Saturday, August 8

Month: August 2022

কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

খেলা
বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে টানা দুই সেঞ্চুরির বিশ্ব নজির গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার একটি ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বলেন, বিরাট ভাই সব সংস্করণের ক্রিকেটার। আমি তাকে টাইগার উডস ও মোহাম্মদ আলীর সঙ্গে একই কাতারে রাখব। তারা নিজেদের খেলাটায় বিপ্লব ঘটিয়েছেন। তারা প্রথাগতের বাইরের কিছু ভেবেছেন, এমন কিছু করার চেষ্টা করেছেন- যেটা সবাই অনুসরণ করবে। কোহলির ফিটনেসের প্রশংসা করে রাজা বলেন, ক্রিকেট সব সময়ই ফিটনেসের খেলা। বিরাট ফিটনেসটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তরুণ প্রজন্ম তাকে এ বিষয়ে অবশ্যই অনুসরণ করবে। মানুষের উচিত এর জন্য তাকে কৃতিত্ব দেওয়া। গত দুই বছরে ফর্মে নেই বিরাট কোহলি। তাকে ফর্মে ফেরার জন্য আপনার কোনো পরামর্শ থাকবে? এমন প্রশ্নের জবাবে জ...
কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

কোহলির সমালোচকদের যে পরামর্শ দিলেন সিকান্দার রাজা

খেলা
বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে টানা দুই সেঞ্চুরির বিশ্ব নজির গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার একটি ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বলেন, বিরাট ভাই সব সংস্করণের ক্রিকেটার। আমি তাকে টাইগার উডস ও মোহাম্মদ আলীর সঙ্গে একই কাতারে রাখব। তারা নিজেদের খেলাটায় বিপ্লব ঘটিয়েছেন। তারা প্রথাগতের বাইরের কিছু ভেবেছেন, এমন কিছু করার চেষ্টা করেছেন- যেটা সবাই অনুসরণ করবে। ...
হঠাৎ করে সব পণ্যের দাম বৃদ্ধি, বিপাকে নিম্নআয়ের মানুষ

হঠাৎ করে সব পণ্যের দাম বৃদ্ধি, বিপাকে নিম্নআয়ের মানুষ

অর্থনীতি, বাংলাদেশ
জ্বালানি তেলের দাম ও ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধান বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জ্বালানি তেল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে সব ধরনের পণ্যের দাম বলছেন ব্যবসায়ীরা। রোববার (১৪ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে, কাঁচামরিচ কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সাদা এলাচ কেজি প্রতি ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়, জিরা ৭০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৭০ টাকায়। অন্যদিকে বেড়েছে সয়াবিন তেল, মুরগি ও ডিমের দাম। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, ব্রয়লায় মুরগি কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, ডিম খাঁচি প্রতি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪...
কেমন হবে মুনকার-নাকিরের জিজ্ঞাসাবাদ

কেমন হবে মুনকার-নাকিরের জিজ্ঞাসাবাদ

ইসলাম
কবর মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। কবরেই শুরু হবে মানুষের জিজ্ঞাসাবাদ। মানুষকে জিজ্ঞাসা করা হবে তার প্রতিপালক, দ্বিন ও নবী সম্পর্কে। আল্লাহ মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা প্রেরণ করবেন। আবু হুরায়রা (রা.) বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসে তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ে (মৃত ব্যক্তিকে) প্রশ্ন করে : তুমি এই ব্যক্তির (নবীজি) প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তি (মুমিন হলে) পূর্বে যা বলত তাই বলবে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। তাঁরা উভয়ে তখন বলবেন, আমরা জানতাম তুমি এ কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য-প্রস্থে ৭০ গজ ক...
৭৫ বছর পর ইউটিউব চ্যানেল মেলাল ভারত-পাকিস্তানের দুই ভাইকে

৭৫ বছর পর ইউটিউব চ্যানেল মেলাল ভারত-পাকিস্তানের দুই ভাইকে

আন্তর্জাতিক
সিকা খান আর সাদিক খান। দুই ভাইয়ের মধ্যে সাদিক ছিলেন বড়। আর সিকা ছোট। ১৯৪৭ সালে দেশভাগের সময় যখন দুজন আলাদা হন, তখন সিকার বয়স মাত্র ছয় মাস, আর সাদিকের ১০ বছর। দাঙ্গার সময় সাদিক চলে যান পাকিস্তানে। সিকা রয়ে যান ভারতে। বৈরী দুই দেশের বাসিন্দা হয়ে পড়েন দুই ভাই। বহুদিন ধরে একে অন্যের খোঁজ করার ৭৫ বছর পর দেখা হলো দুই ভাইয়ের। পাকিস্তানের ইউটিউবার নাসির ধীলনের সহায়তায় ও বেশ কিছু ফোনের মাধ্যমে সিকা সাদিকের দেখা পান। চোখের জলে ভাসে দুই ভাই। ব্রিটিশ শাসনের শেষভাগের ওই সময়ে সিকার মতো অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাম্প্রদায়িক হত্যার শিকার হয় সিকার বাবা ও বোন। তবে ১০ বছরের সাদিক সে সময় পাকিস্তানে পালিয়ে যেতে পেরেছিল। পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের পশ্চিমের শহর ভাতিণ্ডায় ইটের তৈরি একটি বাড়িতে বসে সেসব কথা মনে করছিলেন সিকা। তিনি ...
সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ মৃধা (৪০) নামে এক স' মিল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণে পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহত ইউসুফ মৃধা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চরহোসনাবাদ গ্রামের মোসলেম উদ্দিন মৃধার ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চরহোসনাবাদ গ্রামের মোসলেম উদ্দিন মৃধার ছেলে স' মিল ব্যবসায়ী মো. ইউসুফ মৃধা গছানীবাজার থেকে ইজিবাইকযোগে পশ্চিম চরহোসনাবাদ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পরে বাংলাবাজারের দক্ষিণ পাশে গিয়ে পৌঁছালে তাদের ইজিবাইকের সঙ্গে একটি টমটমের ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে দশমিনা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। সেখানে শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। অন্য আহতদের চিক...
রুশদিকে কুপিয়ে মোটেও অনুতপ্ত নই: হাদি মাতার

রুশদিকে কুপিয়ে মোটেও অনুতপ্ত নই: হাদি মাতার

আন্তর্জাতিক
ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতার (২৪) পুলিশকে বলেছেন, এ ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন। হাদি মাতারকে শনিবার আদালতে নেওয়া হলে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। আদালত তাকে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের। আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, হামলাকারী হাদি মাতার ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সমর্থক এবং পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা করেছেন। শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠান মঞ্চে কথা বলছিলেন সালমান রুশদি। এ সময় হঠাৎ মঞ্চে উঠে মাত্র ২০ সেকেন্ডে ১৫টি ছুরিকাঘাত করেন ওই হামলাকারী। পরে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সালমান রুশদিকে। এ ঘটনার পর স্থানীয় পুলিশ হাদি মাতার নামের সন্দেহভাজন ওই যুবককে আটক করে। পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে সালমান রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। স...
বিয়ের পরপরই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যা বললেন কারিনা

বিয়ের পরপরই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যা বললেন কারিনা

বিনোদন
বিয়ের আড়াই মাস না যেতেই সংসারে নতুন অতিথি আসার খবর দিলেন আলিয়া ভাট। সমালোচকরা এ নিয়ে মাতামাতি করলেও আলিয়া-রণবীর পরিবারের খুশির জোয়ার। বলিউড সেনসেশনের মা হওয়ার খবর নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর খানও। আলিয়া-কারিনা সম্পর্কে ভাবি-ননদ। মাত্র ২৯ বছর বয়সে আলিয়ার ‘মা’ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রণবীরের বোন। কারিনা বলেন, গর্ভাবস্থা ‘সর্বোচ্চ প্রতিভাবান’ অভিনেত্রীদের জন্যও একটি ‘স্বাভাবিক’ পদক্ষেপ। অন্তঃসত্ত্বা অবস্থায় আলিয়ার জন্য কোনো টিপস আছে কিনা? এই প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘ওর কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন নেই...। আমি মনে করি, গত দশক থেকেই অন্যতম সেরা অভিনেত্রী তিনি। বিশেষ করে যখন এত অল্প বয়সে কোনো অভিনেত্রী মাতৃত্বকে আলিঙ্গন করে।’ কারিনা-আলিয়ার সম্পর্কটা আগে থেকেই মধুর। রণবীর-আলিয়ার প্রেমের সময়টাতেও দুই নায়িকা উৎসাহ যুগিয়েছেন। বেশ কয়েকটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ...
যে কারণে এশিয়া কাপে নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ

যে কারণে এশিয়া কাপে নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ

খেলা
একাধিক খেলোয়াড়ের চোটজর্জরতা ও সাকিবকাণ্ডে একটু দেরি করেই এশিয়া কাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নেতৃত্ব হারিয়েছিলেন জিম্বাবুয়ে সফরেই। যদিও মাহমুদউল্লাহকে বিশ্রামে দিয়ে সোহানকে অধিনায়ক করা হয়। তবে এবার সাকিব আল হাসানের কাছে পাকাপাকি নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ। কারণ প্রথমবারের মতো এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর নেতৃত্ব হারানো নিয়ে কোনো কথা ওঠেনি। তাকে কেন দলভুক্ত করা হলো তা নিয়েই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানালেন, ‘অভিজ্ঞতার বিবেচনায়’ এশিয়া কাপ দলে মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অভিজ্ঞতার ফল সেভাবে দিতে পারেননি এ ‘সাইলেন্ট কিলার’খ্যাত তারকা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে এ...
শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় ক্লাস

শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় ক্লাস

বাংলাদেশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় ক্লাস করছে শিক্ষার্থীরা। জানা যায়, নদীভাঙনের জন্য বিদ্যালয় ভবনটি নিলামে বিক্রয়ের পর নতুন জায়গায় বিদ্যালয় স্থানান্তর করে টিন দিয়ে কয়েকটি কক্ষ তৈরি করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কোনোমতে ক্লাস চালানো হচ্ছে। তবে কক্ষের অভাবে শিক্ষার্থীদের বারান্দার ক্লাস নিতে হচ্ছে। তাও দুই শিফটে ক্লাস নিতে হয়। এ ছাড়া দরজা-জানালা না থাকায় রাতে কুকুরসহ বন্যপ্রাণী ঘুমায়। এরা মলমূত্র শ্রেণিকক্ষেই করে থাকে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন শিক্ষার্থীরা। নাদিয়া আক্তার নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী জানায়, আগের ভবনটি অনেক সুন্দর ছিল। ওটা বিক্রয়ের পর টিনশেডের ঘরে পড়াশোনা করছি। একটু বৃষ্টি হলেই কাদাপানিতে তলিয়ে যায় ক্লাসরুম। আশপাশে ময়লা-আবর্জনা পড়া থাকে সবসময়ই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গা...