Friday, August 7

Month: September 2022

ভক্তদের যে কারণে সর্তক করলেন সানি লিওন

ভক্তদের যে কারণে সর্তক করলেন সানি লিওন

বিনোদন
বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই অভিনেত্রী বাইরে বের হলে তাকে দেখার জন্য ভিড় জমে যায়। অনেক সময় ভিড় সামলাতে পুলিশের সাহায্য নিতে হয়। ফলে স্বাভাবিকভাবেই তার চলাফেরা করতে দেহরক্ষীর প্রয়োজন হয়। এবার তিনি তার ভক্তদের সতর্ক করলেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সানি লিওন টুইটারে একটি সতর্কবার্তা পোস্ট করেন, ‘আমি থাইল্যান্ডের এই ইভেন্টের সঙ্গে যুক্ত নই এবং এই অ্যাওয়ার্ড শো/ইভেন্ট আয়োজকদের আমার নাম ব্যবহার করার কোনো অধিকার নেই। দয়া করে নিশ্চিত করুন যে আপনি এ ধরনের কেলেঙ্কারিতে জড়াবেন না। ’ এই আয়োজনটি নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় এবং ‘জি-টাউন অ্যাওয়ার্ডস’ নামে চলে। এদিকে ভক্তরা এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিনেত্রীকে অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সানি লিওন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি যেকোনো ছবি বা ভিডিও পোস্ট ...
হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূকে প্রেমিকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, নববধূ নুরে জান্নাত লুলু ও তার প্রেমিক সাইদুল ইসলাম নোমান। জান্নাতের বাড়ি বরগুনা শহরের জেলা কেজি স্কুলসংলগ্ন এবং নোমানের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া। তবে নুরে জান্নাত লুলু ও সাইদুল ইসলাম নোমান বিবাহ করেছেন বলে দাবি করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের আগাঠাকুরপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি মো. হাসান প্যাদার বাড়িতে তারা আত্মগোপনে রয়েছেন বলে খবর পাই। পরে আমরা তালতলী থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, ঘটনার পরদিন ভুক্ত...
করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৬৭

করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৬৭

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তৃতীয় দিনে আরও ১৭টি মরদেহ উদ্ধার হওয়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টায় উদ্ধার অভিযান শুরু হয়। নিহতরা হলেন- হাশেম আলী (৭০) শ্যামলী রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫) শোভা রানি (২৭), দিপঙ্কর (৩) পিয়ন্ত (২.৫) রুপালি ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫) ধনবালা (৬০) সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫) প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানী (২৫), সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০) বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮) তনুশ্রী (৫), শ্রেয়সী, প্রিয়ন্তী(৮), সনেকা রানী (৬০), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সূচিত্রা (২২), কবিতা রানী (৫০),...
প্রেমিকাকে পেতে স্ত্রীকে বিষপানে হত্যা

প্রেমিকাকে পেতে স্ত্রীকে বিষপানে হত্যা

বাংলাদেশ
রাজধানীর তেঁজগাওয়ের পশ্চিম নাখালপাড়ায় স্ত্রীকে বিষপানে হত্যার অভিযোগে স্বামী সালাম ও প্রেমিকা শিরিন গ্রেফতার করেছে পুলিশ। তাদের সঙ্গে কথিত ‘জিনের মা’ বৃষ্টিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ায় জড়িয়ে প্রেমিকাকে পেতে পরিকল্পিতভাবে স্ত্রী স্মৃতিকে বিষপানে হত্যা করে স্বামী। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক। ডিসি বলেন, সালাম ও স্মৃতির ৯ মাস আগে বিয়ে হয়। তাদের দুজনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরে উপজেলায়। বিয়ের আগে সালামের সঙ্গে তার মামাতো বোন শিরিনের সম্পর্ক ছিল। বিয়ের পর তাদের সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। তারা দুজনই একই বিস্কুট কারখানায় কাজ করে আসছিলেন। এ সুযোগে বৃষ্টিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সালাম ও শিরিন। ‘পরিকল্পনা অনুযায়ী, সালামের বাসার আরেক ভাড়াটিয়া কথিত জ্বীনের মা ...
এক দিনে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

এক দিনে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর...
পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে পুণ্যার্থীদের নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯ জন হয়েছে। মৃতদের মধ্যে নারী, শিশুসহ পুরুষ রয়েছেন। নিখোঁজ রয়েছেনে এখনো ৩০ জনের বেশি। মঙ্গলবার ভোরে নদী থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আরও ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার ২৫ জনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৫৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার মহালয়া উপলক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকা...
নারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

নারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

খেলা
আগামী ১ অক্টোবর থেকে শুরু নারীদের এশিয়া কাপ। এবারের আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দল ঘোষণা করেছে। এবারের আসরে ৭টি দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উদ্বোধনী দিনে সকাল ৯টায় মাঠে নামবে। প্রতিপক্ষ থাইল্যান্ড। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আরব আমিরাতে বিশ্বকাপ বাছাই পর্ব...
বসুন্ধরা, স্কয়ার, প্রাণ, এসিআইসহ ৩৬ কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বসুন্ধরা, স্কয়ার, প্রাণ, এসিআইসহ ৩৬ কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

জাতীয়
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা সৃষ্টির অভিযোগে দেশের শীর্ষস্থানীয় ৩৬ শিল্প গ্রুপ, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এসব গ্রুপ ও প্রতিষ্ঠান নিত্যপণ্য চাল, আদা, ময়দা, ডিম, মুরগি, প্রসাধন সামগ্রীর দাম মাত্রাতিরিক্ত বাড়িয়ে বিক্রি করছিল। কোম্পানিগুলো হচ্ছে- প্রাণ, এসিআই, সিটি, আকিজ, কেয়া, বসুন্ধরা, স্কয়ার, মেঘনা, টিকে, নূরজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিযোগিতা কমিশন তাদের নিজস্ব আইনের ক্ষমতাবলে গত বৃহস্পতিবার এসব মামলা করে। সব মিলিয়ে ৪৪টি মামলা করা হয়েছে। কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, চালের বাজারে ‘অস্থিরতার জন্য’ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান, এসিআইয়ের চেয়ারম্যান, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের চেয়ারম্যান অথবা এমডি, প্রাণ ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অথবা এমডি, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি, কে...
হাফ ছেড়ে বাঁচলেন জ্যাকুলিন

হাফ ছেড়ে বাঁচলেন জ্যাকুলিন

বিনোদন
মানিলন্ডারিং মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সোমবার ভারতের দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ৫০ হাজার রুপি বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেন এ অভিনেত্রীকে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি মানিলন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকুলিনের নাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত ১২ সেপ্টেম্বর তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালী আদালতে তাকে হাজির হতে বলেন। তারই ধারাবাহিকতায় সোমবার হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাদা শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে আদালতে হাজির হয়েছিলেন জ্যাকুলিন। এ মামলার পরবর্তী শুনানি ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠ...
ডেনমার্কের কাছে ধরাশয়ী বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

ডেনমার্কের কাছে ধরাশয়ী বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

খেলা
উয়েফা নেশন্স লিগে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। ম্যাচের প্রথমার্ধে মাত্র ছয় মিনিটের মধ্যে ফ্রান্স হজম করে দুই গোল। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে রোববার রাতে দুই দলই লড়েছে সমানে সমান। ম্যাচের ৩৩তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে মিকেল ডামসগার্ডের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে স্লাইডে বল জালে পাঠান কাসপের ডলবার্গ। পরে ৩৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান আন্দ্রেস স্কভ ওলসেন। আরও পড়ুন... আফিফ-মিরাজে কানের গোড়া দিয়ে জয় টাইগারদের ম্যাচের দুই অর্ধেই দারুণ কিছু সুযোগ পাওয়া এমবাপে, গ্রিজম্যানরা হতাশ করলে সহজ হয় ডেনমার্কের জয়। আসরে ডেনমার্কের বিপক্ষে দুবারের দেখায়ই হারল ফ্রান্স। গত জুনে ঘরের মাঠে ২-১ গোলের হারে শুরু হয়েছিল তাদের অভিযান। দুই মাস পর আবারও দেখা হবে দুই দলের, কাতার বিশ্বকাপে। তবে এই হারে বাদ...