Friday, August 7

Month: September 2022

কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম: আসিফ

কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম: আসিফ

বিনোদন
‘আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম’ - এ কথা বললেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। মূলত বড় ছেলে শাফকাত আসিফ রণের বাগদান নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাসে এ কথা লিখেছেন আসিফ। গোপালগঞ্জের ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে বাগদান সেড়েছেন আফিসের ছেলে রণ। শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আসিফ আকবর। এ সংগীতশিল্পী লিখেছেন, ‘আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রণ’র অ্যানগেজমেন্ট হয়ে গেল ২৪ সেপ্টেম্বর,আলহামদুলিল্লাহ্। মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপলগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ । আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত ...
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৬ সেনা সদস্যের

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৬ সেনা সদস্যের

আন্তর্জাতিক
পাকিস্তানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) বিবৃতির বরাতে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে। জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের খোস্তের শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি। এদিকে আইএসপিআর’র বিবৃতিতে জানানো হয়, ফ্লাইং মিশনের সময় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ছয়জনের মধ্যে দু’জন পাইলটও ছিলেন। নিহত দুই মেজর হলেন অ্যাটকের বাসিন্দা মেজর খুররম শাহজাদ (৩৯), রাওয়ালপিন্ডির বাসিন্দা মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০)। নিহত অন্য চারজন হলেন কারাকের সাবির আবাদ গ্রামের বাসিন্দা সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), খানেওয়ালের মখদুমপুরের বা...
আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা জানালেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা জানালেন মেসি

খেলা
দুয়ারে কড়া নাড়ছে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ। বিশ্বের অন্যতম সেরা এই প্রতিযোগিতা নিয়ে ইতোমধ্যে প্রতিটি দলই নিজেদের পরিকল্পনা গুছিয়ে নিচ্ছে। আসন্ন বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনাও বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে বেশ ভালোভাবেই এগোচ্ছে। বিশ্বমঞ্চে যাওয়ার আগে ইতোমধ্যে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে দলটির পরিকল্পনা কী? এই বিষয়ে নিজের ধারণা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক এবং বিশ্বের সেরা তারকা লিওনেল মেসি। বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টো স্টয়কভের সঙ্গে আলোচনার সময় মেসি জানিয়েছেন, বিশ্বমঞ্চে শিরোপা জেতার পথে খুব ছোট ভুলও বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। তাই আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জয় নিয়েই এগোতে চায় তারা। তাহলে দল এগিয়ে থাকার পাশাপাশি ফুটবলাররাও মানসিকভাবে স্থির থাকতে পারে। আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে মেসি বলেন, আমাদের লক্ষ্য হলো বিশ্বকা...
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

আন্তর্জাতিক
আন্তর্জাতিক বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম। ইউক্রেন-রাশিয়া সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির দাম নিম্নমুখী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে, ব্রেন্টক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬১ ডলারে, যা মোট দামের থেকে শূন্য দশমিক ৬৩ শতাংশ কমেছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। এ ক্ষেত্রে দাম কমে ব্যারেলপ্রতি মূল দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২৬ ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সুদের হার বেড়েছে। এতে বৈশ্বিক মন্দার ঝুঁকিও বেড়েছে। এ কারণে তেলের চাহিদা কমেছে। এ ছাড়া অনেক দেশে ডলারের দাম বাড়ায় দেশগুলোর জ্বালানি ক্রয়ক্ষমতাও কমেছে। এর ফলে তেলের দাম মূলত কমছে। এর আগে শুক্রবার...
ফিলিপাইনে সুপার টাইফুন নোরুর আঘাত, নিহত ৫

ফিলিপাইনে সুপার টাইফুন নোরুর আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক
এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে ক্যাটাগরি ফাইভ সুপার টাইফুন নোরু। এতে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুতের খুঁটি উপড়ে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। খবর বিবিসির। ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনে আঘাত হানে শক্তিশালী টাইফুন ‘নোরু’। ম্যানিলা ও কেসোন ছাড়াও ফিলিপাইনের বেশ কিছু বড় শহর এ দ্বীপে অবস্থিত। এটি দেশটির পূর্ব দ্বীপপুঞ্জগুলোর কাছাকাছি গেছে। আবহাওয়াবিদরা জানান, টাইফুনটি ‘তীব্র আকার ধারণ’ করার পর এটির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারেও ওপরে উঠেছে। এ টাইফুন বা ঘূর্ণিঝড়টির প্রভাবে ভূমিধস, জলোচ্ছ্বাস এবং প্রচণ্ড ঝড় হতে পারে। রাজধানী ম্যানিলাতেও এর প্রভাব পড়বে। ঝুঁকিতে থাকা সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতিপ্রতি ঘণ্টায় প্রায় ৯০ কিমি বেড়েছে। ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল ...
যে কারণে তর সইছে না হৃতিকের প্রেমিকার

যে কারণে তর সইছে না হৃতিকের প্রেমিকার

বিনোদন
আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’-র। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি এরই মধ্যে হইচই ফেলেছে ভক্তদের মধ্যে। এ সিনেমা দেখার জন্য যারা অধীর অপেক্ষায় আছেন, তাদের অন্যতম হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তার আর তর সইছে না। প্রেমিককে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না। সাবা ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন— ‘আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’ ‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামে একটি তামিল সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এ সিনেমাতেও একট...
গরুচোর ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

গরুচোর ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

বাংলাদেশ
কুমিল্লায় মিনি কাভার্ডভ্যানে করে চোরাই গরু পাচারকালে চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চোরচক্রের সঙ্গে ধস্তাধস্তিতে চান্দিনা থানার চার পুলিশ সদস্য আহত হন। এ সময় দুই বাছুরসহ দুটি উন্নত জাতের গাভী, চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া এলাকা থেকে ধাওয়া করে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব কুনপাড়া গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে মো. জহির (৪০), চান্দিনার তীরচর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম (৪৭), হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলম (৪২), পরচঙ্গা গ্রামের মৃত আব্দুল রবের ছেলে কাউছার (৪০), দাউদকান্দি উপজেলার আউটবাগ নগরপাড়া গ্রামের মৃত জলিল সরকারের ছেলে জামাল (৩৭)। আহত ...
ব্যয় বাড়ছে ১১ খাতে

ব্যয় বাড়ছে ১১ খাতে

অর্থনীতি
ইউরিয়া সার উৎপাদন প্রকল্প বাস্তবায়ন ধীরগতিসহ নানা কারণে ১১ খাতে ব্যয় বেড়ে যাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে অনুমোদিত মেয়াদ। এ সময়ে প্রকৃত অগ্রগতি দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৯২ শতাংশ। আর ব্যয় হয়েছে ৮ হাজার ৪২৪ কোটি ৫১ লাখ টাকা। আর্থিক অগ্রগতি হয়েছে ৮০ দশমিক ৫৩ শতাংশ। এমন পরিস্থিতিতে প্রকল্প ব্যয় মোট ৫ হাজার ৩৯ কোটি টাকা বাড়িয়ে প্রথম সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। শুধু তাই নয়, সময়ও বাড়ছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ফলে প্রকল্প থেকে সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও ২ বছর। ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার’ শীর্ষক প্রকল্পের সংশোধনী প্রস্তাবে উঠে এসেছে এসব তথ্য। এটি বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। সূত্র জানায়, প্রকল্পটির যেসব খাতে ব্যয় বাড়ছে সেগুলোর মধ্যে অন্যতম হলো-রেললাইন স্থাপনে ২৬১ কোটি টাকা, গ্যাসলাইন স্থাপনে ৭০ কোটি টাকা ...
ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

বাংলাদেশ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা বেগম (৫০) ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের নজরুল হুদার স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জমুখী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। চিনকী আস্তানা স্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। লেভেল ক্রসিংয়ে তখন গেট দেওয়া ছিল। ওই নারী আরও ১০০ মিটার উত্তরে হটাৎ রেললাইনে উঠে যায়। রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম, এ খরব পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খরব দেওয়া হয়েছে।...
করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৩২

করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৩২

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়াল। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায়, খানসামা থানার ওসি চিত্তরঞ্জন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ও দেবীগঞ্জ থানার ডিউটি অফিসার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে বীরগঞ্জ অংশে কাশিমনগর বাদলারঘাটে এক শিশুসহ দুজন, বোদা ও দেবীগঞ্জে দুজন করে চারজন, দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীর জিয়া সেতুর নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। মাড়েয়া ইউপি সচিব কামরুজ্জামান জানান, নদীর বিভিন্ন অংশে মরদেহ ভেসে উঠছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও পুলিশ সেগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে এনে রাখছে। সেখান থেকে মরদেহ স্বজনদের কাছে স্থানান্তর করা হবে। তিনি আর...