Month: April 2022
বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান লাইফ সাপোর্টে
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক এমএ মান্নান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
৭২ বছর বয়সি বিএনপির এ নেতা দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত।
গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকা সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। বিভিন্ন মামলায় তিন বছর জেল খাটেন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
পরিবার ও দলের পক্ষ থেকে এমএ মান্নানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে গত জানুয়ারির মাঝামাঝি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিলেন। ওই সময় অধ...
ভারতের কাশ্মিরের স্কুলে হিজাব নিষিদ্ধ
হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত। জম্মু-কাশ্মিরে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করা হয়েছে একটি স্কুলে। সেটি ঘিরেই উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না।
স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সে জন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা।
সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার...
হিজড়াদের দৌরাত্ম্য চরমে, জিম্মি করে চাঁদা আদায়
হিজড়া-আতঙ্ক ফেনীর দাগনভূঞার সর্বত্র। দলে দলে হিজড়াদের টাকা তোলা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। স্থানীয়রা বলছেন, আগে হিজড়া বা তৃতীয় লিঙ্গকে দান-খয়রাত যাই দিত তা নিয়েই খুশি থাকত। কিন্তু সম্প্রতি তাদের আচরণ বেপরোয়া হয়ে গেছে।
রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট, অফিস, যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছে তারা। তাদের সঙ্গে তর্ক করলে হেনস্তা তো করছেই উপরন্তু অশোভনীয় আচরণ করছেন। এতে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে লোকজনকে। তাদের কবল থেকে রেহাই পাওয়া বা মানসম্মান বাঁচানো বড়ই দুরূহ হয়ে পড়েছে।
হিজড়ারা গ্রামের মানুষের বিয়ে-জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অতিথিদের সামনেই তাদের জিম্মি করে বড় অঙ্কের চাঁদা দাবি করছে। ১০-১৫ হাজার টাকা না দিলে বিয়ে বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ ও তাদের কিছুই করতে পারবে না— এমন হুমকি দিয়ে মানুষকে জিম্মি করে।
একাধিক ব্যবসায়ী বলছেন,...
ভাড়া নেই, মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা!
অ্যাম্বুলেন্সের খরচ বহন করতে না পেরে বাইকের পেছনে বসে মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক অসহায় বাবা। এ ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে ভারতবর্ষে।
অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ১০ বছর বয়সি ওই ছেলের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় মৃত সন্তানকে কাঁধে নিয়ে বাইকের পেছনে বসে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন হতভাগ্য বাবা।
অভিযোগ উঠেছে, প্রাইভেট অ্যাম্বুলেন্সচালক ৯০ কিলোমিটার পথ যেতে ২০ হাজার রুপি ভাড়া চেয়েছিলেন, যা ওই দরিদ্র, অসহায় বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।
অনেক আকুতি-মিনতি করলেও ওই হতভাগ্য বাবার কথা শোনেনি চালক। কম ভাড়ায় যেতে রাজি হয়নি ওই চালক। এমন বিপদে কেউই ওই অসহায় বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।
বাধ্য হয়েই এক পরিচিত ব্যক্তির বাইকে উঠেন ওই বাবা। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে...
তামিমের টানা সেঞ্চুরির দিনে রেকর্ড গড়লেন বিজয়
প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারের স্তম্ভে পরিণত হয়েছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমের প্রায় ম্যাচেই ব্যাটে রান পেয়েছেন অভিজ্ঞ এ ব্যাটার।
বৃহস্পতিবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ৯৬ রানে আউট হয়েছেন এ ওপেনার। তবে তাতেই গড়েছেন আরও এক রেকর্ড।
সঙ্গে বিজয়ের সতীর্থ প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল বেশ ছন্দে আছেন। গত ম্যাচের পর আজও সেঞ্চুরি করেছেন।
জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডিপিএলের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি তামিম। সুপার লিগে দলের দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামেন এ বাঁহাতি ওপেনার। তবে নিজের প্রথম ম্যাচে থামেন মাত্র ৮ রান করে। এর পর ব্যাট হাতে রাজত্ব তামিমের।
শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরির পথে তামিম ছুটে আউট হন ৯০ রান করে। পরের ম্যাচে তুলে নেন শতক। অপরাজিত থাকেন ১০৯ রানে। আজ গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে...
কোথায় ঈদ করছেন শাকিব খান?
ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ছয় মাস ধরে দেশের বাইরে। মার্চে ৪৩তম জন্মদিনটাও যুক্তরাষ্ট্রে পালন করেছেন। ঈদুল ফিতর সামনে রেখে তার ভক্ত-শুভানুধ্যায়ীদের প্রশ্ন— ঈদটাও কি বিদেশের মাটিতেই কাটাবেন দেশসেরা নায়ক?
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের আবেদন করেছেন শাকিব। এর আগে একাধিকবার দেশে ফেরার কথাও জানিয়েছেন। সবশেষ ঈদ করতে ও সিনেমায় প্রচারে অংশ নিতে ২৫ এপ্রিল দেশে ফেরার কথা ছিল এ নায়কের।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিবের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু সেই খবর জানিয়েছিলেন।
কিন্তু সম্প্রতি জানা গেছে, শাকিব ঈদুল ফিতর আমেরিকায় করবেন।
জানা গেছে, নতুন সিনেমা ‘রাজকুমার’র শুট দ্রুতই শুরু করতে যাচ্ছেন শাকিব। গানের শুট দিয়ে দৃশ্যধারণ শুরু হবে, এরই মধ্যে লোকেশন দেখা শেষ। ছবিটি নিজেই প্রযোজনা করছেন এ নায়ক।
৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব। নায়িকা মার্কিন নবাগত...
পাকিস্তানের আগামী নির্বাচন কবে, জানালেন জারদারি
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনিয়র নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে পর্যন্ত বর্তমান সরকারই দেশের ক্ষমতায় থাকবে।
বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। খবর জিও নিউজের।
আসিফ আলি জারদারি বলেন, বর্তমান সরকার ‘উত্তরাধিকার সূত্রে’ অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জ পেয়েছে। জাতীয় অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দেশ নানা সমস্যায় জর্জরিত, জনগণ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ এবং বিগত সরকার বৈদেশিক সম্পর্ক বিনষ্ট করেছে।
পাকিস্তানের সাবেক এ রাষ্ট্রপতি বলেন, এসব সমস্যা সমাধানে বর্তমান সরকারের অনেক কাজ করতে হবে। এ দুর্দশা থেকে দেশকে উদ্ধারে সরকার-জনগণ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
এদিকে পাকিস্তানের প্রধ...
চার বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
টানা পাঁচ দিন ধরে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। তবে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আগামী শনিবার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে।
বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকলেও ভ্যাপসা গরম থেকে কিছুটা প্রশান্তি দিচ্ছে দমকা হাওয়া।
পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহও...


