Friday, August 7

Month: May 2022

জেলা আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক সবুজ

জেলা আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক সবুজ

রাজনীতি
গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সভাপতি ও গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি পদে অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ১০ জন। কেন্দ্রীয় নেতারা আলোচনা করে সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির নাম ঘোষণা করেন। এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ...
অস্বস্তিকর পেটের পীড়া কেন হয়, কী করবেন?

অস্বস্তিকর পেটের পীড়া কেন হয়, কী করবেন?

লাইফস্টাইল, স্বাস্থ্য
পেটের সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি। কোনো কোনো সময় পেটের পীড়া অস্বস্তিকর হয়ে উঠে। এটিকে আইবিএস বলা হয়। এর অর্থ হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ইংরেজিতে সিনড্রোম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে একটি রোগের বিভিন্ন উপসর্গ বা লক্ষণের সমষ্টি। তাই আইবিএসকে পেটের কয়েকটি উপসর্গ বা লক্ষণের সমন্বয়ে সংজ্ঞা হিসেবে ধরা হয়। এ রোগে পেট অধিকতর স্পর্শকাতর হয় বলে স্বাভাবিকের চেয়ে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। পশ্চিমা দেশগুলোতে প্রতি ১০ জনে অন্তত একজন মানুষ এ রোগে তার জীবদ্দশায় আক্রান্ত হয়ে থাকে। নাটোরের একটি গ্রামে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রতি ১০০ জন পুরুষে ২০ দশমিক ৬ জন এবং ১০০ জন নারীর মধ্যে ২৭ দশমিক ৭ জন এ রোগে আক্রান্ত হন। অস্বস্তিকর পেটের পীড়ার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক সুসেন কুমার সাহা। কেন হয় আজ...
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

বিনোদন
প্রেমের দিন শেষ, এবার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর জুটি। বুধবার এমন খবর শোনা গেছে যে, নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিয়ে হতে পারে এই অসম জুটির। তার পরই বেসুর বেজেছে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি। এবার কি একই পথে হাঁটলেন মালাইকা নিজেও? ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, কোথাও বাঁধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির। আর পাঁচজনের মতো জীবনযাপনের মান বাড়াতে আমিও পছন্দ করি। কিন্তু এখন বুঝি বৃহত্তর ক্ষেত্রে সে সবের তেমন মূল্য নেই। বরং বুঝেছি নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি ও বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এ সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি এখন। আর এই পাল্টে যাওয়া জীবনদর্শনই কেমন যেন অন্য রকম ঠেকছে অনুরাগীদের। তবে কি বিয়ে হচ্ছে না মালাইকা-অর্জুনের? নাকি ভেঙে যেতে পারে সম্পর্কটাই? কেউ ...
কোম্পানীগঞ্জে ৭ দিনে ১৩ স্কুলছাত্রী উধাও!

কোম্পানীগঞ্জে ৭ দিনে ১৩ স্কুলছাত্রী উধাও!

বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৭ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন স্কুলছাত্রী উধাও হয়ে যাওয়ার পর প্রশাসনসহ সর্বমহলে টনক নড়েছে। এ নিয়ে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়ে বুধবার ও বৃহস্পতিবার বসুরহাট একাডেমি, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সভা কর্মসূচি নিয়ে মাঠে নামে। বুধবার সকালে কোম্পানীগঞ্জ থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানের সভাপতি ওসি এসএম মিজানুর রহমানের বক্তব্যে ৭ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন স্কুলছাত্রী অসম প্রেমের টানে উধাও হয়ে যাওয়ার উদ্বেগজনক বিষয়টি উঠে আসে; যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ পরিপ্রেক্ষিতে বুধবার বিকাল থেকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ, অসমপ্রেম রোধ, অপ্রাপ্তবয়স্ক ছাত্রীদের পলায়ন, কিশোর গ্যাং দমন, ইন্টারনেটের অপব্যবহার...
গাছে মিলল মোবাইল গেমে আসক্ত কিশোরের ঝুলন্ত লাশ

গাছে মিলল মোবাইল গেমে আসক্ত কিশোরের ঝুলন্ত লাশ

বাংলাদেশ
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে গাছ থেকে জনি গাজী (১৮) নামে মোবাইল গেমে আসক্ত কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণপাড়া বগুলা গ্রামের গাজীবাড়ি খালপাড়ে এ ঘটনা ঘটে। জনি ওই বাড়ির জেলে দেলোয়ার গাজীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য দাদন প্রধানিয়া বলেন, জনির আত্মহত্যার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি। লোকজন জানালেন তার সঙ্গে কারো কোনো বিবাদ ছিল না। সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তবে সে মোবাইলে গেম খেলত। তার মা বলেছেন- মাঝে মাঝে তার মাথা গরম হয়ে যেত। কি কারণে সে আত্মহত্যা করেছে এই মুহূর্তে বলতে পারছি না। প্রতিবেশী শিমুল চোকদার জানান, সকাল ৭টার দিকে আমার মা বলছেন- দেলোয়ার গাজীর ছেলে আত্মহত্যা করেছে। এসে দেখি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। তাৎক্ষণিক তিনি হাইমচর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে...
কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্ট মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অধ্যক্ষ বলেছেন টিকটক প্রবণতা রোধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ১৮ মে অধ্যক্ষ জাহির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- আগামী ২১ মে থেকে কলেজে কোনো ধরনের স্মার্ট মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না ছাত্রছাত্রীরা। কলেজে প্রবেশের সময় কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন জানান, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের মাধ্যমে অনেক সময় ছেলেরা মেয়েদের অজান্তেই ছবি তুলে টিকটক বানায়। এ নিয়ে ছোটখাটো ঝগড়াও হয়। এমন দুই-একটি ঘটনা জানার পর এই প্রবণতা রোধকল্পেই এ রকমের একটা সিদ্ধান্...
পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক
আগামী সপ্তাহ থেকে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন এমন তথ্য। ইউক্রেনে যুদ্ধ ও ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞার কারণে বেড়ে গিয়েছিল এই ভেজিটেবল তেলের দাম। কিন্তু ইন্দোনেশিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় স্বস্তি আসতে যাচ্ছে তেলের বাজারে। নিজেদের চাহিদা পূরণে ১৮ এপ্রিল পাম তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্দোনেশিয়া। এ তেল চকলেট থেকে শুরু করে কসমেটিকস তৈরিতেও ব্যবহার করা হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, পাম তেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ১ কোটি ৭০ লাখ মানুষের কথা চিন্তা করে তিনি এ নিষেধাজ্ঞা তুলে দিচ্ছেন। এদিকে কোনোভাবেই যেন পাম তেল ইন্দোনেশিয়ার বাইরে না যায় সেদিকে কড়া নজর দিয়েছিল তারা। এর পরিপ্রেক্ষিতে তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছিল দেশটির নৌ বাহিনী। প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার কারণে ইন্দোনেশ...
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছাত্রীকে পিটিয়ে জখম

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছাত্রীকে পিটিয়ে জখম

বাংলাদেশ
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে এক বখাটে। বুধবার বিকাল ৪টার দিকে মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বাদী হয়ে বখাটে মো.ফাহাদ মোল্লাকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত বখাটে মো. ফাহাদ মোল্লা (১৭) সাতবাড়িয়া ইউনিয়নের ফকিৎপুর গ্রামের মো. ফারুক মোল্লার ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই স্কুলছাত্রী জানায়, বখাটে মো. ফাহাদ মোল্লা প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্ত্যক্ত করে আসছিলো। ওই প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে ফাহাদ তার প্রতি ক্ষিপ্ত ছিল। বুধবার ওই ছাত্রী বান্ধবীদের সঙ্গে বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার পথে সাতবাড়িয়া কলেজের সামনে বখাটে মো. ফাহাদ মোল্লা তার...
টঙ্গী প্রেস ক্লাবে চুরি, বসতবাড়িতে ডাকাতি

টঙ্গী প্রেস ক্লাবে চুরি, বসতবাড়িতে ডাকাতি

বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে একই রাতে প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি ও বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়েছে। বৃহস্পতিবার ভোররাতে টঙ্গী পূর্ব থানাসংলগ্ন ও স্থানীয় দক্ষিণ আরিচপুর এলাকায় এসব ঘটনা ঘটে। ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের বিভিন্ন ইউনিট। এলাকাবাসীসূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ৩টার পর ৫-৬ জনের একদল ডাকাত দক্ষিণ আরিচপুর এলাকার মুন্সিপাড়া রোডের আবুল হাসেমের বাড়ির ৩য় তলায় জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির দুই সহোদরকে বেঁধে ফেলে। পরে তাদের মা ও বোনকে জিম্মি করে আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। একই রাতে একদল অজ্ঞাত চোর টঙ্গী থানা প্রেসক্লাবের টিনেরচাল খুলে ভেতরে প্রবেশ করে একটি এলইডি টিভি নিয়ে যায়। চ...
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জাতীয়
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, গীতিকার ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বার্তায় এ শোক জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু এ তথ্য জানিয়েছেন। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা ...