Friday, August 7

Month: May 2022

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

জাতীয়
বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম। বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। এর বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম। পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম। বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে ইউনিট প্রতি বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি। ...
বাংলাদেশ ভারত-আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা- মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল কুইন 2021

বাংলাদেশ ভারত-আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা- মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল কুইন 2021

বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়ঃ আরজে সাইমুরঃ বাংলাদেশ ভারত-আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মুম্বাই, মহারাষ্ট্র ভারতে অনুষ্ঠিত হচ্ছে মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল কুইন 2021-এর সিজন 1-এর বড় সাফল্যের পর👑❤️ডঃ নীলম পারাদিয়া ও পোখরাজ অনুষ্ঠান উপস্থাপনা, মিস অ্যান্ড মিসেস রয়্যাল গ্লোবাল কুইন 2022 এবং রয়্যাল গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড সিজন 2 20,21 মে ক্লাব এমারল্ড, চেম্বুর, মুম্বাই, ভারতে আজকের নারীদের জন্য একটি প্রতিযোগিতা। এটা চেহারা, উচ্চতা, বয়স, ওজন ইত্যাদি সম্পর্কে নয়। প্রতিযোগিতাটি নারীত্ব উদযাপন সম্পর্কে। রোল মডেলগুলি খুঁজছি এবং শুধুমাত্র মডেলগুলির জন্য নয়৷ এই দুই দিনে, অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক পরামর্শদাতা, গ্রুমিং পার্টনার, হেয়ার স্টাইলিস্টদের সাক্ষী ও যোগাযোগ করবেন এবং প্রোটফোলিও এবং ফটোশুট পাবেন। অংশগ্রহণকারীরা শুধু ভারত নয়, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ থেকেও থাকবেন। বাংলাদেশ...
তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন

তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন

আন্তর্জাতিক
রাশিয়ার জ্বালানি তেল সহ ধরনের তেলেও ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার এ প্রস্তাবিত তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার তেল ইন্ডাস্ট্রির প্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তেল নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপের দেশগুলোর উদ্দেশে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো তেল ও গ্যাসের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। এসব কিছু মূদ্রাস্ফীতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু নিজেদের ভুল স্বীকার করার বদলে, তারা অন্য কারও দোষ চাপানোর জন্য খুঁজছে। পুতিন জানান, ইউরোপের দেশগুলো স্বীকার করেছে তারা রাশিয়ার জ্বালানি ছাড়া চলতে পারবে না এবং এখনই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে না। এ ব্যাপারে পুতিন বলেন, ইউরোপিয়ানরা এখন মেনে নিয়েছে তারা রাশিয়ার জ্বালানিকে পুরোপুরি বাদ দিতে পারবে না। আর এটি ...
সড়কি দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

সড়কি দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য কোন্দলের জের ধরে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে সড়কি দিয়ে কুপিয়ে মিজানুর শরীফ নামে এক কৃষককে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। তাদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিজানুর শরীফ (৫০) ওই গ্রামের মৃত ওয়াদুদ শরীফের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলিম কাজী সমর্থিত লোকজনদের সঙ্গে আসকার খন্দকার সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। মঙ্গলবার দুপুরে আসকার খন্দকারের নেতৃত্বে হোসেন খন্দকার, জাহিদ খন্দকার, মনির খন্দকার ও শহিদ খন্দকারসহ অর্ধশতাধিক লোক প্রতিপক্ষ ওবায়দুর কাজীর বাড়িতে হামলা চালিয়ে জোরপূর্বক গরু ধরে নিয়ে যায়। পরে ওই লোকজনই কালাম কাজ...
সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

বাংলাদেশ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলীয় জনপদে পানি প্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহরের বিভিন্ন অলিগলি ও বাসাবাড়িতে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। সুনামগঞ্জ পৌর শহরের নদী তীরবর্তী ষোলঘর, নবীনগর, ধারারগাঁও, জেলরোড, উত্তর আরপিননগর, তেঘরিয়া ও বড়পাড়া এলাকার সড়ক ও নিম্নাঞ্চলীয় ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। শহরতলির সুরমা নদীর উত্তরপাড়ের মইনপুর, ইব্রাহিমপুর, সদরগড়সহ নদীরপাড়ের গ্রামগুলোর নিম্নাঞ্চলের রাস্তাঘাট ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ...
ওমানের জাহাজ উদ্ধার করল ইরান

ওমানের জাহাজ উদ্ধার করল ইরান

আন্তর্জাতিক
গভীর সাগরে আটকে থাকা ওমানের একটি জাহাজ উদ্ধার করেছে ইরানের নৌবাহিনী। বিকল হয়ে পড়া জাহাজের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করেছেন তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ওমান সাগরের উত্তরাঞ্চলে এবং ইরানের কৌশলগত মাকরান উপকূলের কাছে ওমানের ওই জাহাজটি কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ইরানের নৌবাহিনীর টহলদল বিষয়টি জানতে পেরে ওই এলাকায় গিয়ে জাহাজটি উদ্ধার করে। খবরে বলা হয়, ওমানি জাহাজের প্রপালশন সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেটি বিকল হয়ে পড়ে। ফলে ইরানের নৌবাহিনীর একটি টাগবোট জাহাজটি টেনে মাকরান উপকূলে নিয়ে যায় এবং ইরানের উপকূল রক্ষী বাহিনীর কাছে সমর্পণ করে। গত শুক্রবার এডেন উপসাগর থেকে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে জলদস্যুরা। কিন্তু ইরানি নৌবাহিনীর তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর সোমবার ওমান সাগর থেকে ওমানের বিকল জাহাজটি উদ্ধার ক...
এবার জিআই সনদ পেল বাংলাদেশের বাগদা চিংড়ি

এবার জিআই সনদ পেল বাংলাদেশের বাগদা চিংড়ি

জাতীয়
জিআই সনদ (ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি) পেয়েছে বাংলাদেশের বাগদা চিংড়ি। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার জনেন্দ্র নাথ সরকার স্বাক্ষরিত ভৌগলিক নির্দেশক নিবন্ধন সনদে ‌‘বাংলাদেশের বাগদা চিংড়ি’কে এ স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি দেওয়া এই স্বীকৃতি সনদে বলা হয়েছে, ‘প্রত্যায়ন করা যাচ্ছে যে, ভৌগলিক নির্দেশক নিবন্ধন বইতে মৎস্য অধিদপ্তরের নামে ২৯ ও ৩১ শ্রেণিতে জিআই-১১ নম্বরে বাংলাদেশের বাগদা চিংড়ি পণ্যের জন্য ০৪.০৭.২০১৯ থেকে নিবন্ধিত হলো।’ জানা গেছে, ২০১৯ সালের মে মাসে বাগদা চিংড়ির জিআই সনদ পেতে আবেদন করেছিল বাংলাদেশ। গত বছরের ৬ অক্টোবর গেজেট এবং আন্তর্জাতিক জার্নালে বিষয়টি প্রকাশ করে ডিজাইন ও ট্রেডমার্কস বিভাগ। নিয়ম অনুযায়ী, জার্নালে প্রকাশের দুই মাসের মধ্যে কেউ আপত্তি না করলে সেই পণ্যের জিআই সনদ পেতে আর কোনো বাধা থাকে না।গত বছরের ৬ ডিসেম্বর ছিল এ বিষয়...
সিনেমা পরিচালনায় আসছেন চিত্রনায়িকা অঞ্জনা

সিনেমা পরিচালনায় আসছেন চিত্রনায়িকা অঞ্জনা

বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়- আরজে সাইমুরঃ বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে তিনি। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অঞ্জনা। নতুন খবর হচ্ছে- এই নায়িকা এবার চলচ্চিত্রে সরব হচ্ছেন ভিন্ন পরিচয়ে। সিনেমা প্রযোজনার পর এবার নাম লেখাতে যাচ্ছেন পরিচালনায়। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান অভিনেত্রী। এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, সবাই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসার জন্য। সবকিছু বিবেচনা করে আমিও ভাবছি আমার অঞ্জনা ফিল্মস থেকে সিনেমা পরিচালনা করার কথা। বর্তমানে গল্প রেডি হচ্ছে। গল্প রেডি হলেই অনুদানের জন্য জমা দেব। অনেকেই অনুদান পেয়েছে। আমারও পাওয়া উচিত...
জামিন পেলেন বিয়ের দাবিতে আসা সেই মৌ

জামিন পেলেন বিয়ের দাবিতে আসা সেই মৌ

বাংলাদেশ
প্রেম করে বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে বরগুনায় প্রেমিকের বাড়িতে আসা জামালপুরের শিখা আক্তার মৌ'র জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন তার জামিন মঞ্জুর করেছেন। ওই তরুণীর আইনজীবী এম. মজিবুল হক কিসলু বলেন, সোমবার সকালে ওই আদালতে তরুণীর পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন। তার উপস্থিতিতেই জামিন শুনানি হয়েছে। কিসলু বলেন, ওই তরুণীর বিরুদ্ধে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন যেসব ধারায় ১২ মে মামলা করেছেন সব ধারা জামিনযোগ্য। যার কারণে আদালত কোনো শর্ত ছাড়াই জামিন দিয়েছেন। মৌ আজই ঢাকা চলে যাবেন। আদালত বাদী মোশাররফ হোসেন, আসামি শিখা আক্তার মৌ, বাদী পক্ষের আইনজীবী ও আসামী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছেন। আদালত আসামিকে কোন ধরনের ঝামেলা করতে নিষেধ করেছেন। শিখা আক্তার মৌ যদি মনে করেন তবে আইনে...
ছাগল চরাতে গিয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা

ছাগল চরাতে গিয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা

বাংলাদেশ
ছাগল চরাতে গিয়ে রেললাইনে ঘুমিয়ে পড়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাউনজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লবান প্রামাণিক (৭০) পার্শ্ববর্তী কৈডাঙ্গা গ্রামের মৃত মমতাজ প্রামাণিকের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আমিরুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ছাগল চরাতে গিয়ে রেললাইনে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধ। এ সময় রাজশাহীগামী ধূমকেতু ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছেন।...