Saturday, August 8

Month: June 2022

৭১ জন যাত্রী নিয়ে কলকাতা গেল ‘বন্ধন এক্সপ্রেস’

৭১ জন যাত্রী নিয়ে কলকাতা গেল ‘বন্ধন এক্সপ্রেস’

বাংলাদেশ
যশোরের বেনাপোল দিয়ে ৭১ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে ছেড়ে গেছে খুলনা থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ট্রেনটি। এর আগে গত রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের চিৎপুর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। করোনার সময় দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেনটি। প্রতি বৃহস্পতিবার ও রোববার দুই দিন খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল করবে। ট্রেনের ভাড়া এসি চেয়ার টিকিটের মূল্য ১ হাজার ৫৩৫ টাকা এবং কেবিনের ভাড়া ২ হাজার ২৫৫ টাকা। রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু হয়। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া ভ্রমণ করসহ ২ হাজার ২৫৫ টাকা ও চেয়ার কোচ ভাড়া ভ্রমণ করসহ ১ হাজার ৫৩৫ টাকা। বেনাপোল স্থলবন্দরে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র য...

১৫ ফুট বালুর নিচে মিলল নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ

বাংলাদেশ
নিখোঁজের ৫ মাস পর কেরানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউলের লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলা শাখা। ১৫ ফুট বালুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন বিসিক কুটির শিল্প নগরী এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রধান হোতা নয়নের স্বীকারোক্তিতে লাশটি উদ্ধার করা হয়। অনুপ বাউলের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পাইনা গ্রামে। পুরান ঢাকার তাতীবাজারে অনুপ বাউলের একটি স্বর্ণের দোকান রয়েছে। গত ৩ জানুয়ারি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভাড়ালিয়া গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তানসহ বেড়াতে যান অনুপ বাউল। পরদিন ব্যবসায়িক পার্টনার নয়নের কাছে পাওনা ২ লাখ টাকা আনতে গিয়ে নিখোঁজ হন অনুপ বাউল। এ ঘটনায় তার ভাই বিপ্লব বাউল কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাম...
আদালতে পরীমনি

আদালতে পরীমনি

বিনোদন
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় হাজিরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি। এদিন মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানের সাক্ষ্যের জেরার জন্য দিন ধার্য রয়েছে। তিনি আদালতে উপস্থিত হয়েছেন। তাকে পরীমনির আইনজীবী জেরা করবেন। গত ১২ মে সকাল ১০টা ১৪ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনি হাজিরা দেন। ওই দিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে কোনো সাক্ষী উপস্থিত হননি। অন্যদিকে পরীমনির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয় শুনানির জন্য ২ জুন ধার্য করেন। এছাড়া মামলার সাক্ষ্যগ্রহণের জন্যও একই দিন ধার্য করেন। তারও আগে ২৯ মার্চ মামলার সাক্ষ্য...
শরণার্থী শিবিরে আরেক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

শরণার্থী শিবিরে আরেক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিমতীরে আইমান মুহাইসেন (২৯) নামে এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছেন ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার ফিলিস্তিনের পুরনো ও ঐতিহাসিক শহর বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ হামলার ঘটনা ঘটে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এএফপির। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার বয়স ২৯ বছর। এ সংঘর্ষের ব্যাপারে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার অধিকৃত পশ্চিমতীরের আরুব শরণার্থী ক্যাম্পে এক ফিলিস্তিনি নারীকে বুকে গুলি করে হত্যা করেছেন ইসরাইলের সেনারা। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হত্যাকাণ্ডটি দখলদার বাহিনী কর্তৃক পরিচালিত ধারাবাহিক অপরাধ এবং হত্যাকাণ্ডের অংশ। চলতি বছরের...
৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

খেলা
ব্রাজিলের কাছে পাত্তাই পেল না দক্ষিণ কোরিয়া। ফিফা প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারাল নেইমাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। স্টেডিয়ামের দর্শকরা ঠিকঠাক আসন গ্রহণের আগেই ম্যাচের ২ মিনিটে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠায় ব্রাজিল। রাফিনহার ফ্রি-কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। তবে অফসাইডের কারণে গোলটি টেকেনি। তবে প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। সপ্তম মিনিটে বাঁ প্রান্তে দিয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, তবে তার সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে বল জালে ঠাঁই পায়। এগিয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার গোল অভিমুখে আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। তবে পরিষ্কার ...
ভারত থেকে গম আসছে

ভারত থেকে গম আসছে

বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে গম আমদানি। ওপারে পাইপলাইনে এখনো অনেক গমবোঝাই ট্রাক আটকা পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সিএন্ডএফ এজেন্টরা। বুধবার এবং বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ১৯টি গমবোঝাই ট্রাকে গম আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সিএন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট। বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বন্দর দিয়ে গম আসা বন্ধ হয়ে যায়। পরে আগের টেন্ডার হওয়া গম রফতানির সিদ্ধান্ত হওয়ায় রোববার (২৯ মে) ভারত থেকে ২টি ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছে। এরপর আবারো আমদানি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কয়েক দফা বন্ধ ও চালুর মধ্য দিয়ে ফের শুরু হয়েছে আগের টেন্ডারের গম রফতানি। এখনো অনেক গমবোঝাই ট্রাক আটকা পড়ে আছে ওপারে। দীর্ঘদিন ট্রাকে আটকা থাকায় পণ্যের মান নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন আমদ...
চরম ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

চরম ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

খেলা
জেমস অ্যান্ডারসনের ফেরাটা দারুণ হচ্ছে। চার ম্যাচ পর দলে ফিরেই ত্রাতা ইংলিশ এই অভিজ্ঞ পেসার। অ্যান্ডাসন, অভিষিক্ত তরুণ পেসার ম্যাথু পটস এবং স্টুয়ার্ড ব্রডের গতির মুখে পড়ে দিশেহারা নিউজিল্যান্ড। ২১.৫ ওভারে মাত্র ৩৬ রানেই ৬ উইকেট হারিয়েছে কিউইরা। বৃহস্পতিবার লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সফরকারী দলটি। ৮ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৮ রানেই ৩ ‍উইকেট শিকার করেন ম্যাথু পটস। ৮ ওভারে ৬ মেডেনসহ ৫ রানে ২ উইকেট নেন অ্যান্ডারসন। আর ৮ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন স্টুয়ার্ড ব্রড। ...
আ.লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

আ.লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

জাতীয়
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ১ জুন রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের ধুপাঘাটা নতুন ব্রিজ এলাকায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকদের মধ্যে ধাওয়াপালটা-ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়েছে। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ও তার বড় ভাই পিপুলসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তার বড় ভাইসহ তিনজনের অবস্থা গুরুতর। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর জেলা শহরে বিপুল সংখ্যক পুলিশ ও ম্যাজিষ্ট্রেট মোতায়েন করা হয়েছে। হামলার ...
দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা পশ্চিমা বিশ্বের মতো: বাণিজ্যমন্ত্রী

দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা পশ্চিমা বিশ্বের মতো: বাণিজ্যমন্ত্রী

জাতীয়
দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। ‘দ্বিতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে এ ব্রিফিং করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। আমি কখনই বলিনি ১৭ কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। রিয়েলিটি (বাস্তবতা) হলো—দেশের ২০ ভাগ মানুষের লো ইনকাম (নিম্নআয়), সেটাকে মাথায় রাখতে হবে।’ টিপু মুনশি বলেন, ১৭ কোটি থেকে তিন কোটি বাদ দিলে যে ১৪ কোটি থাকে, তাদের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো। দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষ...
আজ ব্রাজিলের ম্যাচ, দেখা যাবে যেভাবে

আজ ব্রাজিলের ম্যাচ, দেখা যাবে যেভাবে

খেলা
ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ শেষে যখন তৃপ্তির ঢেকুর তুলে মেসি-ডি মারিয়া বন্দনায় ব্যস্ত আর্জেন্টিনা সমর্থকরা, তখন আরও একটি হাইভোল্টেজ ম্যাচ শুরুর অপেক্ষায় ফুটবলবিশ্ব। বাংলাদেশ সময় বিকাল ৫টায় মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। প্রীতি ম্যাচটি দেখা যাবে টিভিতে beIN Sports 3 চ্যানেলে। এ ছাড়া fuboTV লাইভ স্ট্রিমে দেখা যাবে। প্রীতি ম্যাচ হলেও এটি নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের আগ্রহের শেষ নেই। তারাও চান নীল-সাদাদের মতো হলুদ জার্সির রঙে রঙিন হতে। ব্রাজিল দলটির সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচের ম...