Friday, August 7

Month: May 2022

ফ্রান্সে মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন যুবক

ফ্রান্সে মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন যুবক

আন্তর্জাতিক
বছরে অন্তত ৮০ লাখ মানুষ দেখতে আসেন ছবিটি। দুনিয়ার সব থেকে পরিচিত ও আলোচিত সেই ছবি। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’কে কেক ছুড়ে মারলেন এক পরিবেশপ্রেমী। বুলেটপ্রুফ কাঁচের ঘেরাটোপে থাকার ফলে রেনেসাঁস শিল্পকলার অন্যতম মহান এই নিদর্শনের অবশ্য কোনো ক্ষতি হয়নি। খবর আনাদোলুর। এ হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মোনালিসার সামনে প্রত্যাশামাফিক ভিড়। দর্শকদের মধ্যে ছিলেন হুইলচেয়ারে বসা এক ‘বৃদ্ধা’ও। হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে মোনালিসাকে লক্ষ্য করে কেক ছুড়ে মারেন তিনি। ছবির সামনে পুরু বুলেটপ্রুফ কাচে গিয়ে পড়ে সেই কেক। তখন গোটা কাচটাই সেই কেকের ক্রিম লাগিয়ে দেন তিনি। তার পর চারপাশে দর্শকদের দিকে গোলাপফুল ছুড়তে শুরু করেন। মুহূর্তে ঘটনাস্থলে চলে আসেন নিরাপত্তারক্ষীরা। হামলাকারীকে ধরে ফেলেন তারা। তখন দেখা যায়, বৃদ্ধা নন, ইনি একজন কম বয়সি পুরুষ। মাথায় পর...
দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নিহত ২

দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নিহত ২

আন্তর্জাতিক
প্রচণ্ড ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ভারতের রাজধানী দিল্লি। সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা। ঝড়ে প্রায় ১০০ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। ঝড়ে প্রাণ হারিয়েছেন দুই দিল্লিবাসী। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির। সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। দিল্লির রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছচাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট-বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষতির ঘটনা ঘটেছে। জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি কৈলাস নামে এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরিবাগে গাছচাপা পড়ে মৃত্যু হয় বসির নামে আরও এক ব্যক্তির। ঝড়ে মূল ক্ষতি হয়েছে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির। ২ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। প্রায় ১৮০টি বড় বড় গাছ উপড়ে গেছে। একাধিক বাড...
ইয়াবা-হেরোইনসহ ৫৫ জনকে গ্রেফতার

ইয়াবা-হেরোইনসহ ৫৫ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ ইয়াবা বড়ি, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১২৩৮ পিস ইয়াবা বড়ি, ২২৩ গ্রাম হেরোইন, ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।...
নতুন রূপে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া

নতুন রূপে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া

বিনোদন
গেল এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় বলিউড জুটি রণবীর-আলিয়া। এই জুটির বিয়ে ছিল সারা ভারতের আলোচনার বিষয়। বিয়ের প্রতিটি ছবি দেখে মনে হয়েছে যেন পরিণতি পেল কোনো রূপকথার গল্প। সম্প্রতি বিজ্ঞাপনী শুট সেরেছে এই জুটি। তারই নেপথ্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেও বহু বিজ্ঞাপনী প্রচার একসঙ্গে সেরেছেন রণবীর-আলিয়া। রিয়েল লাইফ কাপলকে দিয়ে ব্র্যান্ডের প্রচারে হামেশাই আগ্রহী থাকে অনেক সংস্থা। বিজ্ঞাপনেও ‘রালিয়া’ ম্যাজিক দেখাটা কম বড় পাওয়া নয় ফ্যানেদের কাছে। এক টিএমটি স্টিল বারে বিজ্ঞাপনের শুটিংয়ের ছবিগুলো ভাইরাল হয়েছে। নবদম্পতির ফ্যানেরা ইনস্টাগ্রামে ব্যাপক হারে শেয়ার করছে এসব ছবি। সেখানে সাদা পোশাকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল দুজনকে। কখনো আবার আনমনে আড্ডার মেজাজেও দেখা যায় তাদের। শুরুতে নিজেদের সম্পর্ক গোপন রাখলেও বছর কয়েক আগে প্রকাশ্যেই ভালোবাসার কথা স্বীকার করে নিয়েছ...
হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে আগুন

হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে আগুন

বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি। তিনি জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।...
অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ চায় চট্টগ্রাম চেম্বার

অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ চায় চট্টগ্রাম চেম্বার

বাংলাদেশ
আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে দুই শতাধিক প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাজেটকে ব্যবসাবান্ধব করতে আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত এসব প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো, উৎসে কর কমানোসহ করোনা-পরবর্তী ক্ষতির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বেগবান করা, বন্ধ বা ক্ষতিগ্রস্ত শিল্পকারখানা পুনরায় চালু করা, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানি নির্বিঘ্ন করা এবং সাপ্লাই চেইন অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালসহ বেশ কিছু মেগা প্রকল্পের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার আহবান জানানো হয়েছে। আগামী অর্থবছরের (২০২২-২৩) বাজেট সামনে রেখে চেম্বারের প্রস্তাবনার মধ্যে রয়েছে শুল্কসংক্রান্ত ৮৪, ভ্যাটসংক্রান্ত ২২ এবং আয়করসংক্রান্ত ১০২টিসহ মোট ২০৮টি প্রস্তাবনা। চট্টগ্রাম...
টনে টনে মজুত করছেন অসাধু ব্যবসায়ীরা

টনে টনে মজুত করছেন অসাধু ব্যবসায়ীরা

বাংলাদেশ
ভোজ্যতেল ও পেঁয়াজের পর এবার অস্থির চট্টগ্রামের চালের বাজার। বোরোর ভরা মৌসুমে অন্যান্য বছর চালের দাম কমলেও এ বছর উলটা দাম বাড়ছেই। দুদিনের ব্যবধানে প্রতি বস্তা চালে (৫০ কেজি) দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন, ভারত চাল রপ্তানি সীমিত করবে-এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামে পাইকাররা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে অসাধু ও বড় ব্যবসায়ীরা দাম বাড়ার আশায় টনে টনে চাল মজুত করছেন। এ কারণে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। বলতে গেলে ঘণ্টায় ঘণ্টায় চালের দাম বাড়ছে। কয়েক মাস ধরে দেশে ভোগ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, এই চাপে মানুষের জীবনযাত্রায় যেখানে নাভিশ্বাস উঠেছে, সেখান নতুন করে চালের দাম বাড়ায় ক্রেতাদের এখন ত্রাহি অবস্থা। মোটা চাল ও মোটামুটি ভালো মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কষ্ট আরেক দফা বেড়...
জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

খেলা
লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা। শনিবার রাতে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে রিয়ালের এ কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ইতিহাসে প্রথম কোচ হিসাবে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এই ইতালীয় কোচ। গত রাতের ফাইনালের আগে এ রেকর্ডে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির সঙ্গী হয়েছিলেন আনচেত্তলি। সবারই তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের রেকর্ড ছিল। এবার জিদান ও পেইজলিকে ছাপিয়ে গেলেন ৬২ বছর বয়সি আনচেত্তলি। ২০১৩-১৪ মৌসুমে আনচেত্তলির অধীনে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা ঘরে তুলে রিয়াল। অবশ্য ইতিহাস এর আগেও গড়েছেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার। তার হাত ধরে ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে এসি মিলান দুইবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় ...
ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক
রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ। খবর আলজাজিরার। রাশিয়ার অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো। এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ‘বুদ্ধিমান লোকজন’ ইউক্রেনের অস্ত্রভাণ্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন। সম্প্রতি কিয়েভকে ভারি অস্ত্র দিয়ে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, তাদের আরও শক্তিশালী কামান দরকার। এ একটি দিক দিয়েই...
বিষন্নতা কাটিয়ে উঠেন কীভাবে, জানালেন ক্যাটরিনা

বিষন্নতা কাটিয়ে উঠেন কীভাবে, জানালেন ক্যাটরিনা

বিনোদন
মানসিক বিষন্নতা কার জীবনে না আসে। অবসাদময় সময়টুকু বিষিয়ে দেয় জীবন। দ্রুত দুশ্চিন্তা দূর না হলে বড় বিপদও হতে পারে। মানসিক চাপে পড়েন সেলিব্রেটিরাও। বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জীবনেও এমন সময় আসে। তবে সেটি ভালোভাবেই মোকাবিলা করতে জানেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, কেমন করে মানসিক অবসাদ ঝেড়ে ফেলা যায়, আমি শিখে গিয়েছি। আমি আবেগের দাস নই। কোন উপায়ে বিষন্নতা কাটানো সম্ভব সেই মন্ত্রও বাতলে দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, বই পড়েন অবসরে। নিজেকে সময় দেন। আর ভরসা রাখেন মহাবিশ্বের স্রষ্টার প্রতি। তার কথায়, কেউ তো বানিয়েছেন এই গোটা সৃষ্টিকে! আমি তার হাতেই নিজেকে সপে দিতে শিখেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি। এমন কোনো চিন্তা করি না, যেটা আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। কয়েক বছর আগে বলিউড সেনসেশন আলিয়া ভাটও মানসি...