Friday, August 7

Month: May 2022

গাফফার চৌধুরী আর নেই

গাফফার চৌধুরী আর নেই

জাতীয়
দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই। তার বয়স হয়েছিল ৮৮ বছর। বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্না ... রাজিউন)। বেশ কিছু দিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন বর্ষীয়ান এ সাংবাদিক। সাংবাদিক স্বদেশ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, গত কিছু দিন ধরে গাফফার চৌধুরী হাসপাতালে ছিলেন। আজ সকাল ৭টার দিকে মৃত্যু হয় বলে তার মেয়ে জানিয়েছেন। আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’-এর রচয়িতা। স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের গ্রাম উলানিয়ার চৌধুরীবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিড...
দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক আবদুল গাফফার চৌধুরী আর নেই

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক আবদুল গাফফার চৌধুরী আর নেই

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনে মারা যান তিনি (ইন্না...রাজিউন) সাংবাদিক স্বদেশ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাড়িতে বসবাস করে আসছিলেন। ছাত্রজীবনেই লেখালেখিতে হাতেখড়ি গাফফার চৌধুরীর। ১৯৪৯ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। ১৯৫২ সালে সাময়িকপত্রে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’। ১৯৫৬ সালে যোগ দেন তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ...
অবশেষে ২ আটা ব্যবসায়ীকে জরিমানা

অবশেষে ২ আটা ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ
অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েছে বসেছে প্রশাসন। বুধবার দুপুরে টাঙ্গাইলে দুই আটা ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ‘আটার দাম বস্তায় বেড়েছে ৫০০ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তাৎক্ষনিক প্রশাসনের নজরে আসে। ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, দোকানে মূল্য তালিকা না থাকা ও ব্যবসায়ীরা আটা ক্রয়ের রশিদ দেখাতে না পারায় ছয়আনী বাজারের ব্যবসায়ী জাহিদ মিয়া ও পার্কবাজারের বাবুল মিয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদেরও সচেতন করা হয়েছে। তিনি আরও জানান, সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।...
শতবর্ষী রণজিতের ‘জীবন ঘোরে’ রিকশার প্যাডেলে

শতবর্ষী রণজিতের ‘জীবন ঘোরে’ রিকশার প্যাডেলে

বাংলাদেশ
রিকশার প্যাডেল ঘুরানোর জন্য দরকার শক্তি। সেই সামর্থ্য হ্রাস পেয়েছে অনেক আগেই। তবুও প্রতিদিন রিকশার প্যাডেল ঘোরানোর যুদ্ধে চলে ৯৮ বছর বয়সী রণজিত ঘোষের জীবিকার চাকা। জীবনের এ বয়সে এসে আর কোনো উপায়ও নেই তার। রিকশা চালিয়ে উপার্জিত সীমিত অর্থে জোগাড় করেন তিনবেলার আহার। কোনো রকমে খাবারের ব্যবস্থা হলেও নেই মাথা গোঁজার ঠাঁই। তাই দিনশেষে ক্লান্ত শরীরে ফুটপাতে রাত্রিযাপন করেন রণজিত। এভাবেই কাটছে তার দিন। সম্প্রতি তার জীবন সংগ্রামের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়িছে। রণজিত ঘোষের আদি বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। এক সময় হোটেলে বাবুর্চির কাজ করলেও বর্তমানে রিকশা চালান। স্বজন বলতে তার একমাত্র মেয়ের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। সারাদিন রিকশা চালিয়ে রাতে যশোর শহরের চৌরাস্তার ন্যাশনাল লাইফ ইন্স্যু...
লিচুতে স্বপ্ন বুনছে চাষিরা!

লিচুতে স্বপ্ন বুনছে চাষিরা!

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলার বাগানে বাগানে লিচু গাছে ব্যাপকহারে গুটি এসেছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রতি বছরই লিচু বাগানের বিস্তার ঘটেছে। ক্রমেই চাষিরা লিচু চাষাবাদে ঝুঁকে পড়েছে। লিচু চাষিরা এখন লিচু বাগান পরিচর্যায় ব্যস্ত। এবার বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করছেন চাষিরা। বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে গুটি লিচু।কিছু লাল হতে শুরু করেছে তাই বাজারে আসতে শুরু করেছে আগাম জাতের লিচু। এবার গুটি লিচুতে স্বপ্ন বুনছে বিজয়নগর, আখাউড়া ও কসবার লিচু বাগানের মালিকেরা। বিজয়নগর উপজেলার পাহাড়পুর, সেজামুড়া, খাটিঙ্গা, অলিপুর, কচুয়ামোড়া, ছতুরপুর, বিষ্ণুপুর, কাঞ্চনপুর, কাশিমপুর, সিঙ্গারবিল, চম্পকনগর, আদমপুর, কালাছড়া, শান্তামোড়া, কামালপুর এলাকায় প্রায় ৬ শতাধিক লিচুর বাগান রয়েছে। আখাউড়া উপজেলার আজিমপুর, চাঁনপুর, রাজাপুর, হিরাপুর, টনকি, মিনারপুর, আনোয়ারপুর ও কল্যাণপুর গ্রামেও রয়েছে অনেক বাগান। এসব বাগান...
২৬ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

২৬ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

জাতীয়
করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ রুটের যাত্রীবাহী ট্রেন ৩টি আবারও চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ২৯ মে ঢাকা থেকে কলকাতা ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। একই দিনে কলকাতা থেকে খুলনা ছেড়ে আসবে বন্ধন এক্সপ্রেস। আর ১ জুন নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস। বার্তা সংস্থা টিএনএনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে। রেলওয়ে সূত্র জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক...
এবার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ

এবার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ

অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য যেসব আদেশ জারি করা হয়েছিল- সেসব বাতিল করা হয়েছে। একইসঙ্গে নতুন করে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ও আংশিক অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় যেতে পারবেন না।তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। তাতে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ...
অ্যান্টিবায়োটিক চেনাতে নতুন সিদ্ধান্ত সরকারের

অ্যান্টিবায়োটিক চেনাতে নতুন সিদ্ধান্ত সরকারের

জাতীয়
অ্যান্টিবায়োটিক চেনা সহজ করতে এবার মোড়কে (প্যাকেট) লাল রং দিয়ে চিহ্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের অ্যান্টিবায়োটিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সরকারি এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আলোচনা সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাবরিনা ইয়াসমিন এ কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ফ্লেমিং ফান্ড, ইউকেএইড যৌথভাবে এ সভার আয়োজন করে। সাবরিনা ইয়াসমিন বলেন, দেশের ফার্মেসিগুলোতে যারা কাজ করেন, তাদের অনেকেরই অ্যান্টিবায়োটিক নিয়ে ধারণা কম। ৮টি বিভাগের ৪২৭টি ফার্মেসির ওপর জরিপ করে দেখা গেছে, ৬৭ শতাংশ কর্মী অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন না। মানুষ কিনতে চাইলেই তারা অ্যা...
আমদানি পণ্যের দাম বাড়ছে হুহু করে নিত্যব্যবহার্যসহ সব পণ্যের দামে আগুন, নাভিশ্বাস

আমদানি পণ্যের দাম বাড়ছে হুহু করে নিত্যব্যবহার্যসহ সব পণ্যের দামে আগুন, নাভিশ্বাস

অর্থনীতি
বাজারে এমন কোনো পণ্য পাওয়া যাবে না, যার দাম স্থিতিশীল বা কমছে। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এর মধ্যে আমদানি করা পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। চাল থেকে শুরু করে ডাল, ভোজ্যতেল, আটা-ময়দা, মসলা পণ্য, মাছ-মাংস, ডিম, শিশুখাদ্যের মধ্যে গুঁড়া দুধ, চিনি এমনকি লবণের দামও বেড়েছে। পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে নিত্যব্যবহার্য সব ধরনের পণ্যের দামে উত্তাপ ছড়াচ্ছে। পরিস্থিতি এমন-সপ্তাহ ও মাসের ব্যবধানে এই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। ফলে পণ্য কিনতে ভোক্তার যেন নাভিশ্বাস বাড়ছে। এতে বেশি ভোগান্তিতে আছেন নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষ। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জরিপ বলছে-মঙ্গলবার গত এক মাসের ব্যবধানে প্রতি কেজি চাল ২ টাকা, আটা-ময়দা ৮-১০, ভোজ্যতেল ৩০-৩৫, মসুর ডাল ১০, আলু ৫, পেঁয়াজ ১৫-২০, রসুন ৬০, আদা ৪০, হলুদ ২০, শুকনা মরিচ ২০, মাছ-মাংস ১০-২০, দুধ ৩...
লাঞ্চের পর ছন্দপতন, প্রথম দুই বলে আউট লিটন-তামিম

লাঞ্চের পর ছন্দপতন, প্রথম দুই বলে আউট লিটন-তামিম

খেলা
মধ্যাহ্ন বিরতির পর ফিরেই ছন্দপতন হল বাংলাদেশের। বদলি কাসুন রাজিথার করা পরপর দুই বলে ফিরে গেলেন শতকের দ্বারপ্রান্তে থাকা লিটন দাস। এর পরের বলে আউট হলেন রিটায়ার্ড হার্ট থেকে ফেরা তামিম ইকবাল। টানা দুই সেশন ব্যাট করা লিটন দাস শতক থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন। মধ্যাহ্ন বিরতির পর টেস্টে নিজের তৃতীয় শতক তুলে নেবেন, সেটাই ছিল সবার প্রত্যাশা। তবে সেই আশায় গুঁড়ে বালি! বিরতির পর প্রথম বলেই উইকেট উপহার দিয়ে ৮৮ রানে সাজঘরের পথ ধরলেন তিনি। কনকাশন বদলি কাসুন রাজিথার খাটো লেংথের ওয়াইড বলটিকে রিচ করার চেষ্টা করেন লিটন, তবে বল তার ব্যাটের কানা ছুঁয়ে চলে গেল উইকেট রক্ষক নিরোশন ডিকওয়েলার হাতে। ১৮৯ বলে ৮৮ রানের ইনিংসটির অপমৃত্যুই হলও যেন! লিটনের ফেরার পরের বলেই টাইগার সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ফিরে গিয়েছেন তামিম ইকবালও। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন রিটায়ার্ড হার্ট হয়ে দ্বিতীয় সেশনের পর আর মাঠে নামেননি।...