মেসেঞ্জারে নতুন সুবিধা চালু

আন্তর্জাতিক, তথ্য ও প্রযুক্তি
এবার গ্রাহকদের জন্য আরও নজরদারি বাড়াল ফেসবুক মেসেঞ্জার। সম্প্রতি ফেসবুক নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করেছে চ্যাট ও কলের নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন হচ্ছে- যে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাধে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক। upay এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি ফিচার, যা এতদিন ধরে চালু ছিল শুধু কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এবার সব ব্যবহারকারী এ সুবিধার আওতায় আসবে। এর পাশাপাশি মেসেজ রিয়াকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে। ফেসবুকের নির্বাহী কর্মকর্তা মার্ক জুকেরবার্গও জানিয়েছিলেন, ব্যক্তিগত চ্যাটের পা...
‘চোখ বন্ধ করে নিপুনকে দেখতে পাই, সে কাকে দোষ দিবে?’- ফারুকী!

‘চোখ বন্ধ করে নিপুনকে দেখতে পাই, সে কাকে দোষ দিবে?’- ফারুকী!

বিনোদন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তি পরীক্ষায় টিকেও নিপুনের ভর্তি না হতে পারা নিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো। নেটাগরিকদের অনেকেই প্রতিবাদও জানাচ্ছিলেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পক্ষে মুখ খুলেছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 'যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকেও ভর্তি হতে পারছেন না নিপুন বিশ্বাস। নিপুন দরিদ্র ঘরের সন্তান। তার বাবা নাপিতের কাজ করে বহু কষ্টে সংসার চালান। ফলে নিপুনের কোনো স্মার্ট ফোন নাই। স্মার্ট ফোন এবং নেট কানেকশন না থাকাতে তার পক্ষে বারবার ওয়েবসাইটে ঢুকে জানা সম্ভব হচ্ছিলো না সে টিকেছে নাকি টিকে নাই। নিয়...
টিকা ছাড়া রেস্টুরেন্টে খেতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

টিকা ছাড়া রেস্টুরেন্টে খেতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ
টিকা ছাড়া কেউ রেস্টুরেন্টে খেতে পারবে না। খাওয়ার আগে তাকে টিকার সার্টিফিকেট দেখাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সার্টিফিকেট দেখানোর পর হোটেল কর্তৃপক্ষ তাকে এন্টারটেইন করবে। না হলে হোটেল মালিককেও জরিমানা দিতে হবে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।। upay সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার।কারণ এখনও লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মন্ত্রী বলেন, করোনা ও ওমিক্রন ঠেকাতে যে ধরণের পদক্ষেপ নেওয়া উচিত সে সব বিষয়ে জোর দেওয়া হবে। গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়ে...
মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
বাড়িতে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এক গৃহবধূ তখনই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ হয়। গুরুতর দগ্ধ হন শম্পাদেবী। আর্তনাদ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শম্পা বৈরাগী (২৫)। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় গৃহবধূ শম্পা বৈরাগীর। নিহতের এক আত্মীয় জানিয়েছেন, সোমবার দুপুরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমাচ্ছিলেন শম্পা। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পরই আর্তনাদ করে ওঠেন বধূ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে সাহায্য করতে পারেন...
প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩

প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩

এক্সক্লুসিভ, বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ওই ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায় বলে জানা গেছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারচালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তিন লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই লেভেলক্রসিংয়ের ...
তালেবানের স্বীকৃতি নিয়ে যা বলল রাশিয়া

তালেবানের স্বীকৃতি নিয়ে যা বলল রাশিয়া

আন্তর্জাতিক
বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে এখন চেষ্টা চালাচ্ছে তালেবান। আর এমন সময় রাশিয়া জানালো তালেবান সম্পর্কে তাদের অবস্থানের কথা। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভারসিনিন সোমবার ভারতের দিল্লি সফরে গিয়ে জানান, তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি ভারত ও রাশিয়ার। তারা তালেবানের কার্যক্রম আরও পর্যবেক্ষণ করবেন। এ ব্যপারে তিনি বলেন, আমরা আশা করি তারা যে প্রতিশ্রতি দিয়েছে সেগুলো পূরণ করবে, বিশেষ করে সরকারের অন্তর্ভুক্তি ও মানবাধিকারের বিষয়টি। দিল্লি সফররত রাশিয়ান উপ-পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রেরও কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০ বছর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করে দেশটিকে ধ্বংস করে দিয়েছে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো যখন তালেবান দাবি করছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যা করার দরকার তার সবই করেছে তারা। ...
দেশে করোনা শনাক্ত ১৮ লাখ ছাড়াল, মৃত্যু ৩১ জনের

দেশে করোনা শনাক্ত ১৮ লাখ ছাড়াল, মৃত্যু ৩১ জনের

এক্সক্লুসিভ, স্বাস্থ্য
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। শনাক্তের হার ২৯.১৭ । মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়...
১০০ কোটি টাকা আয় করে দিয়েছি: মুনমুন

১০০ কোটি টাকা আয় করে দিয়েছি: মুনমুন

বিনোদন
শিল্পী সমিতির নির্বাচনে টাকার বিনিময়ে ভোট দেওয়ার বিতর্কে জড়ানোয় খুব কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত নায়িকা মুনমুন। দুই প্যানেলের মারামারিতে নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন ‘রানী কেন ডাকাত’খ্যাত এ চিত্রনায়িকা। ভোটের দিন জায়েদ খান থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মুনমুন পাল্টা বক্তব্য দিলেন, ‘আমার মতো একজন অভিনেত্রী চলচ্চিত্রের জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করে দিয়েছি। আমি নিজেকে দুই টাকার অভিনেত্রী মনে করি না। আর নির্বাচনের দিন নাকি জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে তাকে ভোট দিয়ে এসেছি! খুবই কষ্ট পেয়েছি এমন মিথ্যাচারে।’ কেন তাকে নিয়ে এমন মিথ্যাচার করা হলো— প্রশ্নে এ নায়িকা বলেন, ‘আমার নামেই একসময় ছবি তৈরি হতো। প্রধান চরিত্র আমিই ছিলাম। চলচ্চিত্রের আয়-উন্নয়নে আমার ভূমিকা আছে এবং আমি তা বলার অধিকার রাখি। আর এখন আমরা নেই। এফডিসি এক কোটি টাকা আয় করতে পারে কিনা সন্দেহ আছে...