Friday, August 7

Month: April 2022

বিশ্বকাপে সৌদি আরবের গ্রুপে আর্জেন্টিনা, যা বললেন স্কালোনি

বিশ্বকাপে সৌদি আরবের গ্রুপে আর্জেন্টিনা, যা বললেন স্কালোনি

খেলা
কাতার বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত গ্রুপ জানা হয়ে গেছে। শুক্রবার রাতে গ্রুপ প্রকাশের পর থেকে এ নিয়ে ফুটবলবিশ্বে তোলাপাড় চলছে। অনেকের মতে, ব্রাজিলের তুলনায় অনেকটাই দুর্বল প্রতিপক্ষের গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। যে গ্রুপ থেকে সহজেই দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারবেন মেসি-ডি মারিয়ার দল। সহজ গ্রুপে পড়ে স্বভাবতই খুশি হওয়ার কথা আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির। কিন্তু স্কালোনি জানালেন তিনি খুশি নন। এ গ্রুপকে সহজ মানেন না তিনি। গতকাল কাতারের দোহায় আয়োজিত ড্র-তে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারিত হয় ‘সি’ গ্রুপে। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ যেখানে সৌদি আরব, মেক্সিকো, ও পোল্যান্ড। ড্রয়ের পর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি বলেন, ‘আমরা এখন অভিযোগ করতে পারি না, খুশিও হতে পারি না। আমরা ঠিকঠাক আছি। সৌদি আরবকে নিয়ে এই গ্রুপটা দারুণ হয়েছে। বাছাইপর্বে আরব ভালো খেলেছে। আসল...
বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

বাংলাদেশ
ফেনীর পরশুরামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শারিয়ার নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সড়কের হাসানপুর ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। শনিবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শারিয়ার ফেনী সরকারি কলেজের ছাত্র ও ফেনী মাস্টার পাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শারিয়ার পরশুরাম চিথলিয়া বোনের বাড়ি থেকে ফেনী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয় ফুলগাজী থানার ওসি মাইনউদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। বাসচালকের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপরে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।...
২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ বানালেন নায়িকা রোজিনা

২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ বানালেন নায়িকা রোজিনা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই ছবির আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঘোনাপাড়া গ্রামে তার নানা বাড়িতে এ মসজিদ নির্মাণ করেছেন তিনি। তুরস্কের নকশায় ৬ শতাংশ জমির উপরে মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা। নিজের মায়ের নামে এর নাম দিয়েছেন - ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা কোহিনুর। উদ্বোধন অনুষ্ঠান শেষে চিত্রনায়িকা রোজিনা বলেন, আমার অনেকদিনের স্বপ্ন ছিল গোয়ালন্দের নানা বাড়িতে একটি মসজিদ নির্মাণ করব। সেই লক্ষ্যে ২০২০ সালের ৩ জানুয়ারি কাজ শুরু করি। দুই বছরের অধিক সময় নিয়ে মসজিদ...
আ.লীগ নেতা টিপু হত্যা: মুসা ছাড়া তদন্তে গতি আসছে না

আ.লীগ নেতা টিপু হত্যা: মুসা ছাড়া তদন্তে গতি আসছে না

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ত সড়কে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার তদন্তে বেশ অগ্রগতি দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার করা হয়েছে টিপুর ওপর গুলি চালানো শুটার মাসুম মোহাম্মদ আকাশকে (৩৪)। শনাক্ত করা হয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল। বৃহস্পতিবার রিভলভারসহ সন্ত্রাসী আরফান উল্লাহ দামালকে গ্রেফতার করা হয়েছে। এত অর্জনের পরেও তদন্তে প্রত্যাশিত সাফল্য আসছে না পরিকল্পনাকারী সুমন শিকদার মুসা গ্রেফতার না হওয়ায়। এই হত্যাকাণ্ডটি ‘কাটআউট’ সিস্টেমে হওয়ায় এক অপরাধী অন্য অপরাধীদের বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারছে না। এতে মুসা ছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত অন্য নামগুলোর বিষয়ে ধারণা পাওয়া গেলেও পরিষ্কার চিত্র পাওয়া কঠিন হচ্ছে। এদিকে টিপু হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার আরফানউল্লাহ দামালকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিবি) মতিঝিল গোয়েন্দা বিভাগের ডিসি রিফ...
চকরিয়ায় ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

চকরিয়ায় ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহন করা প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। টেকনাফ থেকে প্রাইভেট কার যোগে একটি বিশাল ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তি করে এ অভিযান পরিচালনা করে পুলিশ। চকরিয়া থানার উপপরিদর্শক সরওয়ার জাহান মেহেদীর নেতৃত্বে পুলিশের পৃথক টিম বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী নতুন ব্রীজের উত্তর পাশে জিদ্দাবাজার এলাকায় এ অভিযান চালায়। অভিযানের সময় প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-১২-৫৪২৩) গাড়ীর একটি চাকা খুলে টায়ারের ভেতরে ১০টি প্যাকেটে মোড়ানো ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করে ও ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাসী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় চকরিয়া-পেক...

কাশ্মীরে গাড়ি খাদে পড়ে নিহত ৯

আন্তর্জাতিক
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে একটি মাইক্রোবাস খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িটি খাদে পড়ে গেলে এ হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজের দুর্গম এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক।...
পুকুরে মাদ্রাসাছাত্রের ভাসমান লাশ

পুকুরে মাদ্রাসাছাত্রের ভাসমান লাশ

বাংলাদেশ
মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে ভাসমান অবস্থায় আরিফুল (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফুর সদর উপজেলার আলীনগর এলাকার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্র। কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া এ মুহূর্তে বলা যাচ্ছে না।...
কাতার বিশ্বকাপে চূড়ান্ত জায়গা করে নিয়েছে যে ২৯ দল

কাতার বিশ্বকাপে চূড়ান্ত জায়গা করে নিয়েছে যে ২৯ দল

খেলা
চলতি বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেও অংশ নেবে ৩২ টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার সবার আগে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে যোগ দেবে আরও ৩১ দল। এর মধ্যে ২৯ দল চূড়ান্ত করেছে নিজেদের জায়গায়। দেশগুলো হলো— কাতার। আফ্রিকা- ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া। এশিয়া- ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া। নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান- কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। ইউরোপ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড। দক্ষিণ আমেরিকা- আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে। আগামী জুনের মধ্যে বাকি তিন দলও নির্ধারণ হয়ে যাবে। বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র হবে আগামী ১ এপ্রিল। ...
মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু

বাংলাদেশ
মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন।শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, চলবে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা হচ্ছে ১০০ নম্বরের এমসিকিউ। এদিকে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারা দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টির বিপরীতে এবার মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০...
হেরোইন-ফেন্সিডিলসহ ৬১ জনকে গ্রেফতার

হেরোইন-ফেন্সিডিলসহ ৬১ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ হেরোইন-ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২৫৮৯ পিস ইয়াবা বড়ি, ১৯৭ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৪৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৪২ বোতল ফেন্সিডিল ও ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।...