Friday, August 7

Month: July 2022

কবে বিয়ে করছেন আথিয়া-রাহুল? যা বললেন বাবা সুনীল শেঠি!

কবে বিয়ে করছেন আথিয়া-রাহুল? যা বললেন বাবা সুনীল শেঠি!

বিনোদন
গত কয়েকমাস ধরেই আথিয়া শেঠি আর ক্রিকেটার কেএল রাহুলের বিয়ের খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বেশ কয়েকবছর ধরে সম্পর্কে আছেন এই দুই তারকাদের। যদিও এই নিয়ে কথা বলেননি কেউই। তবে এবার মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি। কিছুদিন আগেই একসঙ্গে মিউনিখ গিয়েছিলেন এই জুটি। সেখানে অপারেশন হয় কেএল রাহুলের। প্রেমিককে এই সময়টা সযত্নে আগলে রেখেছিলেন তিনি। তার পর থেকেই শোনা যাচ্ছে- এবার বসবেন বিয়ের পিঁড়িতে। চলতি বছরের শেষেই হবে বিয়ের অনুষ্ঠান। সুনীল শেঠিকে প্রশ্ন করা হলে অভিনেতা জবাব দেন, ‘না এরকম কোনো পরিকল্পনা এখনো হয়নি’। যদিও এই প্রথম নয়, এর আগেও রাহুল আর আথিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রাহুল। মে মাসেই তিনি জানিয়েছিলেন, ‘এটা আথিয়ার ইচ্ছে ও কবে বিয়ে করবে’। শেঠি পরিবার থেকে সুনীল একা নন, মুখ খুলেছেন আথিয়ার ভাই আহান শেঠিও বিয়ে নিয়ে। দৈনিক ভাস্করকে আহান জানান, ‘যদি বিয়ের কথা বলেন তবে বল...
বাসচাপায় বন্ধুসহ কলেজছাত্র নিহত, গাড়িতে অগ্নিসংযোগ

বাসচাপায় বন্ধুসহ কলেজছাত্র নিহত, গাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশ
ঢাকা-আরিচা মহাসড়কের কালীগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহণের বাসচাপায় এক কলেজছাত্র ও তার বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর বন্ধু হাসিবুর রহমান (২৪)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন তরা এলাকায় সেলফি পরিবহণের দুটি বাস ভাঙচুর করে। এ ছাড়া বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহণের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। নিহত যুবকরা হলেন— মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) এবং তার বন্ধু মো. আশিকুর রহমান (২৫)। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে রাথুরা গ্রামে বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। ...
টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা

টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা

খেলা
টানা দ্বিতীয় জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় উরুগুয়ের মুখোমুখি হয়েছিল রেকর্ড সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে আত্মবিশ্বাসে টইটম্বুর ব্রাজিলের সামনে এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি উরুগুয়ে। ম্যাচের শুরু থেকেই চলে দেবিনহা-বিয়াত্রিজদের দাপট। পুরো ম্যাচে উরুগুয়ের গোল তাক করে ২৪টি শট করেছেন তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেই ৯ শটের তিনটিকে জালে জড়িয়েই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের। প্রথমার্ধের ৩২ এবং দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট তিনেকের মধ্যেই দুবার বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আদ্রিয়ানা লিল দা সিলভা। তার দুই গোলের মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠান দেবিনহা।...
মাংস বেশি খেয়ে ফেললে যা করবেন

মাংস বেশি খেয়ে ফেললে যা করবেন

বাংলাদেশ, স্বাস্থ্য
ঈদুল আজহায় অপরিমিত খাবার খাওয়া হয়ে থাকে। বিশেষ করে পাতে মাংসের আধিক্য থাকে। দু’এক টুকরো গরু কিংবা খাসির মাংস খেলে সমস্যা নেই। অতিরিক্ত মাংস খাওয়া মোটেও ঠিক নয়; যা শারীরিক অস্বস্তি ও অসুস্থতার কারণ হতে পারে। ঈদে অতিরিক্ত মাংস খেলে ফেললে করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদ ও ডায়েট কনসালট্যান্ট জান্নাত আরা ঊর্মি। লাল মাংস প্রচুর জিংকসমৃদ্ধ, যা আমাদের রক্তশূন্যতা পূরণ করে। তবে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। লাল মাংসে (রেডমিট) প্রচুর পরিমাণে সাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল থাকে, উচ্চরক্তচাপ, হৃদরোগ, গ্যাস্টিক ও কোলেস্টেরলের সমস্যা হতে পারে। তবে অতিরিক্ত মাংস যদি খেয়েই ফেলেন, তবে কিছু কাজ করার প্রয়োজন রয়েছে। আসুন জেনে নিই বেশি মাংস খাওয়ার পর কী করবেন- ১. যেদিন মাংস একটু বেশি খাওয়া হবে, সেদিন অন্যদিনের চেয়ে একটু বেশি হাঁটুন। ২০-৩০ মিনিট হাঁটুন। এমনভাবে হাঁটতে হবে যেন ...
পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপচালক সাদ্দাম (২২) নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগোরিয়া গ্রামের রইচ মিয়ার ছেলে। নিহত আরেকজন হলেন পিকআপ যাত্রী একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আম ব্যবসায়ী খায়রুল (৪৫)। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে মাদারীপুরগামী আমবোঝাই একটি পিকআপ ও টেকেরহাটগামী সোনারবাংলা নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে পিকআপচালক সাদ্দাম নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আম ব্যবসায়ী...
শ্রীলংকা ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

শ্রীলংকা ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

আন্তর্জাতিক
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন। একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন। মঙ্গলবার রাতে তার পালালোন বিষয় নিশ্চিত করেছেন এক অভিবাসন কর্মকর্তারা। শ্রীলংকার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে। এর আগে বিমানব্ন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে আকাশপথে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টা করেন গোতাবায়া। বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা গোতাবায়ার পাসপোর্টে সিল মারতে রাজি না হওয়ায় মঙ্গলবার এই দ্বীপ দেশটি থেকে পালিয়ে যাওয়ার জন্য নৌবাহিনীর টহল নৌযান ব্যবহারের চেষ্টা করেছিলেন তিনি। দেশ...
বর্ষা কেঁদে বললেন, আমরা হয়তো আর সিনেমা বানাব না

বর্ষা কেঁদে বললেন, আমরা হয়তো আর সিনেমা বানাব না

বিনোদন
ঈদুল আজহা উপলক্ষে দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। সিনেমায় অনন্তর নায়িকা হিসেবে আছেন যথারীতি তার সহধর্মিণী বর্ষা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই নায়ক। বিষয়টি নিয়ে বির্তক, সমালোচনা চলছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে। এরই মধ্যে চাউর হয় - ব্যবসায়ী অনন্ত জলিল তার অধীনস্ত গার্মেন্টসকর্মীদের ভাড়া করে এনে সিনেমাটি দেখাচ্ছেন। যে কারণে প্রেক্ষাগৃহে হাউজফুল অবস্থা সিনেমার। এ মন্তব্য শুনে প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ চিত্রনায়িকা বর্ষা। খুব কষ্ট পেয়েছেন জানিয়ে এ নায়িকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেন এবং এক পর্যায়ে আর সিনেমা করতে নাও পারেন বলে ক্ষোভ ঝাড়েন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে বর্ষা উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না, নেগেট...
ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৭ জন নিহত

ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৭ জন নিহত

আন্তর্জাতিক
ইউক্রেনের হামলায় রাশিয়া অধিকৃত খেরসনে অন্তত সাত বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ডজন খানেক। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, খেরসনে হামলার ফলে সারের গুদামে বিস্ফোরণ ঘটে যা আশেপাশের ভবনহামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তারা বলেন, তাদের বাহিনী নোভা কাখোভকায় একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। ওডেসা প্রশাসনের একজন মুখপাত্র সেরহি ব্রাচুক তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন যে নোভা কাখোভকা এখন তার গোলাবারুদ গুদামকে মাইনাস করেছে। খেরসন অঞ্চলে রাশিয়ার স্থাপিত কাখোভকা জেলা সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান ভ্লাদিমির লিওন্তিয়েভকে তাস নিউজকে জানিয়েছে, এখানে ইতোমধ্যেই নিশ্চিতভাবে সাতজন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অনেক লোক তাদের অ্যাপার্টমেন্ট ...
পূবাইলে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পূবাইলে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

বাংলাদেশ
গাজীপুর মহানগরীর মাজুখান একতা ঝুটপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টায় নগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের একতা ঝুটপল্লী এলাকার ওমর আলী ও ইসমাঈলের ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ওই ঝুটপল্লীতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী ফায়ার সার্ভিস ও উত্তরাসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। পূবাইল মেট্রোপলিটন থানার ওসি মহিদুল ইসলাম জানান, জনগণের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে।...
নদীতে ডুবে ২ জনের মৃত্যু

নদীতে ডুবে ২ জনের মৃত্যু

বাংলাদেশ
খাগড়াছড়িতে নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের চেঙ্গী নদীসংলগ্ন গঞ্জপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. শামীম (৭) ও আলমগীর হোসেন (২৬)। খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ বলেন, নদীর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায় শামীম। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আলমগীর হোসেন নদীতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় তারও মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ...