Saturday, August 8

Month: April 2022

বালু দস্যুদের তৈরি রাস্তা, ২৮টি ড্রেজার ও ১৬শ ফুট পাইপ ধ্বংস

বালু দস্যুদের তৈরি রাস্তা, ২৮টি ড্রেজার ও ১৬শ ফুট পাইপ ধ্বংস

বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়া বনভূমি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২৮টি ড্রেজার মেশিন ও ১ হাজার ৬০০ ফুট বালি উত্তোলনের পাইপ ধ্বংস করে দিয়েছে বনবিভাগ। এ ছাড়াও অবৈধভাবে বালু লুটের জন্য বালু দস্যুদের বানানো একটি রাস্তা ধ্বংস করে ফেলা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। শুক্রবার কক্সবাজার উত্তর বনবিভাগের অধীনে চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জের খুটাখালি বিটের খুটাখালি খাল, পাগলিরবিল, মুক্তিযোদ্ধার বাগান এবং ফাসিয়া রেঞ্জের ডুলাহাজারা বিটের ডুলাহাজারা সাফারি পার্ক সীমানা প্রাচীর সংলগ্ন দাংগাঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ধ্বংস করা হয়। এ বিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, সঙ্ঘবদ্ধ কয়েটি চক্র অবৈধভাবে বনভূমির আশেপাশে থেকে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চকরিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ও বনবিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ...
১৪শ শিক্ষার্থীর পরীক্ষা নিলেন ইউএনও!

১৪শ শিক্ষার্থীর পরীক্ষা নিলেন ইউএনও!

বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় এসএসসি পরীক্ষা শুরুর আগে প্রস্তুতি হিসেবে প্রায় ১ হাজার ৩৯১ শিক্ষার্থীর অগ্রিম পরীক্ষা নেওয়া হয়েছে। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক এই পরীক্ষার আয়োজন করেন। সরকারি কোনো নির্দেশনা না থাকলেও নিজ উদ্যোগে দুই বিষয়ে ১০০ মার্কের ৩ ঘণ্টাব্যাপি পরীক্ষার আয়োজন করেন ইউএনও। ভিন্ন ভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। ইউএনও জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়া, সিলেবাস সংক্ষিপ্ত ও দশমিনার শিক্ষার্থীরা পড়াশুনা বিমুখ হয়ে পড়ায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাদের জন্য প্রাক-প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। সরকারি কোনো নির্দেশনা না থাকলেও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্...
কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন

কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন

আন্তর্জাতিক
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ইউক্রেনের বেশির ভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়নি। গত বুধবার কৃষ্ণসাগরে রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালায় ইউক্রেন। এর পরই কিয়েভে হামলা জোরদারের হুমকি দেয় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে দুই হাজার ৫০০ থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সেনাসদস্য নিহত ও ১০ হাজারের মতো আহত হয়েছেন। তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যদিও মস্কো গত মাসে বলেছিল যে এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত ও তিন হাজার ৮২৫ জন আহত হয়েছেন।...
ভারতে আরও এস-৪০০ পাঠাল রাশিয়া

ভারতে আরও এস-৪০০ পাঠাল রাশিয়া

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে অত্যাধুনিক মডেলের রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর যন্ত্রাংশের আরেকটি চালান ভারতে এসে পৌঁছেছে। রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কো এস-৪০০ ট্রাম্ফ নামে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে দিল্লিতে। খবর আনাদোলুর। শুক্রবার ভারতের গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ভারতের এক কর্মকর্তারার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এএনআই জানিয়েছে, চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরও এস-৪০০ আনা হবে। এদিকে ইউক্রেনে হামলার পর থেকে মস্কোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা নেতারা। রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বছরের ডিসেম্বর থেকেই ভারতে এস-৪০০ এর চালান পাঠানে শুরু করে। সম্প্রতি ভারতে পাঠানো এস-৪০০ এর সঙ্গে যুদ্ধবিমানের যন্ত্রাংশসহ আরও সমারাস্ত্র পাঠিয়েছে রাশ...
রণবীর-আলিয়ার লন্ডনে বাড়ি, মুম্বাইয়ে ৩৫ কোটির ফ্ল্যাট

রণবীর-আলিয়ার লন্ডনে বাড়ি, মুম্বাইয়ে ৩৫ কোটির ফ্ল্যাট

বিনোদন
বিয়েটা বেশ সাদামাটা ভাবেই সেরেছেন বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া। পরিজন-বন্ধুবান্ধব মিলিয়ে অতিথিদের তালিকায় ছিলেন মেরেকেটে ৫০ জন। যদিও ব্যক্তিজীবনে জাঁকজমকের অন্ত নেই সদ্যবিবাহিত কাপুর দম্পতির। রণবীর কাপুর এবং আলিয়া ভাট দু’জনেরই সম্পত্তির ঝলক দেখেই মাথা ঘুরে যেতে পারে আপনার। বাংলা নববর্ষের ঠিক আগের দিন আনুষ্ঠানিক ভাবে নতুন জীবন পেতেছেন ‘রণলিয়া’। তবে তার আগে থেকেই বান্দ্রার শহরতলিতে কাপুরদের অ্যাপার্টমেন্টের দিকে নজর ছিল অনুরাগীদের। পালি হিলসের যে ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টে রণবীর-আলিয়ার চার হাত এক হল, তার ৩৫ কোটি টাকা। খবর আনন্দবাজার পত্রিকার। অ্যাপার্টমেন্টের সাজসজ্জায় মাথা খাটিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বিয়ের অনুষ্ঠানের মতোই ছিমছাম তার অন্দরসজ্জা। চারপাশে প্যাস্টেল রঙের ছোঁয়া। তাতে আস্ত একটি সিনেমাহল বানিয়ে ফেলেছেন রণবীর। সঙ্গে তার দু’টি পোষ্যের জন্য বরাদ্দ রয়েছে বিশাল জায়...
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা শ্রীলংকার

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা শ্রীলংকার

খেলা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। তবে দলে চমক হিসেবে থাকছেন রোশান সিলভা ও ওশাধা ফার্নান্দো। শুক্রবার শ্রীলংকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেএক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভয়াবহ সংকটে টালমাটাল শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে দ্বীপ রাষ্ট্রটি। এর প্রভাব পড়েছে লংকান ক্রিকেটাঙ্গনে। শঙ্কা ছিল আগামী মে মাসে বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ আয়োজন নিয়েও। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শ্রীলংকার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণার মধ্য দিয়ে। লংকান বোর্ডের দেওয়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারত সফরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। জায়গা হারিয়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। ...
কিয়েভের ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া

কিয়েভের ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলা করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার একটি বিস্ফোরণের পর মস্কোভা যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কথা স্বীকার করার কয়েক ঘণ্টা পরই রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ যত বেশি রুশ ভূখণ্ডে সন্ত্রাসী হামলা বা নাশকতার চেষ্টা করবে, আমরা তত কিয়েভের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়াব। এর আগে গত বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের দাবি অস্বীকার করে রাশিয়া বলেছে, জাহাজটিতে...
বিয়েতে যে ‘চমক’ দেখালেন রণবীর-আলিয়া

বিয়েতে যে ‘চমক’ দেখালেন রণবীর-আলিয়া

বিনোদন
বলিউডের হাইপ্রোফাইল বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। প্রিয় তারকার বিয়ের পোশাক, সাজের স্টাইল কিংবা ভেন্যু থেকে শুরু করে মেন্যু–সবকিছু নিয়েই চলে ভক্তদের চুলচেরা বিশ্লেষণ। সদ্য নিজের ব্যাচেলর জীবনের ইতি টানা রণবীর-আলিয়া ভাটের বিয়েও তার বাইরে নয়। অনেক দিন ঢাক ঢাক গুড় গুড়ের পর এই জুটি অবশ্য রাখডাক না রেখেই সাতপাঁকে বাঁধা পড়েছেন। তবে চমক ছিল তাদের বিয়ের সাজে। সম্প্রতি যতগুলো বলিউডি বিয়ে হয়েছে, সবগুলোতেই বিয়ের দিন কনে বেছে নিয়েছেন লেহেঙ্গা। তবে লাল, গোলাপি, কমলা লেহঙ্গার বদলে হাতে রাঙানো আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। আলিয়ার চুলের সাজও ছিল অন্যরকম। বিয়ের দিন কনেরা সাধারণত চুল বেঁধে রাখলেও আলিয়া সেই প্রথা ভেঙে চুল রেখেছিলেন খোলা। তাদের বরমালাও ছিল অন্য রকম। বেল ফুল...
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জাতীয়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। তবে অগ্রিম টিকিট দেওয়া শুরু হলেও বাস কাউন্টারে নেই মানুষের ভিড়। ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া শুরু করেছে বাস কোম্পানিগুলো। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষ দিকে বাড়ি যেতে পারে। সে ক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মের টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা। এদিকে বাসের মালিকপক্ষ জানায়, টিকিট বিক্রির জন্য সব পরিবহণের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। বাস কাউন্টার ও অনলাইন থেকে কয়েকটি পরিবহণের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আসাদ...
ইফতারের আগে না মারার আকুতি করা মোর্শেদ হত্যায় গ্রেফতার ৫

ইফতারের আগে না মারার আকুতি করা মোর্শেদ হত্যায় গ্রেফতার ৫

বাংলাদেশ
কক্সবাজারে আলোচিত মোরশেদ হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফ থেকে তাদের গ্রেফতার করা হয়। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব। গ্রেফতার পাঁচজন হলেন- মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক। র‍্যাব বলছে, আসামিরা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। তবে এখনো মামলার প্রধান আসামি আবদুল মালেকসহ বেশিরভাগ আসামি অধরা রয়েছে। র‍্যাব বলছে, গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মোরশেদকে। আসামিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদ বলেন, ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ তবে আসামিরা তাকে সে সুযোগ দেয়নি।’ র‍্যাব-৭ এর অধিন...