Saturday, August 8

Month: April 2022

অন্তঃসত্ত্বা মণি হত্যার লোমহর্ষক বর্ণনা দিল স্বামী

অন্তঃসত্ত্বা মণি হত্যার লোমহর্ষক বর্ণনা দিল স্বামী

বাংলাদেশ
মণি আক্তার (২২)। দরিদ্র পরিবারে জন্ম নেয়া মণি আক্তারের পিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা জোর কোম্পানি চা-বাগানে সামান্য বেতনে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। প্রাপ্তবয়স্ক হয়ে দরিদ্র পিতার পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরাতে মণিও চা বাগানে দৈনিক মজুরিতে কাজ করতেন। এর মধ্যে মোবাইল ফোনে মণি আক্তারের সঙ্গে সখ্যতা গড়ে উঠে মো. সুমন (৩৫) নামে এক যুবকের। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের। অতঃপর বিয়ে এবং মণি আক্তার আট মাসের অন্তঃসত্ত্বা হয়। তবে বছর না ঘুরতেই গত বছরের ৩১ অক্টোবর আট মাসের অন্তঃসত্ত্বা মণি আক্তারকে যৌতুকের বলি হতে হয়। ওই রাতে তাকে (মণি) তার পাষণ্ড স্বামী সুমন উপজেলাধীন ভুজপুর থানাধীন কালিকুঞ্জ নামকস্থানে নির্মমভাবে হত্যা করতে মধ্যযুগীয় কায়দায় তার নির্যাতন চালায়। এ ঘটনায় ভুজপুর থানায় মণির বড় ভাই মো. আব্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা করে। ওই মামলার সূত্র ধরে ঘটনার...
গ্যাস লিকেজ থেকে আগুনে স্বামী স্ত্রী দগ্ধ

গ্যাস লিকেজ থেকে আগুনে স্বামী স্ত্রী দগ্ধ

বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে রুহুল আমিন ও আরজিনা নামে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছে। শনিবার রাত ৮টায় ফতুল্লার দাপা বাবলুর ঘাট এলাকায় অবস্থিত রূপচাঁন বেপারীর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দোতলার ফ্ল্যাটটিতে বাড়ির ম্যানেজার রুহুল আমিন (২৭) ও তার স্ত্রী আরজিনা বেগম (২০) বসবাস করতেন। এ বাড়িটির পিছন দিয়ে গ্যাস সংযোগ নেয়া হয়। সেই গ্যাস সংযোগে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে দ্রুত আগুন বাড়ির দোতলায় ছড়িয়ে পড়ে। এ সময় তারা স্বামী স্ত্রী ঘরেই ছিলেন। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে। তদন্ত শেষে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জান...
যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে আবারো শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্রুত সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে- পুলিশ প্যাট্রিক লিওয়া নামে এক কৃষ্ণাঙ্গের মাথায় শ্বেতাঙ্গ পুলিশ অফিসার গুলি করছে। তবে সেই পুলিশের নাম এখনো প্রকাশ করা হয়নি। গত ৪ এপ্রিল এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার প্যাট্রিকের উপর চেপে বসে আছেন। দুজনের ধ্বস্তাধস্তি হচ্ছে। তারপর পুলিশ অফিসার ২৬ বছর বয়সী প্যাট্রিকের মাথায় গুলি চালায়। এতে তার মৃত্যু হয়। এরই প্রতিবাদে প্রচুর মানুষ রাস্তায় নামেন। আবার শোনা যায় সেই ধ্বনি, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। পুলিশ বিভাগের বাইরে তারা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ওই শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জানা যায়, প্যাট্রিক গাড়ি চ...
১১ মাস পর কৃষকের দুই শিশু সন্তানকে খুঁজে দিল পুলিশ

১১ মাস পর কৃষকের দুই শিশু সন্তানকে খুঁজে দিল পুলিশ

বাংলাদেশ
স্ত্রী ও দুই শিশু কন্যা সন্তান নিয়ে সুখের সংসার ছিল ইদ্রিস আলীর। হঠাৎ গ্রামের দালালদের প্রলোভনে পড়ে স্বামীর বাধা না মেনে দুই শিশু সন্তান নিয়ে পালিয়ে যায় ইদ্রিস আলীর স্ত্রী শাহনাজ বেগম (২৭)। পরে শিশু সন্তানদের নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের কাছে রেখে বিদেশে চলে যান শাহনাজ। এদিকে সেইদিন থেকে স্ত্রী সন্তানদের খুঁজে বেড়াচ্ছেন ইদ্রিস আলী। দেশের বিভিন্ন স্থানে রিকশা চালিয়ে অলিগলিতে খুঁজেছেন। এরমধ্যে ১১মাসপর শাশুড়ি আকলিমা বেগম ইদ্রিস আলীকে ফোন করে জানায় তোমার দুই কন্যাকে আমার কাছে ফতুল্লায় রেখে গেছে শাহনাজ। এ কথা বলে ফোন বন্ধ করে দেয় শাশুড়ি। দিনাজপুর জেলার কাহারোল থানার পাইকপাড়া গ্রামের মৃত. আশান আলীর ছেলে ইদ্রিস আলীর সংসারের এ ঘটনা। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল নাজমুল হাসান জানান, ১০ এপ্রিল ফতুল্লা মডেল থানায় এসে ইদ্রিস আলী অভিযোগ করে বলেন তার পরিবারের ৩ জন সদস্য দিনাজপুরের ...
আ.লীগে পদ বাণিজ্য-দখলবাজি বন্ধের আহবান জুয়েলের

আ.লীগে পদ বাণিজ্য-দখলবাজি বন্ধের আহবান জুয়েলের

বাংলাদেশ
আসন্ন সম্মেলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের রাজনীতির মাঠ। এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করে দলীয় পদবী, মনোনয়ন বাণিজ্য এবং দখল বাণিজ্য প্রতিরোধের ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। শনিবার কক্সবাজার শহরের এক অভিজাত রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন। কায়সারুল হক জুয়েল বলেন, আমার বাবা কখনো কোনো অপকর্ম প্রশ্রয় দেননি। আমিও নিজে কখনো অন্যায় কাজে জড়িত নেই ও ছিলাম না। কখনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই, দিবও না। জুয়েল বলেন, আজকে চারিদিকে রাজনীতির নাম দিয়ে নানা অপকর্ম চলছে। তাদের অপকর্মগুলো দলের দুর্নাম ও জননেত্রী শেখ হাসিনার বিশাল অর্জনকে ধূলিসাৎ করছে। আমি সেই অনিয়মকে ভাঙ্গতে এবং জেলা আওয়ামী লীগের হারানো ঐতিহ্য ফিরাতে আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হয়...
কার সম্পত্তি বেশি, রণবীরের না আলিয়ার?

কার সম্পত্তি বেশি, রণবীরের না আলিয়ার?

বিনোদন
বেশ সাদামাটা ভাবেই বিয়ে সেরেছেন বলিউড তারকা রণবীর-আলিয়া। পরিবার-বন্ধুবান্ধব মিলিয়ে অতিথিদের তালিকায় ছিলেন মাত্র ৫০ জন। যদিও ব্যক্তিজীবনে জাঁকজমকের কমতি নেই এ নতুন দম্পতির। রণবীর কাপুর এবং আলিয়া ভাট দুজনেরই সম্পত্তির ঝলক দেখেই মাথা ঘুরে যেতে পারে। সম্প্রতি বিভিন্ন সূত্রে প্রকাশ হয়েছে বিয়ের পর দুই তারকার মিলিত সম্পত্তির পরিমাণ। নতুন জীবনে পা রাখতেই কত কোটি টাকার মালিক রণবীর-আলিয়া? আলিয়া ভাট এ মুহূর্তে বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। কিছুদিন আগেই ব্যাক টু ব্যাক মুক্তি পেয়েছে তার দুটি ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর'। দুটি ছবিই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছে। পাশাপাশি অভিনেত্রীর পারিশ্রমিকও নজর কেড়েছে নেটিজেনদের। আগামীতে আলিয়া ভাটের হাতে একাধিক প্রোজেক্ট রয়েছে। তাকে শীঘ্রই দেখা যাবে আন্তর্জাতিক একটি প্রোজেক্টে। এছাড়াও 'ডার্লিংস', 'জি লে জারা...
আপত্তিকর ছবি ভাইরাল, কলেজছাত্রীর আত্মহত্যা

আপত্তিকর ছবি ভাইরাল, কলেজছাত্রীর আত্মহত্যা

বাংলাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় অপমানে জান্নাতুল ফেরদৌসী বর্ষা (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের লোহাগড়ার মাইগ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্ষা ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ও খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের শহিদুল থান্দারের ছেলে তাশরিফ থান্দারের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। এক সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তাশরিফ গোপনে বর্ষার সঙ্গে অন্তরঙ্গ সময়ের কিছু ছবি মোবাইলে ধারণ করে রাখেন। এরপর প্রায়ই বর্ষাকে সেসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অনৈতিক মেলামেশার প্রস্তাব দিতেন তাশরিফ। এতে ওই ছাত্রী রাজ...
কোহলি নিজেকে ‘সাধারণ খেলোয়াড়’ মনে করুক: শোয়েব আখতার

কোহলি নিজেকে ‘সাধারণ খেলোয়াড়’ মনে করুক: শোয়েব আখতার

খেলা
সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএলে ৫ ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র ১০৭ রান করেছেন এই তারকা ব্যাটার। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে রানে ফিরতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার শোয়েব আখতার বলেছেন, আইপিএল পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে পারফর্ম করতে না পারলে যে কাউকেই বাদ দিতে হতে পারে। বিরাট কোহলি একজন ভালোমানের ব্যাটসম্যান। আমি চাই সে শুধু একবারে একটা জিনিসের দিকেই ফোকাস করুক। একটি মিডিয়া আউটলেটের সাথে আলাপকালে তিনি বলেন, কোহলি যদি নিজেকে একজন সাধারণ খেলোয়াড় মনে করেন তাহলে তার জন্য পারফর্ম করা সহজ হবে। তখন চাপ মুক্ত থেকে নিজের সেরাটা ‍উজাড় করে দিতে পারবে। তার পারফরম্যান্স নিম্নমুখী হওয়ায় লোকেরা ইতোমধ্যে তার দিকে আঙুল তুলতে শুরু করেছে...
‘আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি’

‘আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি’

রাজনীতি
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি বলেছেন, গত নির্বাচনে জাতীয় পার্টি ন্যূনতম আসনে বিজয়ী হয়েছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। সততা, নিষ্ঠা ও সুশাসনের প্রতীক হিসেবে আজ আমরা জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি। তাই গণমানুষের আশা পূরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যাব। বরিশাল নগরীর শহিদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির হলরুমে শনিবার সন্ধ্যায় জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। রানা মোহাম্মদ সোহেল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে দলের নেতাকর্মীদের মনোমালিন্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় না থেকেও যে নেতাকর্মীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ঐক্যবদ্ধতায় দল আরও গতিশীল হবে। সভায় প্রধান বক্তা ছিলেন যুগ্ম ...
‘এটা রাশিয়ার জন্য বড় আঘাত’

‘এটা রাশিয়ার জন্য বড় আঘাত’

আন্তর্জাতিক
কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়ার ঘটনা রাশিয়ার জন্য একটা ‘বড় আঘাত’ বলে মন্তব্য করেছেন পেন্টাগনের এক জেষ্ঠ্য কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্রিফিংয়ে ওই কর্মকর্তা বলেন, এটা প্রতীকীভাবে একটি বড় আঘাত। ইউক্রেনের জন্য এই হামলার একটি গর্বের দিক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পেন্টাগনের ওই কর্মকর্তা বলেন, ডুবে যাওয়ার আগে ইউক্রেনের দুইটি জাহাজ বিধ্বংসী মিসাইল নেপচুন ওই রুশ যুদ্ধজাহাজে আঘাত হানে। তিনি আরও বলেন, ওই হামলায় হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে ‘সেই সংখ্যা নির্ধারণ করা কঠিন’ বলেও জানান তিনি। এছাড়া ওই জাহাজের বেঁচে যাওয়া ক্রুদের সেখানে থাকা আরেকটি রুশ জাহাজে সরিয়ে নেওয়ার বিষয়টিও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেছে বলেও জানিয়েছেন তিনি। সোভিয়েত যুগের ওই রুশ যুদ্ধজাহাজ...