Friday, August 7

Month: April 2022

অতীতের ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে: ইমরান খান

অতীতের ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে: ইমরান খান

আন্তর্জাতিক
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ক্ষমতায় থাকাকালে তার দল পিটিআই কিছু ভুল করেছে। অতীতের এসব ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। মঙ্গলবার লাহোরে দলীয় এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। খবর ডনের। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে দলের ‘আদর্শিক’ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পাকিস্তানের সম্প্রতি সংকটের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, বিদেশিদের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে। তিনি বলেন, পিটিআই ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গেছে। সেখানে দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে— পার্লামেন্টে আজীবন নিষেধাজ্ঞা ছাড়াও তাদের কারাগারে পাঠানো উচিত। ইমরান খানের ভাষায়, ‘আজ যদি আমরা এ বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে না দাঁড়াই তা হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’...
দর ফাঁস, ৩৪৪ কোটি টাকার দরপত্র বাতিল

দর ফাঁস, ৩৪৪ কোটি টাকার দরপত্র বাতিল

অর্থনীতি
প্রাক্কলিত গোপন দর ফাঁস করে দেওয়ার ঘটনায় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প শুরুতেই হোঁচট খেল। আটকে গেল রাজধানী ঢাকার চারপাশে ওয়ার্কওয়ে নির্মাণ প্রকল্পের কাজ। যোগসাজশের বিষয়টি প্রমাণিত হওয়ায় ১৪টি লটের মধ্যে ১২টি লটের দরপত্র বাতিল করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়। ৩০ কোটি টাকার কম হওয়ায় অবশিষ্ট ২টি লটের কাজ অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এই লটের মধ্যেও একই অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। নৌপরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র একাধিক সূত্র জানিয়েছে, নতুন করে দরপত্র আহ্বান করায় এখন প্রকল্পের সময় ও খরচ দুটিই বাড়বে। বিদ্যমান এক হাজার ১৮১ কোটি ১০ লাখ টাকার প্রকল্প ব্যয় ১২শ কোটি টাকা ছাড়াতে পারে। এজন্য এর পেছনে যারা দায়ী তাদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন কেউ কেউ। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে কাজ ভাগাভাগি করে নেওয়ার পেছনে সরকারি দলের প্রভাবশালী...
মিলছে না নির্ধারিত দরে, ভোগান্তিতে গ্রাহক

মিলছে না নির্ধারিত দরে, ভোগান্তিতে গ্রাহক

অর্থনীতি
আরেক দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় সাধারণ গ্রাহকরা পড়েছেন ভোগান্তিতে। সীমিত আয়ের তুলনায় ব্যয় বেশি বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের। এছাড়া খুচরা দোকানে সংকট না থাকলেও বিক্রি হচ্ছে না সরকারের বেঁধে দেওয়া দরে। এতে গত এক মাস ধরে সাধারণ গ্রাহকদের চরমভাবে নাজেহাল হতে হচ্ছে। এদিকে রোববার বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে টানা তৃতীয় মাসের মতো দেশের বাজারে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিলের জন্য প্রতি কেজি এলপিজির দাম ৩ দশমিক ৫০ শতাংশ বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা মার্চে ১১৫ টাকা ৮৮ পয়সা এবং ফেব্রুয়ারিতে ১০৩ টাকা ৩৪ পয়সা ছিল। নতুন মূল্যহারে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ধরা হয়েছে ১৪৩৯ টাকা, যা মার্চে ১৩৯১ টাকা ছিল। এর আগের মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪০ টাকা। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় গ...
কোথায় যাবে মানুষ

কোথায় যাবে মানুষ

অর্থনীতি
রাজধানীর ঘরে কিংবা বাইরে কোথাও নেই স্বস্তি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। যানজট, চাঁদাবাজি, র্ছিনতাই, গ্যাস সংকট, দফায় দফায় মূল্যবৃদ্ধি, সড়কে মৃত্যু, খুন, ডায়রিয়া-এমন নানা ভয়াবহ সংকট নিয়ে চলছে নগরবাসীর জীবন। কঠিন পরিস্থিতিতে তাদের জীবন ওষ্ঠাগত। দুর্বিষহ এমন জীবনে এই মুহূর্তে কোথাও আশার আলো দেখছেন না তারা। সবার একটাই প্রশ্ন-যাবে কোথায় মানুষ। এতদিন ঘরের বাইরে নানা ভোগান্তি পেরিয়ে বাসায় ফিরে অন্তত ঠিকমতো রান্নাটা করতে পারত রাজধানীর মানুষ। কিন্তু রমজান শুরুর পর থেকে ঢাকার বেশিরভাগ এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। রোজা রেখে বাসায় পছন্দের ইফতারিও তৈরি করতে পারছেন না অনেকে। কোথাও নির্দিষ্ট সময়ে গ্যাস এলেও অনেক এলাকায় চুলাই জ্বলছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাইরে থেকে খাবার কেনা অনেকটা ‘মড়ার উপর খাঁড়ার ঘায়ের’ মতো। বাসায় যখন গ্যাস নেই ঠিক সেই সময়ে আসে আরেক দুঃসংবাদ। ফের ...
চিত্রনায়িকা হতে চান না দীঘি

চিত্রনায়িকা হতে চান না দীঘি

বিনোদন
ছোট দীঘি বড় হয়েছেন। নায়িকা হিসেবে নাম লিখিয়েছেন সিনেমায়। একসময়কার সেই শিশুশিল্পী দীঘি এখন চিত্রনায়িকা। তবে নিজেকে সিনেমার চিত্রনায়িকা হিসেবে পরিচিত করতে চান না প্রার্থনা ফারদিন দীঘি। সোমবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দীঘি বলেন, চিত্রনায়িকা হওয়াটা সহজ। সিনেমা করছি চিত্রনায়িকা হয়ে কিন্তু অভিনেত্রী সবার নামের শেষে যোগ হয় না। এটা অনেক কঠিন। অভিনয় জেনে কাজ করলে তখনই অভিনয়ে দক্ষ হয়। তখন কাউকে বলা যায় অভিনেত্রী। তিনি বলেন, চিত্রনায়িকা হওয়া অনেক সাধনার বিষয়। এ জন্য পর্দায় অভিনয় দিয়ে দর্শকের কাছ থেকে শুনতে হয়, অসাধারণ অভিনয় করেছি। আমরা অনেক চিত্রনায়িকা দেখেছি, কিন্তু সবার নামের পাশে অভিনেত্রী বসে না। আমি স্বপ্ন দেখি আমার নামের পাশে অভিনেত্রী শব্দটা একদিন বসবে। আমি দক্ষ অভিনয়ের সেই চরিত্রের চ্যালেঞ্জ নিতে চাই। তার ভাষায়, চিত্রনায়িকা হয়ে গেলে গুজব আসবেই। প্রথম দিকে মানিয়ে নিতে ক...
মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) গদাই লস্করি চালে কাজ করার সংস্কৃতি পরিহার করে মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের একথা জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী জানান, নদীর তীর রক্ষা সংক্রান্ত কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে বলেছেন- ‘আপনারা একটু একটু করে কাজ করেন। এক কাজ শেষ করতে করতে আগের কাজ ভেঙে যায়।অতি দ্রুত কাজ করতে, মিলিটারি কায়দায় কুইকলি করতে হবে।’ মান্নান জানান, প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে আরও বলেছেন- যেটা করবেন সেটা যেন টিকে থাকে। যদি গদাই লস্করি চালে করেন, তাহলে এক মাইলের শেষ মাথায় যেতে যেতে শুরুর মাথা ভেঙে যাবে। এটা করা উচিত নয়।’ আ...
রাবি শিক্ষক তাহের হত্যা: সহযোগী অধ্যাপকসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল

রাবি শিক্ষক তাহের হত্যা: সহযোগী অধ্যাপকসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল

জাতীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. মহিউদ্দিন এবং বাসার কেয়ারটেকার জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুই আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছেন আদালত। তারা হলেন- নাজমুল আলম ও নাজমুল আলমের সম্বন্ধী আব্দুস সালাম। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। গত ১৬ মার্চ উভয়পক্ষের (রাষ্ট্র ও আসামি) করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ৫ এপ্রিল দিন রেখেছিলেন আপিল বিভাগ। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক ত...
মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার

মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার

জাতীয়
ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে সেগুলো হচ্ছে- ৭৮১ পিস ইয়াবা বড়ি, ১৫.৫ গ্রাম হেরোইন ও ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।...
সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা হয় যেসব দেশে

সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা হয় যেসব দেশে

ইসলাম
করোনা মহামারির ছোবল কাটিয়ে বিশ্বব্যাপী আবারও স্বমহিমায় উদযাপিত হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। গত দুই বছর করোনার কারণে ঘরবন্দি থাকলেও এবার কোনো বিধিনিষেধ ছাড়াই রমজানের বিভিন্ন ইবাদতে অংশ নিচ্ছেন মুসলিমরা। পবিত্র রমজান মাসে বিশ্বের প্রতিটি দেশেই মুসলমানরা রোজা রাখছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরু হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। পৃথিবীর বিভিন্ন দেশে রোজার সময় নিয়ে পার্থক্য রয়েছে। বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দুই ঘণ্টা পরই সেহরি খেতে হয়৷ অর্থাৎ তাদের জন্য রোজা ২২ ঘণ্টার। আজ আমরা জেনে নেব বিশ্বের কোন দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে লম্বা সময়ের রোজা রাখতে হয়। আইসল্যান্ডে ২১ ঘণ্টা রোজা আইসল্যান্ডে এক হাজার জনেরও কম মুসলম...
চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন টেলর

চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন টেলর

খেলা
আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে। নিউজ়িল্যান্ডের হয়ে শেষ ম্যাচটা হ্যামিল্টনের সেডন পার্কে তিনি খেলে ফেললেন সোমবার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মাঠে নামার আগে এ দিন টেলরকে ‘গার্ড অব অনার’ দেন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। খবর স্কাই স্পোর্টসের। ম্যাচের শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে বিদায়বেলায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন টেলর। কোনও মতে তাকে কান্না চাপতে দেখা যায়। এর আগে এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শেষ টেস্ট খেলেন টেলর। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটা ঘরের মাঠে খেলার জন্য এত দিন অপেক্ষা করে ছিলেন নিউজ়িল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটার। তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১১২টি টেস্টে ৭৬৮৩ রান করেন টেলর। সর্বোচ্চ ২৯০, সেঞ্চুরি ১৯টি। পাশাপাশি ২৩৬টি ওয়ান ডে ম্যাচে ৮৬০৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির সংখ্যা ২১। আইপিএলেও একটা সময় ঝড় তুলেছিলেন টেলর...