Friday, August 7

Month: April 2022

ঢাকা থেকে বের হওয়ার রাস্তাই ভাঙাচোরা

ঢাকা থেকে বের হওয়ার রাস্তাই ভাঙাচোরা

জাতীয়
রাজধানী ঢাকা থেকে বের হওয়ার সড়কগুলো কমবেশি ভাঙাচোরা হয়ে পড়েছে। এসব সড়কের কোথাও না কোথাও মেরামতের কাজও চলছে। আবার কোথাও সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এসব কারণে ঢাকা থেকে বের হওয়ার রাস্তাগুলোয় প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে। আটকা পড়ছে সব ধরনের গাড়ি। বিআরটি প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজ চলায় উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরবঙ্গের যাত্রীরা টঙ্গী এলাকায় ভোগান্তিতে পড়ছেন। নবীনগর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলছে। সেতু মেরামতের কারণে সড়ক সরু হয়ে দুই লেনে পরিণত হয়েছে। এসব কারণে উত্তর ও দক্ষিণ বঙ্গের যাত্রীরা তীব্র যানজটের শিকার হচ্ছেন। অপরদিকে সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী-কুতুবখালী পর্যন্ত ভাঙাচোরা সড়কে গতিতে গাড়ি চলতে পারছে না। গাড়ির চাপ বাড়লে যাত্রাবাড়ী চৌরাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। প্রতিনিধিদ...
দুদিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

দুদিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুদিনের ভারত সফরে রয়েছেন। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার সকালে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। পরে বিমানবন্দরেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে গুজরাটের ঐতিহ্যবাহী নাচ ও সংগীত পরিবেশন করা হয়। টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রমে যান। গান্ধীর জন্মভূমিতে পা রেখেই ভারতের জাতির পিতার প্রতি নিজের শ্রদ্ধার কথা ব্যক্ত করেন বরিস। তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে গিয়ে চরকা কাটেন। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত বরিস জনসন ভিজিটরস ডায়েরিতে লেখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা এক বিরাট সৌভা...
অথৈ সাগরে মুরসালিনের পরিবার

অথৈ সাগরে মুরসালিনের পরিবার

বাংলাদেশ
রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুর স্কুল গলি লোকে লোকারণ্য। প্রিয়জন হারানোর আর্তনাদ শোনা যাচ্ছে একটি ঘর থেকে। এরই মধ্যেই অ্যাম্বুলেন্সে মুরসালিনের (২৪) লাশ পৌঁছে ওই গলিতে। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই মা বুকফাটা কান্নায় ছেলের লাশের ওপর আছড়ে পড়েন। স্ত্রী বুক চাপড়িয়ে বিলাপ করছেন। তারা বলছেন, আল্লাহ এ তুমি কী করলে। আমরা এখন কাকে নিয়ে বাঁচব। এই পরিবারটি কে দেখবে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ চাই। রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে গুরুতর আহত মুরসালিন বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মারা যান। নিউ সুপার মার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসাবে চাকরি করতেন তিনি। দুপুরে মুরসালিনের লাশ আসবে এমন খবরে গোটা এলাকার সর্বস্তরের মানুষ স্কুল গলিতে এসে জড়ো হতে থাকেন। এ সময় মহিলারা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছিলেন। প্রতিবেশী মনোয়ার বেগম বলেন, ‘এমন ভালো মানুষটাকে কারা ...
অপূর্ব-সাবিলার ‘ডিগবাজি’

অপূর্ব-সাবিলার ‘ডিগবাজি’

বিনোদন
নিতুকে বিয়ে দিতে চাইছে তার পরিবার। কিন্তু সে বিয়ে করতে প্রস্তুত নয়। কারণ সে ওয়ার্ল্ড ট্র্যাভেলার হবে, বিয়ে করে রান্নাঘরে খুন্তি-কড়াই নিয়ে ঠুকঠাক করার ইচ্ছে তার নেই। এমন এক ব্যতিক্রমী নারী চরিত্র নিয়ে নির্মাণ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডিগবাজি’। সিএমভির ব্যানারে এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার বিপরীতে আবীর চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, একপর্যায়ে আবীরের সঙ্গে বিয়ে ঠিক হয় নিতুর। মজার তথ্য হলো, আবীর নিজেও এখনই বিয়ে করার পক্ষে নন। বাবা-মায়ের চাপেই তিনি পাত্রী নিতুকে দেখতে যান। নির্মাতা আরও বলেন, অবশেষে দুই পরিবারই তাদের বিয়ে দিতে সম্মত। বিপাকে পড়ে যায় বিয়ে করতে না চাওয়া নিতু ও আবীর। শুরু হয় বিয়ে ভাঙার পরিকল্পনা। একটা সময় নিতু তার পরিবারের কাছে প্রমাণ করে- আবীরের চরিত্র ভালো নয়। ...
ব্যবসায়ীদের ক্ষতি ৩০০ কোটি টাকা

ব্যবসায়ীদের ক্ষতি ৩০০ কোটি টাকা

বাংলাদেশ
ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সমঝোতার পর বৃহস্পতিবার নিউমার্কেট এলাকার সব দোকান খোলা হয়েছে। ক্রেতা আসায় সেখানকার সবকটি দোকানে বেচা-বিক্রিও শুরু হয়েছে। তবে ঈদ মৌসুমে মঙ্গল ও বুধবার এই দুদিন সংঘর্ষে ব্যবসায়ীদের প্রায় ৩০০ কেটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে-এমন হিসাব সংশ্লিষ্টদের। তাদের মতে, করোনাভাইরাসের প্রভাবে গত প্রায় দুই বছর ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এটি পুষিয়ে নিতে এবারের ঈদকে সামনে রেখে নানা পণ্যের পসরা সাজানো হয়েছে। যেখানে বিনিয়োগ করা হয়েছে বিপুল অঙ্কের টাকা। কিন্তু হঠাৎ এমন অপ্রীতিকর ঘটনায় ব্যবসায়ীদের রীতিমতো মাথায় হাত পড়েছে। বৃহস্পতিবার নীলক্ষেত, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানিদের সঙ্গে আলাপ করে এবং সরেজমিন ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। বাংলাদেশ দোকান মালিক সমিতির সূত্র জানায়, এসব এলাকায় ৩৯টি মার্কেট আছে। পাশাপাশি রয়েছে একটি বড় কাঁচাব...
আচমকা ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড

আচমকা ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড

খেলা
হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইরন পোলার্ড। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৫ বছর বয়সি এ তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ব্যাটিং করতে পারা এ অলরাউন্ডার। অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-২০ এ ফেরিওয়ালাকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে। বর্তমানে তিনি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছ...
মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে অঙ্গীকার করলেন শাহবাজ

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে অঙ্গীকার করলেন শাহবাজ

আন্তর্জাতিক
ফেডারেল মন্ত্রিসভা দেশে বেকারত্ব ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর জিও নিউজের। এর আগে মঙ্গলবার পাকিস্তানে ৩৭ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর পর বুধবার তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শাহবাজ শরিফ। সেখানে মন্ত্রীরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি এবং আইনশৃঙ্খলা নিয়ে বিবৃতি দেন। বৈঠক শেষে ইমরান খানের সরকারকে গদি থেকে সরানোর জন্য মন্ত্রীদের স্বাগত জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভার সদ্যসরা দক্ষ, তারা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের (মন্ত্রিপরিষদের সদস্যদের) এই দায়িত্ব দেওয়ার জন্য (জোট দলকে) নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। শাহবাজ জানান, আমাদের দারিদ্র্য, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হবে কারণ আগ...
প্রশংসিত সজল-মাহা

প্রশংসিত সজল-মাহা

বিনোদন
গত শুক্রবার চ্যানেল আইতে প্রচার হয়েছে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নায়মা আলম মাহা অভিনীত নাটক ‘বেলা অবেলা’। নাটকটি চ্যানেল আইতে প্রচারের পর এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন সজল-মাহা। নাটকটি একটি পারিবারিক গল্পের নাটক। এ প্রসঙ্গে সজল বলেন, নাটকটির গল্প নিঃসন্দেহে অনেক ভালো লেগেছিল বিধায় কাজটি করেছি। আমার বিপরীতে ছিল মাহা। সে খুব ভালো করছে। তার মধ্যে আরো ভালো অভিনয় করার সম্ভাবনা দেখতে পেয়েছি আমি। আমার মনে হয় মাহা যদি আরো ভালো গল্পে কাজ করার সুযোগ পায় তাহলে সে নিজেকে আরো প্রমাণ করতে পারবে। কারণ তার মধ্যে ভালো অভিনয় করার ক্ষুধাটা আছে। আমার বিশ্বাস আগামীতে সে আরো ভালো করবে।’ নায়মা আলম মাহা বলেন, সজল ভাইয়া খুব ভালো একজন অভিনেতা, আমার পছন্দের একজন মানুষ। তার সঙ্গে কাজ করতে গেলে তিনি সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। এ নাটকটিও করার ক্ষেত্রেও তিনি সহযোগি...
লা পেন ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন: ম্যাক্রোঁ

লা পেন ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক
ফ্রান্সে বুধবার দুই প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেনের মধ্যে টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়। এসময় বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ম্যারিন লা পেন ক্ষমতায় এলে ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন তিনি।খবর আল আরাবিয়ার। কারণ, কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট প্রার্থী কথা দিয়েছেন- নির্বাচনে জিতেই মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করবেন। আর এটা করতে গেলেই দেশজুড়ে একটা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হবে।যা ফ্রান্সকে একটা গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে পারে। উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেন প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ও শেষ ধাপের নির্বাচনে লড়বেন। এর আগে গত ১০ এপ্রিল প্রেসিডেন্ট পদে প্রথম দফার নির্বাচনে ১২ প্রার্থী অংশ নেন।এদের মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে ২৯ শতাংশ এবং ম্যারিন লা পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ...
সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে

সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন কিছু মানুষ অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যস্ত। তারাই সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, এটা ভালো লাগেনি বলেই কি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চাওয়া হচ্ছে? আসলে দেশের অগ্রযাত্রা রুখে দিতে এবং সাধারণ মানুষের উন্নয়ন ব্যাহত করতেই এই ষড়যন্ত্র। মানুষকে এই সরকার যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে, সেটা থেকে তারা তাদের বঞ্চিত করতে চায়। দেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়া যাদের ভালো লাগছে না, তারাই সরকার হটানোর আন্দোলনে জোটবদ্ধ হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার রাজধানীর কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি বলতে চাই-আমাদের দেশের কিছু নেতা আছে, দুঃসময়ে মানুষের পাশে কতটুকু দাঁড়িয়েছ...