Friday, August 7

Month: July 2022

বন্যাদুর্গতদের পাশে ‘নটরডেমিয়ান ৯৯’

বন্যাদুর্গতদের পাশে ‘নটরডেমিয়ান ৯৯’

জাতীয়
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বন্যা দুর্গত সাধারণ মানুষকে সহায়তা প্রদান করেছে 'নটরডেমিয়ান ৯৯' নামের একটি সংগঠন। ১৯৯৯ সালে নটরডেম কলেজ পড়া শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি তৈরি। সংগঠনটি অল্প সময়ের মধ্যে নিজেদের সামর্থ্য মতো অনুযায়ী অর্থ সংগ্রহ করে দুই ধাপে কিশোরগঞ্জ হাওড় এর সবচেয়ে দুর্গত এলাকাগুলোতে নিজেদের অংশগ্রহণে সরাসরি বিপদগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়। পরিকল্পনা অনুযায়ী ৩০ জুন ‘নটরডেমিয়ান-৯৯’ এর সদস্যরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশ্যে যান। এদিন নিজেদের সামর্থ্য অনুযায়ী ২৫০ টি পরিবারের হাতে তেল, ডাল, চিনি, লবণ, আলু, পেয়াজ, সাবান ও স্যালাইন উপহারস্বরূপ পৌঁছে দেয় নটরডেমিয়ান ৯৯। এবার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে সিলেটে। ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কিশোরগঞ্জও। সারা দেশে সিলেটের বন্যা নিয়ে আলোচনা হলেও কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের দুর্দশার...
মিতু হত্যা: দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই

মিতু হত্যা: দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই

জাতীয়
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। রোববার মাগুরায় গিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ে ডেকে এনে শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা, চট্টগ্রাম পিবিআইর পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। বর্তমানে ১২ ও ৭ বছর বয়সী শিশু দুটিকে সেখানে নিয়ে যান বাবুলের বাবা পুলিশের সাবেক উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ। তাদের সঙ্গে পরিবারের আরও কয়েকজন নারী সদস্যও ছিলেন। টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে পিবিআই পরিদর্শক আবু জাফর সাংবাদিকদের বলেন, হাইকোটের নির্দেশে জেলা সমাজসেবা অফিসারের কক্ষে শিশু দুটির দাদা আব্দুল ওয়াদুদ মিয়ার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেলা সমাজসেবা কর্মকর্তা, প্রবেশন অফিসারসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে বাবুল আক্তারের ভাই আইনজীবী হাবিবুর রহমান লাবু অভিযোগ করেছেন, তদন্ত কর্মকর্তা হাইকোর্টে...
ঈদে বাড়ি ফিরতে মানতে হবে ১২ নির্দেশনা

ঈদে বাড়ি ফিরতে মানতে হবে ১২ নির্দেশনা

জাতীয়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যেই অনেকে হয়তো ঢাকা ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। নাগরিকদের ঈদ আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১২টি পরামর্শ দিয়েছে। নির্দেশনাগুলো হলো— ১. ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসনগ্রহণ করতে পারেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে। ২. ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে থামবে না। ৩. ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বের হওয়ার পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে, যেন অযাচিত যানজটের সৃষ্টি না হয়। ৪.ঢাকা মহানগর থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্...
রোজা আফরোজার ডিজাইনে লোরাটো’র জাঁক-জমক ফ্যাশন শো অনুষ্ঠিত

রোজা আফরোজার ডিজাইনে লোরাটো’র জাঁক-জমক ফ্যাশন শো অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বিনোদন
গত ২ জুলাই রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড লোরাটো’র জাঁক জমক ফ্যাশন শো। লোরাটো একটি আন্তর্জাতিক ফ্যাশন হাউস। জনপ্রিয় ব্র্যান্ড লোরাটো’র চেয়ারপারসন আফরোজা সিদ্দিকা রোজা, জার্মানি এবং বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বসহ একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার। তিনি ইউনাইটেড কিংডমে তার ফ্যাশন ডিজাইন অধ্যয়ন সম্পন্ন করেন এবং জার্মানিতে ডিজাইনার হিসাবে আট বছরেরও বেশি সময় কাটিয়েছেন। তিনি বিশ্বব্যাপী বাংলাদেশী ব্র্যান্ড গড়ে তুলতে এই ব্যবসা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যেই লন্ডনে লোরাটো একটি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেছে। বিশ্বব্যাপী লোরাটো একটি বাংলাদেশী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। তাদের ডিজাইনার গাউন তাদেরকে বিশ্বব্যাপী বিখ্যাত করেছে। এই বহুজাতিক বাংলাদেশী ব্র্যান্ডকে একটি গ্লোবাল ব্র্যান্ড করাই তাদের লক্ষ্য। লোরাটো যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশ...