Friday, August 7

Month: April 2022

মারিউপোল নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন

মারিউপোল নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মারিউপোল দখলের দ্বারপ্রান্তে রাশিয়া। শহরটির বিভিন্ন স্থানসহ ইস্পাত কারখানা এলাকায় তীব্র সংঘাত চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। ইতোমধ্যে সেখানে সৈন্য, রসদ ও অস্ত্র সংকটে পড়েছে ইউক্রেনীয় সেনারা। এমন অবস্থায় কোনো শর্ত ছাড়াই মারিউপোলের বিষয়ে রাশিয়ার সঙ্গে ‘বিশেষ আলোচনার’ ঘোষণা দিয়েছে ইউক্রেন। বৃহাস্পতিবর রাত ১টা ২৭ মিনিটে ইউক্রেনীয় আলোচক দলের প্রধান মিখাইলো পোডোলিয়াক এক টুইট বার্তা এ সিদ্ধান্তের কথা জানান। ওই টুইট বার্তায় তিনি বলেন, হ্যাঁ। কোনো শর্ত ছাড়াই। আমরা মারিউপোলের বিষয়ে একটি ‘বিশেষ আলোচনার’ করতে প্রস্তুত। আলোচনার কারণ উল্লেখ করে মিখাইলো পোডোলিয়াক বলেন, আমাদের ছেলেদের, আজভ, সামরিক, বেসামরিক, শিশু, জীবিত এবং আহতদের বাঁচাতে আমরা আলোচনার জন্য প্রস্তুত। তারা সবাই আমাদের লোক। এর আগে বুধবার এক ভিডিওবার্তায় ইস্পাত কারখানায় অবস্থান নেওয়া...
নিউমার্কেটে সংঘর্ষ: আহত দোকানী মোরসালিনের মৃত্যু

নিউমার্কেটে সংঘর্ষ: আহত দোকানী মোরসালিনের মৃত্যু

বাংলাদেশ
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত দোকানী মোরসালিনের (২৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই সংঘর্ষে এ নিয়ে দুজনের মৃত্যু হলো। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মোরসালিন নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে তিনি লাইফসাপোর্টে ছিলেন। নিহত মোরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, মোরসালিন মার্কেটে একটি রেডিমেট দোকানের কর্মচারী ছিলেন। মঙ্গলবার সকালে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে অ...
শ্রীলংকান শহরে কারফিউ : বিক্ষোভকারী হত্যায় বিদেশীদের উদ্বেগ

শ্রীলংকান শহরে কারফিউ : বিক্ষোভকারী হত্যায় বিদেশীদের উদ্বেগ

আন্তর্জাতিক
কলম্বো, ২০ এপ্রিল, ২০২২(বাসস ডেস্ক): শ্রীলংকার মধ্যাঞ্চলে বুধবার কারফিউ জারি করেছে পুলিশ। এর একদিন আগে সরকার বিরোধী বিক্ষোভকালে পুলিশের হামলায় একজন বিক্ষোভকারী নিহত হলে আন্তর্জাতিকভাবে এর তীব্র নিন্দা জানানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে বলে যে অভিযোগ উঠেছে সরকার তা খতিয়ে দেখার অঙ্গীকার করেছে। পুলিশ প্রধান চন্দনা বিক্রমারতেœ এক বিবৃতিতে বলেন, ‘রামবুকানায় পুলিশের আচরণ নিয়ে আমি ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছি।’ তিনি এই এলাকায় অনির্দিষ্ট কারফিউ ঘোষণা করেন। রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার পূর্বে রামবুকানায় বিক্ষোভকারীরা একটি ডিজেল ট্যাংকারে আগুন ধরিয়ে দিলে পুলিশ গুলি চালায়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। চলতি মাসে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভকালে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং প্রেসিড...
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে

বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে

জাতীয়
ঢাকা, ২০ এপ্রিল, ২০২২ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝাড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে । পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে । আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ ...
হাতে কলমে শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

হাতে কলমে শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

জাতীয়
ঢাকা, ২০ এপ্রিল, ২০২২ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তত্ত্বীয় শিক্ষার চেয়ে হাতে কলমে শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে । আজ রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সার্বিক অগ্রগতি বিষয়ক এক সভায় তিনি একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে কর্মক্ষেত্রে নিয়ে শেখানোর জন্য একাডেমিয়া ইন্ডাস্ট্রি সংযোগ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। এজন্য কারিগরি শিক্ষার শিক্ষাক্রম পরিমার্জন করা হবে। মন্ত্রী আরো বলেন, দেশে কারিগরি শিক্ষার ব্যাপক বিস্তারে ডিজিটাল কনটেন্ট তৈরি করে অনলাইন ভিত্তিক শিক্ষণ জোরদার করা হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্...
করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮ জন

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮ জন

জাতীয়
ঢাকা, ২০ এপ্রিল, ২০২২ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে একজন মারা গেছেন। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। আগের দিন ৫ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫০ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ জন। শনাক্তের হার দশমিক ৪৮ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬৪ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে...
আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

রাজনীতি
ঢাকা, ২০ এপ্রিল, ২০২২ (বাসস) : এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কিভাবে? বিএনপি ও তার সমমানদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। তাই এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।’ সেতুমন্ত্রী আজ সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের কিম্ভুতকিমাকার চেহারা দেশের মানুষ দেখেছে। ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজে গোবরে অবস্থা দেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যাবার...
সিলেটে নামতে পারল না বিমান, ফিরল ঢাকায়

সিলেটে নামতে পারল না বিমান, ফিরল ঢাকায়

জাতীয়
৪০ মিনিট আকাশে উড়ার পরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামতে পারল না বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বিমানটি। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র। মূলত বৈরী আবহাওয়া, বজ্রপাত ও বৃষ্টির কারণেই বিমানটি যাত্রীদের সিলেটে নামিয়ে দিয়ে আসতে পারেনি জানিয়েছে বিমানবন্দরসূত্র। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো বক্তব্য না পাওয়া গেলেও বিমানবন্দর সূত্রের খবর, সৌদি আরবে রিয়াদে যাওয়ার কথা বিমানের বিজি-৩২৩৯ ফ্লাইটটি। সেই লক্ষ্যে ঢাকা থেকে রাত ১১টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এটি। সিলেট থেকে যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাওয়া কথা ছিল ফ্লাইটটির। তবে সিলেট বিমানবন্দরের ৯০ কিলোমিটার আগেই আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপ...
সেনাপ্রধানের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম বৈঠক

সেনাপ্রধানের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম বৈঠক

আন্তর্জাতিক
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে শাহবাজ শরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইখতিকার জানিয়েছেন, অসুস্থ থাকায় ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সেনাপ্রধান। এদিকে পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় মঙ্গলবার সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ান। এদিন ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্যমন্ত্রী ও তিনজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শপথ নেন। এদের মধ্যে...
সালাহর জোড়া গোলে ম্যানইউকে হারিয়ে শীর্ষে লিভারপুল

সালাহর জোড়া গোলে ম্যানইউকে হারিয়ে শীর্ষে লিভারপুল

খেলা
ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোলের হালি পূর্ণ করে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিল লিভারপুল। ম্যানসিটির চেয়ে দুই পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল দলটি। এদিন গোল করে এক মাস ও ৬ ম্যাচ পরে গোল খরা কাটালেন লিভারপুলের মোহামেদ সালাহ। এদিন জোড়া গোলের দেখা পেয়েছেন লিভারপুলের এ মিসরীয় তারকা। প্রিমিয়ার লিগে দুদলের সবশেষ ম্যাচটা ইউনাইটেড নিশ্চয়ই ভুলেই যেতে চাইবে। সে ম্যাচে সালাহ করেছিলেন হ্যাটট্রিক, রেড ডেভিলরা ডুবেছিল নিজেদের মাঠে ৫-০ গোলে হারের বিষাদে। অ্যানফিল্ডে আজ স্কোরলাইনটা সেদিনের চেয়ে একটু 'ভদ্রস্থ' দেখাচ্ছে বটে, তবে তাতে ইউনাইটেডের দুঃখ কম হবে না একটুও। প্রিমিয়ার লিগের দুই লেগের লড়াই মিলিয়ে এর চেয়ে বড় সামগ্রিক ফল যে রেড ডার্বিই দেখেনি আর কখনও! তবে ইউনাইটেডকে আগেই শোকের চাদরে মুড়িয়ে দিয়েছিল রোনাল্ডোর সন্তান হারানোর দুঃসংবাদটা। যে কারণে রোনাল্ডোকে আজকের ম্যাচে পানওনি ক...