Friday, August 7

Month: April 2022

সামরিক চুক্তি নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা

সামরিক চুক্তি নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা

জাতীয়
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুই দেশের নিয়মিত প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপের অষ্টম পর্ব ওয়াশিংটনে সম্পন্ন হয়েছে। সংলাপে র‌্যাবের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি ফের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশের সঙ্গে দুটি সামরিক চুক্তি-আকসা ও জিসোমিয়া সম্পাদন এবং বাংলাদেশে সমরাস্ত্র বিক্রি করার আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী। আকসা ও জিসোমিয়া নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। জানা গেছে, আগামী বছর ঢাকায় পরবর্তী প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে। এই এক বছর সময়ে চুক্তি দুটির কাঠামো তৈরি হবে বলে ঢাকার তরফ থেকে আশা করা হচ্ছে। মার্ক...
‘তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়’

‘তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়’

খেলা
প্রচন্ড ব্যথা নিয়ে ডারবান টেস্টে খেলা তাসকিন আহমেদের দেশের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম কারিগর তাসকিন। ডানহাতি পেসারের আগুন ঝরা বোলিং নৈপুণ্যে সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ তথা তৃতীয় ওয়ানডে জিতে (২-১) আফ্রিকায় সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে ডারবান টেস্ট পেইন কিলার খেয়ে, কাঁধে স্কচটেপ পেঁচিয়ে বোলিং করে তাসকিন শিকার করেন ২ উইকেট। তাসকিনের প্রশংসা করে ডোনাল্ড বলেন, তাসকিন যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তাকে দেখে আমি খুব খুশি ছিলাম। যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে! প্রথম টেস্টে কাঁধে একটু ব্যথা শুরু হয়। সময়ের সাথে সাথে ব্যথা তীব্র হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে টেপ পেঁচিয়ে বোলিং করেছে। এই অবস্থায়ও সে দেশের জন্য কিছু করতে প্রস্...
বাংলাদেশের পজিশন এখন অনেক দিক থেকে ভালো: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পজিশন এখন অনেক দিক থেকে ভালো: প্রধানমন্ত্রী

বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা জোরদার করার ওপর মনোনিবেশের বিষয়ে জোর দিয়ে বলেছেন, ‘নতুন প্রযুক্তিগত উদ্ভাবন, উৎকর্ষতা এবং এর বিবর্তনের সঙ্গে নিরাপত্তার সমস্যাও বাড়বে।’ তিনি বলেন, ‘আমাদের এখন নিরাপত্তার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। আসলে, প্রযুক্তি যেমন আমাদের জন্য সুযোগ তৈরি করে, এটি সমস্যারও সৃষ্টি করতে পারে। এই দিক থেকে, আমাদের নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘ব্যাংকে জমা হওয়া টাকা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমাদের এটি এবং আরও অনেক কিছু নিয়ে ভাবতে হবে (সতর্ক থাকতে হবে)।’ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর তৃতীয় সভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন। প্রযুক্তির অগ্রগতি দিন দিন বাড়তে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিন নতুন নতুন চিন্তা আসবে। প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন চি...
এবার ৩২ সরকারি বিশ্ববিদ্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

এবার ৩২ সরকারি বিশ্ববিদ্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

জাতীয়
দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে এ বছর নতুন করে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।
রাতের আঁধারে ব্যবসায়ীর কাছে টিসিবির পণ্য বিক্রি

রাতের আঁধারে ব্যবসায়ীর কাছে টিসিবির পণ্য বিক্রি

বাংলাদেশ
কেরানীগঞ্জে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে রাতের আঁধারে বাইরে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রোহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— টিসিবির পণ্য ক্রেতা এরশাদ হোসেন, পিকআপচালক আবদুল কাইয়ুম ও লেবার আশ্রাফ আলী। এ সময় টিসিবির ডিলার নওয়াজ আলী কৌশলে পালিয়ে যান। বিক্রির জন্য ২৭০ লিটার তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি আনা হয়েছিল। এসব পণ্য পুলিশ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক মেম্বার বলেন, রাত ৯টার দিকে একটি পিকআপ থেকে সন্দেহজনকভাবে কিছু মালামাল দ্রুত একটি দোকানে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে আমাদের সন্দেহ হলে গিয়ে দেখি এগুলো টিসিবির পণ্য। পরে জনতা তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। আটক আব্দুল কাইয়ুম জানান, তারা বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকা থেকে রোহিতপুর বাজারে ভাড়ায় এসেছেন। পণ্যের মালিক নেওয়াজ আলী আম...
বৃদ্ধ মাকে পিটিয়ে হাসপাতালে রেখে পালিয়েছে ছেলে-পুত্রবধূ

বৃদ্ধ মাকে পিটিয়ে হাসপাতালে রেখে পালিয়েছে ছেলে-পুত্রবধূ

বাংলাদেশ
সামর্থ্যবান বিবি (৬৫) তার ছেলের নামে জমি লিখে দেওয়ার পরও ছেলে ও পুত্রবধূর অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি। মাসে ভরণপোষণের জন্য আড়াই হাজার টাকা চাওয়ায় মারধর করার পর ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সদর হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে যান তারা। সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামে মঙ্গলবার ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার এ অমানবিক ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামর্থ্যবান বিবি মৃত মোতালেব তালুকদারের স্ত্রী। বিষয়টি অমানবিক উল্লেখ করে পুলিশ সুপার বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার হাসপাতালে গেলে জানা যায়, যে বয়সে সন্তান আর নাতি-নাতনিদের সঙ্গে সুখে সময় কাটানোর কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৫ বছর বয়সি সামর্থ্যবান বিবি। তিনি তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ছেলেকে নতুন ঘর তুলে দিয়েছেন। এ ছাড়া ১৪ শতাংশ জমিও লি...
৭৫ দিন পর উদ্ধার হলো ফরহাদ মজুমদারের ছিনতাই হওয়া আইফোন

৭৫ দিন পর উদ্ধার হলো ফরহাদ মজুমদারের ছিনতাই হওয়া আইফোন

অর্থনীতি, আইন ও আদালত, এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
৭৫ দিন পর উদ্ধার হলো ফরহাদ মজুমদারের ছিনতাই হওয়া আইফোন। ঢাকা মেট্রোপলিটন ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া পিপিএম বার এর নির্দেশনায় এএসআই আসলাম মোল্লার বিশেষ অভিযান পরিচালনায় অজ্ঞান পার্টির হাত থেকে উদ্ধার হলো জাতীয় প্রেসক্লাব স্থায়ী সদস্য, চলচ্চিত্র প্রযোজক,সেভ দ্য ফিল্ম বাংলাদেশ ও বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের কনিষ্ঠ পুত্র গোয়েন্দা রিপোর্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক ফরহাদ হোসেন মজুমদারের আইফোন। গত ২২ জানুয়ারী রাজধানীর সিটি কলেজের সামনে বাসে অজ্ঞান পার্টি স্প্রে মেরে অজ্ঞান করে ফরহাদ মজুমদারের হাতে থাকা আইফোন ১৩ ম্যাক্স ফ্রো ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। ২৩ জানুয়ারী ধানমন্ডি মডেল থানা জিডি করা হয়। ৭ এপ্রিল ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া (পিপিএম বার) ও এএসআই আসলাম মোল্লা ফরহাদ হোসেন মজুমদার ও আবুল হোসেন মজুমদারের হাতে আইফোনটি তুলে দেন। এসময় ধানমন্ডি মডেল থা...
মারিওপোলে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

মারিওপোলে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক
রাশিয়ার সেনাবাহিনীর হাতে বেশ কিছু দিন অবরুদ্ধ থাকা ইউক্রেনের মারিওপোল শহরে পাঁচ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। কিয়েভের আশপাশের কয়েকটি শহর ছেড়ে যাওয়ার আগে রুশ সৈন্যরা নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এমন অভিযোগ এনে গত কয়েক দিন ধরে মৃতদের জড়ো করা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেন, কয়েক সপ্তাহের রুশ বোমাবর্ষণ এবং রাস্তার লড়াইয়ে নিহত পাঁচ হাজারের বেশি বেসামরিক নাগরিকের মধ্যে ২১০ জন শিশু। তিনি বলেন, রুশ বাহিনী হাসপাতালগুলোতেও বোমাবর্ষণ করেছে, যেখানে এক শিশুসহ ৫০ জন পুড়ে নিহত হয়েছে। বোইচেঙ্কো বলেন, শহরের ৯০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আজভ সাগরের কৌশলগত দক্ষিণের শহরটিতে হামলার ফলে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হ...
নিত্যপণ্যের দাম কমেছে, সংসদে প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের দাম কমেছে, সংসদে প্রধানমন্ত্রী

জাতীয়
টিসিবির বিক্রয় কার্যক্রম চলমান থাকায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল হিসেবে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। তবে জনবান্ধব বর্তমান সরকার দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে সরকার প্রধান এ কথা বলেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানামুখী কার্যক্রমের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রয়েছে। পবিত্র রজমান মাসে নিত্যপণ্য সহ...
বিবিয়ানার ৪ কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু

বিবিয়ানার ৪ কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু

বাংলাদেশ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ছয়টি কূপের মধ্যে চারটি চালু হয়েছে। অপর দুটি কূপ সচল করতে কাজ করছেন প্রকৌশলীরা। শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার একটি, মঙ্গলবার সকালে দুটি এবং সন্ধ্যায় আরও একটি কূপ চালু করা হয়েছে। এ নিয়ে বর্তমানে চারটি কূপ সচল রয়েছে। সচল হওয়া কূপ থেকে গ্যাস উৎপাদন অব্যাহত রয়েছে। অবশিষ্ট দুটি কূপের উৎপাদন ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন। বৃহস্পতিবারের মধ্যে পাঁচ নম্বর কূপ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।...