Friday, August 7

Month: July 2022

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৯৩৯

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৯৩৯

জাতীয়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে ভাইরাসটি ২৯ হাজার ১৯৮ জনের প্রাণ কেড়ে নিল। গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।তাদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে...
ইউক্রেনের সীমান্তের দিকে আসছে রুশ সেনাদের বিশাল বহর

ইউক্রেনের সীমান্তের দিকে আসছে রুশ সেনাদের বিশাল বহর

আন্তর্জাতিক
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী তাদের রিজার্ভ ফোর্সকে ইউক্রেন সীমান্তের দিকে জড়ো করছে। যুক্তরাজ্যের দাবি, ইউক্রেনে লম্বা সময়ের জন্য কথিত বিশেষ সামরিক অভিযান চালাতেই রিজার্ভ সেনাদের নিয়ে আসছে রাশিয়া৷ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে টুইটে বলেছে, রাশিয়ার ইনফ্রেনটারি ইউনিটের বিশাল একটি বহর তাদের মজুদকৃত সামরিক গুদাম থেকে এমটি-এলবি সামরিক যান নিয়ে আসছে। টুইটে তারা আরও বলেছে, পুরো দেশ থেকে রাশিয়া তাদের রিজার্ভ ফোর্সকে আনছে পরবর্তী সামরিক অভিযান চালানোর জন্য৷ এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ এর আগে তারা ইউক্রেন সীমাস্তে জড়ো হয়৷ রাশিয়ার পক্ষ থেকে বলা হয় তারা ইউক্রেন সীমান্তে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে৷ এরপরই প্রায় লাখ খানেক রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়ে।...
ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

বাংলাদেশ
আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে (হাইকোর্ট প্রাঙ্গণ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একটি জামাত অনুষ্ঠিত হয়। তবে আবহাওয়া খারাপ থাকলে সময় ঠিক রেখে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে সকাল ৭টায়। শেষ অর্থাৎ পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়। আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠানের তারিখ গত মাসের মাঝামাঝি সময়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এদিকে জাতীয় মসজিদের পাঁচটি ঈদ জামাতের সময় বুধবার জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স...
মুক্তিযোদ্ধা বাবাকে হেলিকপ্টারে পদ্মা সেতু দেখালেন অভিনেতা

মুক্তিযোদ্ধা বাবাকে হেলিকপ্টারে পদ্মা সেতু দেখালেন অভিনেতা

বিনোদন
জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা বাবা ফারুকুল ইসলামকে চমক দিতে হেলিকপ্টারে পদ্মা সেতু ঘুরিয়ে দেখালেন অভিনেতা ছেলে সাব্বির আহমেদ। রোববার বিকেল সাড়ে চারটার পর ঢাকার হজরত শাহজালাল অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বাবাকে নিয়ে হেলিকপ্টারে করে উড়াল দেন ছেলে। ছেলের কাছ থেকে জন্মদিনে এমন উপহার পেয়ে খুশি মুক্তিযোদ্ধা বাবা। সাব্বির জানান, জন্মদিনের এই আয়োজনে বাবার সঙ্গে আরও ছিলেন তার মা, স্ত্রী ও সন্তান। অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে সাব্বিরদের বহণকারী হেলিকপ্টার আহসান মঞ্জিলসহ ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে মাওয়া হয়ে পদ্মা সেতুতে যায়। ৫০ মিনিটের এই হেলিকপ্টার ভ্রমণে বাবার খুশিটাই তার কাছে ছিল সবচেয়ে বেশি আনন্দের। কারণ, বাবার কাছে এই ভ্রমণই ছিল অপ্রত্যাশিত। রোববার ছিল অভিনেতা সাব্বির আহমেদের বাবা ফারুকুল ইসলামের ৭০তম জন্মদিন। আগে থেকে তাই পরিকল্পনা ছিল বাবাকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়। পরিবারের সবার সঙ্গে কথা বল...
মক্কায় সামরিক বাহিনীর মহড়া

মক্কায় সামরিক বাহিনীর মহড়া

আন্তর্জাতিক
সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মক্কার একটি প্যারেড গ্রাউন্ডে রোববার সামরিক মহড়া দেন। পবিত্র হজ করতে আসা হাজিদের নিরাপত্তার ওপর যদি কোনো আক্রমণ হয়, সেগুলো কিভাবে তাৎক্ষণিক মোকাবেলা করা হবে সেটির ওপরই মহড়া দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ, হামলাকারী ব্যক্তিকে আটক করা এবং আহতদের সরিয়ে নেওয়ার বিষয়গুলো ছিল মহড়ায়। এদিকে গত শুক্রবার থেকে হজ পালনের উদ্দেশ্যে হাজার হাজার হাজি পবিত্র মক্কায় আসা শুরু করেন। করোনার কারণে গত দুই বছর নির্দিষ্ট সংখ্যক হাজি হজ করার সুযোগ পান। তবে অন্য দেশ থেকে কেউ হজ করার সুযোগ পাননি। কিন্তু দুই বছর পর নিজেদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এরফলে বিশ্বের অন্য দেশের মানুষও হজ করতে পবিত্র নগরীতে আসতে পেরেছেন। এবার সবমিলিয়ে ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। বিশ্বে করোনা দেখা দেওয়ার আগে ২০ লাখেরও বেশি মানুষ হজ করতেন। সুস্থ-সবল এবং ৬৫ বছর বয়সী কম...
ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান মেলেনি

ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান মেলেনি

বাংলাদেশ
নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান সাত দিনেও মেলেনি। তার বয়স আনুমানিক ১২ বছর। পাঞ্জাবি ও লুঙ্গি পরা শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গত বুধবার বিকাল পৌনে ৪টায় ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন রাণীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে ওই শিশু স্টেশন এলাকায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুটির মাথার ৩-৪ জায়গায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির নামে এক ব্যক্তি জানান, শিশুটি তার নাম-পরিচয় সঠিকভাবে বলতে পারছে না। প্রথমে তার নাম মুসল্লি, বাবা গিয়াস উদ্দিন ও বাড়ির ঠিকানা কাঁঠালবাড়ি বললেও আর কিছু বলতে পারেনি। তার দেওয়া ঠিকানায় গিয়ে তার পরিবারকে খঁজে...
ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা ৩ জুলাই নিষেধাজ্ঞা অমান্যকারী ট্রলার ধরার জন্য বরগুনা জেলার তালতলী উপজেলাধীন পক্ষীদিয়া সংলগ্ন সাগরের মোহনা এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ইঞ্জিন বিকল হয়ে ভাসতে দেখা যায়। কোস্ট গার্ডের অভিযানিক দল সাগরের মোহনা হতে ৫ জন জেলেসহ নৌকাটিকে উদ্ধার করে। উদ্ধাকৃত জেলেদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, নিদ্রারখাল এলাকায় বড়শি দিয়ে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা ভাসতে থাকে। উদ্ধার জেলেদের সবাই বরগুনা জেলার তালতলী উপজেলার বড় অঙ্কুজান পাড়া গ্রামের বাসিন্দা। পরবর্তীতে উদ্ধার করা নৌকা ও জেলেদের স্থানীয় জেলেদের মাধ্যমে নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়।...
‘খুবই ভালো ব্যাটিং করেছেন সাকিব’

‘খুবই ভালো ব্যাটিং করেছেন সাকিব’

খেলা
ইনিংসের প্রায় পুরোটা সময় উইকেটে ছিলেন সাকিব আল হাসান। তবে ম্যাচ জয়ে তার যে অ্যাপ্রোচ দেখানো উচিত ছিল তা দেখাতে ব্যর্থ হয়েছেন। ১৭তম ওভারে একপর্যায়ে সাকিবের রান ছিল ৩৭ বলে ৩৫! ৪৫ বলে তিনি যখন ফিফটি স্পর্শ করেন তখন চলছে ১৯তম ওভারের খেলা। ম্যাচ জিততে বাংলাদেশের চাই ১১ বলে ৬২ রান! তখন প্রতি বলে বাউন্ডারি ছাড়া কোনো উপায় নেই। ইনিংসের শেষদিকে সাকিব কিছু বাউন্ডারি হাঁকিয়ে স্ট্রাইকরেট বাড়ালেও ম্যাচ জেতার জায়গায় যেতে তাকে ১০ ওভারের পর থেকেই আক্রমণে যাওয়া উচিত ছিল। অথচ তখন তিনি খেলেছেন এক-দুই নিয়ে। সাকিবের এমন ব্যাটিংয়ের পরও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষদিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়ত...
রুশ সেনাদের গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা

রুশ সেনাদের গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা

আন্তর্জাতিক
রাশিয়ার দখলকৃত মেলিতোপোলের সঙ্গে তোকমাক অঞ্চলের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ব্রিজটি উড়ে গেছে। সোমবার এমন তথ্য জানিয়েছেন মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদোরোভ। ইউক্রেনিয়ান রাডা টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে নির্বাসিত মেয়র বলেন, রোববার মেলিতোপোল থেকে বার্দিয়ানস্কে রেল চলাচল পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে, ব্রিজটি উড়িয়ে দেওয়া হয়েছে। তবে ব্রিজটি কে উড়িয়ে দিয়েছে এটি নিশ্চিত নয়। রাশিয়ার দখলকৃত লাইয়োবিমিভকা গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম আরআইএ-মেলিতোপোল। এ গণমাধ্যমটি জানিয়েছে, রুশ সেনারা বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত হওয়া ব্রিজটি ব্যবহার করে সেনা সরঞ্জাম পরিবহণ করছিল। গণমাধ্যমটি আরও জানিয়েছে, মেলিতোপোল দিয়ে খেরসন এবং জাপোরিঝজিয়ার দিকে ট্যাংক ও সেনা যানসহ ভারি অস্ত্র পরিব...
পানের বরজ ঘেরাও করে ৪ ডাকাত গ্রেফতার

পানের বরজ ঘেরাও করে ৪ ডাকাত গ্রেফতার

বাংলাদেশ
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড কার্তুজ, ২টি বগিদা, ১টি চাইনজ কুড়ালসহ দেশীয় ধারাল অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে কাটারো হাওলাদার (২৭), একই গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম রানা (৪৫), একই উপজেলার চরামুদ্দি গ্রামের শাহ্জাহান হাওলাদারের ছেলে মো. মিজান হাওলাদার ওরফে নিজাম হাওলাদার (৩৮), বরগুনা জেলার সদর থানার বড়ইতলা গ্রামের জব্বার শিকদারের ছেলে মো.বারেক শিকদার (৩৭)। রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে গুলাগুলির পর ধাওয়া করে ওই চার ডাকাতকে গ্রেফতার ও আগ্নে...