Saturday, August 8

Month: August 2022

প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত

প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত

ইসলাম
  মহান আল্লাহ মানব জাতিকে সামাজিক প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। জীবনকে সুন্দর করে তুলতে তাদের যেমন পরিবার-পরিজন দিয়েছেন, দিয়েছেন প্রতিবেশীও। প্রতিটি মুমিনের ওপর তার পরিবার-পরিজনের যেমন কিছু হক আছে, তেমনি তার প্রতিবেশীরও কিছু হক আছে। প্রতিবেশীর অন্যতম হক হলো, তাকে কষ্ট না দেওয়া, তার ক্ষতি করার চেষ্টা না করা। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। ’ (মুসলিম, হাদিস : ৭৬)   এর বিপরীতে, প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত। অথচ আমাদের দেশের চিত্র ভিন্ন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, মানুষের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকে না, ফলে তারা একে অপরের ক্ষতি করার চেষ্টা করে। কেউ কেউ ক্ষতি না করলেও তার প্রতিবেশীকে মন থেকে পছন্দ করে না। এ পরিস্থিতির কারণ হলো, আমরা ইসলাম ...
যে কারণে সাংবাদিকতায় ভর্তি হলেন দীঘি

যে কারণে সাংবাদিকতায় ভর্তি হলেন দীঘি

বিনোদন
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন উঠতি নায়িকা দীঘি। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৩.৭৫ (এ মাইনাস) পেয়ে উত্তীর্ণ হন তিনি। মঙ্গলবার দীঘি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে স্নাতকে ভর্তি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই তথ্যটি জানান। এ প্রসঙ্গে দীঘি গণমাধ্যমে বলেন, ‘অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করি। তাই আমার কাছে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে। তাই ভর্তি হয়েছি। আমার জন্য প্রার্থনা করবেন।’ দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র ...
ক্রিমিয়ার বিস্ফোরণের বিষয় যা বলল রাশিয়া

ক্রিমিয়ার বিস্ফোরণের বিষয় যা বলল রাশিয়া

আন্তর্জাতিক
মস্কো অধিভুক্ত ক্রিমিয়ায় একটি অস্ত্রের ডিপোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এর পর পরই সেখানে আগুন লেগে যায়। এটি ‘নাশকতা’ বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ আগস্ট সকালে নাশকতার ফলে ক্রিমিয়ার ঝাঁকোই এলাকায় সামরিক সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কিছু বেসামরিক স্থাপনারও ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের লাইন, বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও আবাসিক ভবন। তবে এ ঘটনায় কেউ নিহত কিংবা মারাত্মক আহত হননি। এর আগে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সকাল পৌনে ৬টার দিকে অস্থায়ী সামরিক রক্ষণাগারে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ওই এলাকা থেকে দুই হাজার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়ার আঞ...
গার্ডারচাপায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

গার্ডারচাপায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

বাংলাদেশ
রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডারচাপায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের জানাজা ও দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় জামালপুরের মেলান্দহ উপজেলার আগপয়লা গ্রামে ঝর্ণা, তার দুই সন্তান জান্নাত ও জাকারিয়া এবং রাত ১২টায় জেলার ইসলামপুর উপজেলার ঢেংগারগড়ে ফাহিমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাত ১০টার দিকে নিহতদের লাশ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামে এসে পৌঁছে। সরেজমিন দেখা যায়, লাল-নীল বাতির সঙ্গে সাইরেন বাজিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এগিয়ে এলে ভিড় জমান শত শত উৎসুক জনতা। আর অ্যাম্বুলেন্সের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় স্বজনদের আর্তচিৎকার। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ। হঠাৎ এমন মৃত্যুতে হতবাক নিহতদের স্বজনসহ স্থানীয়রা। দুই সন্তান ও স্ত্রীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। ঝর্...
উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

জাতীয়
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করা হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট করেন। গত পাঁচ বছরে ফ্লাইওভার নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটির উন্নয়ন প্রকল্পে জননিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন তলবেরও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে মঙ্গলবার এ ঘটনায় আরেকটি রিট দায়ের হয়। ওই রিটে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জনগণের চলাফেরায় প্রয়োজনীয় নিরাপত্তা চাওয়া হয়েছে। সুপ্রিমকোর...
৮০ রানে অলআউট  ‘এ’ দল, ব্যর্থ সাব্বির-সৌম্য

৮০ রানে অলআউট ‘এ’ দল, ব্যর্থ সাব্বির-সৌম্য

খেলা
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সম্মানজনক স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ও স্ট্যান্ড বাই সৌম্য সরকারও এদিন ভালো করতে পারেননি। শুরুতে ব্যাট করতে নামা নাঈম শেখ ৫ বলে শূন্যহাতে সাজঘরে ফেরেন। এর পর ফর্মে থাকা সাইফ হাসানও ৫ বল খেলে তোলেন ৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। এন্ডারসন ফিলিপসের বলে তেজনারায়ণ চন্দরপলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নানা জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বিরও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আউট হওয়ার আগে ৬ বলে ৪ রান করেন এ ব্যাটার। বাকিদের মধ্যে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২০ বলে ১২, মাহমুদুল হাসান জয় ১৫ বল...
সাজেকে গাড়ি উল্টে প্রাণ গেল ২ জনের

সাজেকে গাড়ি উল্টে প্রাণ গেল ২ জনের

বাংলাদেশ
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপগাড়ি উল্টে ইলিয়াস হোসেন (৪৫) ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা ২নং কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার সাজেক মাচালং এলাকায়। স্থানীয়রা জানান, বুধবার সকালে মাচালংবাজার থেকে একটি জিপগাড়ি কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সাজেক থানার ওসি নুরুল হক নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।...
ভক্তকে কষে চড় মারলেন সামান্থা

ভক্তকে কষে চড় মারলেন সামান্থা

বিনোদন
ভারতের দক্ষিণী ও মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সুন্দর অভিনয় আর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে সবসময়ই থাকেন আলোচনায়। বিশেষ করে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর যেন তাকে নিয়ে আলোচনা থামছেই না। এরইমধ্যে উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা। আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে আচমকাই এক ভক্তকে চড় মেরে বসলেন নায়িকা। কথাটি শুনে অবাক হলেও এটিই সত্যি। মুম্বাইয়ের এক সংস্থা সূত্রের খবরে বলা হয়েছে— ‘ইয়ে মায়া চেসাভা’ ও ‘বৃন্দাভনম’-এর সাফল্যের পর তিরুপতিতে এক ছবির প্রচারে যান সামান্থা। তাকে দেখতে অনুরাগীদের ছিল উপচেপড়া ভিড়। এরই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরেন। এমনভাবে টেনে ধরেছিলেন যে, নায়িকার দেহরক্ষীরাও সেই ভক্তকে সরাতে পারছিলেন না। এমন সময় রেগে গিয়ে তাকে কষে চড় মারেন সামান্থা। চড় মেরে পরিস্থিতি সামাল দিলেও এ...
ভ্যাপসা গরমে কোন কাপড় বেছে নেবেন?

ভ্যাপসা গরমে কোন কাপড় বেছে নেবেন?

লাইফস্টাইল
  সকালের ঝলমলে রোদ বেশ ভালো লাগে। তবে গ্রীষ্মকালে ধীরে ধীরে রোদের তীব্রতা বাড়লে শুরু হয় ভ্যাপসা গরম। এই ভ্যপসা গরমে দরকার নরম আরামদায়ক কাপড়। আজ আপনাদের জন্য থাকছে গরমে পরার জন্য কিছু কাপড়ের নাম।   সুতি সুতি কাপড় হলো সবচেয়ে জনপ্রিয়গুলোর একটি। এর ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে। সুতি কাপড়ে ছোট ছোট ফোকর থাকে। এর কারণে বাতাস চলাচল করতে পারে।  ঘাম দূর করে শরীরকে ঠাণ্ডা রাখে। লিলেন লিলেন ফ্লাক্স ফাইবার থেকে তৈরি হয়। এটি এক ধরনের প্রাকৃতিক কাপড়। এই কাপড়ের ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে এবং বেশ টেকসই। বর্তমানে এর চলও অনেক। সুতির চেয়ে কাপড়টি দুই বা তিনগুণ শক্তিশালী এবং তাপ পরিবাহী। এটি শরীর ঠাণ্ডা রাখে। খুব সহজে পরিষ্কার হয়। খাদি খদ্দর বা খাদি কাপড় তুলা দিয়ে তৈরি হাতে বোনা কাপড়। চরকায় বোনা খাদি কাপড় আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। মোটা, সহজে পরিষ্কার কর...
বাড়তে পারে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টিপাত

বাড়তে পারে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টিপাত

বাংলাদেশ
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সারা দেশের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে।   বুধবারের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে তিন দিনের পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য প্রদেশে অবস্থান করছে এবং ক্রমশ তা দুর্বল হয়ে পড়ছে। এ ছাড়াও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল...