Friday, August 7

Month: April 2022

৫২ রোহিঙ্গাকে বিক্রি!

৫২ রোহিঙ্গাকে বিক্রি!

বাংলাদেশ
মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৫২ জন রোহিঙ্গা নাগরিককে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিক্রি করে ফেরার পথে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোরে কক্সবাজার উপকূলের নাজিরারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ। তিনি জানান, গ্রেফতাররা সবাই আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য। পাচার হওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ, ১৫ জন নারী ৮ জন শিশু রয়েছে। তারা সবাই রোহিঙ্গা নাগরিক। গ্রেফতাররা হলেন- মহেশখালীর উপজেলার ছোট মহেশখালীর সিপাহির পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে শাহ জাহান (৩৭), ঘটিভাঙা পূর্বপাড়ার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ পারভেজ (২৩), একই এলাকার আমির হোসেনের ছেলে আবদুল মাজেদ (২৭), ফজল করিমের ছেলে আমির মো. ফয়সাল (২৪)...
দোহারে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীর বিক্ষোভ

দোহারে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীর বিক্ষোভ

বাংলাদেশ, রাজনীতি
ঢাকার দোহার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। রোববার বিকাল সাড়ে পাঁচটায় জয়পাড়া করম আলীর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে লটাখেলা নতুন বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। বিক্ষোভ মিছিলে ‘বিভেদ নয়, ঐক্য চাই’, ‘দালাল মুক্ত বিএনপি চাই‘, ‘অনিয়ম অগণতান্ত্রিক, স্বজনপ্রীতি, সেচ্ছাচারিতা ও পকেট কমিটি বন্ধ কর ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েদী। এ সময় তিনি বলেন, আগামীকাল নবাবগঞ্জে বিএনপির যে কমিটি করতে যাচ্ছেন নেতারা তা সম্পন্ন অবৈধ কমিটি। আমরা এই অবৈধ কমিটি মানি না। দোহারের সম্মেলন দোহারে হবে। নবাবগঞ্জে কেন? এ সময় উপস্থিত ছিলেন- আবদুল আউয়াল আকন্দ, যুবদল নেতা আবুল কালাম আজাদ, মিঠু বেপারী, মিনহাজ উদ্দিন পান্নু, হুমায়ুন কবির লিপন, সাবেক ছাত্রদল নেতা আবুল...
এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ

এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ

এক্সক্লুসিভ, খেলা, পড়ালেখা
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ ১৬ই এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর আয়োজন, ৫ম বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ। মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা এই গ্রুপের প্রায় ৯ শতাধিক সদস্য। এদিন, পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চলে বাৎসরিক ক্রিকেট ট্যুর্নামেন্টের পুরষ্কার বিতরনী। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল ৯৬৯৮ বিশেষ সম্ভাবনা, যাতে সাতজন কীর্তিময় বন্ধুকে দেয়া হয় সম্মাননা। এছাড়াও সারাবছর গ্রুপের নানান উদ্যোগে নিবেদিত প্রাণ বন্ধুদের ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষনে সাহায্যকারী বন্ধুদের ও দেয়া হয় সম্মাননা। ৯৬৯৮ গ্রুপের প্যানেল ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ কমিটির সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এই অনুষ্ঠানে। হাসি, আনন্দ, স্মৃতিচারণ আর ছবির ক্লিকে স্মৃতিধারণ করার মধ্যে দিয়...
‘আনফিট’ ক্রিকেটারদের কোচের হুঁশিয়ারি

‘আনফিট’ ক্রিকেটারদের কোচের হুঁশিয়ারি

খেলা
কোনো প্রতিযোগিতায় জিততে হলে টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত ক্রিকেটারদের ফিটনেস উঁচুতে থাকা উচিত। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ক্রিকেটারদের ফিটনেস দেখে রীতিমতো হতাশ প্রাইম ব্যাংক ক্রিকেট দলের প্রধান কোচ সালাউদ্দিন। দেশের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা লিগে গ্রুপপর্বে ১০ ম্যাচে ৬ জয় নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। সুপার লিগ পর্ব শুরুর আগে সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, আমার মনে হয় আমার দলের বেশির ভাগ ক্রিকেটারই আনফিট। এনার্জি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। ঢাকা লিগ শুরুর আগে তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে দল সাজালেও জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে তারকা ক্রিকেটারদের লিগের গ্রুপপর্বের ম্যাচগুলোতে পাননি কো...
কী কারণে রণবীর-আলিয়ার বিয়েতে নিজেকে আড়াল করলেন শাহরুখ?

কী কারণে রণবীর-আলিয়ার বিয়েতে নিজেকে আড়াল করলেন শাহরুখ?

বিনোদন
অবশেষে বিয়ে হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের দুই সেনসেশন। গত ১৪ এপ্রিল কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই একে অপরের গলায় বরমাল্য দান করেন দুই তারকা। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন। এর বাইরে বলিউড থেকে হাজির ছিলেন শাহরুখ খান, শ্বেতা বচ্চন, গৌরি খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের মতো তারকারা। তবে এ দিন শাহরুখ খানের উপস্থিতি ছিল রহস্যজনক। নিজেকে যতটা সম্ভব আড়াল করে অনুষ্ঠানে হাজির হন বলিউড বাদশাহ। একদম কালো একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল শাহরুখের গাড়ির সিট। ফলে চোখেই পড়েনি তাকে। পার্টিতে কিং খানের এমন এন্ট্রি সবাইকে অবাক করে দেয়। কেন এমনটা করলেন শাহরুখ খান? তার কারণ কিং খানের মুখ থেকে না জানা গেলেও। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর, শাহরুখের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘পাঠান’...
রাশিয়ার সেই জাহাজ ডুবি নিয়ে নতুন তথ্য

রাশিয়ার সেই জাহাজ ডুবি নিয়ে নতুন তথ্য

আন্তর্জাতিক
কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়া নিয়ে নতুন তথ্য দিয়েছেন রেডিও লিবার্টির ইউক্রেনীয় সার্ভিসের কাজ করা সাংবাদিকরা। ওই যুদ্ধজাহাজ ডুবিতে অন্তত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারা। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অবশ্য ওই ঘটনায় কারো মৃত্যু হয়নি বলে দাবি করে আসছিল মস্কো। ওই সাংবাদিকরা দেখেছেন ইভান ভাখরুশেভের (৪১) মৃত্যুর খবর তার স্ত্রী ভারভারা ভাখরুশেভা রাশিয়ান সোশ্যাল মিডিয়া সাইট ওডনোক্লাসনিকিতে এ পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, আমাদের নায়ক!!! তিনি তার দায়িত্ব পালন করে মারা গেছেন। তিনি জাহাজের জীবনের জন্য তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছেন। আমরা শোকাহত। তুমি সবসময় আমাদের হৃদয়ে একজন নায়ক হয়ে থাকবে। ভারভারা ভাখরুশেভা সাংবাদিকদের বলেন, পানিতে ডুবে যাওয়ার কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে। ১...
অবিস্ফোরিত দুটি মর্টার শেল ধ্বংস

অবিস্ফোরিত দুটি মর্টার শেল ধ্বংস

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত দুটি পাকিস্তানি মর্টার শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল। রোববার দুপুরে পৌরশহরের খালাজোড়া মাঠে সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের মেজর ফারজানার নেতৃত্বে ১১ সদস্যের দল মর্টার শেল দুটি ধ্বংস করে। কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের মেজর ফারজানা জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলগুলো অবিস্ফোরিত রয়ে যায় এবং বোমা দুটি সচল ছিল। আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, গত ৮ মার্চ উপজেলার ভবানীপুর ও পৌরশহরের তারাগন গ্রামের বাড়িতে মাটি ভরাটের সময় মর্টার শেল দুটো পৃথকভাবে উদ্ধার করা হয়। পুলিশ শেলগুলো নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে খবর দেয়। সোমবার দুপুরে তারা মর্টার শেল দুটি একসঙ্গে ধ্বংস কর...
এরদোগানের অনুরোধে মারিউপোলের সেই ‘জিম্মিদের মুক্ত’ করেছে রাশিয়া

এরদোগানের অনুরোধে মারিউপোলের সেই ‘জিম্মিদের মুক্ত’ করেছে রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলের একটি তুর্কি মসজিদে আটক জিম্মিদের বিশেষ অভিযান চালিয়ে মুক্ত করেছে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অনুরোধে ওই অভিযান চালানো হয়। অভিযানে ‘বিদেশি যোদ্ধাসহ ২৯ জঙ্গি’ নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। জিম্মিদের মুক্ত করে নিরাপদ অবস্থানে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোনাশেঙ্কভ। যদিও চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত রিপোর্টগুলোতে বলা হয়েছিল, ওই তুর্কি নাগরিকরা মসজিদে জিম্মি ছিলেন না, বরং রাশিয়ার গোলাবর্ষণ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন। এর আগে মার্চ মাসেরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, মারিউপোল শহরে রাশিয়ান সেনা...
প্রেমিকার ‘মৃত্যুর’ বিচার চাইতেই থানা ভবনের সানসেটে উঠে ওই কিশোর!

প্রেমিকার ‘মৃত্যুর’ বিচার চাইতেই থানা ভবনের সানসেটে উঠে ওই কিশোর!

বাংলাদেশ
কক্সবাজার সদর মডেল থানার ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করে দশম শ্রেণির এক ছাত্র। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল গিয়াস তার সব সমস্যা সমাধানের আশ্বাসের পর ওই কিশোর নিচে নেমে আসতে রাজি হয়। এরপর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগেই এই কিশোর ব্লেড দিয়ে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে। শনিবার বিকালে নির্মাণ কাজের জন্য তৈরি করা অস্থায়ী সিঁড়ি বেয়ে কক্সবাজার সদর মডেল থানা ভবনের তিনতলার সানসেটে উঠে আত্মহত্যার চেষ্টা করা ওই ছাত্র। ওই ছাত্রে র মা এবং বন্ধুর সঙ্গে কথা বলে জানা যায়, এর আগেও ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে। তার মায়ের ধারণা, এসএসসি পরীক্ষা সামনে চলে আসায় মোবাইল ব্যবহার কমানোর জন্য তাকে শাসানো হয়।এ কারণে হয়তো ছেলে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই ছাত্রের সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। ওই সুইসাইড নোটে পুলি...
পুরো মারিউপোল দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিল রাশিয়া

পুরো মারিউপোল দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিল রাশিয়া

আন্তর্জাতিক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে পুরো মারিউপোল দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ রাশিয়ার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিশেষ বিবৃতি দিয়ে দাবি করেন, পুরো মারিউপোল এখন রাশিয়ার হাতে। কিছু ইউক্রেনীয় সেনা আজভস্টালে আশ্রয় নিয়েছে। তিনি আরও দাবি করেছেন, মারিউপোলে ৪ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এখন পর্যন্ত আত্মসমর্পণ করেছে ১ হাজার ৪৬৪ জন সেনা। এ ব্যাপারে বিবৃতিতে ইগোর কোনসেনকোভ বলেন, মারিউপোলের সবগুলো অঞ্চল পুরোপুরি পরিস্কার করা হয়েছে। অবশিষ্ট থাকা ইউক্রেনীয় সেনারা আজভস্টাল খনিতে পুরোপুরি অবরুদ্ধ আছে। তিনি আরও বলেন, তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া ও আত্মসমর্পণ করা। এদিকে রাশিয়ার এমন দাবির পর ইউক্রেন এখনো তাদের প্রতিক্রিয়া জানায়নি। এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলে...