Friday, August 7

Month: February 2022

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাংলাদেশ
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলি ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. মোক্তার আহমদ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের শেখেরখীল সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। মো. মোক্তার আহমদ বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার নুর মোহাম্মদের ছেলে। চাম্বল ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক রাহাত হাসান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।...
দল বদল করে ফের রাজনীতির মাঠে শ্রাবন্তী

দল বদল করে ফের রাজনীতির মাঠে শ্রাবন্তী

বিনোদন
বিধানসভা নির্বাচনের আগে টালিউডের অনেক তারকাই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সেই সময় বিজেপিতে যোগ দেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোট করে ধরাশায়ী হয়েছেন এই অভিনেত্রী। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই দলটির সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি। এবার তৃণমূলের প্রচারমঞ্চে দেখা গেল শ্রাবন্তীকে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেল থেকে বহরমপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোটের প্রচারে অংশ নেন শ্রাবন্তী। পৌরসভার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোটের প্রচারের সভায় অভিনেত্রী পৌঁছাতেই এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ বিষয় জানতে চাইলে শ্রাবন্তী বলেন, বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভাল লাগছে। শহরের মানুষের মধ্যে ব্যাপক উন্ম...
সারা দেশে ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি

সারা দেশে ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি

রাজনীতি
গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। এ ছাড়া এক দিন সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ করা হবে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর/মহানগরে বিক্ষোভ সমাবেশ, ২ মার্চ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৫ মার্চ সারা দেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৬ মার্চ ছাত্রদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৮ মার্চ যুবদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৯ মার্চ স্ব...
৫০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের

৫০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক
প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। এছাড়া রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেছে, শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরও একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এ নিয়ে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে টুইটারে দাবি করা হয়েছে। ...
করোনায় মৃত্যু ও শনাক্ত আবার বাড়ল

করোনায় মৃত্যু ও শনাক্ত আবার বাড়ল

জাতীয়
এক দিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫ জন। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে করোনা ধড়া পড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন (বুধবার) করোনায় ৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে করোনা শনাক্ত হয় ১ হাজার ২৯৮ জনের, শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। এর আগের দিন (মঙ্গলবার) ১৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর; শনাক্ত হন ১৫৯৫ জন, শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। তারও আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু খবর জানানো হয়। বৃহস্পতিবারের সংবাদ ...
ঘরের মেঝেতে পড়ে ছিল স্কুলছাত্রের রক্তাক্ত লাশ

ঘরের মেঝেতে পড়ে ছিল স্কুলছাত্রের রক্তাক্ত লাশ

বাংলাদেশ
মাদারীপুরের কালকিনি উপজেলার নিজ ঘরের মেঝে থেকে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রের নাম জহিরুল ইসলাম (১৬)। সে মোহরদ্দিরচর গ্রামের বারেক সরদারের ছেলে ও সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুলছাত্র জহিরুল ইসলামকে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ঘরের মেঝেতে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পূর্ব এনায়েতনগরের ইউপি চেয়ারম্যান রেহেনার স্বামী নেয়ামুল আকন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পারব না। আসলে দুঃখজনক ঘটনা। এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক এসআই সমুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের গলায় কোপের আঘাত রয়ে...
ডুলাহাজারা সাফারি পার্কে সিংহের মৃত্যু

ডুলাহাজারা সাফারি পার্কে সিংহের মৃত্যু

বাংলাদেশ
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ ‘সোহেল’ মারা গেছে। বুধবার বিকালে সিংহের বেষ্টনীতে হঠাৎ নিথর দেহ উদ্ধার করা হয়। ২২ বছরের মাথায় সোহেলের মৃত্যু হয় বলে দাবি সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলামের। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তিনি চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সাফারি পার্কের বয়স্ক সিংহ ‘সোহেল’ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মারা যায়। প্রকৃতিতে একটি সিংহ স্বাভাবিকভাবে ১৫-১৮ বছর বেঁচে থাকে। কিন্তু ২০০৪ সালে ডুলাহাজারা সাফারি পার্কে আসার পর ২২ বছরের মাথায় এই সিংহের মৃত্যু হলো। বিগত ৩-৪ বছর ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল প্রাণীটি। চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী ও পার্কের ভ্যাটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন মৃত সিংহের ময়নাতদন্ত করেন। পার্কের তত্ত্বাবধায়ক মাজহার বলেন, সিংহটি ২০০৪ স...
ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?

ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?

আন্তর্জাতিক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। কিন্তু সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেন কি আদৌ পারবে রাশিয়াকে মোকাবিলা করতে। সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেনের চেয়ে রাশিয়া কতটা এগিয়ে সেই হিসাব দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ার। এর সর্বশেষ তথ্য অনুযায়ী— সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০ দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়; যেখানে ইউক্রেন ২২তম। রাশিয়ার সৈন্য সংখ্যা ৮ লাখ ৫০ হাজার, আর ইউক্রেনের সৈন্য সংখ্যা ২ লাখ। তবে উভয় দেশের রিজার্ভ সেনা রয়েছে আরও আড়াই লাখ। রাশিয়া সামরিক খাতে প্রতি বছর ব্যয় কর...
রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: ইউক্রেন

রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। রুশ প্রেসিডেন্টের সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনে পাঁচটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তারা ইউক্রেইনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে, তবে কোনো শহরের ওপর হামলা করার অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় ন্যাটো মহাসচিব বলেন, হামলার কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আ...
আটকে আছে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ

আটকে আছে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ

বাংলাদেশ
অধিগ্রহণ করা জমিতে থাকা অবকাঠামো ও গাছপালার নিলামের মূল্যের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে। সড়ক বিভাগের দেওয়া এমন শর্তের কারণে আটকে আছে শরীয়তপুর-নাওডোবা পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক ও শরীয়তপুর-ইব্রাহিমপুর সড়কের উন্নয়ন কাজ। প্রকল্পের মেয়াদ এক দফা বাড়ানো হলেও কাটেনি জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা। এই গুরুত্বপূর্ণ সড়ক দুটি নির্মাণ ছিল শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের দাবি। ভূমি অধিগ্রহণসংক্রান্ত আইনে এ ধরনের শর্তের কথা উল্লেখ না থাকায়, সড়ক বিভাগ ও শরীয়তপুর জেলা প্রশাসনের মধ্যে চলছে চিঠি চালাচালি। বিষয়টি সুরাহা না হওয়ায় বাড়ছে ভোগান্তি। শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, প্রাক্কলন মূল্য থেকে ১০ শতাংশ কাটার বিষয়টি ভূমি অধিগ্রহণ আইনে না থাকলেও আমাদের প্র্যাকটিসে আছে। মন্ত্রণালয়ের অর্ডারে এখন ডিসি অফিস যে ব্যবস্থা নেবে, সেটাই হবে। তিনি বলেন, সড়ক বি...