Friday, August 7

Month: June 2022

যুবলীগ নেতা হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যুবলীগ নেতা হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলাদেশ
শ্রীনগরে যুবলীগ নেতা শাহিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল চকিদার (৩২) গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার হাজী ওসমান চকিদারের ছেলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরেই আসামি সোহেল বিদেশ চলে যায়। সম্প্রতি সে দেশে আসার পর আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ মার্চ শ্রীনগর-দোহার আন্ত:সড়কের আল-আমিন এলাকায় একটি যাত্রীবাহী বাসে উঠে বাঘড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। শাহিন বাঘড়া ইউপি সদস্য আব্দুল সালামের ছেলে। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সোহেলের দুভাইসহ মোট ২৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে সাতজন আস...
লক্ষ্মীপুরে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ
লক্ষ্মীপুরে চা দোকানের অগ্নিকাণ্ডের ঘটনা আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আলম (২৩) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে অগ্নিকাণ্ডে মালামালসহ দোকান পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক রাজু আহমেদ। নিহত আলম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউছুপের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার দালাল বাজারে বাবলী সুপার মার্কেটের রাজু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন নেভাতে চেষ্টা চালায় স্থানীয়রা। এ সময় সিএনজি চালক আলম...
‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

বিনোদন
চলতি বছর এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পিছন ফিরে দেখলে রণবীরের প্রেমিকার তালিকা বেশ লম্বা- প্রিয়াংকা চোপড়া, সোনম কাপুর থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ। অবশেষে আলিয়ার প্রেমে হাবুডুবু খেয়ে বলিউডের এই রোমিও চলতি বছর বিয়ে করেছেন। ছেলে নিয়ে বেশ চিন্তায় ছিলেন মা নীতু কাপুর। কিন্তু আলিয়া পুত্রবধূ হয়ে আসার পর অনেকটাই চিন্তা মুক্ত তিনি। যদিও ছেলের বিয়ে প্রসঙ্গে এতদিন খুব একটা মুখ খোলেননি নীতু। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, আলিয়া এসে ভালোবেসে অনেকটাই বদলে দিয়েছে রণবীরকে। নীতু বলেন, আজ আমি সবচেয়ে খুশি। আলিয়া এসে ওর ভালোবাসা আর সম্পর্কের উষ্ণতায় একেবারে বদলে দিয়েছে আমার ছেলেটাকে। আমি আমার ছেলের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি। ওদের একসঙ্গে ভালো লাগে। আমি খুব খুশি এবং ভাগ্যবান মনে করি যে আলিয়া আমাদের পরিবারে...
কুদস বাহিনীর কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনায় বিমান আটক

কুদস বাহিনীর কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনায় বিমান আটক

আন্তর্জাতিক
প্যারাগুয়ের গোয়েন্দাপ্রধান শুক্রবার জানিয়েছেন, আরোহীদের মধ্যে ইরানের কুদস বাহিনীর এক কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনার একটি বিমানবন্দরে এক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছে। বিমানের সঙ্গে যাত্রীদেরও আটক রাখা হয়েছে। ইরানের এলিট ফোর্স রিভোলেশনারি গার্ডের শাখা কুদস বাহিনীর প্রধান গোলাম রেজা ঘেসামি এবং তার সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের গোয়েন্দাপ্রধান এসতেবান একিউনো আরও বলেছেন, আটক বিমানটিতে এ নামের একজন ইরানি যাত্রী থাকায় পুরো বিমানটি জব্দ করে রেখেছে প্যারাগুয়ে। আর্জেন্টিনার ওই বিমানবন্দরে গত বুধবার ৭৪৭ বুয়িং বিমানটি জব্দ করা হয়েছে। তবে আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আনিবাল ফার্নান্দেজ জানিয়েছেন, বিমানটিতে কুদস বাহিনীর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। বিমানের ইরানি এক ক্রুর নামের শেষে ঘেসামি থাকায় তাকে কুদস বাহিনীর প্রধান গোলাম রেজা ঘেসামি সন্দেহে ...
সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ

সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ

বাংলাদেশ
সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। শুক্রবার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এবার সিলেট সুনামগঞ্জে সব বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায় বন্ধের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চলও বিদ্যুৎ সরবরাহ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি। বৃহস...
প্রকাশ হ‌চ্ছে রানা বর্তমা‌নের ও‌য়েব ফিল্ম “ন‌ন্দিতা”

প্রকাশ হ‌চ্ছে রানা বর্তমা‌নের ও‌য়েব ফিল্ম “ন‌ন্দিতা”

বিনোদন
প্রকাশ হ‌চ্ছে রানা বর্তমা‌নের ও‌য়েব ফিল্ম "ন‌ন্দিতা" অব‌শে‌ষে ১৮+ "ন‌ন্দিতা" ও‌য়েব ফিল্ম‌টি অাগামীকাল "ডা‌র্টি মে‌কিং" ইউ‌টিউব চ‌্যা‌নে‌লে দেখ‌তে পা‌বেন। ভার‌তে দ‌্যা কাশ‌মির ফাইল সি‌নেমা সহ অ‌নেক সি‌নেমায় মুস‌লিম‌দের সন্ত্রাস জ‌ঙ্গি হিসা‌বে উপাস্থাপন ক‌রে‌ছেন। যার স্রোতধারায় নি‌ন্দিত হ‌য়ে‌ছেন নির্মাতা সহ অ‌নে‌কে। বর্তমান সম‌য়ে ধর্ম রাজ‌নি‌তি চাঙ্গা অর্থাৎ ম‌ন্দিরে প‌বিত্র কোরঅান মস‌জি‌দে প্রতিমা , ন‌বি রাসুল‌কে কুটউ‌ক্তি করা সহ সমগ্র মুসলিম জা‌তি‌কে হেয় ক‌রে‌ছেন কিছু সি‌নেমা কিছু বক্তব‌্য। ঠিক এমন সময় নির্মাতা রানা বর্তমান নির্মান কর‌লেন ন‌ন্দিতা ও‌য়েব‌ফিল্ম‌টি। এই ন‌ন্দিতা নাটক‌টি‌র কিছু ভি‌ডিও ক্লিপ অনলাই‌নে দেখ‌া যা‌চ্ছে যা প‌রিপূর্ন ভা‌বে ইসলাম‌কে ছোট ক‌রে‌ছেন। প‌রিপূর্ন ভা‌বে হুজুর‌দের অাঘাত ক‌রে‌ছেন ব‌লে ম‌নে হয়। এ ব‌্যাপা‌রে নির্মাতা রানা বর্তমান‌কে প্রশ্ন করা হ‌লে তি‌নি ব...
ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

আন্তর্জাতিক
ইরানে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। আংশিক লাইনচ্যুত হয়ে ট্রেনটির ১৭ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। বুধবার সকালের শুরুতে দক্ষিণ-পূর্ব ইরানের মরুভূমি শহর তাবাস এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের ৭টি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত এলাকায় অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল গেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধারনা করা হচ্ছে ট্রেনটিতে ৩৫০ যাত্রী ছিল।...
উইন্ডিজ সফরে টি ২০ দলেও তাসকিন

উইন্ডিজ সফরে টি ২০ দলেও তাসকিন

খেলা
দুর্দান্ত ফর্মে ফেরা পেসার তাসকিন আহমেদ ইনজুরির দরুন দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। একই কারণে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজেও অনুপস্থিত ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্য তাকে বিবেচনা করা হয়নি পুরোপুরি চোটমুক্ত না হওয়ায়। ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশ তিনটি করে টি ২০ ও ওয়ানডে খেলবে। প্রথমে তাকে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছিল। মঙ্গলবার টি ২০ দলেও অন্তর্ভুক্ত হলেন এই ডান-হাতি পেসার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে তাসকিনকে। ফিজিওর পরামর্শ অনুযায়ী খেলবে সে।’ ১৬ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।...
মার্কিন অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ ৬১ কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ ৬১ কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক
অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ নতুন করে আরও ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম ছাড়াও প্রথম সারির মার্কিন প্রতিরক্ষা এবং গণমাধ্যম কর্মকর্তাদের টার্গেট করে নতুন এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মস্কো। খবর রয়টার্স ও রিপাবলিক ওর্য়াল্ডের। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। রাশিয়ার রাজনৈতিক এবং বিখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতেই পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেসব মার্কিনি রুশ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, তাদের বেশিরভাগই গণমাধ্যম, বিমান তৈরি এবং সামরিক শিল্পের প্রথম শ্রেণির কর্মকর্তা। রাশিয়া সম্পর্কে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে মার্কিন পররাষ্...
মাঙ্কিপক্স রোগী এক হাজার ছাড়িয়েছে: সিডিসি

মাঙ্কিপক্স রোগী এক হাজার ছাড়িয়েছে: সিডিসি

আন্তর্জাতিক
বিশ্বের ২৯ দেশে এ পর্যন্ত মাঙ্কিপক্স ছড়িয়েছে। মাঙ্কিপক্সে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের বেশি। এমন পরিস্থিতিতে মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। মঙ্গলবার সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনবিসির। প্রতিবেদনে বলা হয়, ঝুঁকি কম থাকলেও আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে আপাতত ঘনিষ্ঠতা না বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। মাঙ্কিপক্স থেকে বাঁচতে ভ্রমণকারীদের মাক্স ব্যবহারের পরামর্শ দিলেও পরে নির্দেশনাটি সরিয়ে নিয়েছে সিডিসি। সিডিসির তথ্যমতে, সোমবার পর্যন্ত বিশ্বে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছেন এক হাজার ১৯ জনের। যুক্তরাজ্যে সর্বোচ্চ ৩০২ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। স্পেনে শনাক্ত হয়েছে ১৯৮ জন। এ ছাড়া পর্তুগালে ১৫৩ ও কানাডায় ৮০ জন শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্সের উপসর্গগুলোর মধ্যে রয়েছে— জ্বর, মাথাব্যথা, পেশির ব্যথা, পিঠে ...