Saturday, August 8

Month: June 2022

সীতাকুণ্ডে আগুন জ্বলছেই

সীতাকুণ্ডে আগুন জ্বলছেই

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন ৪৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। সোমবার সন্ধ্যায়ও ডিপোর বিভিন্ন কনটেইনার জ্বলতে দেখা গেছে। তবে আগুন আর ছড়ানোর সুযোগ নেই। ডিপোতে আরও ৪টি রাসায়নিকভর্তি কনটেইনার চিহ্নিত করা হয়েছে। আগুন নেভানোর জন্য শনিবার রাত ১০টা থেকে সোমাবার রাত ১০টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। এ সময়ে ফায়ার সার্ভিসের নিজস্ব ভাউজার এবং আশপাশের ৭টি পুকুরের পানি ঢেলেও আগুন নেভানো যায়নি। ঘটনার দুদিন পরও ডিপোর পার্শ্ববর্তী কেশবপুর ও শীতলপুর গ্রামের মানুষের আতঙ্ক কাটছে না। সোমবার ডিপোতে নতুন করে আর কোনো লাশ পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা পর্যন্ত সরকারের পক্ষ থেকে ৪৯ জনের মৃতদেহ উদ্ধারের কথা বলা হলেও সোমবার তা সংশোধন করা হয়। এদিন বলা হয় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৩...
সমাজসেবার অনুদানের চেক পাওয়ার আগেই মারা গেলেন ৮ রোগী

সমাজসেবার অনুদানের চেক পাওয়ার আগেই মারা গেলেন ৮ রোগী

বাংলাদেশ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগের চিকিৎসার আর্থিক অনুদানের চেক পাওয়ার আগেই আট রোগী মারা গেছেন। এখন তাদের নমিনিদের নামে নতুন করেন চেক ইস্যু করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তরসূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। প্রতিটি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নির্দিষ্ট আবেদন ফরমের আবেদন করতে হয়। পরে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন যাচাই-বাছাই শেষে জেলা কার্যালয়ে পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলায় চলতি ২০২১-২২ অর্থবছরে জটিল রোগের চিকিৎসার জন্য সরকারি অনুদান পেতে ২৯ জন আবেদন করে। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে যথারীতি আবেদনগুলো যাচাই-বাছাই করে নীলফামারী জেলা কার্যালয়ে পাঠানো হয়। এতে তারা সরকার...
ঢাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

ঢাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

বাংলাদেশ
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পায় হাতিরঝিল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক সুমন হোসেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের নাম কোরবান আলী। তিনি পুলিশের কনস্টেবল। তিনি মোটরসাইকেলযোগে শাহবাগ যাচ্ছিলেন। পথে ওয়েলকাম পরিবহণের একটি বাসের নিচে চাপা পড়েন। সুমন হোসেন জানান, কোরবান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ...
এক ম্যাচেই মেসির ভূরি ভূরি রেকর্ড

এক ম্যাচেই মেসির ভূরি ভূরি রেকর্ড

খেলা
রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। মাঠে নামলেই কিছু না কিছু অর্জন করে ফেরা যেন তার রীতি। আন্তর্জাতিক সূচির বিরতিতেও সেই ধারাবাহিকতা রাখলেন ফুটবলের আর্জেন্টাইন জাদুকর। আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে দলকে এনে দিলেন ৫-০ গোলের বড় জয়। আর তাতেই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড জমা করলেন লিওনেল মেসি। এদিন ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক গড়লেন তিনি। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি গোল করলেন আর্জেন্টিনা দলের অধিনায়ক। এতেই শেষ নয়; আরও বেশ কয়েকটি কীর্তি গড়েছেন মেসি। জাতীয় দলের হয়ে প্রথমবার ৫ গোল করলেন তিনি। বিশ্বের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ফুটবলার মেসি, যিনি ক্লাব ও জাতীয় উভয় দলের হয়েই এক ম্যাচে ৫ গোল করার রেকর্ড গড়েছেন। এর আগে বার্সেলোনার হয়ে ২০১২ উয়েফা চ্যাম্পিয়...
ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ২

ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ২

বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। নিহত বন্ধুর নাম মো. ইকবাল (২২)। এ ঘটনায় থানা পুলিশ দুজনকে আটক করেছে। রোববার রাতে পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনসংলগ্ন চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের খিলপাড়া এলাকার পশ্চিমে মৃত নূর মোহাম্মদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাটিয়া মসজিদসংলগ্ন চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের পাশে বসে ইকবাল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এ সময় তাদের মধ্যে তুচ্ছ বিষয় (অজানা) নিয়ে বন্ধু মানিক বড়ুয়ার সঙ্গে তর্কাতর্কি হয়। মানিক বড়ুয়া ওই গ্রামের বড়ুয়াপাড়া এলাকার বাবুল বড়ুয়ার পুত্র। ওই ঘটনার আধাঘণ্টা পরে সংগঠিত তর্কাতর্কির রেশ ধরে ইকবালকে বন্ধু মানিক বড়ুয়া ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইকবাল গুরুতর আহত হযন। ওই সময় স্থানীয় জনতা তাকে ...
মেসির রাতে জ্বলে উঠলেন রোনাল্ডো

মেসির রাতে জ্বলে উঠলেন রোনাল্ডো

খেলা
রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইউরোপের দলটিকে ৫-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর এ পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। মেসির এই বিধ্বংসী পারফরম্যান্সের রাতে দারুণ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে রীতিমতো জ্বলে উঠলেন ম্যানইউ তারকা। তার জোড়া গোলে ভর করে শক্তিশালী সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেন উইলিয়াম কারবাইয়ো ও হোয়াও ক্যানসেলো। রোববার রাতের ম্যাচটি ছিল উয়েফা নেশনস লিগ ‘এ’ এর ২ নম্বর গ্রুপের। হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করেছিল ফুটবলপ্রেমীরা। কারণ ফিফা র্যাংকিংয়ে বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে পর্তুগাল এবং সুইজারল্যান্ড। ৮ম স্থানে পর্তুগিজরা এবং সুইজারল্যান্ড রয়েছে ১৪তম স্থানে। কিন্তু লিসবনের এস্টাডিও হোসে অ্যালভালাদের মাঠের লড়াইয়ে তা আর হলো কই। ম্যাচের ১৫তম মিনিটেই...
আকাশপথে নতুন কৌশলে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া

আকাশপথে নতুন কৌশলে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনে হামলা চালাতে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। খবর বিবিসির। নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোড়া হচ্ছে রকেট। পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সামনের অংশ উঁচিয়ে হামলা চালানোয় রকেটগুলো আকাশের দিকে ছুটে যাচ্ছে। এর ফলে সেগুলো তুলনামূলক বেশি দূরে গিয়ে পড়ছে। একইভাবে কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়। সমরবিদরা বলছেন, হেলিকপ্টারের পাইলটদের এ কৌশল মূলত প্রতিরক্ষামূলক। প্রতিপক্ষের সেনাদের হামলার আওতার বাইরে থাকতেই তারা বেশি দূরত্বে থেকে লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালাচ্ছেন। হামলায় ব্যবহৃত হেলিকপ্টারগুলোর নাম কেএ-৫২ ‘অ্যালিগেটর’। এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আন...
হাটহাজারীতে দেখা মিলল বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় গর্ভবতী গন্ধগোকুলের!

হাটহাজারীতে দেখা মিলল বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় গর্ভবতী গন্ধগোকুলের!

বাংলাদেশ
গন্ধগোকুল। ইংরেজি নাম-এশিয়ান পাল্ম সিভেট; বৈজ্ঞানিক নাম-প্যারাডক্সুরাস হারমাফ্রোডিটাস। ‘সাধারণ বা এশীয় তাল খাটাশ’, ‘ভোন্দর’, ‘নোঙর’,‘সাইরেল’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত। চট্টগ্রামের স্থানীয় ভাষায় বাঘডাশ বলে ডাকা হয়। তালের রস বা তারি পান করে বলে তাডড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। পুরোনো গাছ, বনজঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। রোববার চট্টগ্রামের হাটহাজারীতে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় এবং বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত এমন একটি নারীজাতীয় গর্ভবতী গন্ধগোকুল উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। ওই দিন বিকালে উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল মেম্বারের বসতবাড়ি থেকে এই গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারপরবর্তী রেঞ্জের আওতাধীন হাটহাজারী পৌরসভার পশ্চিমে গহিন জঙ্গলে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ১১ মাইলস্থ স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরে...
২২ জনের লাশ হস্তান্তর, অন্যদের ডিএনএ পরীক্ষা শুরু

২২ জনের লাশ হস্তান্তর, অন্যদের ডিএনএ পরীক্ষা শুরু

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এসব লাশ হস্তান্তর করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এই ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকাল সাড়ে ৯টায় সংস্থাটির ফরেনসিক বিভাগ নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে। পরিচয় শনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। লাশ হস্তান্তর করা ২২ জন হলেন—হাবিবুর রহমান (২৩), রবিউল ইসলাম (১৯), মমিনুল হক (২৪), মহি উদ্দিন (২২), তোফায়েল ইসলাম (২২), আফজাল হোসেন, মো. সুমন (২৮), ইব্রাহিম হোসেন (২৭), ফারুক জমাদ্দার (৫০), মো....
একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেওয়া শিক্ষিকার মৃত্যু

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেওয়া শিক্ষিকার মৃত্যু

বাংলাদেশ
সিজারের মাধ্যমে একসাথে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের বানিয়াচং যাত্রাপাশা সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষিকা পলী রানী দেব। তিনি যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও প্রাণী সম্পদ অফিসের স্টাফ দ্বীপক দেবের স্ত্রী। রোববার ভোর ৫টায় সিলেটের একটি হাসপতালে তিনি মারা যান। সদ্যজাত ৩ শিশু কন্যার মধ্যে ১ জন মারা গেছে এবং অপর ২ জন আইসিইউতি আছে। পলী রানীর স্বজনরা জানায়, দুদিন আগে সিলেটের মা ও শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে পলী রানী ৩ কন্যা সন্তানের জন্ম দেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট রাগিব রাবেয়া মেডিকেলে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে জীবনের সাথে যুদ্ধ করে তিনি মৃত্যুবরণ করেন।...