Friday, August 7

Month: April 2022

প্রেসিডেন্ট থাকলে পুতিনকে ‘সেই শব্দ’ উচ্চারণও করতে দিতেন না ট্রাম্প!

প্রেসিডেন্ট থাকলে পুতিনকে ‘সেই শব্দ’ উচ্চারণও করতে দিতেন না ট্রাম্প!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের অনুষ্ঠান ‘পিয়ার্স মরগান আনসেনন্সর্ড’এ কথা বলেন। এই অনুষ্ঠানটিতে ট্রাম্প জানান, যদি তিনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে তিনি কি করতেন। সোমবার সেই অনুষ্ঠানে ট্রাম্পের দেওয়া বিতর্কিত বক্তব্যটি প্রকাশ করা হয়। এটির উপস্থাপক পিয়ার্স মরগান পুতিনের সঙ্গে থাকা সম্পর্ক নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন তিনি যদি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে কি করতেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে পুতিন যেন আর কখনো ‘এন’ শব্দটি (নিউক্লিয়ার) ব্যবহার না করেন সে ব্যবস্থা নিতেন। ইউক্রেনে রাশিয়া হামলা করার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিউক্লিয়ার অস্ত্রের কথা বলে আসছেন। ট্রাম্প মূলত এটির সমালোচনাই করেছেন। এ ব্যাপারে য...
ইজি’র ঈদ পাঞ্জাবি সমাহার

ইজি’র ঈদ পাঞ্জাবি সমাহার

বিনোদন, লাইফস্টাইল
ইজি'র ঈদ পাঞ্জাবি সমাহার। ঈদ মানেই পাঞ্জাবি। বাঙালি অনেকটাই তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে পোশাকে। বিশেষ করে কোনো উৎসব এলে। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে তাই ফ্যাশন হাউস ইজি'র প্রস্তুতির কোনো কমতি নেই। সময়োপযোগী ফ্যাশনের দৌঁড়ে ইজি সবসময়ই এগিয়ে থাকার চেষ্টা করে। পুরুষদের ঈদ মানেই দেশীয় ভালো মান ও ডিজাইনের পাঞ্জাবি। ঈদের নামাজ থেকে শুরু করে সারাদিনের ঘোরাঘুরি বা ঈদের পার্টিতে পাঞ্জাবির কোনো বিকল্পই হয়না। ছোট ছেলে শিশু থেকে শুরু করে প্রৌঢ় কিংবা নিম্নবিত্ত, উচ্চবিত্ত বা ধনী- সবারই পছন্দ ঈদের পাঞ্জাবি। এবারের ঈদ গরমে হওয়ায় হালকা রংয়ের সুতি পাঞ্জাবি বেশি প্রাধান্য পাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। ঈদ বাজারে সুতি, পিওর তসর সিল্ক, ধুপিয়ানা সিল্ক, খদ্দর কটন, জামদানিসহ বিভিন্ন ধরনের কাপড়ের পাঞ্জাবি এনেছে ইজি। তবে গরমে ঈদ হওয়ায় ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি পাঞ্জাবি। দামও নাগালের মধ্যে। এবারের ঈদ...
নিপুণের বিরুদ্ধে জায়েদের আদালত অবমাননার শুনানি পেছাল

নিপুণের বিরুদ্ধে জায়েদের আদালত অবমাননার শুনানি পেছাল

বিনোদন
অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের করা আবেদন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। তার অভিযোগ, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকা...
ইসরাইলকে পরমাণু স্থাপনার ছবি ও ম্যাপ পাঠিয়ে ইরানের হুমকি!

ইসরাইলকে পরমাণু স্থাপনার ছবি ও ম্যাপ পাঠিয়ে ইরানের হুমকি!

আন্তর্জাতিক
ইসরাইলের সব পরমাণু, রাসায়নিক, জীবাণু অস্ত্রের স্থাপনা এবং দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ তেলআবিবের কাছে পাঠিয়েছে ইরান। তেহরানের এ পদক্ষেপকে ইসরাইলের জন্য বিশেষ হুশিয়ারি বার্তা বলে মনে করা হচ্ছে। খবর তেহরান টাইমসের। ইরান বলেছে, তেহরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসনমূলক তৎপরতা চালালে ইসরাইলের এসব স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানো হবে। কয়েকটি ইরানি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা টেলিভিশন এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইউরোপের একটি দেশের মাধ্যমে ইসরাইলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি ও ম্যাপ তেলআবিবের কাছে পাঠিয়েছে তেহরান। এসব ছবির বেশিরভাগই স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয়। এসব ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করার চেয়ে গোয়েন্দা মাধ্যমেই সংগ্রহ করা হয়েছে বেশি। ইসরাইল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তা হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর...
ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ২৫ টাকা

ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ২৫ টাকা

অর্থনীতি
ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। পাম অয়েলের সবচেয়ে বড় রপ্তানিকারক ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণায় বাজারে সব ধরনের ভোজ্যতেলের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে সয়াবিনের দাম প্রতি লটারে ২০ টাকা এবং পাম অয়েলের দাম প্রতি লিটারে ২৫ টাকা বেড়েছে। সরকার নির্ধারিত দামে কোথাও তেল মিলছে না। এমনকি বাজারে সয়াবিনের সরবরাহও কমে গেছে। এদিকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দামও বাড়ছে। এ কারণে মিল মালিকরা আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সরকার এ দাবি নাকচ করে দিয়ে বলছে-ঈদের পর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ঈদ সামনে রেখে ভোজ্যতেলের চাহিদা বাড়ায় বাজারে এখন সয়াবিনের সংকট প্রকট আকার ধারণ করেছে। মিল মালিকরা সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে সংকট সৃষ্টি হয়েছে বলে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। তবে মিল মালিকরা বলছেন তারা চাহিদা অনু...
ঈদের আগেই ঘর পাচ্ছেন দেড় লাখ মানুষ

ঈদের আগেই ঘর পাচ্ছেন দেড় লাখ মানুষ

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কর্মসূচি বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে আরও ৩২ হাজার ৯০৪টি বাড়ি পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের চারটি উলজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মানুষের মাঝে উপহারের বাড়িসহ ঘর হস্তান্তর করবেন। এতে এ পর্যায়ে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ ঈদের আগে উপহারের ঘরে উঠতে পারবেন। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ১ লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে। আগের ঘরগুলোর তুলনায় তৃতীয় ধাপের এসব বাড়ির কাঠামোতে বেশ পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে বাজেট এবং নির্মাণ খরচও। পর্যায়ক্রমে মোট ৯ লাখ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর এ প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে। রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত...
উত্তেজনার মধ্যে ইউক্রেন যাচ্ছেন দুই মার্কিন মন্ত্রী

উত্তেজনার মধ্যে ইউক্রেন যাচ্ছেন দুই মার্কিন মন্ত্রী

আন্তর্জাতিক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রোববার কিয়েভ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সফররত মার্কিন মন্ত্রীদের সঙ্গে আলোচনায় তিনি ইউক্রেনে ভারি অস্ত্র সরবরাহ নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন। এসব অস্ত্র রাশিয়ান অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জেলেনস্কি। কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি যুদ্ধবিধ্বস্ত শহর মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেনীয়দের ওপর হামলা করে বা নতুন দখলকৃত ইউক্রেনের মাটিতে আরও বিচ্ছিন্ন প্রজাতন্ত্র তৈরি করতে গণভোট আয়োজন করে তবে কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে না। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে জেলেনস্কি বলেন, তিনি ভেবেছিলেন রাশিয...
২৭ রমজানের আগেই বকেয়া বেতন দিতে হবে: জিএম কাদের

২৭ রমজানের আগেই বকেয়া বেতন দিতে হবে: জিএম কাদের

রাজনীতি
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ২৭ রমজানের আগেই গণমাধ্যম, তৈরি পোশাক ও বেসরকারি খাতের কর্মীদের বেতন ও বোনাসসহ সব বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। ঈদের আনন্দ যেন কারো কাছে অধরা না থাকে। রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। জিএম কাদের বলেন, আমরা জানতে পেরেছি অনেক গণমাধ্যমে বেশ কয়েক মাসের বেতন বকেয়া আছে। সেখানে কর্মরত সাংবাদিক ও স্টাফরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুঃখ-কষ্টে আছেন। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতের লাখ লাখ শ্রমিক ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিকড়ের টানে ছুটে যান। তাই গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সব খাতে কর্মরতদের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, দেশের ...
দুশ্চিন্তা বাড়ালেন মুশফিক-মিরাজ

দুশ্চিন্তা বাড়ালেন মুশফিক-মিরাজ

খেলা
ঈদের পরই বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। ১৫ মে চট্টগ্রাম আর ২৩ মে ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্ট। শ্রীলংকা সিরিজের আগেই দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। ঢাকা লিগের সুপার লিগ পর্বের ম্যাচে রোববার বিকেএসপির মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে চোটাক্রান্ত হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই তারকা মুশফিক ফেরেন ড্রেসিংরুমে আর মিরাজকে যেতে হয় হাসপাতালে। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫তম ওভারে পায়ের গোড়ালিতে চোট পেয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান মুশফিক। শেখ জামালের ফিজিও মুশফিকের পায়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ইনিংসের ১৮তম ওভারে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে ছক্কা মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় হয় প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। সেই বল যায় মিড উইকেটে থাকা মিরাজের কাছে। ...
ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে লাফ দিলেন চবি ছাত্রী!

ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে লাফ দিলেন চবি ছাত্রী!

বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে নন্দিতা দাশ নামে এক ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। এ সময় ছিনতাইকারীর পিছু নিতে ট্রেন থেকে লাফ দেন ওই ছাত্রী। এতে তিনি আহত হয়েছেন। রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। নন্দিতা দাস চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার আজ প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার শাটল ট্রেনে নন্দিতা দাশ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যাম্পাসে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের কদমতলী মোড় পার হওয়ার সময় ওই ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায় ওই ছিনতাইকারী। এ সময় তার পিছু নিয়ে ছাত্রীও চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ নামতে পারেনি। ফলে ছিনতাইকারী পালিয়ে যায়। চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহী...