Saturday, August 8

Month: August 2022

প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সোনাক্ষী

প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সোনাক্ষী

বিনোদন
সোনাক্ষী সিনহার প্রেম ও বিয়ে নিয়ে অনেক জলঘোলা হলো। অভিনেতা জহির ইকবালের সঙ্গে এ বলিউড অভিনেত্রীর প্রেম চলছে কিনা, কবে বিয়েরপিঁড়িতে বসতে চলেছেন তারা— এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সোনাক্ষীকে। তাই প্রেমের গুঞ্জনের সমাপ্তি চাইছেন এ অভিনেত্রী। যে জন্য জহির ইকবালের সঙ্গে তার সম্পর্ক কী, তা নিয়ে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আরও জানিয়েছেন, আগামী মাসেই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী ও জহির। তবে সাংবাদিক ডেকে নয়, একটু ভিন্নভাবে তাদের সম্পর্কের বিষয়টি তুলে ধরতে যাচ্ছেন তারা। সম্প্রতি সোনাক্ষী ও জহির একটি গানের শুটিং করেছেন। সেই বিশেষ গানের মাধ্যমেই নিজেদের সম্পর্কের কথা সবার সামনে আনবেন। শিগগিরই প্রকাশ্যে আসবে সে ভিডিও। এখন শুধু সময়ের অপেক্ষা। বলিউডের বাসিন্দা অনেকে বলছেন, সোনাক্ষী আর জহিরের বন্ধুত্বের কথা সবারই জানা। সামাজিক যোগাযো...
বাস-ট্যাংকার সংঘর্ষে পাকিস্তানে ২০ জন নিহত

বাস-ট্যাংকার সংঘর্ষে পাকিস্তানে ২০ জন নিহত

আন্তর্জাতিক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে যাত্রীবাহী বাস এবং তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এরপর সেটিতে বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন এবং বাসের স্টাফ ছিলেন দুইজন। তারা করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তেলের ট্যাংকারের চালক পালিয়ে গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু মানুষের দেহ এতো বেশি পুড়ে গেছে যে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে এখন পরিচয় খুঁজে বের করতে হবে। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের মুলতান শহরের নিশতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তা কাসিফ শাহজাদ গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, বাস চালকের বেপরোয়ার কারণে ...
আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতা দূর করতে যা খাবেন

আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতা দূর করতে যা খাবেন

লাইফস্টাইল
রক্তস্বল্পতা কোনো রোগ নয়, এটি রোগের লক্ষণ। আয়রনের অভাবজনিত জটিলতা বা আয়রনের অভাবজনিত কারণে রক্তস্বল্পতা হতে পারে। খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকলে বা আয়রনের অভাব দেখা দিলে গর্ভাবস্থায় এবং শিশুর বেড়ে ওঠার সময় বাড়তি আয়রনের প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় সে অনুযায়ী গর্ভবতী মায়েদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ানো হয় না।   কিছু পরিবার বা এলাকায় গর্ভবতী মায়েদের কম খেতে দেওয়া হয়। যেসব নারী অতিরিক্ত ঋতুস্রাবজনিত সমস্যায় ভোগেন, তাঁদেরও আয়রনজনিত রক্তস্বল্পতা দেখা দিতে পারে। পেপটিক আলসার, কৃমি, পাইলস, দীর্ঘমেয়াদি ব্যথার ওষুধ সেবন, দীর্ঘমেয়াদি অপ্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধ সেবন ইত্যাদি কারণে এবং দীর্ঘমেয়াদি রক্তক্ষরণ হলে আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা হতে পারে। এ ছাড়া নিরামিষভোজী যাঁরা মাংসের পরিবর্তে অন্যান্য আয়রনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখেন না, দরিদ্র বা গৃহহীন এবং খাবারের সহজ...
লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ

লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ

জাতীয়
  নৌযানে ৩০ শতাংশ বৃদ্ধি করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে পুননির্ধারিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রস্তাবের প্রেক্ষিতে লঞ্চের ভাড়া বাড়ানো হয়। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।     প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রস্তাবের প্রেক্ষিতে নৌযানে যাত্রী পরিপহনে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনরায় নির্ধারণ করা হয়। এতে প্রথম এক শ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২.৩০ টাকা থেকে ০.৭০ টাকা বৃদ্ধি করে ৩.০০ টাকা করা হয়। আর প্রথম এক শ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প...
শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস পালন

শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, পুরস্কার বিতরণী, বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল ও খাবার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।...
বগুড়ায় ট্রাকের চাপায় বাইকের ২ আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের চাপায় বাইকের ২ আরোহী নিহত

বাংলাদেশ
বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাতে শহরতলির মাটিডালী বিমান মোড় এলাকার উত্তরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— বগুড়া সদরের কর্ণপুর গ্রামের রোস্তম আলীর ছেলে মুরগির খামারি রকি (২৬) ও কালিবালা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বালু ব্যবসায়ী হাবিব (২৬)। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুই বন্ধু রকি ও হাবিব সোমবার রাত সোয়া ১১টার দিকে নিজ এলাকা থেকে মোটরসাইকেলে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। তারা বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় থেকে ৩০০ গজ উত্তরে মডার্ন হোটেলের সামনে পৌঁছলে ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রকি ও হাবিব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জ...
কাবা শরিফ পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ

কাবা শরিফ পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক
নিয়মানুযায়ী প্রতি বছর দুবার কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর। সে হিসাবে সোমবার আরবি ১৪৪৪ হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এ স্থাপনা ধৌত করা হয়। এ বছর কাবা শরিফের পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আরব নিউজ। এতে বলা হয়, দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার কাজ করেন তার ছেলে মোহাম্মদ। খবরে বলা হয়, আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইস যুবরাজ ও তার সঙ্গীদের স্বাগত জানান। কাবা শরিফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন...
উত্তরার ঘটনায় বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

উত্তরার ঘটনায় বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনায় চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। অবহেলার কারণে এ ঘটনা ঘটায় ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে একটি চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি কাজ করছে। এই কাজের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা থেকে গাজীপুরগামী রাস্তায় বক্সগার্ডার একটি ক্রেনের সাহায্যে লোবেট ট্রাকে উঠানো ...
‘নিরাপত্তা ব্যবস্থায় চরম অবহেলার কারণে এই দুর্ঘটনা’

‘নিরাপত্তা ব্যবস্থায় চরম অবহেলার কারণে এই দুর্ঘটনা’

বাংলাদেশ
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টিকে নিরাপত্তা ব্যবস্থায় ‘চরম অবহেলা’ হিসাবে আখ্যায়িত করেছেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা। তারা বলেন, নির্মাণ কাজের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তা নেওয়া হয়নি। নির্মাণাধীন এলাকায় যান চলাচলের যে বিধান রয়েছে তাও অনুসরণ করেননি প্রকল্প সংশ্লিষ্টরা। বিআরটি প্রকল্পে অতীতে দুর্ঘটনা ঘটলেও সেগুলো থেকে শিক্ষা না নেওয়ায় এমনটা হচ্ছে। তবে বিআরটি প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উত্তরা তিন নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারের সামনের রাস্তায় বিআরটি প্রকল্পের গার্ডার একটি প্রাইভেট কারের উপর পড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজনই মারা যান। দুর্ঘটনার কারণ প্রসঙ্গে বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান বলেন, প্...
সরকারের ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকার বেশি

সরকারের ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকার বেশি

অর্থনীতি
  সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) সরকারের পুঞ্জীভূত ঋণ বেড়েছে এক লাখ ছয় হাজার ৩১৭ কোটি টাকা। বর্তমানে সরকারের ঋণের স্থিতি রয়েছে ১২ লাখ ৪৯ হাজার ২৬৫ কোটি টাকা। এর আগের ২০২০-২১ অর্থবছরে জুন সরকারের পুঞ্জীভূত ঋণস্থিতি ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪৮ কোটি টাকা। সে হিসেবে এই পরিমাণ ঋণ বেড়েছে।   অর্থ বিভাগের এক নিজস্ব বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।   অর্থ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে সরকারের ঋণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১.৪২ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছর শেষে বা ২০২১ সালের জুন শেষে সরকারের পুঞ্জীভূত ঋণস্থিতি ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪৮ কোটি টাকা। এটি ছিল জিডিপির ৩২.৩৮ শতাংশ। এই হিসাবে ৯ মাসের ব্যবধানে সরকারের ঋণস্থিতি বাড়লেও জিডিপির হিসাবে ঋণস্থিতি কমেছে প্রায় ১ শতাংশ। কারণ এবার নতুন ভিত্তি বছর হিসেবে জিডিপির আকার ...