Friday, August 7

Month: April 2022

১৯ বছর পর বাবা-মা’র খোঁজ পেলেন প্রবাসী জিয়াউল

১৯ বছর পর বাবা-মা’র খোঁজ পেলেন প্রবাসী জিয়াউল

বাংলাদেশ
প্রবাসী জিয়াউল হক ১৯ বছর পর অবশেষে বাবা-মায়ের খোঁজ পেলেন। ২০০৪ সালে ১৫ বছর বয়সে ‘ভ্রমণ ভিসায়' সিঙ্গাপুর যান। পরে সেখান থেকে মালয়েশিয়ায়। হোস্টেল থেকে পাসপোর্ট ও দেশের ঠিকানা চুরি হয়ে যাওয়ায় কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেননি। এভাবেই মালয়েশিয়ায় কেটে যায় এতগুলো বছর। সম্প্রতি এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় জিয়াউল হকের (৩৪)। আলাপকালে জানান, ২০০৪ সাল থেকেই মালয়েশিয়ার জহুর বারুতে কাজ করছেন। লেখাপড়া খুব একটা জানেন না। শুধু নাম লিখতে পারেন এতটুকুই। মালয়েশিয়ায় আসার পর প্রথম প্রথম বাবা-মার সঙ্গে যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে। তাও আবার আরেকজন লিখে দিতেন। এজন্য তাকে অর্থ দিতে হতো। কিছু দিন যাওয়ার পর জিয়াউল যে কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানির হোস্টেল থেকে যাবতীয় মালামাল চুরি হয়ে যায়। ২০০৮ সালে গাজীপুরের একজন ভদ্রলোক বাংলাদেশে যাবেন খবর শুনে ওই ব্যক্তিকে তিনি ৫০ হাজার টাকা দেন দেশে গিয়ে তার বাবা-মাকে খুঁজে ব...
চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ

চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ

আন্তর্জাতিক
সবাইকে চমকে দিয়ে হঠাৎ ভারতের মুম্বাই বিমানবন্দরে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। শনিবার হঠাৎ এই হলিউড অভিনেতাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখে নিমেষে ছেঁকে ধরেন ভক্তরা। উইল স্মিথও সবার সাথে মিষ্টি হেসে কথা বলেন।খবর এনডিটিভির। গত ২৮ মার্চ অস্কারের মঞ্চে সপাটে চড় মেরেছিলেন কৌতুকাভিনেতা ক্রিস রককে।ওই চড় মারার দায়ে তাকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়।এছাড়া ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দুটি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। আর এরপরই হঠাৎ ভারতে হাজির হলেন এই অভিনেতা। তবে মুম্বাই বিমানবন্দরে দেখা দেওয়া উইল স্মিথকে বেশ হাসিখুশি আর ঝরঝরে দেখাচ্ছিল। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, স্মিথের পক্ষ থেকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে আধ্যাত্মিক কাজে তার এই সফর হতে পারে। আধ্যাত্মিক নেতা ও ইশা ফাউন্ডেশনের সাধগুরুর ...
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

আন্তর্জাতিক
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শনিবার দেশটির রিভারস প্রদেশে এই ঘটনা ঘটে।দেশটির সরকারি কর্মকর্তা এবং বেসরকারি একটি সংস্থার বরাত দিয়ে খবর রযটার্সের। রিভারস প্রদেশের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বরাত দিয়ে রয়টার্স জানায়, ‌প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ স্থাপনায় পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে।এছাড়া অবৈধভাব...
অশনি সংকেত সাত আর্থিক প্রতিষ্ঠানে

অশনি সংকেত সাত আর্থিক প্রতিষ্ঠানে

অর্থনীতি
দুর্নীতির দায়ে ডুবতে বসেছে ৭টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে বিতরণ করা ঋণের সর্বনিু ৪২ থেকে সর্বোচ্চ ৯৬ শতাংশই খেলাপি হয়ে গেছে। এছাড়া আরও ৯টি প্রতিষ্ঠানের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। খাত বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি বন্ধ না হলে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতের ভবিষ্যৎ অন্ধকার। তাই সবকিছুর আগে কঠোরহস্তে প্রভাবশালীদের দুর্নীতি বন্ধ করতে হবে। তা না হলে এ খাত বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিষ্ঠান সাতটি হচ্ছে-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিডেট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স লি.।...

তিশার নামে ভুয়া স্ট্যাটাস ভাইরাল, যা বললেন অভিনেত্রী

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
সোশ্যাল মিডিয়ার তারকাদের বিড়ম্বনায় পড়া নতুন কিছু নয়। বিশেষ করে ফেসবুকে তারকাদের নামে বহু ভুয়া পেজ, অ্যাকাউন্ট ঘুরপাক খায়। প্রায়শই এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে তারকাদের বিষয়ে ভুয়া তথ্য প্রচার করা হয়। যাতে বিভ্রান্তিতে পড়েন ভক্তরা, তারকাদেরও ভাবমূর্তি নষ্ট হয়। সম্প্রতি এমনই এক সমস্যায় পড়েছেন ছোট ও বড় দুই পর্দারই জনপ্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। এ অভিনেত্রীর নামে একটি ভুয়া পেজ খুলে তা থেকে একটি স্ট্যাটাস পোস্ট করা হয়েছে। আর তারকার দেওয়া স্ট্যাটাস ভেবে তা ভাইরাল করে দিয়েছে ভক্তরা। অথচ পেজ বা স্ট্যাটাস কোনোটিই তিশার নয়। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত এ অভিনেত্রী। তিনি এতোটাই বিরক্ত হয়েছেন যে, নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিশা। ‘ডুব’ খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বা...
প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গাড়িতে বসে এক ভ্যানচালককে ‘বেতের বাড়ি’ দেওয়ার ঘটনায় নগরজুড়ে তোলপাড় চলছে। শনিবার দুপুরে সিলেটের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সামনে দাঁড়িয়ে দুই হাত পেতে রেখেছেন এক ভ্যানচালক তরুণ। গাড়ির জানালা দিয়ে বেত উঁচিয়ে ওই চালকের হাতে বাড়ি দিতে উদ্যত হয়েছেন মেয়র আরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র বেত দিয়ে ওই ভ্যানচালকের হাতে দুটি বাড়ি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরীর দাবি, তিনি বাড়ি দেননি। সড়কে ভ্যান রেখে মালামাল ওঠানো–নামানো করায় বেত উঁচিয়ে শাসিয়েছেন মাত্র। শনিবার দুপুর দেড়টায় নগরীর জিন্দাবাজার এলাকায় সরকারি মহিলা কলেজ মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য অনুযায়ী, দুপুর দেড়...
ট্রেনের টিকিটের লাইনে চেয়ার নিয়ে হাজির!

ট্রেনের টিকিটের লাইনে চেয়ার নিয়ে হাজির!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ঈদে বাড়ি যেতে স্টেশনে আসা টিকিটপ্রত্যাশীদের লাইন শুরু হয়েছে টিকিট ছাড়ারও ২২ ঘণ্টা আগে থেকে। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘ হচ্ছে, বাড়ছে ভোগান্তি। টিকিট নিতে এসে বিড়ম্বনায় পড়তে হবে এমন আশঙ্কায় বাড়ি থেকে চেয়ার নিয়ে এক টিকিটপ্রত্যাশী লাইনে হাজির হয়েছেন। বাসা থেকে একটি প্লাস্টিকের চেয়ার নিয়ে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সকাল রায়। অন্যরা লাইনে দাঁড়িয়ে আছেন আর তিনি চেয়ারে বসে আছেন। সকাল রায় গণমাধ্যমকে জানান, গতকাল ইফতারের পরপরেই ষ্টেশনে চলে আসেন তিনি। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চারটি টিকিট পেয়েছেন তিনি। টিকিট পেয়ে খুব খুশি। তার বাসা পান্থপথে। প্রতিবছর তাকেই টিকিট করতে হয়। লাইনে অনেকক্ষণ বসে থাকা লাগবে জন্য এবার বাসা থেকেই চেয়ার নিয়ে এসেছেন তিনি। এই চেয়ার বাসে করে নিয়ে এসেছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাওয়ার জন্য মোহাম্মদ জসিম উদ্দিন সাহ্‌রি খেয়ে শনিবার ভোর চারটার কমলাপুর...
বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর পর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাকে নিউ...
ঈদে নতুন কালেকশন নিয়ে প্রস্তুত ফ্যাশন হাউস “ইজি”

ঈদে নতুন কালেকশন নিয়ে প্রস্তুত ফ্যাশন হাউস “ইজি”

বিনোদন, লাইফস্টাইল
ঈদে নতুন কালেকশন নিয়ে প্রস্তুত ফ্যাশন হাউস "ইজি"। প্রতি ঈদেই বাহারি ডিজাইনের ক্যাজুয়াল শার্ট নিয়ে নতুন আয়োজন করে থাকে ইজি। এবারও ঈদ উপলক্ষে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের কালারফুল সব ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পলো-শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কুটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে। প্রতিটি শোরুমেই পাওয়া যাবে ইজির নতুন কালেকশন।গরমেই পড়ছে এবারের ঈদ।তাই ক্যাজুয়ালে মিলবে গরমে স্বস্তি আর উৎসবে দেবে ফ্যাশনেবল লুক। ঈদে সবাই চায় নিজেকে একটু পরিপাটি করে উপস্থাপন করতে। তাই সবার মনোযোগ থাকে ফ্যাশনেবল পোশাকের দিকে। আবার এবারের ঈদ যেহেতু গরমে তাই ফ্যাশনেবলের সঙ্গে পোশাকটি যেন আরামদায়ক হয় সেই দিকেও নজর দিচ্ছেন ঈদ শপিংয়ে আসা ক্রেতারা। আর তাই দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এ মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ চেষ্টা করেছে পোশাকে নতুনত্বের ছোঁয়া আনতে। এবারের ঈদে আকর্...
মূল্য সমন্বয় না হলে বাড়াতে হবে ভর্তুকি

মূল্য সমন্বয় না হলে বাড়াতে হবে ভর্তুকি

অর্থনীতি
বিশ্বব্যাংকের হিসাবে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়েছে ২৩৪ শতাংশ। টিএসপি সার বেড়েছে ৬৫ শতাংশ। এলএনজি গ্যাসের মূল্য বেড়েছে প্রতি এমএমবিটিইউতে ১৫ মার্কিন ডলার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এসব পণ্যের মূল্য অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু দেশের অভ্যন্তরে তা আগের মূল্যেই বিক্রি হচ্ছে। কারণ সরকার মূল্য সমন্বয় (বৃদ্ধি) না করে বিদ্যুৎ, গ্যাস ও সারে ভর্তুকি দিচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে আগামী বছরে এসব খাতে বড় অঙ্কের ভর্তুকি গুনতে হবে। এরই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব-‘হয় মূল্য সমন্বয় করতে হবে, না হলে ভর্তুকি আরও বাড়াতে হবে।’ সম্প্রতি অনুষ্ঠিত আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অডিনেশন কাউন্সিল বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। অর্থ মন্ত্রণালয় হিসাবে মূল্য সমন্বয় করা না হলে আগামী অর্থবছরে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ বাব...