Friday, August 7

Month: April 2022

ইমরান খানের অভিযোগের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু

ইমরান খানের অভিযোগের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনে লু বলেছিলেন, ‘অনাস্থা ভোটে ইমরান টিকে গেলেও পাকিস্তান বিপদে পড়বে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্ষমা করবে না।’ ভারত সফরে থাকা মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুকে ইমরানের এ অভিযোয়ে বিষয়ে প্রশ্ন করেছিল হিন্দুস্তান টাইমস। তার উত্তরে লু বলেছেন, ‘আমরা পাকিস্তানের দিকে নজর রাখছি। আমরা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।’ এর সম্পূরক প্রশ্ন হিসেবে লুর কাছে আবার ও পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটাই সব, এ প্রশ্নের জবাবে আপনাকে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ বিষয়ে মার্কিন পররাষ...
আদালতের লিফটে আটকা পড়ে অসুস্থ ১০

আদালতের লিফটে আটকা পড়ে অসুস্থ ১০

বাংলাদেশ
বরিশালে ১০ তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিফটে আটকা পড়ে আইনজীবী, পুলিশ সদস্য এবং বিচার প্রার্থীসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে গুরুতর দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এক মাস আগে গত ৩ মার্চ ভবনটি উদ্বোধন করা হয়। অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন— আইনজীবী ফজলুল হক বিশ্বাস, আজিজুর রহমান রিয়াজ, জাফরুন্নেছা রোজী ও মনিরুল ইসলাম মনির এবং এসআই জসিম উদ্দিন ও কনস্টেবল কুলসুমসহ ১০ জন। জেলা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন এসআই জসিম উদ্দিন বলেন, ভবনের বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য আইনজীবী, পুলিশ এবং বিচার প্রার্থীসহ ১২ জন লিফটে ওঠার পর দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর লিফট কোনোভাবেই উপরে উঠছিল না। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট আটকে থাকায় অক্সিজেন সংকট দেখা দেয়। এ সময় লিফটের ভিতর এবং বাহির থেকে দরজা খোলার চেষ্টা চালি...
ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

বাংলাদেশ, রাজনীতি
ঈদ ও বর্ষা সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানচলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় এ নির্দেশ দেন। দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয়, সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ...
আন্তর্জাতিক
বিশ্বের ৯৯ শতাংশ মানুষ মারাত্মকভাবে দূষিত বায়ুতে শ্বাস নেয় বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সোমবার জানিয়েছে। প্রতি বছর বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যুর পেছনে এই বাতাসের খারাপ মানকে দায়ী করেছে সংস্থাটি। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার নতুন তথ্যে দেখা গেছে, বিশ্বের প্রতিটি কোণ বায়ু দূষণের সঙ্গে মোকাবিলা করছে। তবে দরিদ্র দেশগুলোতে আরও প্রকট। সংস্থাটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০০ শতাংশ এখন এমন বাতাসে শ্বাস নিচ্ছেন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মানকে ছাড়িয়ে গেছে। চার বছর আগের এক প্রতিবেদনে ডাব্লিউএইচও জানিয়েছিল, বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মানুষ বায়ু দূষণের শিকার। এতে বর্তমানে এই সংখ্যা মাত্রা ছাড়িয়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। ডাব্লিউএইচও আরও জানায়, বায়...
রোজার আমল ও কয়েকটি দোয়া

রোজার আমল ও কয়েকটি দোয়া

ইসলাম, বাংলাদেশ
রোজার প্রথম আমল হলো রোজা রাখার নিয়ত করা। হাদিসে বলা হয়েছে : ফজরের আগে রোজা রাখার নিয়ত না করলে রোজা হয় না (সুনানে নাসায়ি, হাদিস নম্বর : ২৩৪১)। বোঝা যাচ্ছে, রোজা একটি সচেতন প্রয়াস, অভ্যাসবশত করে বসা কোনো আমল নয়। রোজা পালন করতে হয় অনুভূতি সজাগ রেখে, অমনোযোগী বা অচেতনভাবে নয়। একই কথা ধর্মের ক্ষেত্রেও, ধর্ম সর্বাংশে সচেতন অনুভূতির সঙ্গে সম্পর্ক রাখে। সেই ব্যক্তিই প্রকৃত ধার্মিক যিনি সচেতন অনুভূতি সহকারে ধর্মীয় নির্দেশনা মেনে চলেন। রোজাদারকে সুবহে সাদিকের আগে খাবার খেয়ে নিতে হয়, একে আরবিতে বলা হয় ‘সেহরি’। হাদিসে বলা হয়েছে: তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে (সহি বুখারি, হাদিস নম্বর : ১৯২৩)। ইরবাজ ইবনে সারিয়া (রা.) নামের একজন সাহাবি বলেন যে, আল্লাহর রাসুল (সা.) আমাকে সেহরি খেতে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এসো, বরকতময় খাবার খাও।’ (সুনানে নাসায়ি, হাদিস নম্বর: ২৩৪৪)। আরও এক...
রণবীর-আলিয়ার বিয়ে এ মাসেই!

রণবীর-আলিয়ার বিয়ে এ মাসেই!

বিনোদন
বর্তমান সময়ে বলিউডে সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। পর্দার বাইরেও তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। দুজন চুটিয়ে প্রেম করার পর এখন এক ছাদের তলায় যাওয়ার অপেক্ষায়। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে— আলিয়া ও রণবীরের সম্পর্ক তাদের পরিবার বহু আগেই মেনে নিয়েছে। করোনাভাইরাসে বিধিনিষেধের কারণে তাদের বিয়ে পিছিয়ে গেছে। আর তর সইছে না রণবীর-আলিয়ার। অল্প কয়েক দিনের মধ্যেই তাদের দুই হাত এক হতে যাচ্ছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, সম্ভবত চলতি মাসেই তাদের বিয়েটা হচ্ছে। রণবীরের দুই ছবিতে ব্যস্ততার কারণে আয়োজনে কিছুটা কাটছাঁট করা হবে। দুই পরিবারের ঘনিষ্ঠদের বাইরে খুব বেশি লোককে আমন্ত্রণ জানানো নাও হতে পারে। রণবীর লুভ রঞ্জনের ছবিতে কাজ শুরু করবেন দু'একদিনের মধ্যে। এর পর ৭-৪ দিনের একটা বিরতি রয়েছে তার। এর পরই সন্দীপ রেড্ডির বঙ্গজ অ্যানিমেল ছবিতে শিডিউল দি...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

খেলা
শেষ দিন মাত্র ১৩ ওভার খেলতে পারল বাংলাদেশ। এর মধ্যে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ৪২ রান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ডারবানে দুদলের মধ্যকার প্রথম টেস্টে প্রোটিয়ারা ২২০ রানে জিতেছে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন স্বাগতিকরা। এর আগে চতুর্থ দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত দক্ষিণ আফ্রিকান ওপেনার ডেন এলগার ও মারউই। দিনের শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। ৫১ বলে ব্যক্তিগত মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার সারেল মারউই। দ্বিতীয় উইকেটে কেগান পিটারসনকে সঙ্গে নিয়ে আপনতালেই খেলতে থাকেন ওপেনার ও অধিনায়ক এলগার। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তাসকিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৬৪ রান। এলগারের আউট হওয়ার পর কিছুক্ষণ পরে সাজঘরে ফেরেন কেগান পিটারসেনও। আউট হওয়ার আগে ৮৫ বল খেলে করেন ৩৬ রান। আর...

পবিত্র রমজানে কী খাবেন? যেসব খাবার এড়িয়ে চলবেন

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
রমজানে কী খাবেন? যেসব খাবার এড়িয়ে চলবেন পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এ সময় আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলিমরা সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। রোজা শরীর ও মনের ওপর ভালো প্রভাব ফেলে। রোজা রাখলে শরীর থেকে টক্সিনজাতীয় বস্তু বের করে দেয়। তবে সঠিক নিয়ম মেনে না চললে রোজা রেখে সমস্যা হতে পারে। যেমন ইফতারে একবারে অনেক বেশি খাবার আর ইফতার ও সাহরির মাঝখানে পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। আর সাহরির খাবার এমন হবে, যা সারা দিন শরীরকে কাজ করার শক্তি দেয়। এ জন্য রমজানে কী খাবেন আর কী খাবেন না তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, ইফতার হলো শরীরের ভারসাম্য ফিরিয়ে আনা এবং শরীরকে রিচার্জ করা। এ জন্য ইফতারে প্রোটিন, ফল, শাকসবজি, কার্ব সব ধরনের খাবার থাকতে হবে। যা খাবেন ১. সাহরি ও ইফতারের মাঝে পর্যাপ্ত প...
কলেজ শিক্ষিকাকে হেনস্তা: সেই পুলিশ সদস্য চিহ্নিত

কলেজ শিক্ষিকাকে হেনস্তা: সেই পুলিশ সদস্য চিহ্নিত

বাংলাদেশ
কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতে নেওয়া ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করেছি আমরা। সোমবার সকালে ওই পুলিশ সদস্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে নাজমুলকে শনাক্ত করা হয় বলে জানা গেছে। কপালে টিপ পরে হেঁটে যাওয়ার সময় রাজধানীর ফার্মগেট এলাকায় লাঞ্ছিত ও হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন অভিযোগ করে শেরেবাংলা নগর থানায় জিডি করেন কলেজ শিক্ষিকা ড. লতা সমাদ্দার। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের থিয়ে...
ইউক্রেনে ৪৫ ফুট পরিখায় মিলল গণকবর

ইউক্রেনে ৪৫ ফুট পরিখায় মিলল গণকবর

আন্তর্জাতিক
ইউক্রেনের বুচা শহরে একটি গির্জার নিচে ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবরের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটে এই চিত্র প্রকাশ পেয়েছে। এই শহর থেকে সম্প্রতি রুশ বাহিনী নিজেদের সেনাদের প্রত্যাহার করেছে। খবর রয়টার্সের। রয়টার্সের সাংবাদিক শনিবার কিয়েভ থেকে ৩৭ মাইল দূরের বুচা শহর ঘুরে দেখেছেন। সেখানে তিনি বুচার সড়কগুলোতে মরদেহ পড়ে থাকতে দেখেন। একটি গির্জায় গণকরব উন্মুক্ত করে রাখা আছে। সেখানে মৃত মানুষগুলোর হাত-পা বেরিয়ে আছে। রাশিয়া অব শ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এটি ইউক্রেনের এক ধরনের উসকানি বলে দাবি করেছে তারা। বুচার মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। অনেককে গণকবর দেওয়া হচ্ছে। বুচার মেয়র আরও বলেন, এসব মানুষকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে।’ তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়...