Friday, August 7

Month: September 2022

চাকরির জন্য ঘুরছেন মৃত রেলকর্মীর পোষ্যরা

চাকরির জন্য ঘুরছেন মৃত রেলকর্মীর পোষ্যরা

বাংলাদেশ
কর্মরত অবস্থায় রেলওয়ের কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবারের সদস্য চাকরি পাবেন। বিভিন্ন সময় পোষ্য কোটায় সদস্যদের কেউ কেউ চাকরি পেয়েও আসছেন। আবার কেউ কেউ বছরের পর বছর ঘুরে চাকরি পাচ্ছেন না। এমন প্রায় দুই শতাধিক সন্তান (পোষ্য) রেলপথমন্ত্রী, সচিব, রেলের মহাপরিচালকের কাছে ধরনা দিচ্ছেন। এদের প্রতি ন্যূনতম সহযোগিতা করা হচ্ছে না। বরং বিভিন্ন সময় রেলভবনে প্রবেশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখাও করতে পারছেন না। কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া রেলওয়ে পোষ্যদের পক্ষে মো. নূর হাসান সম্প্রতি দুটি স্মারকলিপি দিয়েছেন রেলপথমন্ত্রী বরাবর। বিধি অনুযায়ী এদের সরাসরি নিয়োগযোগ্য ৩য় এবং ৪র্থ শ্রেণির শূন্য পদে চাকরি দিতে অনুরোধ করেছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের এক পরিপত্র অনুযায়ী-‘কর্তব্যরত কোনো রেল কর্মচারী মারা গেলে মৃত কর্মচারীর পোষ্যর চাকরি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, আমাদের অধিকার আদায়ে কঠোর আন্দোলনে যা...
যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

বিনোদন
প্রথম দেখাতে ভালো লাগা। তার পর প্রেম। দীর্ঘ দিন একসঙ্গে থাকলেন। ধুমধাম করে সাত পাক ঘুরে সংসারও সাজিয়েছেন। অথচ একসময় ভিকিকেই চিনতেন না ক্যাটরিনা কাইফ। সম্প্রতি 'কফি উইথ করণ'-এর আড্ডায় এমনই তথ্য ফাঁস করেছেন ভিকি-পত্নী। ক্যাটরিনা বলেন, আমি ভিকির বিষয়ে বিশেষ কিছুই জানতাম না। ওর নাম শুনেছিলাম কিন্তু আলাপ হয়নি কখনও। কিন্তু যখন দেখা হলো— আমার মন জয় করে নিল। জোয়া আখতারের পার্টিতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। পরে জোয়ার কাছেই ভিকিকে নিয়ে আবেগের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন এ অভিনেত্রী। ক্যাটরিনার কাছে যেন সবটাই স্বপ্ন। তার কথায়, এটিই আমার ভাগ্য। আমাদের সম্পর্কটা হওয়ারই ছিল। একসময় এত কাকতালীয় ঘটনা ঘটেছে যে পুরো বিষয়টি অবাস্তব মনে হতো। ভিকি-ক্যাটিনার 'ভিক্যাট' হয়ে ওঠায় করণের অবদান কিছু কম নয়। অতীতে 'কফি উইথ করণ'-এ ভিকির প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন ক্যাট...
এক ম্যাচে ২ বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার নাসিম

এক ম্যাচে ২ বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার নাসিম

খেলা
এশিয়া কাপে পাকিস্তান দলে শাহিন শাহ আফ্রিদির অভাবই বুঝতে দিচ্ছেন না পেসার নাসিম শাহ। প্রথম ম্যাচ থেকেই বিপক্ষ দলের ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন। তবে সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে তার পারফরম্যান্সে স্বর্ণাক্ষরে লিখে রাখা হবে। এক কথায় তার ক্যারিয়ারে স্বপ্নময় এক দিন হয়ে রইল বুধবার। এদিন বল হাতে গড়লেন বিশ্বরেকর্ড, এরপর ব্যাট হাতেও। মাত্র ১৩০ রানের লক্ষ্য পূরণে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটাররা। শেষ দিকে একের পর এক উইকেট তুলে নেয় আফগানি বেলাররা। এতে জয়ের পাল্লা ভারী হয় আফগানিস্তানের দিকে। শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে ১১ রানের। হাতে উইকেট মাত্র একটি। স্বীকৃত ব্যাটার কেউই নেই। ই অবস্থায় ১৯তম ওভারের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে ১২ রান নেন নাসিম। দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১ উইকেটের অবিশ্বাস্য এক জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।...
যে কারণে ইরানে রাশিয়ার ৯ বিমান

যে কারণে ইরানে রাশিয়ার ৯ বিমান

আন্তর্জাতিক
ইরানে পৌঁছেছে রাশিয়ার নয়টি বিমান। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য এই বিমানগুলো ইরানে পাঠিয়েছে রাশিয়া। বুধবার ইরানের পরিবহণমন্ত্রী রুস্তম কাসেমি এ তথ্য জানান। খবর প্রেসটিভির। তিনি বলেন, রাশিয়ার নয়টি যাত্রীবাহী বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে। কারণ রাশিয়ার বিমানের জন্য যে ধরনের যন্ত্রাংশ ও সেবা প্রয়োজন ইরানে তা রয়েছে। রুস্তম কাসেমি বলেন, সম্প্রতি ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলা ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলেছে, তখন ইরানে রাশিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের সেবা নেওয়ার রিপোর্ট প্রকাশ করা হলো। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। রাশিয়া সরকার বেশ কয়েকবার বলেছে, বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলার ক্ষেত্রে তারা...
গাছে বৃদ্ধার ঝুলন্ত লাশ, ছেলেদের দাবি হত্যা

গাছে বৃদ্ধার ঝুলন্ত লাশ, ছেলেদের দাবি হত্যা

বাংলাদেশ
নাটোরের বাগাতিপাড়ায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌরসভা এলাকার লক্ষ্মণহাটী মহল্লা থেকে একটি ছোট গাছে রশিতে ঝুলন্ত এই লাশ উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগম ওই মহল্লার মৃত আব্দুর রহমানের স্ত্রী। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি তার ছেলেদের। পুলিশ ও পরিবার সদস্যদের সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা তার বড় ছেলে মুজিবর রহমানের বাড়িতে তার সঙ্গে থাকতেন। ফজরের নামাজের আগে বৃদ্ধার বড় ছেলে ঘুম থেকে উঠে দরজা খোলা দেখে তার মায়ের ঘরে গিয়ে মাকে পাননি। পরে ছোট ভাই শরিফুলসহ বেরিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ছোট্ট একটি গাছে রশিতে ঝুলন্ত বসা অবস্থায় মায়ের লাশ দেখতে পান। খবর পেয়ে সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে এ বিষয়ে নিহতের ছেলেদের অভিযোগ, তার মাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক ফজলুল হক...
পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

বাংলাদেশ
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের গাড়ির ধাক্কায় মো. সোহাগ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, বুধবার শেষ বিকালে নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার সময় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগ হোসেনকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৬টার সময় চিকিৎসাধীন তিনি মারা যান। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবি...
দূর থেকে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর

দূর থেকে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর

আন্তর্জাতিক
দূর থেকে পাকিস্তানের বন্যাদুর্গত অঞ্চলগুলোর দিকে তাকালে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধু পরিদর্শনকালে গণমাধ্যমের কাছে এ অভিজ্ঞতার বর্ণনা দেন। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩। বন্যাপীড়িত এলাকাগুলোর মানুষেরা অতিবাহিত করছেন কঠিন মানবেতর জীবন। তাঁবু গেড়ে থাকা শিবিরগুলোতে দেখা দিয়েছে শৌচাগারের অভাব। যে কারণে খোলা জায়গায়ই প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে দুর্গতদের। বাড়ছে পানিবাহিত মহামারির ঝুঁকি। তাছাড়া দেশটিতে সাম্প্রতিক বন্যায় ব্যাপক হারে গবাদিপশু ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিচ্ছে দুধ ও মাংসের ঘাটতি। ডন, জিও টিভি, দি নউিজ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আপনি না দেখলে ধ্বংসের মাত্রা অনুমান করতে পারবেন না। যতদূর আপনার চোখ যাবে, দেখবেন শুধু পানি আর পানি। ঠিক যেন সমুদ্র।’ এ সময় তিনি জানান, বাস্তুচ্যুত পরিবারগুলো...
হারাম উপার্জন দিয়ে ভালো কাজ মূল্যহীন

হারাম উপার্জন দিয়ে ভালো কাজ মূল্যহীন

ইসলাম
  মহান আল্লাহ মানবজাতিকে হালাল উপার্জন ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘হে মানবজাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু...’ (সুরা : বাকারা, আয়াত : ১৬৮-১৬৯) সুতরাং যেভাবে উপার্জন ও খাবার বৈধ হতে হবে, তেমনি দান করার ক্ষেত্রেও হালাল উপার্জন থেকে দান করতে হবে। কেননা মহান আল্লাহ শুধু পরহেজগার ও নেককারদের পক্ষ থেকে কবুল করেন। পবিত্র কোরআনে এসেছে, ‘...অবশ্যই আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন।’ (সুরা মায়িদা, আয়াত : ২৭)   উপার্জিত অর্থ ব্যয় করার ক্ষেত্রে ইসলামের নীতি হলো, প্রথমে নিজের ও নিজের পরিবার-পরিজনের ব্যয়ভার বহন করবে। এরপর কিছু অবশিষ্ট থাকলে দুস্থ ও অসহায় মানুষের জন্য খরচ করবে। কিন্তু যদি কারো হালাল উপার্জন থেকে নিজের ও পরিবারের জন্য ব্যয় করার পর...
সম্পদ কোথায় ও কিভাবে ব্যয় করব

সম্পদ কোথায় ও কিভাবে ব্যয় করব

ইসলাম
সম্পদ আল্লাহর দান। কাজেই মুসলমানদের জন্য আল্লাহর নির্দেশিত পথে সম্পদ ব্যয় করা আবশ্যক। নিম্নে সে সংক্রান্ত নীতিমালা উল্লেখ করা হলো— ১.   সম্পদের ওপর ইসলামী শরিয়ত যেসব দায়িত্ব অর্পণ করেছে, সম্পূর্ণ ইখলাসের সঙ্গে তা আদায় করবে। যেমন—জাকাত, ফিতরা, কোরবানি ইত্যাদি। ২.   নিজের ও নিজের পরিবারের ভরণ-পোষণ ও অন্যান্য হক আদায়ের কাজে সম্পদ ব্যয় করবে। ৩.   আত্মীয়-স্বজন, প্রতিবেশী, মেহমান, মুুসাফির, এতিম-মিসকিন, বিধবাসহ নানা শ্রেণির লোকদের প্রয়োজন সাধ্যানুযায়ী পূরণ করবে। ৪.   অপব্যয় করবে না। অর্থাৎ যেসব স্থানে ইসলাম ব্যয় করতে নিষেধ করেছে সেখানে ব্যয় করবে না। কেননা অপব্যয় করা হারাম। আর অপব্যয়কারী শয়তানের ভাই। ৫.   অমিতব্যয় বা অপচয় করবে না। অর্থাৎ বৈধ স্থানেও প্রয়োজনের অতিরিক্ত না করা। এটাও ইসলামে নিষিদ্ধ। ৬.   কার্পণ্য করবে না। অর্থাৎ বৈধ স্থানে প্রয়োজনমতো ব্যয় না করা অন্যায়। প্রয়োজন...
দাম বাড়ল এলপি গ্যাসের

দাম বাড়ল এলপি গ্যাসের

অর্থনীতি
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ভোক্তাদের ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডার এখন থেকে ১২৩৫ টাকায় কিনতে হবে। বুধবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। চলতি মাসের জন্য এলপিজির এ দাম নির্ধারণ করা হয়েছে। যা বুধবার দুপুর ১টা থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি আরামকো কোম্পানির নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত প্রতিকেজি এলপিজির মূল্য ৯৬ টাকা ৪৩ পয়সা ও মূসকসহ ১০২ টাকা ৮৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ২৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে। এর আগে ২ আগস্ট ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাক...