Friday, August 7

Month: June 2022

বন্যাকবলিত মানুষের পাশে আছি: শাকিব খান

বন্যাকবলিত মানুষের পাশে আছি: শাকিব খান

বিনোদন
চেরাপুঞ্জির রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। গত ১৬ জুন থেকে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে ভুগছেন বয়স্ক, নারী ও শিশুরা। শহর-গ্রাম নির্বিশেষে মানুষের মধ্যে হাহাকার চলছে। নিরাপদ আশ্রয় না পেয়ে নৌকায় মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন অশীতিপররাও। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বন্যার্তদের জন্য তহবিল গঠন করছেন ঢাকাই ছবির পোস্টার বয়। বন্যাকবলিত এলাকার একটা ছবি শেয়ার করে শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন শাকিব খান। লিখেছেন, ‘এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভ...
দুদিনে বন্যার্তদের ১৬ লাখ টাকার সহায়তা দিলেন তরুণ গায়ক

দুদিনে বন্যার্তদের ১৬ লাখ টাকার সহায়তা দিলেন তরুণ গায়ক

বিনোদন
টানা ভারি বর্ষণ, আসাম ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ মারাত্মক রূপ নিয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি স্যানিটেশন সমস্যা চলছে গত ১৭ তারিখ থেকেই। বয়স্ক, নারী ও শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। না খেয়ে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এসব বানভাসি মানুষের মুখে খাবার তুলে দিতে বাংলাদেশের সেলিব্রিটিরা সক্রিয় হয়েছেন। এবারের ঈদুল আজহায় ১৪-১৫টি গরু কুরবানি না দিয়ে সেই অর্থ বন্যার্তদের দিচ্ছেন অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাদ্যসামগ্রী পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এসব মানবিক কার্যক্রমে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। বন্যার্তদের সহা...
আফগানিস্তানে ব্যস্ত বাজারে হামলা, ‘বহু’ হতাহত

আফগানিস্তানে ব্যস্ত বাজারে হামলা, ‘বহু’ হতাহত

আন্তর্জাতিক
আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার প্রদেশের একটি ব্যস্ত বাজারে সোমবার হামলায় বহু মানুষ হয়েছে বলে আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানিয়েছে। যদিও তালেবান কর্মকর্তারা জানান, তারা মাত্র ১০ জন আহত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। খবর রয়টার্সের। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) সোমবার তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, নানগারহার প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে আজ সকালের হামলার নিন্দা করেছে ইউএনএএমএ। হামলায় বহু বেসামরিক নাগরিককে নিহত ও আহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আফগানিস্তান জুড়ে বেসামরিকদের লক্ষ্য করে ক্রমাগত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বলেও টুইটারে জানিয়েছে ইউএনএএমএ। এদিকে, নানগারহার প্রদেশের তালেবান প্রশাসনের মিডিয়া ও তথ্য প্রধান কুরাইশি বদলাউন বিস্ফোরণ খবর নিশ্চিত করেছেন। তবে হামলার লক্ষ্য স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। বদলাউন বলেন, আমরা ১০ জন আহত হওয়ার খবর প...
দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী জানালেন রিজভী

দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী জানালেন রিজভী

রাজনীতি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী? এই পরিস্থিতির জন্য দায়ী বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী, অন্য কেউ দায়ী নয়। জনগণকে ক্ষুধায় রেখে, অনাহারে রেখে, পানিতে ডুবিয়ে ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখাবেন প্রধানমন্ত্রী। আর ভারত থেকে নাচনিওয়ালি নিয়ে এসে সেখানে নাচাবেন, এটা দেশের মানুষ আর মেনে নেবে না। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এবং বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবিতে' কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। রিজভী বলেন, সিলেটের বন্যা আমরা যা দেখছি সকালে হাঁটুপানি দুপুরে মধ্যে কোমর পানি। গোটা সুনামগঞ্জ শহর রীতিমতো পানিতে ভাসছে। আর আপনি ভাসছেন আনন্দে আত্মহারায় পদ্মা সেতু, পদ্মা সেতু দেখিয়ে। পদ্মা স...
‘বোলারদের নিয়ে কোনো অভিযোগ নেই’

‘বোলারদের নিয়ে কোনো অভিযোগ নেই’

খেলা
ব্যাটিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণেই অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পরাজয়ের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করছেন অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৪৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ, অলআউট হয় ১০৩ রানে। বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে রাখলেও দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর দলকে খেলায় ফেরাতে যথেষ্ট চেষ্টা করেন অধিনায়ক সাকিব ও নুরুল হাসান সোহান। সপ্তম উইকেটে তাদের ১২৩ রানের জুটিতে শেষ পর্যন্ত ২৪৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ৬৩ ও ৬৪ রান করেন সাকিব-সোহান। ৮৪ রানের মামুলি স্কোর তাড়ায় এবাদত হোসেনের গতির মুখে পরে ৯ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজ, ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। অ্যান্টিগায় হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, পরাজয়ে টসও উল্লে...

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের সুপারিশ

জাতীয়
জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সড়ক পরিবহণ (বিআরটিএ)। তবে যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেওয়ার পক্ষে মত দিয়েছে সংস্থাটি। রোববার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে এক কর্মশালায় এ সুপারিশ করা হয়েছে। আগের তিনবারের তুলনায় গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হওয়ার জন্য মহাসড়কে মোটরসাইকেল চলাচল বৃদ্ধিকে দায়ী করা হয় কর্মশালায়। এ দাবিতে বিআরটিএ তথ্য দেয়, ২০২১ সালের ঈদুল ফিতরে ৫৬ সড়ক দুর্ঘটনায় ৫৮ জনের মৃত্যু হয়। প্রতিদিন গড়ে ৭ জন নিহত হয়েছে। গত ঈদের আট দিনে ১০৬ দুর্ঘটনায় ১০৬ জনের প্রাণ গেছে। গড়ে প্রতিদিন ১৩ জন নিহত হয়েছেন। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, গত ঈদযাত্রা তুলনামূলক নির্বিঘ্ন ছিল। যানজটের ভোগান্তি ছিল না। কিন্তু দুর্ঘটনা বেড়েছে। বেশিরভাগ দুর্ঘটনার কারণ মোট...
২০ দিন পর করোনায় মৃত্যু, লাফিয়ে বাড়ছে সংক্রমণও

২০ দিন পর করোনায় মৃত্যু, লাফিয়ে বাড়ছে সংক্রমণও

বাংলাদেশ
দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এবার মৃত্যুর খবরও এলো। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ২০দিন পর দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হলো। মোট মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয় । পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনা...
বন্যায় আংশিক বিদ‍্যুৎ উপকেন্দ্র বন্ধ

বন্যায় আংশিক বিদ‍্যুৎ উপকেন্দ্র বন্ধ

জাতীয়
সিলেট ও সুনামগঞ্জসহ সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিদ‍্যুৎ উপকেন্দ্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে হচ্ছে। ফলে উপদ্রুত এলাকায় বিদ‍্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সোমবার পিডিবির জনসংযোগ পরিচালক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদ‍্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। বিদ‍্যুৎ সংক্রান্ত জরুরি প্রয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের ০১৩১৩০৯৬২৯৬ (সিলেট) ও ০১৭০৮১৪৯৫০২-৩ (ঢাকা) নম্বরে ফোন করতে বলা হয়েছে।...
বৃষ্টিতে তলানো বাড়িতে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

বৃষ্টিতে তলানো বাড়িতে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

বাংলাদেশ
ভারতের পাহাড়ি ঢলে ডুবে যাওয়া সিলেট-সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের দুভোর্গের মধ্যেই তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। প্রবল বৃষ্টিতে নগরীর প্রধান সড়কেও বুক সমান পানি। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রাণ গেছে দুজনের। চট্টগ্রামে একটি ভবনের নিচ তলায় উঠে যাওয়া পানির মধ্যে বিদ্যুতায়িত হয়ে তারা মারা গেছেন। সোমবার সকালে কাতালগঞ্জে পাঁচলাইশ থানার আব্দুল্লাহ খান লেনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— আবু তাহের ও মো. আবুল হোসেন। ৬৫ বছর বয়সি তাহের ছিলেন ওই ভবনের তত্ত্বাবধায়ক। আর আবুল হোসেন (৩৮) ছিলেন তার গাড়িচালক। ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, গত দুদিনের বৃষ্টিতে তিন তলা ভবনের নিচ তলায় পানি উঠে যায়। ভবনের আইপিএস ছিল সিঁড়ির নিচে। সর্তকতা অবলম্বন করে তাহের ও হোসেন আইপিএস এর সংযো...
সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস, আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস, আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

জাতীয়
সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এরইমধ্যে সারা দেশেই আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হবে বলে আভাস পাওয়া গেছে। আজ সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (৮৯ মিলিমিটারের চেয়ে বেশি) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস বলছে, ২৪ ঘণ্...