Friday, August 7

Month: May 2022

তারেক-জোবাইদার রিট শুনানি আজ

তারেক-জোবাইদার রিট শুনানি আজ

জাতীয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ১৫ বছর আগের পৃথক রিটের রুল শুনানির আবেদন করেছে দুদক। আজ শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চের তালিকায় রয়েছে রিট মামলাগুলো। ২০০৭ সালে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাব বিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে মামলা ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পক্ষে পৃথক রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের নভেম্বরে হাইকোর্ট রুল দেন। রুলের ফলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। রিট মামলার রুল শুনানির জন্য আজ দিন ধার্য করেছেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে রুল শুনানি হবে। জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদ...
মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজারের লোহা ও সুতা (হার্ডওয়্যার) ব্যবসায়ী বাবু মোল্লাকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাবু মোল্লা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার সামনে পৌঁছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলার প্রস্তুতি ...
উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

বাংলাদেশ
বরিশালের উজিরপুরে বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুরের বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আরশাদ। তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ৭ জন মারা যান। এ ছাড়া আরও ২০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ...
চার বিভাগে এলপিজি সরবরাহ করছে রূপগঞ্জের জি গ্যাস প্ল্যান্ট

চার বিভাগে এলপিজি সরবরাহ করছে রূপগঞ্জের জি গ্যাস প্ল্যান্ট

জাতীয়
ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম, সিলেট বিভাগীয় অঞ্চলে এলপিজি গ্যাস সরবোরাহ করছে এনার্জি প্যাক লিমিটেডের রূপগঞ্জ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট। এ সব বিভাগে দিনে ২০০ মেট্রিক টন গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটিরবাণিজ্যিক বিভাগের প্রধান আবু সাঈদ রাজা। সম্প্রতি সাংবাদিকদের নিয়ে প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। এ সময় প্ল্যান্ট ইনচার্জ সামসুজ্জোহা ও সেফটি ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা জুম্মন পাঠান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আবু সাঈদ রাজা জানান, গত ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এনার্জি প্যাকের রূপগঞ্জ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট যাত্রা শুরু করে। দেশের বাইরে থেকে বছরে ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি করে এনার্জিপ্যাক। খুলনায় জি-গ্যাসের মূল প্ল্যান্টে ৫ হাজার মেট্রিক টন মজুদ সক্ষমতা রয়েছে। সেখান থেকে বরিশাল, খুলনা ও রংপুর অঞ্চলে এলপিজিগ্যাস সরবরাহ করা হচ...
গ্রিসের আরও তেল ট্যাংকার জব্দ করতে পারে ইরান

গ্রিসের আরও তেল ট্যাংকার জব্দ করতে পারে ইরান

আন্তর্জাতিক
আইন লংঘনের অভিযোগে পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। গ্রিস নিজেদের পানিসীমা থেকে ইরানি একটি তেল ট্যাংকার আটক করার কয়েকদিনের মাথায় পাল্টা এই পদক্ষেপ নিল দেশটি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পারস্য উপসাগরের পানিসীমায় বর্তমানে গ্রিসের ১৭টি জাহাজ রয়েছে। দেশটি যদি ইরানের ব্যাপারে বর্তমান নীতি অব্যাহত রাখে তাহলে তেহরান গ্রিসের আরও জাহাজ আটক করবে না সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর নৌশাখা শুক্রবার আইন লংঘনের ‘অপরাধে’ পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার জব্দ করেছে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুসারে, গ্রিসের জাহাজ দুটি থেকে আটক করা নয় নাগরিককে আইআরজিসি হেফাজতে রাখা হয়েছে। তবে এসব বিষয় নিয়ে ইরানের কোনো কর্মকর্তা এখনও কোনো মন্তব্য করেন নি। জাহাজ...
এবার রুশ বাহিনীকে ঠেকাতে যেসব অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করবে ইউক্রেন

এবার রুশ বাহিনীকে ঠেকাতে যেসব অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করবে ইউক্রেন

আন্তর্জাতিক
চলমান আগ্রাসনে রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক হারপুন মিসাইল এবং হাউইটজার কামান। এসব অস্ত্র ইউক্রেনীয় বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওলেক্সি রেজনিকভ জানান, ডেনমার্ক থেকে হারপুন জাহাজ বিধ্বংসী মিসাইল ও যুক্তরাষ্ট্র থেকে স্ব-চালিত হাউইটজার কামান এরইমধ্যে ইউক্রেন পাওয়া শুরু করেছে। রেজনিকভ তার ফেসবুক পেজে লিখেছেন, আমাদের দেশের উপকূলীয় প্রতিরক্ষা কেবল হারপুন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শক্তিশালীই হবে না। এসব ক্ষেপণাস্ত্র প্রশিক্ষিত ইউক্রেনীয় টিম ব্যবহার করবে। তিনি বলেন, ওডেসার দক্ষিণ বন্দরসহ দেশের উপকূলের প্রতিরক্ষায় ইউক্রেনীয় নেপচুন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তীর থেকে জাহাজে নিক্ষেপযোগ্য হারপুন ক্ষেপণাস্ত্রও মোতায়েন থাক...
ছাত্রদল সম্পাদকসহ ১৭ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

ছাত্রদল সম্পাদকসহ ১৭ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

জাতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে এক ছাত্রলীগ নেতা। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জ্যেষ্ঠ সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ ১৭ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে শুক্রবার রাতে মামলার আবেদন করলে তা গ্রহণ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আল আমিনকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, সেদিন আমরা মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছ...
শাহরুখপুত্রের মাদককাণ্ড: এবার শাস্তির মুখে সেই সমীর ওয়াংখেড়ে

শাহরুখপুত্রের মাদককাণ্ড: এবার শাস্তির মুখে সেই সমীর ওয়াংখেড়ে

বিনোদন
মাদককাণ্ডে দায়ের হওয়া মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এখন উল্টো এ ঘটনায় ফেঁসে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে, যিনি আরিয়ানকে গ্রেফতার করেছিলেন। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনন্দবাজার পত্রিকার। এনসিবির চোখে আরিয়ান খান নির্দোষ। শাহরুখপুত্রের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। চার্জশিট পেশ হওয়ার পরই নড়েচড়ে বসল কেন্দ্র। এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে সরকার। গত বছরের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবির অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর। সেখান থেকেই মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তার সঙ্গীদের। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান আরিয়ান। তারপরও ন...
‘গায়ক আসিফকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন অভিনেত্রী দীপা’

‘গায়ক আসিফকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন অভিনেত্রী দীপা’

বিনোদন
জনপ্রিয় গায়ক ও বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এমনকি গভীর রাতে আসিফের বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে বিয়ের অনুমতিও চেয়েছিলেন দীপা। সম্প্রতি প্রকাশিত নিজের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’-এ প্রসঙ্গটি এনেছেন আসিফ।সাহস পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটিতে আসিফ ও দীপার প্রেমের উপাখ্যান বিস্তারিত বর্ণনা করেছেন বইটির লেখক সোহেল অটল। বই থেকে জানা গেছে, শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর আমেরিকা ট্যুরে গিয়ে আসিফ-দীপার ঘনিষ্ঠতা হয়। তাদের প্রেমের সূত্রপাত সেখান থেকেই। টানা কয়েক বছর প্রেম করার পর আসিফকে বিয়ের জন্য চাপ দেন দীপা। আসিফকে তার স্ত্রী-সন্তান ছেড়ে আসার জন্যও বলেন। আসিফ রাজি না হওয়ায় তার বাসায় গিয়ে স্ত্রী মিতুর কাছে বিয়ের অনুমতি চেয়েছিলেন দীপা। এমনকি বিয়ে না করলে দীপা আত্মহত্যা করবেন বলেও আসিফের মনে হয়েছিল। বইয়ের ২৫১ পৃষ্ঠায়...
আ.লীগ নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

আ.লীগ নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

বাংলাদেশ
কুড়িগ্রামের উলিপুরে বুলবুল ইসলাম বুলু নামের এক আওয়ামী লীগ নেতার গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তবে ওই নেতার দাবি- এটি একটি ষড়যন্ত্র। ঘটনাটি গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই আওয়ামী লীগ নেতাকে কলকিতে (গাঁজা সেবনের ব্যবহার করা হয়) গ্যাসলাইটের মাধ্যমে গাঁজায় আগুন ধরিয়ে দিচ্ছেন। এরপর ওই নেতা তা সেবন করেন। পরবর্তীতে ৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাঁজা সেবনকারী ব্যক্তি বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বখশীগঞ্জ এলাকার আওয়ামী লীগের সভাপতি বুলবুল ইসলাম বুলু। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল ইসলাম বুলু বলেন, ইউনিয়...