Friday, August 7

Month: September 2022

ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরাইল

ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরাইল

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনির বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এতে যুবককে মো. সাবানেহ (২৯) নামে এক ফিলিস্তিনি যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ বর্বর হামলায় আহত হয়েছেন আরও ১৬ ফিলিস্তিনি বেসামরিক মানুষ। খবর রয়টার্সের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে ইসরাইলি সেনাবাহিনীর একটি গাড়ির বহর জেনিন শহরে ঢুকেই একটি বাড়ি লক্ষ্য করে এলাপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এর পর শক্তিশালী বিস্ফোরক দিয়ে ওই বাড়িটি উড়িয়ে দেয় তারা। এতে ঘরের ভিতরে থাকা ফিলিস্তিনি যুবক মো. সাবানেহর ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। আশপাশের আরও ১৬ ফিলিস্তিনি যুবক আহত হন। ইসরাইলের দাবি, গত ৭ এপ্রিল তেলআবিবে বন্দুক হামলায় জড়িত ছিলেন ওই ফিলিস্তিনি যুবক। ওই হামলায় ৩ ইসরাইলি প্রাণ হারিয়েছিল।...
আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫

আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫

বাংলাদেশ
কুমিল্লার লাকসামে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে উপজেলা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় মাঠে ও বিজরা বাজারে মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আহত শিক্ষার্থীদের বিজরা একটি প্রাইভেট হাসপাতালে দেখতে যান উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও বাজার পরিচালনা কমিটির নেতারা। এসময় তারা আহতদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। হামলায় আহত হয় মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজান সিরাজ, শরীফ ও ছাত্র সাহিদুল ইসলাম, জিহাদ,হিমেল জাহিদসহ অন্তত ১৫ জন।এরমধ্যে জিহাদ ও শাহিদুলকে গুরুতর অবস্থায় লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ...
যতদিন প্রয়োজন ততদিন খোলাবাজারে চাল-আটা বিক্রি হবে: খাদ্যমন্ত্রী

যতদিন প্রয়োজন ততদিন খোলাবাজারে চাল-আটা বিক্রি হবে: খাদ্যমন্ত্রী

জাতীয়
বাজার স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন হবে, ততদিন পর্যন্ত খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রম চলবে। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী, বছরের পাঁচ মাস খাদ্যবান্ধব কমর্সূচিও চলবে। মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার খোলাবাজারে তুলনামূলক কম দামে চাল ও আটা বিক্রি করছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওএমএস কার্যক্রমে চালের দাম প্রতি কেজি ৩০ টাকা ও আটা ১৮ টাকা। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলে। এর মধ্যে শুধু চাল বিক্রি হয় এক হাজার ৯৬০টি কেন্দ্রে এবং চাল ও আটা বিক্রি হয় ৪০৩টি কেন্দ্রে। দুই হাজার ৩৬৩টি কেন্দ্রে দিনে চালের বরাদ্দ দেওয়া হয় ৪ হাজার ৮০১ টন এবং ৪০৩টি কেন্দ্রে দিনে আটার বরাদ্দ ২০১ দশমিক ৫ টন। অন্যদিকে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লাখ ১০ হাজার...
সিনেমাকে হালাল বলা সেই অভিনেতা রাসেল ক্ষমা চাইলেন

সিনেমাকে হালাল বলা সেই অভিনেতা রাসেল ক্ষমা চাইলেন

বিনোদন
রকিবুল আলম রকিবের ভাইয়ারে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। ছবিটি মুক্তির প্রথম দিন হলে দর্শকের আগমন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রাসেল। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিনেমা হালাল, পাপমুক্ত। এ নিয়ে শুরু হয় জোর সমালোচনা। অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন রাসেল মিয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। মঙ্গলবার রাসেল মিয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি রাসেল মিয়া বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, সিনেমা করতে গিয়ে কারো হাত পর্যন্ত ধরিনি, এটা আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি, ভাইয়ারে ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি! ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শতশত সিনেমা নির্মাণ হয়ে থাকে আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি। আপনারা দেখেছেন ভাইয়ারে ছবি নিয়ে শুটিং থেকে শুরু করে প্রচার প্রচারণায় আমি যে অ...
কাসেম সোলাইমানির নামে ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

কাসেম সোলাইমানির নামে ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক
ইরানের নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করেছে। ‘শহীদ কাসেম সোলাইমানি’ নামে এ যুদ্ধজাহাজটি সোমবার উদ্বোধন করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এটি উদ্বোধন করেন। খবর তাসনিম নিউজের। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উপস্থিতি অবৈধ। জেনারেল বাকেরি বলেন, এ আঞ্চলের কয়েকটি দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মদ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এছাড়া, ইসরাইল মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী- সেন্টকমে যোগ দেয়ার ফলে আমাদের জন্য সুনির্দিষ্ট কিছু হুমকি তৈরি হয়েছে। কাজেই আমরা পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি মেনে নিতে পারছি না। পারস্য উপসাগরের নিরাপত্তা শুধুমাত্র এ অঞ্চলের দেশগুলোই নিশ্চিত করতে পারে বলে জানান ইরানের সেনাপ্রধান।...
কাবুলে রুশ দূতাবাসে হামলায় নিহত বেড়ে ২৫

কাবুলে রুশ দূতাবাসে হামলায় নিহত বেড়ে ২৫

আন্তর্জাতিক
আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন দূতাবাস কর্মীও রয়েছেন। রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে ওই হামলা হয়। খবর আলজাজিরার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো। হামলার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রাশিয়ার নাগরিক। হামলায় বাকি যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।...
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

জাতীয়
ভারতের হায়দ্রাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই বৈঠক শুরু হয়। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে হায়দ্রাবাদ হাউসে পৌঁছান দুই প্রধানমন্ত্রী। ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। পরে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য খুবই আনন্দের, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের ক...
কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলেন নববধূ, অতঃপর…

কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলেন নববধূ, অতঃপর…

আন্তর্জাতিক
বিয়ের পর কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলেন নববধূ। তাই আর স্ত্রীর সঙ্গে থাকবেন না স্বামী। শুধু তাই নয়, গ্রামে পঞ্চায়েত ডেকে বিচার চান শ্বশুরবাড়ির লোকজন। পঞ্চায়েতের বিচারে শাস্তি হিসেবে ওই মেয়ের পরিবারকে গুনতে হয়েছে ১০ লাখ টাকা জরিমানা। ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলায় ঘটেছে এমন ঘটনা। নতুন বউয়ের পরিবারের তরফে টাকা না পেয়ে তাদের ওপর হেনস্তাও শুরু করে ছেলের বাড়ির লোকজন। পরে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার। থানার ইনচার্জ আইয়ুব খান জানান, ভিলওয়ারা শহরের বাসিন্দা ২৪ বছর বয়সি মেয়েটির বিয়ে হয়েছিল গত ১১ মে। বিয়ের পর রাজস্থানের বিশেষ একটি সম্প্রদায়ের ‘কুকড়ি’ রীতি মেনে তার কুমারীত্ব পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি নববধূ। আর তা নিয়েই বাধে যত গোলমাল। পুলিশ এ বিষয় তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, রাজেস্থানের এক বিশেষ সম্প্রদায়ের মধ্যে এই প্রথ...
দুঃসময়ে আর্শদিপের পাশে দাঁড়ালেন মোহাম্মদ হাফিজ

দুঃসময়ে আর্শদিপের পাশে দাঁড়ালেন মোহাম্মদ হাফিজ

খেলা
আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দিয়ে বিপাকে ভারতে আর্শদিপ সিং। জীবন পেয়ে এই ব্যাটারই অনায়াস করে দিল পাকিস্তানের সমীকরণ। ফলে তোপের মুখে এখন আর্শদিপ। কঠিন এই সময়ে তরুণ পেসারের পাশে দাঁড়ালেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের রান তাড়ার ১৮তম ওভারের ঘটনা এটি। রবি বিষ্ণইয়ের অফ স্টাম্পের বাইরের বল স্লগ করে আকাশে তুলে দেন আসিফ। জায়গা থেকেও নড়তে হয়নি আর্শদিপকে। কিন্তু তার হাতে পড়ে বল লাফ দিয়ে বেরিয়ে যায়। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও এ ঘটনায় মেজাজ ধরে রাখতে পারেননি। দেখান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ডাগআউটে কোচ রাহুল দ্রাবিড়ের চোখে-মুখে ফুটে ওঠে হতাশা। তবে আর্শদিপের পাশে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার হাফিজ। তিনি বলেন, ক্রিকেটে এমন ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। সোমবার ২৩ বছর বয়সি আর্শদিপকে ট্যাগ করা টুইটারে তিনি ভারতীয়দের শান্ত থাকার অনুরোধ করেন। ‘ভারতীয় সমর্থকদের প্রতি আমার অনুরোধ।...
নতুন লুকে সালমান খানের বাজিমাত

নতুন লুকে সালমান খানের বাজিমাত

বিনোদন
ভিন্ন লুকে নতুন সিনেমার টিজারে হাজির হলেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। সোমবার প্রকাশিত ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর এক ঝলকে রীতিমতো আলোচনায় এসেছেন তিনি। টিজারে তাকে বড় চুলে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। টিজারটিতে শুধু তাকেই দেখানো হয়েছে। অন্য কোনো পার্শ্ব অভিনেতাকে দেখানো হয়নি। মুক্তির কোনো তারিখও উল্লেখ করা হয়নি। তবে টিজারটি প্রকাশ হওয়া মাত্রই ভক্তদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। ‘এসকেএফ’ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ভেংকটেশ, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিলসহ আরও অনেকেই অভিনয় করেছেন বলে জানা গেছে। ছবিটি এ বছরের শেষ নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে।...