Saturday, August 8

Month: June 2022

এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক
রাশিয়ান মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী মূল্য পরিশোধে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বুধবার ডেনমার্কের বৃহত্তম জ্বালানি কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে। খবর ওয়াশিংটন পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড, বুলগেরিয়ায় ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছিল দেশটি। সর্বশেষ বন্ধ করা হয় ডেনমার্কে। এমতাবস্থায় ডেনিশ এনার্জি কোম্পানি ওর্স্টেড বলেছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেও এখনো তারা গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবেন। কোম্পানিটির সিইও বলেছেন, আমরা রুবলে অর্থ পরিশোধের ব্যাপারে রাশিয়ার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা এ পরিস্থিতির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আগামীতে রাশিয়ার গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হ...
টাইগারদের উইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

টাইগারদের উইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

খেলা
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হারটা একটু বেশি হতাশার বাংলাদেশি সমর্থকদের কাছে। কারণ চট্টগ্রাম টেস্ট দারুণ সব রেকর্ড গড়ে ড্র নিশ্চিত করেছিলেন টাইগাররা। তাই ঢাকা টেস্টে জয় আশা করাটা বেশি চাওয়া ছিল না। অথচ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০ উইকেটে হেরে নাকাল বাংলাদেশ। সেই হতাশা নিয়েই পূর্ণাঙ্গ সফরের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ দল। তিন বহরে ভাগ হয়ে ৩, ৫ ও ৬ জুন ওয়েস্ট ইন্ডিজে যাবেন টাইগাররা। এই সফরের খসড়া সূচি প্রকাশ করা হয়েছিল আগেই। বুধবার রাতে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। পুরো সিরিজই হবে বাংলাদেশ সময় রাতে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে রাত সাড়ে ১১টা থেকে। আগামী ১৬ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের এই সিরিজের খেলাগুলো হবে বাংলাদেশ সময় রাত ৮টা ...
কেকের মৃত্যু: একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার গায়ক

কেকের মৃত্যু: একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার গায়ক

বিনোদন
বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা। এদিকে কেকের মৃত্যুর পর হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার আরেক গায়ক রূপঙ্কর বাগচী। বলিউডের এ গায়কের মৃত্যুর জন্য রূপঙ্করকে দায়ী করা হচ্ছে। এতো সব হুমকি পেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রূপঙ্কর। স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র শুটিংয়ে যাওয়ার পথে কলকাতার টালা থানায় গিয়ে অভিযোগ করেন রূপঙ্কর বাগচী ও তার স্ত্রী চৈতালী লাহিড়ী। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনকে চৈতালী বলেন, ‘একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে আমরা বিষয়টি জানিয়েছি। তারা বলেছে, ব্যবস্থা নেবে।’ কেকের মৃত্যুতে ভারতীয়রা কেন রূপঙ্করের উপর ক্ষেপে আছেন? জানা গেছে, কেকের গানের স...
সামাজিক নাটক ‘ভালোবাসার শূন্যতা’

সামাজিক নাটক ‘ভালোবাসার শূন্যতা’

বিনোদন
বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘ভালোবাসার শূন্যতা’। এটি প্রচার হবে ২ জুন রাত ১০টায়। রেজা নূরের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, নাদিয়া আহমেদ, সাদিয়া জাহান সাজিন, জিনাত রেহানা লুনা প্রমুখ। নাটকের কাহিনী সম্পর্কে পরিচালক অরুণ চৌধুরী বলেন, স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন আর অন্তর্দ্বন্দ্ব নিয়েই নাটকের কাহিনী। ঢাকা শহরে নামকরা একজন ব্যবসায়ী শ্যামল মওলা। ব্যস্ততার কারণে বিয়ে নিয়ে ভাবাই হয়নি। কিন্তু বড় বোন বিষয়টি মানতে পারে না। ভাইয়ের বিয়ের জন্য টেনশন কাজ করে তার। একদিন বড় বোন অফিসে গিয়ে হাজির। ছোট ভাইকে বিয়ের জন্য চাপ দেন। ভাই বিয়ে করতে রাজী নয়। বিয়ে করার সময় তার নেই। কিন্তু বোন তা মানতে নারাজ। পাত্রীর একটি ছবি ভাইয়ের টেবিলে রেখে যান। পাত্রী পছন্দ হলেই সেই মেয়েটির সঙ্গে তার বিয়ে হবে। কিন্তু কাজের চাপে পাত্রীর ছবিটা...
সৌরভের টুইট নিয়ে তোলপাড়, অমিত শাহের ফোন

সৌরভের টুইট নিয়ে তোলপাড়, অমিত শাহের ফোন

খেলা
ভারতের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকট্র্যাকার’ বুধবার সন্ধ্যায় এক প্রতিবেদনে লিখেছে, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌরভ কি তবে সত্যিই সভাপতির পদ ছাড়লেন? এদিকে ভারতের অন্য দুই সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’ ও ‘এএনআই নিউজ’ জানায়, ‘সৌরভ গাঙ্গুলি পদত্যাগ করেননি।’ বিসিসিআই সচিব জয় শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু তাতেও থামেনি গুঞ্জন। এমনকি এই খবর চলে যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে। তিনি ফোন করেন সৌরভকে। প্রশ্ন উঠতে পারে সৌরভের পদত্যাগের গুঞ্জনটা এতোটা ছড়িয়ে পড়ার কারণ কী? ক্রিকট্র্যাকার এ তথ্য কোথায় পেল? আসলে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার ও সংগঠকের এক টুইটার পোস্টকে ঘিরেই এমন চাঞ্চল্য। সৌরভ সেই পোস্টে লিখেছেন, ‘২০২২ সাল দিয়ে আমার ক্রিকেটে ১৯৯২ সাল থেকে...
শিরোপা জিতে যা বললেন মেসি

শিরোপা জিতে যা বললেন মেসি

খেলা
ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। কোনো গোল না করলেও তার সহযোগিতায় প্রথম ও শেষ গোলটি হয়। চোখধাঁধানো অপ্রতিরোধ্য নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমরা এখানে এসেছি যে কোনো দলকে মোকাবিলা করতে। আজকের পরীক্ষাটি দারুণ ছিল। কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে এবং শেষ চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি আর্জেন্টাইন সমর্থক, কী অসাধারণ অভিজ্ঞতা! আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম। কাতার বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দুর্দান্তভাবে ফাইনালিসিমা ট্রফি জিতে বাকি বিশ্বকে সতর্কবার্তা দিল আলবিসেলেস্তেরা। ...
কিডনি রোগী কোন খাবার কী পরিমাণ খাবেন

কিডনি রোগী কোন খাবার কী পরিমাণ খাবেন

বাংলাদেশ
কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। যে কারণেই কিডনির সমস্যা হোক না কেন দীর্ঘ মেয়াদি কিডনি রোগের চিকিৎসায় একমাত্র উপায় হলো সঠিক পথ্য। রক্তে ইলেকট্রোলাইটসের পরিমাণ, হিমোগ্লোবিনের মাত্রা, ইউরিয়া ও ইউরিক এসিডের পরিমাণ, রক্ত ও ইউরিনে এলবুমিনের পরিমাণ এবং ক্রিয়েটিনিনের মাত্রা ভেদে পথ্যকে সাজাতে হয়। কিডনি রোগী কোন খাবার কী পরিমাণ খাবেন এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি। ক্যালরি : কিডনি রোগীদের সাধারণত ক্যালরির চাহিদা অন্যান্য রোগীদের তুলনায় বাড়ানো হয়। সাধারত প্রতি কেজি ওজনের জন্য রোগী ভেদে ৩০ থেকে ৩৫ কিলোক্যালরি পর্যন্ত নির্ধারণ করা হয়। কার্বোহাইড্রেট : কিডনি রোগী মোট ক্যালোরি চাহিদার বেশির ভাগই কার্বোহাইড্রেটের মাধ্যমে পূরণ হয়। খাবারে অন্যান্য পুষ্টি উপাদানের যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হয় বলে কাবোর্হাইড্রেটকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগ...
যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি হাসপাতালের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে। খবর সিএনএনের। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত হয়েছে। তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তবে হামলাকারী বা হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওকলাহোমার তুলসার হাসপাতাল ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা মারাত্মক নয়। পুলিশ জানায়, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের নাটালি মেডিক্যাল বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে স্থানীয় সময় বুধবার ৪টা ৫০ মিনিটে হামলা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করেছে। হামলাকারী দুটি অস্ত্রই ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।...
ইউক্রেনে সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

ইউক্রেনে সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

আন্তর্জাতিক
আর্মেনিয়ায় সফল হওয়ার পর তুর্কি বায়রাক্টার টিবি-২ ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কি ড্রোন। ইউক্রেনে রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাঁজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তানবুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল বেরাকতার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বনে গেছে। তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের ২০০ ড্রোন বানাতে পারে। ১২ মিটার ডানাসমৃদ্ধ টিবি২ ড্রোন ২৫ হাজার মিটার উঁচুতে উঠতে পারে। এই ড্রোন তার লেসার-গাইডেড আরমর-পারসিং বোমার সাহায্যে ট্যাংক ও আর্টিলারি ধ্বংস করতে পারে। এই ড্রোনের সাহায্যেই অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্র...
আইসসহ ৫৪ জনকে গ্রেফতার

আইসসহ ৫৪ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ আইস, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫২১ পিস ইয়াবা বড়ি, ৮৫ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল, দেশি মদ ১০ লিটার ও ৮৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।...