Friday, August 7

Month: May 2022

শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা অন্তঃসত্ত্বার

শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা অন্তঃসত্ত্বার

বাংলাদেশ
রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় দাম্পত্য কলহের জের ধরে শরীরে আগুন দিয়েছেন অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। তার নাম পাপিয়া সারোয়ার মিম (১৮)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে গুলবাগ ঝিলপার এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, মিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। মিম ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। বাবার নাম আরশাদ মিয়া এবং মা পারভীন। বাবা একজন ডিম ব্যবসায়ী। পরিবারের তিন সন্তানের মধ্যে সবার বড় মিম। দগ্ধ মিমের মা পারভীন বলেন, ‘আমার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। তিন বছর আগে ফ্লেক্সিলোড (মোবাইল রিচার্জের দোকান) ব্যবসায়ী রামিমের সঙ্গে তার বিয়ে হয়। রামিমের চরিত্র ভালো না। বিয়ের পরও অন্য মেয়েদের নিয়ে ...
ব্ল্যাক রাইসে সফল নোমান, বিক্রি নিয়ে শঙ্কা

ব্ল্যাক রাইসে সফল নোমান, বিক্রি নিয়ে শঙ্কা

বাংলাদেশ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল্লাহ আল নোমান। মৌলভীবাজার সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। জীবিকার তাগিদে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, কিন্তু এর আয় দিয়ে সংসার চলে না। চাকরির পাশাপাশি শুরু করেন কৃষিকাজ। প্রতি বছর বোরো ধান চাষ করেন ১০ একর জমিতে। ফলনও ভালো হয়। বোরো ধান বিক্রি করে পুরো বছর চলে তাদের সংসার। কিন্তু এবার ইউটিউবে শাইখ সিরাজের একটি অনুষ্ঠান দেখে আগ্রহ জন্মে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষের। কৃষি উদ্যোক্তা নোমান জানান, বোরো ধানের মৌসুমের শুরুতে পরামর্শ করেন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের প্রশিক্ষণ সমন্বয়ক মো. নিয়াজ মোর্শেদের সঙ্গে। তিনি তখনকার রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেন নোমানকে এবং ব্ল্যাক রাইস ধানের ব্যাপারে সহযোগিতার অনুরোধ জানান। ওই কৃষি কর্মকর্তা তাকে র...
ইজিবাইকের চাকায় বোরকা পেঁচিয়ে স্কুলছাত্রীর মা আহত

ইজিবাইকের চাকায় বোরকা পেঁচিয়ে স্কুলছাত্রীর মা আহত

বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদমপুর সড়কের চন্ডিপুর এলাকায় ইজিবাইকের চাকায় রোজিনা বেগমের (৩৫) বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। স্কুলছাত্রী মেয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রোজিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোজিনা বেগমের ভাই খলিল মিয়া জানান, মৌলভীবাজার জেলাপর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় কমলগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। তাকে নিয়ে শুক্রবার (২৭মে) সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়েছিলেন মা রোজিনা বেগম। মৌলভীবাজারের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৩টায় ইজিবাইকের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম গুরুত্বর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকের চাকায় বোরকা পেঁচানোর পর...
জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান-শিক্ষার্থী একই কলেজের

জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান-শিক্ষার্থী একই কলেজের

বাংলাদেশ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলাপর্যায়ে শ্রেষ্ঠ কলেজপ্রধান অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার ও শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন পূর্ণতা সরকার। দুজনই দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে নির্বাচিত হয়েছেন। জেলার ৬০টি কলেজ থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে জেলার শ্রেষ্ঠ কলেজপ্রধান ও পূর্ণতা সরকার...
নদীতে ডুবে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

নদীতে ডুবে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

বাংলাদেশ
টাঙ্গাইলের মির্জাপুরে আমেনা আক্তার (১৬) নামে দশক শ্রেণির এক ছাত্রীর নদীতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নওগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নওগাঁও গ্রামের মো.সাইফুল ইসলামের মেয়ে আমেনা আক্তার। জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির সামনে লৌহজং নদীতে গোসল করতে যায় আমেনা। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খোঁজাখুজির পর আমেনাকে বাড়ির সামনের নদী থেকে উদ্ধার করে রাতে কুমুদিনী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর থানার ডিউটি অফিসার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমেনা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল।...
বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

বাংলাদেশ
পটুয়াখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে শহরের বনানী সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে সরকারদলীয় লোকজন। যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে একটি সমাবেশ আয়োজিত হয়। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর সরোয়ার প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। এ ...
হামলা-সংঘর্ষে শেষ হলো বিএনপির সমাবেশ

হামলা-সংঘর্ষে শেষ হলো বিএনপির সমাবেশ

বাংলাদেশ
বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও সাংবাদিকদের ওপর হামলার মধ্যদিয়ে রাজশাহীতে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর ভুবন মোহন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবদল নেতাকর্মীদের মধ্যে পরস্পরের ওপর হামলা ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সমাবেশের শেষের দিকে যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা একযোগে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এতে ৬ জন সংবাদকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কড়া পুলিশ পাহারায় নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়। মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহান...
এবার স্বর্ণের দাম কমল

এবার স্বর্ণের দাম কমল

জাতীয়
এক সপ্তাহ আগে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এবার ২ হাজার ৯১৬ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার জানিয়েছে, সবচেয়ে ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (শুক্রবার) থেকেই সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৭৯৯ টাকা কমে ৭৫ হাজার ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৫০ টাকা কমিয়ে ৬৫ হাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ...
মুমিনুলের ভালো বিকল্প নেই: সাকিব

মুমিনুলের ভালো বিকল্প নেই: সাকিব

খেলা
ফিক্সিং কাণ্ডে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর তার পরিবর্তে ২০১৯ সালে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে। অধিনায়ক হিসেবে ১৭তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। তার অধীনে মাত্র ৩টি টেস্টে জয় পায় বাংলাদেশ। আর ১১ টেস্টে হেরে যায়। দুটি টেস্ট ড্রয়ে মীমাংসা হয়। চলমান ঢাকা টেস্টেও পরাজয়ে শঙ্কিত টাইগাররা। দুই ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া দলকে খেলায় ফেরান মুশফিক-লিটন। তাদের ২৭২ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত ৩৬৫ রান করে বাংলাদেশ। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। এবার ২৩ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যর্থ অধিনায়ক মুমিনুল। সবশেষ সাত ইনিংসে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ফেরেন যথাক্রমে-০, ২, ৬, ৫, ৯ ও ০ রানে। তারপরও মুমিনুলের পক্ষেই সাফা...
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু উমর গুলের

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু উমর গুলের

খেলা
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন উমর গুল। এক বছরের চুক্তিতে আফগানিস্তান দলের নতুন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের এই সাবেক তারকা পেসার। চুক্তির মেয়াদ এ বছরের শেষ পর্যন্ত। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জুনে জিম্বাবুয়েতে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে গুলের কোচ জীবন। আফ্রিকার দলটির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ থেকেই রশিদ খানদের দায়িত্ব নেবেন গুল। আন্তর্জাতিকে অভিষেক বলা হলেও কোচ হিসেবে অভিজ্ঞতা অনেক আগেই অর্জন করেছেন গুল। গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বোলিং কোচ হিসাবে শুরু হয় গুলের কোচিং ক্যারিয়ার। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের ক্যাম্পে বোলিং পরামর্শক হিসাবে কাজ করেন গুল। ওই ক্যাম্পে আফগান দলের ব্যাটিং উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনুস খানকে। ...