Saturday, August 8

Month: August 2022

আমার ডানা এখন বেড়ে গেল: পরীমনি

আমার ডানা এখন বেড়ে গেল: পরীমনি

বিনোদন
রাজ-পরীমনির ছেলের বয়স আজ চার দিন। সন্তানের নাম রেখেছেন রাজ্য। সন্তান জন্মের পর থেকে রাজধানীর একটি হাসপাতালে আছেন পরী। রাজপুত্রকে নিয়ে দারুণ সময় কাটছে পরী-রাজ দম্পতির। শনিবার দুপুরে রাজ বলেন, ‘বাচ্চা ও পরী এখন সম্পূর্ণ সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে। আমি, আমার মা, সন্তান ও পরীর সঙ্গে থাকছি। এর বাইরে চিকিৎসক কাউকে অ্যালাউ করছেন না। ছোট্ট বাচ্চা তো, এ জন্য সাবধানতা অবলম্বন করেই আমরা থাকছি।’ তিনি বলেন, পরীমনি সারাক্ষণ বাচ্চাকে আগলে রেখেছে। এক সেকেন্ডও চোখের আড়াল হতে দিচ্ছে না। গত ৯-১০ মাস পরীমনি অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। আমার শুটিং, আমার সিনেমা মুক্তি— সব ম্যানেজ করেও আমি এত দিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। পরী এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছে। সন্তান জন্মের পর পরীমনি সম্পর্কে জানতে চাইলে রাজ বলেন, ‘সন্তান জন্মানোর পর পর...
যে কারণে এশিয়া কাপে সাব্বির

যে কারণে এশিয়া কাপে সাব্বির

খেলা
এশিয়া কাপে জন্য ১৭ সদস্যের দলে চমক হিসেবে নাম এসেছে সাব্বির রহমান রুম্মনের। যদিও গত কয়েক দিন ধরে স্টাইলিশ ব্যাটার সৌম্য সরকারের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত দলে ঠাঁই হয়নি সৌম্যের। অথচ কোথাও পারফর্ম না করে সুযোগ পেয়ে গেলেন সাব্বির। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলে দলে জায়গা হারান সাব্বির। পরে ব্যক্তিগত নানা বিতর্কিত কাণ্ডে আরও পিছিয়ে পড়েন রাজশাহীর এ ক্রিকেটার। জাতীয় দল থেকে বাদ পড়ার পর টি-টোয়েন্টিতে চারটি ঘরোয়া টুর্নামেন্টে ব্যাট হাতে খুঁজেও পাওয়া যায়নি তাকে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১২ ইনিংস খেলেও ফিফটির দেখা পাননি সাব্বির। সবশেষ বিপিএলে ভালো পারফর্ম করতে না পারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলেই জায়গা হারান। ৬ ম্যাচে ১৮.১৬ গড়ে রান করেন মাত্র ১০৯। তার পরও কেন সাব্বির রহমানকে ফেরানো হলো দলে? সাংবাদিকদের প্রশ্নে সাব্বিরকে ...
ট্রাম্পের বাড়ি থেকে জব্দ হলো যেসব গোপন ও স্পর্শকাতর নথি

ট্রাম্পের বাড়ি থেকে জব্দ হলো যেসব গোপন ও স্পর্শকাতর নথি

আন্তর্জাতিক
সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সর্বোচ্চ গোপনীয় নথিপত্র জব্দ করেছে বলে জানা যাচ্ছে। এফবিআই এজেন্টরা ১১ সেট নথিপত্র সরিয়ে নিয়েছেন, যেগুলোর মধ্যে কিছু নথি 'টিএস/এসসিআই' বলে চিহ্নিত করা। এর অর্থ হলো এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে, যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য নজিরবিহীন গুরুতর ক্ষতির কারণ হতে পারে। খবর বিবিসির। এ বিষয় ট্রাম্প বলেছেন, এসব নথি গোপনীয় বলে যে তকমা ছিল তা তুলে নেওয়া হয়েছিল। এই প্রথম আমেরিকার কোনো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অপরাধ তদন্তে অভিযান চালানো হয়েছে। তার বাড়ি থেকে যেসব নথিপত্র জব্দ করা হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার বিকালে। এর আগে একজন বিচারক সাত পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেন, যার মধ্যে ছিল ফ্লোরিডার পাম বিচে মি. ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে তল্লাশি চালানোর জন্য একট...
ব্যয় কমে অর্ধেক, বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুৎ

ব্যয় কমে অর্ধেক, বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুৎ

অর্থনীতি
একদিকে জলবায়ু পরিবর্তন রোধে নির্মল জ্বালানির চাহিদা, অন্যদিকে বিশ্বজুড়ে সাম্প্রতিক দাবদাহে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা—এ দুই চাওয়া সামনে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। এতে খরচ কমে আসায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সৌর প্যানেল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানায়, প্যারিস জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণে এ দশকে সৌর প্যানেলের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়বে। প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা হবে।   এ ক্ষেত্রে ভালো খবর হচ্ছে, নবায়নযোগ্য জ্বালানিতে খরচ ব্যাপক হারে কমেছে। জলবায়ু পরিবর্তনবিষয়ক ইন্টারগভর্নমেন্টাল প্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে সৌর প্যানেলে খরচ কমেছে ৮৫ শতাংশ। এমনকি বায়ুতেও খরচ কমেছে ৫৫ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও রাশিয়ার ইউক্রেন হামলা ঘিরে জ্বা...
চোখে আঘাত পেলে কী করবেন

চোখে আঘাত পেলে কী করবেন

স্বাস্থ্য
  কোনো কোনো চোখের সমস্যা যেমন চোখের আঘাত—নিশ্চিতভাবে জরুরি অবস্থা। অন্যান্য চোখের সমস্যাকে কম জরুরি বলে মনে হতে পারে, যেমন অসুস্থতা বা সংক্রমণের চিহ্ন, কিন্তু যদি সেখানে বিপদচিহ্ন দেখা যায়, তবে এগুলোও খুব দ্রুত অন্ধত্বের সৃষ্টি করতে পারে। চোখে আঘাত যেকোনো ধারালো জিনিস বা কাঁটা, ডালপালা বা কারখানা অথবা অন্যান্য কাজে ব্যবহার করতে হয় এমন ধাতব বস্তু, যেগুলোর চোখে আঁচড় লাগতে পারে, সেগুলো চোখে মারাত্মকভাবে ক্ষত সৃষ্টি করতে পারে। অক্ষিগোলকের মধ্যে কোনো ক্ষত তৈরি হলে তা বিশেষভাবে মারাত্মক। যদি কারো ঘুষি, পাথর বা অন্যান্য কঠিন বস্তু দ্বারা জোরে আঘাত লাগে, তবে চোখে খুবই ব্যথা হতে পারে এবং তা খুবই সমস্যা করতে পারে।   বিপদচিহ্নগুলো ♦ একটি বা উভয় চোখেই হঠাৎ দৃষ্টিহানি হওয়া ♦ কোনো আঘাতে অক্ষিগোলক কেটে যাওয়া বা চোখের পাতা কেটে যাওয়া ♦ কোনো আঘাতে চোখের রঙিন অংশটিতে...
বেহেশতের বাজারঘাট

বেহেশতের বাজারঘাট

ইসলাম
  পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তাঁর ঈমানদার বান্দাদের বেহেশত বা জান্নাত দানের ঘোষণা দিয়েছেন, যেখানে দুঃখ-কষ্ট বলতে কিছু থাকবে না। যেখানকার নিয়ামতগুলো কল্পনার চেয়েও কোটি গুণ সুন্দর। যা হবে মুমিনের স্থায়ী সুখের ঠিকানা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর, তাতে তারা চিরদিন থাকবে এবং (ওয়াদা দিচ্ছেন) স্থায়ী জান্নাতে পবিত্র বাসগৃহের। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড়। এটাই মহাসফলতা। ’ (সুরা : তাওবা, আয়াত : ৭২)   প্রশ্ন জাগতে পারে, বেহেশতে কি বাজার থাকবে? মহানবী (সা.)-এর কিছু হাদিস দ্বারা বোঝা যায়, বেহেশতে বাজার থাকবে। তবে সেই বাজারে চাল, ডাল, তেল, আটা, ডিম, কাঁচা মরিচ ইত্যাদি বিক্রি হবে না। সেই বাজার হবে একদম ভিন্ন। সেখানে পণ্যের দাম বেড়ে যাওয়ার কোনো অবকাশ নেই, কারণ...
ব্রয়লার মুরগি ২শ টাকা কেজি পেঁয়াজের হাফ সেঞ্চুরি

ব্রয়লার মুরগি ২শ টাকা কেজি পেঁয়াজের হাফ সেঞ্চুরি

অর্থনীতি
রাজধানীর খুচরা বাজারে আরেক দফা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে ২০০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, যা গত সপ্তাহে ৪২-৪৩ টাকায় বিক্রি হয়। এ ছাড়া কেজিতে সর্বোচ্চ ১০ টাকা বেড়ে পেঁয়াজ ৫০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে চাল, আটা-ময়দা ও চিনি বাড়তি দরে বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজরের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। এ ছাড়া এ সব পণ্যের দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্য মূল্য তালিকায় দেখা গেছে। রাজধানীর কাওরান বাজারের আল মদিন রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন, ডলারের দাম বৃদ্ধি, আমদানি করা চালের দাম বেশি-এমন অজুহাতে দুই সপ্তাহ আগে মিলাররা সব ধরনের চালের দাম বাড়িয়েছে।...
‘লাল সিং চাড্ডা’ নিয়ে দর্শকদের যে অনুরোধ করলেন কারিনা কাপুর

‘লাল সিং চাড্ডা’ নিয়ে দর্শকদের যে অনুরোধ করলেন কারিনা কাপুর

বিনোদন
দর্শকদের অসম্মানের অভিযোগে মুক্তির আগেই বয়কটের ডাক উঠেছিল ‘লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে। গত ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবি। সিনেমার মুক্তির আগে, কারিনা কাপুর বলিউডে চলমান ‘বয়কট’ সংস্কৃতি সম্পর্কে তার চিন্তাভাবনা তুলে ধরেন। অভিনেত্রী বলেন, প্রত্যেকেরই সবকিছু সম্পর্কে মতামত থাকতে পারে, তবে তিনি মনে করেন একটি ভালো সিনেমা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। কারিনার সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর চারিদিকে শোরগোল উঠে যে, তিনি দর্শকদের প্রতি অসম্মান করছেন। আরজে সিদ্ধার্থ কান্নন কারিনাকে জিজ্ঞেস করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে তিনি কতটা অবগত। দর্শককে এত হালকাভাবে নিচ্ছেন আপনি? অভিনেত্রী বলেছিলেন, ‘আমার মনে হয় একাংশ মানুষ আছে যারা শুধু ট্রোলিং করছে। তবে সত্...
ছাত্রদলের ২ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

ছাত্রদলের ২ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশ
বরিশালের গৌরনদীতে পৌর ছাত্রদলের আহবায়ক এইচএম রাসেল ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম শরীফের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সোয়া ৮টা ও রাত পৌনে ৯টার দিকে গৌরনদী পৌরসভার শাওড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গৌরনদী পৌর ছাত্রদলের আহবায়ক এইচ.এম রাসেল অভিযোগ করে বলেন, গৌরনদীর যুব ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ৪০/৫০টি মোটরসাইকেলযোগে মহড়া দিয়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শাওড়া এলাকায় আমার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে ঘরে না পেয়ে আমার বসতঘর ভাঙচুর করে। তখন তারা আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করে চলে যায়। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম শরীফ অভিযোগ করে বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে যুব ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী আমার শাওড়াস্থ বাড়িতে গিয়ে ঘরে ঢুকে আমাকে খুঁজতে থাকে। আমাকে না পেয়ে বসতঘরের দরজা ভাঙচুর...
নামাজরত অবস্থায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নামাজরত অবস্থায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

বাংলাদেশ
লক্ষ্মীপুরের রায়পুরে নামাজরত অবস্থায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আহসান উল্যাহ বেপারী (৫৮) নামে ইউপি সদস্য উপজেলার কেরোয়া মালিবাড়ি জামে মসজিদে শুক্রবার মাগরিবের নামাজ পড়াবস্থায় মারা যান। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের মালিবাড়ি সংলগ্ন জব্বার আলি বেপারি বাড়ির মৃত সদু মিয়ার ছেলে ও ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার মাগরিবের ফরজ নামাজ পড়েন। পরে মসজিদের বারান্দায় সুন্নত নামাজ চলাকালে হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কেরোয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সামশুল আলম সামু বলেন, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তার দুই ছেলেই দুবাই থাকেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।...