Friday, August 7

Month: April 2022

বিয়ের পর কোথায় হানিমুনে যাচ্ছেন আলিয়া-রণবীর?

বিয়ের পর কোথায় হানিমুনে যাচ্ছেন আলিয়া-রণবীর?

বিনোদন
মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপ অনেকেরই পছন্দের জায়গা। দ্বীপরাষ্ট্রের সমুদ্রসৈকতের নীল জলরাশির ছোঁয়া পেতে নবদম্পতি ছুটে যান সেখানে। তবে বলিউড তারকাদের প্রিয় গন্তব্য মালদ্বীপ নয়৷ রণবীর কাপুর ও আলিয়া ভাটও হানিমুন ভেন্যু হিসেবে মালদ্বীপ বেছে নেননি। তারা বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন সেটি নিয়ে কানাঘুষা চলছে৷ বলিউডের তারকা রণবীর-আলিয়ার সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে ১৭ এপ্রিল। সেদিনই রণবীরের পৈতৃক বাড়িতে অর্থাৎ আরকে হাউসে বসবে তাদের বিয়ের আসর। এ বিয়ে নিয়ে তাদের ভক্ত ও শুভানুধ্যায়ীদের আগ্রহের কমতি নেই। এ বিয়েতে অতিথি হিসেবে কারা থাকছেন, বিয়েতে কার ডিজাইন করা পোশাকে সাজবেন আলিয়া ও রণবীর, তারা কোথায় হানিমুনে যাচ্ছেন সব কিছু নিয়েই বাড়তি আগ্রহ মানুষের। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ জুটি নাকি মধুচন্দ্রিমার জন্য উড়ে যাচ...
হেরোইন-ইয়াবাসহ ৫২ জনকে গ্রেফতার

হেরোইন-ইয়াবাসহ ৫২ জনকে গ্রেফতার

জাতীয়
হেরোইন, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৫৩৪ পিস ইয়াবা বড়ি, ২.৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। গ্রেফতার ৫২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।...
৮০ হাজারে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়েও বাড়ি দখল, বিপাকে পরিবার

৮০ হাজারে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়েও বাড়ি দখল, বিপাকে পরিবার

বাংলাদেশ
নাটোরের সিংড়ায় দাদন ব্যবসায়ীর চাহিদামতো সুদের টাকা পরিশোধ করতে না পেরে এক সংখ্যালঘু পরিবারের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ওই সংখ্যালঘু পরিবারকে বের করে দেওয়ার কারণে পরিবারের ১১ সদস্য নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে একটি পরিবার। এমন ঘটনা ঘটেছে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাঁড়েরা গ্রামের দরিদ্র বৃদ্ধ কৃষক শ্রী মরু প্রামাণিকের পরিবারে। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। সরেজমিন পাঁড়েরা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে নারী, শিশু ও বৃদ্ধসহ শ্রী মরু প্রামাণিক তার পরিবারের ১১ জন সদস্য নিয়ে মাটিতে বসে আছেন। খেতে না পেয়ে শিশুরা কান্নাকাটি করছে। আর প্রতিবেশীরা এই দৃশ্য নীরবভাবে তাকিয়ে দেখছেন। পাশেই মরু ...
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ‘চূড়ান্ত করেছে’ বিরোধী দল

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ‘চূড়ান্ত করেছে’ বিরোধী দল

আন্তর্জাতিক
পাকিস্তানের টালমাটাল রাজনীতিতে নতুনমাত্রা যোগ করেছে দেশটির সুপ্রিমকোর্ট। সংসদের স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ায় এতদিন ছিল বল ইমরান খানের কোর্টে। পার্লামেন্ট পুনর্বহালে সুপ্রিমকোর্ট সিদ্ধান্ত দেওয়ায় দাবার গুটি এখন বিরোধী শিবিরে। ইতোমধ্যে ফেডারেল সরকার গঠনের প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেটিও ঠিকঠাক। পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এসেছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আগামীকাল শনিবার। ইমরান খান অবশ্য বলেছেন, শেষ বল পর্যন্ত তিনি খেলবেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নিশ্চিত ভরাডুবি হবে এটি ধরেই বিরোধী শিবির চাঙ্গা। তারা নতুন সরকারে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে ব্যস্ত সময় পার করছে। নতুন সরকারের প্রধানমন্...
মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ভিড়

মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ভিড়

আন্তর্জাতিক
রুশ হামলায় দেশ ছাড়ছেন ইউক্রেনীয়রা। প্রতিবেশী দেশগুলোতে এখন ইউক্রেনের বাস্তুহারা মানুষের ঢল নেমেছে। এ পরিস্থিতিতে একটু ভালো থাকার আশায় ইউক্রেন থেকে সাধারণ মানুষ এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। কিন্তু যেভাবে সীমান্ত দিয়ে ইউক্রেনের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এতে মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ কারণে সীমান্তগুলোতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মেক্সিকো সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের ঢল নেমেছে।খবর আরব নিউজের। মেক্সিকোর তিজোয়ানা শহরে সান দিয়াগো সীমান্তে গত বুধবার এক হাজার ইউক্রেনীয় শরণার্থী জমায়েত হন। তাদের অনেকের স্বজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এ কারণে তারা এ দেশটিতে আশ্রয় পাওয়ার আশায় সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে, এ সীমান্তে তাদের ২৪ কর্মকর্তা কাজ করছেন। প্রতিদিন এখানে ৫৭৮ জনের বেশি আবেদন জমা নিতে পারছেন না। ...
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরনো টেস্ট ভেন্যুগুলোর একটি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক। এ ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার অভিষেক হয় ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ২০২০ সাল পর্যন্ত সর্বশেষ ১৩৩ বছরে এখানে টেস্ট হয়েছে ৩১টি। ডিন এলগারের সঙ্গে মুমিনুল হক শুক্রবার টস করতে নামলেই ইতিহাসের সোনালি পাতায় ব্রাকেটবন্দি হবেন। পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক হবে বাংলাদেশের। ডারবানেও প্রথমবারের মতো টেস্ট খেলে টাইগাররা। চতুর্থ দিনের শেষ সেশনের শেষ ঘণ্টা ছাড়া বাকি সময় সমানে সমান লড়াই করেছে মুমিুনল বাহিনী। শেষ ঘণ্টা ও পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে মাত্র ১৯ ওভারে ৫৩ রানে অলআউট হয়ে যায়। যা নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। ম্যাচটি শুরু হবে ...
নৌকায় করে পালানোর সময় ৪ ইউক্রেনীয় নিহত

নৌকায় করে পালানোর সময় ৪ ইউক্রেনীয় নিহত

আন্তর্জাতিক
ইউক্রেনের অধিকৃত খেরসন অঞ্চল থেকে নৌযানে করে পালানোর সময় দেশটির চার নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পারভোমাইভকা গ্রাম থেকে নৌযানটি যাত্রা শুরু করে। তীর থেকে ৭০ মিটার (২৩০ ফুট) দূরে থাকাবস্থায় হামলার শিকার হয় নৌকাটি। কর্মকর্তারা বলেন, ওই নৌযানটিতে ১৪ জন ছিলেন। তারা আরও বলেন, দুজন পুরুষ ও এক নারী তাৎক্ষণিকভাবে নিহত হন। পরে ১৩ বছর বয়সি এক বালকের মৃত্যু হয়। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাকিদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসনের আজ ৪৪ দিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ।...
কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

বাংলাদেশ
কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে র‍্যাবের এক সদস্য আহত হয়েছে। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অভিযান চলাকালে হঠাৎ মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।...
ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা মালয়েশিয়া

ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা মালয়েশিয়া

আন্তর্জাতিক
মালয়েশিয়ার ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা জাতি। হার্ভার্ড আন্ডারগ্র্যাড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। এতেই দেশটির রাজা-রানী, প্রধানমন্ত্রীসহ দেশের সাধারন জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল এ ছয় শিক্ষার্থী তাদের অভিনন্দনে ভাসছেন। মালয়েশিয়ার সুপার সিক্্র বলেও তাদের সম্মোধন করা হচ্ছে। মালয়েশিয়ার এ ছয়জন ছাত্র হলেন, চুই জে কিন, হারমান লিওং জিন ইয়াং, ইশান্ত শাহ, কারিশমা মাইকেলা ওং, লি ই জেন, অ্যালিসা ইয়াপ জিন ই। ২০২৬ সালের ক্লাসের ছয় মালয়েশিয়ান ছাত্রকে হার্ভার্ডে তাদের পড়াশোনা আরও এগিয়ে নিতে গৃহীত হওয়ায়। ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগোং তুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মায়মুনাহ ইস্কান্দারিয়া খুবই আনন্দিত । ৬ এপ্রিল ইস্তানা নেগারা ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে, রাজা ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন তারা সমস্ত মালয়ে...
শেষ হলো শাহেদ-শিলার নতুন মিশন

শেষ হলো শাহেদ-শিলার নতুন মিশন

বিনোদন
অভিনেতা শাহেদ শরীফ খান ও অভিনেত্রী শিরিন শিলা দুজনই নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করেন। করোনাকালেও তারা অভিনয়ে নিয়মিত। অভিনয়ের এই ধারাবাহিকতায় কিছুদিন তারা দুজন চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘বীরাঙ্গনা ৭১’ নামের একটি সিনেমায়। যেটির শুটিংসহ ডাবিংয়ের কাজ শেষ করেছেন তারা। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে শাহেদ বলেন, এর আগেও মির্জা সাখাওয়াৎ হোসেন ভাইয়ের পরিচালনায় অভিনয় করেছি। এই সিনেমাটি তিনি ভীষণ যত্ন নিয়ে নির্মাণ করেছেন। এছাড়া এতে আমার সহশিল্পী শিলা একজন ভালো অভিনেত্রী, বেশ ভালো করেছে তার চরিত্রটি। আমি আশাবাদী আমাদের দুজনের অভিনয়ের রসায়ন দর্শকের ভালো লাগবে। শিরীন শিলা বলেন, ডাবিং করার সময় অনেকটাই বোঝা যায় কেমন অভিনয় করেছি। আমার অভিনয় নিয়ে আমি পুরোপুরি তৃপ্ত নই, আরও ভালো করা যেত। তারপরও বীরাঙ্গনার চরিত্রে যতোটুকু অভ...