Friday, August 7

Month: May 2022

লুহানস্কে চলছে ভারি গোলাবর্ষণ, নিহত ১০

লুহানস্কে চলছে ভারি গোলাবর্ষণ, নিহত ১০

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণ-পূর্ব লুহানস্ক অঞ্চলজুড়ে রাশিয়ার গোলাবর্ষণ চলছে। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন। সোমবার রাতে থেকে এই গোলাবর্ষণ চলছে বলে নিশ্চিত করেছে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই। খবর আলজাজিরার। সেরহি হাইদাই জানিয়েছেন, গোলাগুলিতে সেভেরোডোনেৎস্ক শহরের একটি বড় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের নদীর পাশে দাঁড়িয়ে আছেন রুশ সেনারা। গত কয়েক দিন ধরে পার হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, রুশ বাহিনী লুহানস্কে অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরও ১০টি শহর, গ্রামের অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ব্যক্তিগত আবাসন, অনেক দোকানের ওপর গোলাবষর্ণ চালাচ্ছে তারা। প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রসান শুরু করে। তিন মাস পার হলেও এই যুদ্ধ অব্যাহত রয়েছে। এ পযর্ন্ত ৬০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছে...
ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন, একপাশ আগলে রেখেছেন তামিম

ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন, একপাশ আগলে রেখেছেন তামিম

খেলা
টাইগারদের ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন। মাত্র ২২ রানের ব্যবধানে নেই ৩ উইকেট। তবে একপাশ আগলে রেখেছেন সেঞ্চুরি পাওয়া তামিম ইকবাল। বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন কাসুন রাজিথা। আর এই পেসারের মাধ্যমেই ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে শ্রীলংকা। নিজের প্রথম ওভারে মাত্র দুই রানে নাজমুল হোসেন শান্তকে শিকার বানালেন রাজিথা। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হওয়ার আগে ২২ বল খেলে ২ রান করেছিলেন শান্ত। এর পর নিজের চতুর্থ ওভারে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হককেও আউট করেছেন রাজিথা। তার ভেতরের দিকে আসতে থাকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরে গেছেন মুমিনুল। শান্তর মতো মুমিনুলও দুই রানের বেশি করতে পারেননি। বল খেলেছেন ১৯টি। মধ্যাহ্নবিরতির পরপরই ফিফটি করা মাহমুদুল হাসান জয়কেও হারিয়েছিল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২.১ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ১১৫ রানে অ...
পানির ট্যাংকে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

পানির ট্যাংকে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

বাংলাদেশ
হাজীগঞ্জ বাজারের হকার্স মাকের্টের বকুলতলা রোডে মো. বারেক হাজির নির্মিত ভবনের পানির ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পানির ট্যাংকের ছাদের বাঁশ খুলতে গিয়ে অক্সিজেন সংকটে দুর্ঘটনার শিকার হন দুই ভাই গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘি গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে। ভবনের মালিক বারেক হাজি জানান, দুই ভাই ভবনের কাজ করতে আসেন। ছোট ভাই মোহন আলী প্রথমে ট্যাংকে নামেন। পরে তাকে উদ্ধার করতে বড় ভাই ট্যাংকে নেমে পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বড় ভাই রাব্বানী কনট্রাক্টর হিসেবে এই ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিলেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম জানান, প্রথমে পানির ট্যাংকে ছোট ভাই অক্সিজেন সংকটে আর উঠতে পারেননি। পরে বড় ভাই তাকে বা...
ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে

ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে

বাংলাদেশ
ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন ডাওরিবাজার এলাকায় বাইপাস সড়কে ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে পড়েছে। এ সময় কোনো হতাহত না হলেও ভোলা-চরফ্যাশনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরিবাজার ব্রিজ অতিক্রম করতে ব্রিজে ওঠে। এ সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে আরও যানবাহনসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ভেঙে পড়া ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। তবে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংস্কারকাজ করতে মূল বেইলি ব্রিজ ভেঙে নতুন ব্রিজের নির্মাণকাজ চলছে। যানবাহন ও মানুষ চলাচলের জন...
আমির খানের যে আচরণে কষ্ট পেয়েছিলেন রানী মুখার্জি

আমির খানের যে আচরণে কষ্ট পেয়েছিলেন রানী মুখার্জি

বিনোদন
নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো নায়িকার নাম রানী মুখার্জি। ‘গোলাম’ ও করণ জোহর পরিচালিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয়ের পর পরই তারকাখ্যাতি পেয়ে যান রানী। বলিউডে রোমান্টিক চলচ্চিত্রের প্রসঙ্গ এলেই যেন রানী মুখার্জির সঙ্গে অন্য অভিনেতার রসায়নের কথা বলতেই হয়। যদিও শুরুতে অভিনেত্রী হওয়ার বাসনা ছিল না রানীর। বরং বলেছিলেন, তার মা তাকে ফুঁসলিয়ে অভিনয়ে নামিয়েছেন! কিন্তু একবার বলিউডের রঙিন জগতে পা রাখার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানীকে। প্রায়ই নানা সাক্ষাৎকারে সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করেন রানী। সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রানী জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে ভালো রকম যোগসূত্র থাকার পরও শুরুতে তিনি অভিনয়ের মৌলিক বিষয়গুলোই জানতেন না। এমনকি পর্দায় প্রথমবার উপস্থিতি এতটাই বাজে হয়েছিল যে, অভিনেত্রীর মা নিজেই প্রযোজককে বলেছিলেন, রানীকে যেন অভিনয়ে না নেওয়া হয়! শুরুর দিকের কিছু ব্যর্থতার...
পদ্মাসেতুর নামকরণ নিয়ে নেত্রীকে আবারও অনুরোধ করব: কাদের

পদ্মাসেতুর নামকরণ নিয়ে নেত্রীকে আবারও অনুরোধ করব: কাদের

রাজনীতি
দেশের মানুষ পদ্মাসেতুর নাম শেখ হাসিনার নামে রাখতে চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে নেত্রীকে আবারও অনুরোধ জানানো হবে। তবে শেখ হাসিনা ও শেখ রেহানা তা চান না। তিনি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন শেখ হাসিনা। জনগণকে অধৈর্য না হওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সব সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু আজ দৃশ্যমান। তিনি বলেন, আজ সারাদেশের সর্বস্তরের মানুষ চায় পদ্মাসেতুর নাম শেখ হাসিনার নামে নামকরণ করা হোক, আমিও সেই দাবি জ...
দুই মোটরসাইকেলের সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

বাংলাদেশ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার ছোট বিড়ালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ও উপজেলা যুবদলের সহসভাপতি আবদুল মান্নান (৪৮), নওগাঁর নিয়ামতপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের ব্যবসায়ী মো. আক্তারের স্ত্রী বিথি খাতুন (৩৩) এবং তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)। দুর্ঘটনায় ব্যবসায়ী আক্তারও গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পবা থানার ওসি ফরিদ হোসেন জানান, আক্তারের মোটরসাইকেলে তার স্ত্রী ও মেয়েও ছিল। নওহাটা এলাকায় আবদুল মান্নানের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর পর একটি ট্রাক্টর এসে দুই মোটরসাইকেলকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মরিয়ম জান্নাত ও আবদুল মান্নান মারা যান। আর বীথি খাতুন ও তার স্বামী আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ (র...
৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ
নেত্রকোনার খালিয়াজুরীতে সায়েদা আক্তার (৫) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় সায়েদাকে দেখতে পান স্থানীয়রা। নিহত সায়েদা আক্তার ওই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের কৃষক দিলু মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শিশু সায়েদা আক্তার মা-বাবার সঙ্গে ঘুমিয়েছিল। রোববার সকালে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় সায়েদাকে দেখতে পান স্থানীয়রা। তার গলায়, মাথায় ও শরীরের অসংখ্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে। নিহত সায়েদার বাবা দিলু মিয়া বলেন, গতরাতে আমরা ঘুমিয়ে পড়ি। সেও আমাদের সঙ্গে ঘুমিয়ে যায়। সকালে আমাদের ঘরের দরজা খোলা ছিল। ঘরের পাশে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই। খালিয়াজুরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো...
নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক
নিজ ফ্ল্যাট থেকে এক টালিউড অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ অভিনেত্রীর নাম পল্লবী দে। ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন এ অভিনেত্রী। এ ছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। রোববার পশ্চিমবঙ্গের গড়ফার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন তার সঙ্গী। এর পর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। একে আত্মহত্যাও বলা যাচ্ছে না। কারণ পল্লবীর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। গড়ফা থানা পুলিশ সূত্রে খবর, গত ...
৮৮ বছর বয়সি নিনার জন্যও নিরাপদ নয় ইউক্রেন!

৮৮ বছর বয়সি নিনার জন্যও নিরাপদ নয় ইউক্রেন!

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন মাস চলছে। গোলা, বারুদ, গুলি, বোমা, ক্ষেপনাস্ত্র, ভারি অস্ত্রের ঝঁনঝঁনানি এখন ইউক্রেনবাসীর নিত্যদিনের সঙ্গী। গুলির শব্দে ঘুম ভাঙে, মৃত্যুর শঙ্কা নিয়ে রাতে বিছানায় যেতে হয় সেখানকার মানুষদের। রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেন ছাড়ছে লাখ লাখ মানুষ। যুদ্ধের শুরুর দিকে অনেকেই ভিটেমাটি ছেড়ে চলে গেছেন অন্যত্র। যারা যেতে পারেননি তাদের জন্যও নিরাপদ নয় নিজ দেশের মাটি। দোনবাস, মারিউপোল, দোনেস্কসহ কয়েকটি শহরে হামলা জোরদার করেছে রুশ সেনারা। দ্য গার্ডিয়ানের রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, দোনবাস রুশ সেনাদের বেশি হুমকিতে। এখানকার বৃদ্ধ ও অসুস্থ নাগরিকরা দলে দলে পালাচ্ছে। কিয়েভ ও খারকিভে প্রতিরোধের মুখে পড়ে পূর্বাঞ্চলে নজর মস্কোর। প্রথম দফায় যারা বাড়িঘর ছাড়তে পারেনি তারা এখন দেশ ছাড়ছেন। শিশু, বৃদ্ধ, অসুস্থদের জন্যও এলাকাটি নিরাপদ নয়। তাদেরই একজন দোনেস্কের কোস্টিয়ানটিনিভকা...