Friday, August 7

Month: April 2022

মারিওপোলে প্রচণ্ড যুদ্ধ ও বিমান হামলা চলছে: যুক্তরাজ্য

মারিওপোলে প্রচণ্ড যুদ্ধ ও বিমান হামলা চলছে: যুক্তরাজ্য

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ শহর মারিওপোল, যা আক্রমণের সময় তীব্র রুশ বোমা হামলার কেন্দ্র ছিল। এখনও রুশ বাহিনী বিমান হামলার কেন্দ্রস্থলে পরিণত করেছে শহরটি বলে জানিয়েছে যুক্তরাজ্য। রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোলে চলমান এ লড়ায়ে রুশ বাহিনী শহর দখলের চেষ্টা করার পাশাপাশি নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারিওপোল রাশিয়ান আক্রমণের মূল কারণ, এটি রাশিয়া থেকে ক্রিমিয়ার দখলকৃত অঞ্চলে একটি স্থল করিডর হিসেবে সুরক্ষিত করবে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। আজ যুদ্ধের ৪০তম দিন।...
রমজানের কল্যাণে নিজেকে পরিশুদ্ধ করে তুলি

রমজানের কল্যাণে নিজেকে পরিশুদ্ধ করে তুলি

বাংলাদেশ
আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের ১টি রোজা রাখার তৌফিক লাভ করেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করার সর্বোত্তম মাধ্যম হলো রোজা। কেননা রোজা কেবলমাত্র আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যেই রাখা হয় আর এর পুরস্কারও স্বয়ং তিনিই দিয়ে থাকেন। রমজানের ফরজ রোজা বা অন্যান্য দিনের নফল রোজা, যে রোজাই হোক না কেন তা আমাদের আত্মার সংশোধনের কারণ হয়ে থাকে। আর বিশেষ করে পবিত্র মাহে রমজানের রোজা আমাদের পুরো বছরের দোষত্রুটি ক্ষমার কারণ হয়। কেননা, মানুষ যখন আল্লাহতায়ালার জন্য জাগতিক আরাম-আয়েশ, চাওয়া-পাওয়া ইত্যাদি থেকে বিরত থাকে তখন সে তার নফসকে পুণ্যের ওপর প্রতিষ্ঠিত রাখতে অধিক শক্তি পায়। কিন্তু এ বিষয়টি স্মরণ রাখা উচিত, রোজার প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস থাকাই নয়। যদি উপবাস থাকার ফলে জান্নাত পাওয়া যেত তাহলে প্রতিটি ব্যক্তি এ জান্নাত পাওয়ার চেষ্টা করতো। কেননা উপবাস থেকে মৃত্যু বরণ ক...
সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও করোনা শনাক্ত হয়েছে। রোববার করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল এই দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩০৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৭ হাজার ২৩৫ জন মারা গেছেন। দক্ষিণ কোরিয়ার পর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০৪ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭০৮ জনে। রোববার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁ...
রোজায় কী খাবেন কী খাবেন না

রোজায় কী খাবেন কী খাবেন না

বাংলাদেশ
সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা আমাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যবান্ধব।কারণ রোজা পালনে ‌আমাদের রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।‌রক্তে সুগার নিয়ন্ত্রণ করে‌ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে‌ ডিটক্সিফিকেশনের মাধ্যমে রোজা পালনের সময় আমাদের শরীরের চর্বিতে ফ্যাট ও সঞ্চিত টক্সিন ধ্বংস হয়‌ রোজা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায় ডিএনএ ড্যামেজ প্রতিরোধ করে‌ অন্ত্রের ও খাদ্যনালীর সমস্যা নিরাময় করে এবং মানসিক সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। রোজায় কী ধরনের খাবার বর্জন করা উচিত: ১. অতিরিক্ত তেলে ভাজা ও মসলাযুক্ত খাবার, যা আমাদের পরিপাক ক্রিয়ায় বাধা দেয়। ২. অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, যা আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়।এগুলো অবশ্যই বর্জনীয়। রমজান মাসে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস: → সাহরি ও ইফতার যথেষ্ট পুষ্টিকর ও পরিমিত হওয়া। → আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও মিনা...
খণ্ড হচ্ছে না মঠবাড়িয়া, সর্বদলীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

খণ্ড হচ্ছে না মঠবাড়িয়া, সর্বদলীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

বাংলাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে খণ্ডিত করার অপকৌশলকে রুখে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির (এরশাদ) নেতা স্থানীয় এমপি ডা. মো. রুস্তুম আলী ফরাজিকে ধন্যবাদ জানাতে সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সর্বদলীয় প্রতিনিধির আয়োজনে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সভায় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, কাউন্সিলর শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপাতি আলাউদ...
এমপির পিএসের মামলায় চার আ.লীগ নেতা কারাগারে

এমপির পিএসের মামলায় চার আ.লীগ নেতা কারাগারে

বাংলাদেশ
রাজশাহী-৫ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা মুনসুর রহমানের ব্যক্তিগত সহকারীর দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুর্গাপুরের পানানগর ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের জামিন নামঞ্জুর করে রোববার দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল বাহার। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) শফিকুল ইসলাম তরফদার। কারাগারে যাওয়া চার আসামি হলেন- দুর্গাপুর উপজেলার পানানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার আলী খাঁ, সাধারণ সম্পাদক এসএম কহিদুল ইসলাম, পানানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আবু মাস্টার এবং মাহবুবুর রহমান লাল্টু। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই চার আওয়ামী লীগ নেতা সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর কালিনগর দ্বিমুখী উচ্চ ব...
অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু কালো ধান

অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু কালো ধান

বাংলাদেশ
চায়না ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াই উদ্ভাবিত বিদেশি জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকের মাঝে। এ ধান চাষাবাদ পদ্ধতি সাধারণ ধানের মতোই তবে ফলন তুলনামূলক কম। তবে দামের ক্ষেত্রে কালো ধান চাষে লাভ বেশি। পুষ্টিগুণ সমৃদ্ধি খেতে সুস্বাদু, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এবং অধিক চাহিদা থাকায় কালো ধান চাষ করছেন অনেক কৃষক। ‘জাকস ফাউন্ডেশন’ নামে স্থানীয় এনজিও এলাকার কৃষকের মাঝে কালো ধান চাষের প্রসার ঘটাতে সার্বিকভাবে কাজ করছেন। এ জাতের ধান বিঘাপ্রতি ১০ থেকে ১১ মণ ফলন হয়। এ ধানের গাছ, পাতা, কাণ্ড, ধান, চাল ও আঠালোযুক্ত ভাত সবকিছুর রং কালো হয়ে থাকে। উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলম গত মৌসুমে ১ বিঘা জমিতে কালো ধান চাষ করে সাড়ে ১০ মণ ধান পেয়েছেন বলে জানান। জাকস ফাউন্ডেশন থেকে ১ কেজি কালো ধানের বীজ কিনেছিলেন এবং তার জমিতে উৎপাদিত প্রতিমণ কালো ধান ৮ হাজা...
হিটলারের মতো একই ভুল করছেন পুতিন!

হিটলারের মতো একই ভুল করছেন পুতিন!

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ অভিযানের নায্যতা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির কাছে সোভিয়েত ইউনিয়নের মহাকাব্যিক পরাজয়ের কথা তুলে ধরেন। বার্লিনে নিজের বাঙ্কারে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন অ্যাডলফ হিটলার। ইউক্রেনের যুদ্ধের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও একই পরিণতি হতে চলেছে কী না সেই প্রশ্ন উঠছে। ইউক্রেনে পুতিন হিটলারের করা ভুলগুলো পুনরাবৃত্তি করছে কী না, তা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল। রুশ সেনারাই ঘিরে ফেলেছে হিটলারের গোপন ডেরা। শত্রুর হাতে তার ধরা পড়া প্রায় নিশ্চিত। সেই অপমানের হাত থেকে রেহাই পেতে আত্মহত্যা করেছিলেন হিটলার। সেই ঘটনার পর পেরিয়ে গেছে বহু বছর। ২০২২ সালের এপ্রিলে রাশিয়ার ইউক্রেন হামলার দ্বিতীয় মাসে পা রেখেছে। তবে এতো বছর পর এই সময়ে এসে পুত...
হিলিতে কমেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

হিলিতে কমেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

বাংলাদেশ
দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়তি থাকায় দামে কিছুটা স্তিতিশীলতা দেখা গেছে। গত তিন দিন থেকে ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে কেজি প্রতি ১৪ থেকে ১৫ টাকা এবং দেশী পেঁয়াজ ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখেন বন্দরের আমদানিকারকরা। অন্যদিকে হিলি বাজারের বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে কেজি প্রতি ১০ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, রসুন কেজি প্রতি ৩ টাকা কমে ২৭ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা কমে ৩৫ টাকা এবং সয়াবিন খোলা তেল ১৩৬ টাকা লিটার এবং বোতল জাতের সয়াবিন তেল ১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে। এছাড়া মসলার বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। এক মাসের ব্যবধানে সাদা এলাচ ১২০০ থেকে ১৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৯০০ টাকায় এবং কালো এলাচ ৮০০ থেকে ১০০০...
শাহরুখপুত্রের মামলার সাক্ষীর আকস্মিক মৃত্যু

শাহরুখপুত্রের মামলার সাক্ষীর আকস্মিক মৃত্যু

বিনোদন
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল মারা গেছেন। আকস্মিক এই মৃত্যুর খবর অনেককেই অবাক করেছে। শুক্রবার বিকালে তার মৃত্যু হয়েছে। মাত্র ৩৬ বছর বয়সে নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান সেইল। খবর পিঙ্কভিলার। প্রতিবেদনে বলা হয়েছে, যেই মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জড়ায়, তার মুখ্য সাক্ষী ছিলেন প্রভাকর সেইল। সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে জানান, শুক্রবার মুম্বাইয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর পেছনে তার পরিবার কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে হয় না। গত বছরের সেপ্টেম্বরে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। আর যাতে আটক হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাসহ সাত জন। তার পর সেই সমীরের নামেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আরিয়ান মামলার অন্যতম সা...