Friday, August 7

Month: April 2022

ইউক্রেনে ১০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেনে ১০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক
ইউক্রেনে আরও ১০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আলাদা বিবৃতিতে এ কথা জানায়। খবর আল-আরাবিয়ার। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়তি এই ১০ কোটি ডলারের অস্ত্রের মধ্যে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটানোর জন্য আরও ১০ কোটি ডলার মূল্যের বাড়তি নিরাপত্তা সহযোগিতা পাঠানোর বিষয়টি আমি অনুমোদন করেছি। কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন সরকার ইউক্রেনকে এই অস্ত্র দিতে যাচ্ছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনে মোট ছয়বার অস্ত্রের চালান পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজেই এই তথ্য জানান। এদিকে পেন্টাগনের মুখপাত্র জানান কিরবি গতকাল জানিয়েছেন, ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী জাভেল...
চলতি মাসে বিয়ে করছেন রণবীর-আলিয়া, অতিথি হিসেবে থাকছেন যারা

চলতি মাসে বিয়ে করছেন রণবীর-আলিয়া, অতিথি হিসেবে থাকছেন যারা

বিনোদন
বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়েরপিঁড়িতে বসছেন এ মাসে। জানা গেছে, ১৭ এপ্রিল রণবীরের পৈতৃক বাড়িতে অর্থাৎ আরকে হাউসে বসবে তাদের বিয়ের আসর। এই জুটির বিয়ে নিয়ে চলছে অনেক জল্পনা। এর মধ্যেই শোনা যাচ্ছে মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সাজবেন আলিয়া ও রণবীর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে যখন রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে শোরগোল, ঠিক তখনই ফাঁস হলো এ বিয়ের অতিথিদের তালিকা। কারা আসছেন রণবীর ও আলিয়ার ঝলমলে বিয়েতে? রণবীর ও আলিয়ার পুরো পরিবারই তারকাখচিত। তাই রণবীরের পক্ষ থেকে কারিনা, কারিশমা তো থাকছেনই। তেমনি থাকছেন সাইফ আলি খান। ছোট ভাইকে নিয়ে হাজির থাকবে তৈমুর আলি খানও। অবশ্যই থাকবেন আলিয়ার দিদি পূজা ভাট, সাহিন ভাট ও আলিয়ার মা সোনি রাজদান। আর ইন্ডাস্ট্রি থেকে কারা? খবর অনুযায়ী, অতিথিদের তালিকায় রয়েছেন জোয়া আখতার, অর্জুন কাপুর, ...
এক বাছুরের দুই মাথা

এক বাছুরের দুই মাথা

বাংলাদেশ
নেত্রকোনা শহরের পারলা এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর। এ ছাড়া এর কান তিনটি এবং চোখ রয়েছে চারটি। গত সোমবার ভোরে পারলা এলাকার নাজিম উদ্দিনের গাভী জন্ম দেয় এমন বাছুর। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতার ভিড় শুরু হয়। গাভীর মালিক নাজিম উদ্দিন বলেন, বিশেষ ধরনের এই পশুটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুদিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারে না। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারে না। নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জিনগত ত্রুটির কারণে গাভীর এমন বাচ্চার জন্ম হয়। কিন্তু বাচ্চাটি জীবিত থাকা নিয়েও শঙ্কা আছে। তবে গাভীর বাচ্চাটি যাতে বাঁচানো যায় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা আমরা করব।...
যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতি বাড়বে অর্থনীতিতে

যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতি বাড়বে অর্থনীতিতে

অর্থনীতি
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব আরও বাড়বে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি, গম, সারসহ অন্যান্য পণ্যের দাম আরও বেড়ে যাবে। তখন দেশের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে। এতে মূল্যস্ফীতিতে চাপ আরও বাড়বে। ফলে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হয়েছে। একই সঙ্গে কোনো কারণে যুদ্ধ ইউরোপের দেশে প্র্রসারিত হলে বাংলাদেশের রপ্তানি ও রেমিট্যান্সে বড় ধাক্কা আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। সোমবার বিকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংক ত্রৈমাসিক বা বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারলি’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে দেশের সার্বিক অর্থনীতির হালনাগাদ চিত্র ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ করা হয়। প্রতি তিন মাস পরপর প্রতিবেদনটি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদ...
কবে চালু হবে পদ্মা সেতু জানালেন প্রধানমন্ত্রী

কবে চালু হবে পদ্মা সেতু জানালেন প্রধানমন্ত্রী

জাতীয়
দেশের দক্ষিণ জনপদের স্বপ্নের পদ্মা সেতু এ বছরের শেষের দিকে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের শহীদুজ্জমান সরকারের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে সকল বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসে সব চেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পসমুহের ...
এবার ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

এবার ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি সাকিব আল হাসান। যেটি নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারকে। এবার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। সোমবার এ টুর্নামেন্টের ড্রাফটের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়াড়দের তালিকা। এ তালিকায় নাম ছিল না সাকিবের। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক এক লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এ অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনা ভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এ টুর্নামেন্টটি। সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউ-ই। সেই আট ক্রিকেটার হলেন— তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হ...
রাশিয়াকে জবাব দিতে পূর্ব ইউরোপে সেনাঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে জবাব দিতে পূর্ব ইউরোপে সেনাঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক
ইউক্রেনের কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। কিন্তু পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেন সংকট নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করার সময় মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলে বলেছেন, আপাতত ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্তত এক বছর এই যুদ্ধ চলবে। তিনি বলেন, যে সব দেশ ইউক্রেনের পাশে আছে, তাদের এই লড়াইয়ে আরও দীর্ঘদিন যুক্ত থাকতে হবে। এর পরেই পূর্ব ইউরোপে স্থায়ী সেনাঘাঁটি তৈরির পক্ষে প্রস্তাব করেন মিলে। তিনি বলেন, সেখানে স্থায়ী সেনাঘাঁটি তৈরি করে রোটেশনের মাধ্যমে সৈন্যদের মোতায়েন করা হবে। কারণ ওই অঞ্চল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র পূর্ব ইউরোপের সেনাঘাঁটিই রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে পারবে। মিলে আরও বলেন, পোল্যান্ড, রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রগুলো মার্কিন বেস বানানোর আদর্শ জায়গা। ওই রাষ্ট্রগুল...
টিএসসিতে নারীদের নামাজের জায়গা চান ঢাবি ছাত্রীরা

টিএসসিতে নারীদের নামাজের জায়গা চান ঢাবি ছাত্রীরা

ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নামাজের জন্য স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। মঙ্গলবার এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার সংকট রয়েছে। কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার জায়গা থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের কমনরুমগুলোও বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়। এ সময়ের পর ক্যাম্পাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার কোনো জায়গা থাকে না। এতে আরও বলা হয়, টিএসসিতে ছেলেদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই। অথচ বিভিন্ন কর্মসূচিসহ নানাবিধ কারণে নারী শিক্ষার্থীরাও টিএসসিতে অবস্থান করে থাকে...
‘মধ্য আয়ের ও ঋণের ফাঁদে পড়বে  না বাংলাদেশ’

‘মধ্য আয়ের ও ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ’

জাতীয়
এডিবির কান্ট্রি ডিরেক্টটর এডিম গিন্টিং বলেছেন, বাংলাদেশের মধ্য আয়ের এবং ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই। তবে আর্থিক ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে শুধু ভ্যাট নির্ভর হয়ে থাকলে চলবে না। কর জাল বাড়াতে হবে। সেই সঙ্গে কর আদায়ের খরচ কমাতে হবে। বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২২ (এডিও) প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে গিন্টিং বলেন, শ্রীলংকার আজকের অবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা এবং সঠিক নীতিমালা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া একটি দক্ষ সরকার ব্যবস্থাপনাও এ রকম পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ন। বিফ্রিং পরিচালনা করেন এডিবির বহি:সম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দবার।...
দেশীয় শ্রমবাজার থেকে ৪৯ রোহিঙ্গা আটক

দেশীয় শ্রমবাজার থেকে ৪৯ রোহিঙ্গা আটক

বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে স্থানীয় শ্রমবাজার দখলের অভিযোগে বিভিন্ন হোটেল-মোটেল, বন্দর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৪৯ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেন টেকনাফ মডেল থানার পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয় টেকনাফের বিভিন্ন হোটেল-মোটেল, বন্দর ও আশপাশ কাজ করে দেশীয় শ্রমবাজারকে দখলের অভিযোগ পুলিশের কয়েকটি টিম এক সঙ্গে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে। পরবর্তীতে স্ব স্ব শরনার্থী ক্যাম্পে নিকট তাদের হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, স্থানীয় মক্কা হোটেলে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করায় ম্যানেজারকেও আটক করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, রোহিঙ্গা শিবিরের চারপাশ কাটাতার দিয়ে ঘেরা। তারা বের হওয়ার জন্য নিদিষ্ট কয়েকটি গেইট রয়েছে। যে খানে এপিবিএন পুলিশের চেকপোস্ট রয়েছে। তার পরেও তাদের সামন...