Saturday, August 8

Month: June 2022

সিটি ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে উন্নতি

সিটি ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে উন্নতি

অর্থনীতি
ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং এএ২ থেকে এএ১ এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-২ থেকে এসটি-১-এ উন্নীত করেছে। ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, অপেক্ষাকৃত কম কেন্দ্রীভূত বৃহৎ ঋণ ও অগ্রিম ঋণের বিপরীতে অতিরিক্ত সংস্থান সংরক্ষণ, কম খরচে স্থিতিশীল আমানতের ভিত্তি, আয় ও ব্যয়ের সুব্যবস্থাপনা এবং ভালো তারল্য অনুপাত বিবেচনা করে এই রেটিং নির্ধারণ করা হয়। সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং এএ১ এর অর্থ হলো-ব্যাংকটির আর্থিক প্রতিশ্রুতি পূরণে রয়েছে সুদৃঢ় সক্ষমতা। সিটি ব্যাংকের স্বল্পমেয়াদী রেটিং এসটি-১ ব্যাংকটির সময়মতো ঋণ পরিশোধের সর্বোচ্চ ক্ষমতাসহ চমৎকার আর্থিক তারল্য, অভ্যন্তরীণ তহবিল গঠন ও বিকল্প তহবিল ব্যবস্থাপনার সর্বোচ্চ সক্ষমতাকে প্রতিফলিত করে। সিটি ব্যাংক তার গ্রাহক, শেয়ারহোল্ডার, নীতিনির্ধারক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সার্বিক স...
উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে ‘শান’

উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে ‘শান’

বিনোদন
গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘শান’। সিয়াম-পূজা অভিনীত এ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে এবার উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে। ২৪ জুন থেকে সিনেমাটি সেখানে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। এ দিন ‘শান’ উত্তর আমেরিকায় পরিবেশনা নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না, ঈদের সব সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবেন। পূজা বলেন, ‘পোড়ামন টু’ ও দহনের অনেক দিন পর হলে দর্শকদের...
টাকার মান আরও কমল

টাকার মান আরও কমল

অর্থনীতি
ডলারের বিপরীতে টাকার মান আরও এক টাকা কমল। ব্যাংকগুলো আমদানির জন্য সোমবার প্রতি ডলার বিক্রি করেছে ৯২ টাকা করে। মঙ্গলবার তা ১ টাকা বাড়িয়ে ৯৩ টাকা করে বিক্রি করে। তবে কোনো কোনো ব্যাংকে আরও বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। এদিকে মঙ্গলবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা দরে। আগের দিন শুরুতে ৯১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হলেও দিন শেষে তা ৯২ টাকায় উঠে। এর সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য মুদ্রার দামও বাড়ানো হয়েছে। প্রবাসী আয় ৯১ টাকা থেকে ৯২ টাকা দরে কিনছে। রপ্তানি বিল কিনছে ৯১ টাকা ৯০ পয়সা থেকে ৯২ টাকা দরে। এখন সরকারি ও বেসরকারি ব্যাংকে ডলারের দাম প্রায় সমান হয়ে গেছে। আগে সরকারি ব্যাংকে কম ছিল। বেসরকারি ব্যাংকে বেশি ছিল। বাজারে প্রতিযোগিতায় সমতা আনতে এ ব্যবস্থা করা হয়েছে। আমদানির দেনা পরিশোধের জন্য আগাম ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ৯৬ টাকা দরে। আগের দিন এসব ডলার বিক...
পুলিশি পাহারায় বিমানবন্দরে সালমান, যাচ্ছেন কোথায়?

পুলিশি পাহারায় বিমানবন্দরে সালমান, যাচ্ছেন কোথায়?

বিনোদন
হুমকির চিঠি পাওয়ার পর থেকেই বাড়ানো হয়েছে বলিউড স্টার সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা। কোনোরকম ছাড় দিতে রাজি নয় মুম্বাই পুলিশ। সোমবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে পুলিশি নিরাপত্তায় দেখা যায় সালমান খানকে। এর আগের দিন সালমান খান ও তার বাবা সেলিম খান হুমকির চিঠি পান। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে এয়ারপোর্টে সালমানের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার। তার পর সালমানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। সেখানে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও। সালমান খান কালো টি-শার্টের ওপর নিল চেক শার্ট পরে আছেন। সঙ্গে ডেনিম প্যান্ট। করোনার নতুন নিয়ম মেনে মুখে মাস্কও পরেছিলেন তিনি। এর পর পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন ভাইজান। জানা গেছে ব্যক্তিগত প্লেনে হায়দ্রাবাদে গেছেন সালমান নিজের নতুন ছবির কাজের জন্য। সোমবার খান পরিবারের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টম...
মাঙ্কিপক্স সন্দেহে একজন হাসপাতালে ভর্তি

মাঙ্কিপক্স সন্দেহে একজন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক
মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের একজন নাগরিককে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন। তুরস্কের ওই নাগরিকের নাম আকসি আলতে (৩২)। শাহরিয়ার সাজ্জাদ বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২ টায় তুর্কি এয়ারলাইনসে আসা একজন বিদেশি নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হয়। পরে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে থেকে বিকাল ৩টার দিকে তাকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। সংক্রামক ব‌্যা‌ধি হাসপাতা‌লের প‌রিচালক ডা. মিজানুর রহমান ব‌লেন, স‌ন্দেহভাজন ব‌্যক্তি‌কে বিকাল ৩টার দি‌কে আমা‌দের এখানে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আমরা ১০ বে‌ডের আই‌সো‌লেশন ওয়া‌র্ডে তা‌কে পর্যবেক্ষ‌ণে রেখেছি। আইইডিসিআর নমুনা ...
ভালো উইকেটকিপারের ৩টি বৈশিষ্ট্য

ভালো উইকেটকিপারের ৩টি বৈশিষ্ট্য

খেলা
উইকেটের পেছনে কিপিংয়ে পারদর্শী হতে হলে বেশ কিছু গুণাগুণ থাকা প্রয়োজন। তেমনই কিছু বেসিক গুণের কথাই বললেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। মহেন্দ্র সিং ধোনির অবর্তমানে ভারতীয় দলের কিপিংয়ের গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন পন্থ। তিনি বলেন, সব সময় তৎপর থাকার গুণটা থাকতে হবে। বিভিন্ন কন্ডিশনে উইকেটকিপিং করতে হয়, তৎপর থাকলে সেটি কাজে লাগে। আরেকটি বিষয়, বলটা শেষ পর্যন্ত দেখতে হয়। এসজি টিভির পডকাস্টে পন্ত বলেন, অনেক সময় হয় কী, উইকেটকিপাররা নির্ভার হয়ে পড়েন, কারণ, বল আসছে এবং কোন দিক দিয়ে আসছে, সেটা তাদের জানা থাকে। তাই ধরার আগপর্যন্ত বলটা দেখা উচিত। কিপারের তৃতীয় বেসিকগুণ নিয়ে ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, তৃতীয়টি হলো, নিয়ম মেনে চলতে হবে এবং নিজের টেকনিক নিয়ে কাজ করতে হবে। সবার টেকনিক এক নয়, একেকজনের একেকরকম। কিন্তু মৌলিক কাজটা ঠিকমতো করতে পারলে তা সাহায্য করবে।...
খাদ্যপণ্য রফতানি নিয়ে ইউক্রেনকে ‘ব্ল্যাকমেইল’ করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

খাদ্যপণ্য রফতানি নিয়ে ইউক্রেনকে ‘ব্ল্যাকমেইল’ করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার রাশিয়ার পরিকল্পনাকে 'ব্ল্যাকমেইল' হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সোমবার পুতনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। খবর আনাদোলুর। মার্কিন এ শীর্ষ কূটনীতিক বলেন, পুুতিনের আশ্বাসে ইউক্রেনের ওডেসা বন্দরে ২ কোটি টন গম বিদেশে রফতানির জন্য জাহাজে ভরা হলেও রাশিয়ার নিষেজ্ঞার কারণে কৃষ্ণসাগর দিয়ে এসব জাহাজ চলাচল করতে পারছে না। এটা করে পুতিন আসলে ইউক্রেনকে ব্ল্যাকমেইল করছে। ইউক্রেনের শস্য আটকে থাকার কারণে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দেওয়া ও সাধারণ মানুষের অভুক্ত থাকার শঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার নেতারা শস্য বের করে নিতে ইউক্রেন ও তুরস্কের সঙ্গে একটি পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক সমুদ্র সীমায় তুরস্কের নৌবাহিনী পানিতে রাখা মাইন সরাবে এবং আন্তর্জাতিক ...
নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বাংলাদেশ
টাঙ্গাইলের মধুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের কুয়ত প্রবাসী মনির হোসেন মনির ছেলে মহিবুল্লাহ। বাবা দেশে ফেরার খবরে নানা বাড়িতে বেড়াতে এসে হয়েছে তার। সোমবার দুপুরে মধুপুর উপজেলার দিগরবাইদ বাজারে নানা আরশেদ আলীর চালের মিল ঘরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহিবুল্লাহর নানী নুরজাহান ও স্থানীয়রা জানান, মধুপুর উপজেলার দিগরবাইদ গ্রামে শিশুটি তার নানা আরশেদ আলীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে বাজারে তার নানার চালের মিলের কাছেই ছিল। হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকালে ভয়ে মিলের ভিতরে দৌড়ে লুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মহিবুল্লাহর মা রত্না ও খালা মর...
বুসানে ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ করতে চায় দ. কোরিয়া

বুসানে ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ করতে চায় দ. কোরিয়া

আন্তর্জাতিক
বুসান নগরীতে ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো করতে চায় দক্ষিণ কোরিয়া। এই আয়োজনের লক্ষ্যে ২০২১ সালের জুনে ব্যুরো ইন্টারন্যাশনাল দেস এক্সপোজিশনস (বিআইই) বরাবর আবেদন করেছে দেশটি। ‘ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, নেভিগেটিং টুয়ার্ড অ্যা বেটার ফিউচার’ (আমাদের বিশ্বকে পরিবর্তন করা, আরও ভালো ভবিষ্যৎ পানে অভিযাত্রা) এই প্রতিপাদ্য হলো দক্ষিণ কোরিয়ার প্রার্থিতার ভিত্তি। সফল হলে বুসানের নর্থ পোর্ট ডিস্ট্রিক্টে ২০৩০ সালের পহেলা মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক্সপো অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ আয়োজনের জন্যে আরও চারটি দেশ আবেদন করেছে। মস্কোতে রাশিয়া, রোমে ইতালি, ওডেসায় ইউক্রেন এবং রিয়াদে সৌদি আরব একই বছর ওয়ার্ল্ড এক্সপো আয়োজন করতে চায়। আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য অনুমোদন সংস্থা (বিআইই) ২০২৩ সালের জুনে আয়োজক নগরী চূড়ান্ত করবে। এক্সপো হলো একটি বৈশ্বিক ইভেন্ট যা মানবজাতির চ্যালেঞ্জ উত্তরণে একটি প্রত...
কাতারে বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি

কাতারে বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি

আন্তর্জাতিক
কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার বাকি মাত্র ১৬৯ দিন। আর এই ক্ষণগণনার জন্য ফিফা বিশ্বকাপের লোগোর মধ্যে মাস, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড প্রদর্শিত একটি আধুনিক ঘড়ি স্থাপন করা হয়েছে রাজধানী দোহায়। ক্ষণ গণনা বা কাউন্টডাউনের চমকপ্রদ এই স্থাপনা দর্শনার্থীদের জন্য উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাভলট। কাতারের রাজধানী দোহার ব্যস্ততম পর্যটনের স্থান আল কর্নিশ। এখানে ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকদের মনে উৎসবের আমেজ যোগাতে ফিফা লোগো সম্বলিত স্ক্রিনে ক্ষণগণনা বা কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে, যা এখন বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে রুপ নিয়েছে। বিদেশি পর্যটকের পাশাপাশি কাতারে বসবাসরত অনেক উৎসুক প্রবাসী বাংলাদেশিরাও ঐতিহাসিক এই ঘড়ি একনজর দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন কর্নিশে। নান্দনিক ক্ষণগণনার এই ঘড়ির সামনের দুপ...