Friday, August 7

Month: September 2022

টেস্ট থেকে অবসর নিলেন পেসার রুবেল

টেস্ট থেকে অবসর নিলেন পেসার রুবেল

খেলা
দুদিন ধরেই রুবেল হোসেনকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। একটা বড় ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন জাতীয় দলের এই সিমার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার সকালে রুবেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে বলেন, লাল বলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে চালিয়ে যেতে চান রুবেল। বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট ম্যাচ খেলার তার ক্যারিয়ারের অন্যতম অর্জন-এমন কথাও লেখেন রুবেল। জানালেন তরুণরা যদি বেশি সুযোগ পায় সেক্ষেত্রে দেশের পাইপলাইন আরো মজবুত হবে। যারা এতোদিন রুবেলের পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটের এ পেসার। সাদা বলের খেলায় দেশকে আরও বহু কিছু দেওয়ার আছে এমন প্রত্যয়ও ব্যক্ত করেছেন রুবেল। পোস্টে রুব...
সাইফের সামনেই সাবেক প্রেমিক শাহিদকে নিয়ে একি করলেন কারিনা!

সাইফের সামনেই সাবেক প্রেমিক শাহিদকে নিয়ে একি করলেন কারিনা!

বিনোদন
বলিউড বহু তারকার সম্পর্কের ভাঙাগড়া দেখেছে। এগুলোর মধ্যে শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেমকাহিনি বহুদিন মনে রাখবে বিটাউন। এই সম্পর্কের পরিণতির আশায় যারা ছিলেন, তাদের রীতিমতো হতাশ করে সাইফ আলি খানকে জীবনসঙ্গী করে নেন কারিনা। একটা সময় প্রেমের ছবি বলতেই শাহিদ-কারিনা। তারুণ্যময় সময়টায় এই জুটির রসায়ন পর্দায় বেশ উপভোগ করেছে দর্শক। পরে তারা নিজেদের অজান্তেই প্রেমে পড়ে যান। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনা-শাহিদ। সেই সময়কার একটি ঘটনা এখনো দর্শকদের মনে রেখাপাত করে। ঘটনাটি ঘটেছিল ২০০৭ সালে। তখন প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন শাহিদ-কারিনা। চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই যুগল। তখনো করিনার জীবনে প্রবেশ ঘটেনি সাইফের। তখনকার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদ-কারিনার এই ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল। ২০০৬ সালে ‘ওমকারা’ ছবিতে ডলি মিশ্রের চরিত্রে অভিনয়ের জন্য ওই পুরস্কার মঞ্চে সেরা অভিনেত্রীর...
নিউইয়র্কের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

জাতীয়
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত ৯টায় স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। ইউএনজিএর ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির একই দিনে নিউইয়র্ক সময় রাত ১০টা ৩০ মিনিটে নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত। যুক্তরাজ্য ত্যাগ করার আগে, যুক্তরাজ্য সফরের চতুর্থ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাকিংহাম প্যালেসে বিশ্বের বিভ...
সালমান শাহ’র ৫২তম জন্মদিন আজ

সালমান শাহ’র ৫২তম জন্মদিন আজ

বিনোদন
আধুনিক বাংলা চলচ্চিত্রের বরপুত্র ও ফ্যাশন আইকন সালমান শাহ’র জন্মদিন আজ। দর্শকের হৃদয়ের মণিকোঠায় তার নামটি আজও জ্বলজ্বলে। ক্ষণজন্মা এই নায়ক মাত্র ২৭টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটকের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। আজও তিনি তাই আছেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমানের জন্ম নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। বেঁচে থাকলে আজ ৫১ পেরিয়ে ৫২ বছরে পা দিতেন নায়ক সালমান শাহ। সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ১৯৯৩ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সালমান-মৌসুমী জুটি বেঁধে অভিনয় করেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে। রাতারাতি তারকা বনে যান এই জুটি। সেই থেকে সা...
মাতৃত্বের দিকে ঝুঁকছেন নায়িকারা

মাতৃত্বের দিকে ঝুঁকছেন নায়িকারা

বিনোদন
বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন জগতের তারকারা অভিনয় এবং ব্যক্তি জীবনকে সমানভাবে সবার সামনে উন্মুক্ত রেখেই কাজ করেন। যার কারণে তাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি। পার্শ^বর্তী দেশ ভারতের বিনোদন তারকারাও ভক্ত দর্শকদের জন্য ব্যক্তি জীবনের অনেক বিষয়ই প্রকাশ করেন নিয়মিত। সেদিক থেকে পিছিয়ে আছেন বাংলাদেশের তারকারা। প্রেম, বিয়ে কিংবা সন্তান জন্মদান-সবকিছুই গোপন রাখতে পছন্দ করেন তারা। অবশ্য নিজেরা এসব খবর গোপন রাখলেও কোনো না কোনোভাবে তা প্রকাশ্যে যখন আসে ঠিক তখনই মুখ খোলেন। আবার অনেক তারকা ব্যক্তিগত জীবনের তথ্য গোপন করতে গিয়ে বিড়ম্বনায়ও পড়েন। উদাহরণ হিসাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান জন্মদানের বিষয়টি উল্লেখ করা যায়। তবে সম্প্রতি দেশের কিছু অভিনেত্রী প্রেম, বিয়ে কিংবা সন্তান জন্মদানের কথা আর গোপন রাখতে চাইছেন না। নিজেরাই এসব খবর প্রকাশ করছেন। বিশেষ করে মা হওয়ার বিষয়টি। মাতৃত্বের স্বাদ ...
জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল

জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল

আন্তর্জাতিক
জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল। স্থানীয় সময় রোববার রাতে এ সুপার তাইফুন আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড়টি কাগোশিমা শহরের কাছে এসে পৌঁছায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৩৪ কিলোমিটার (১৪৬ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যেই দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভয়ঙ্কর এ প্রলয় থেকে বাঁচাতে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশটির কাগশিমা, কুমামতো, মিয়াজাকি ও দক্ষিণ কিয়োশো থেকে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এ ঘূর্ণিঝড়কে 'ধ্বংসাত্মক' হিসেবে উল্লেখ করে দক্ষিণ দিকে থাকা উপকূলীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ ...
ভূমিকম্পে খেলনার মতো কাঁপল ট্রেন

ভূমিকম্পে খেলনার মতো কাঁপল ট্রেন

আন্তর্জাতিক
শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে একটি ট্রেনের ঝাঁকুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে রোববার আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। এনডিটিভি সাংবাদিক উমাশঙ্কর সিং টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে খেলনা ট্রেনের মতো কাঁপতে দেখা যায়। এ সময় স্টেশনে অবস্থানরত অনেকেই প্ল্যাটফর্মে বসে পড়েন। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই ভূমিকম্পের পর পার্শ্ববর্তী জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ইউএসজিএস জানায়, উপকূলীয় শহর তাইতুংতে স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ মিনিটে ভূম...
সৌদি প্রবাসী ছেলের লাশ দেখতে মায়ের আকুতি

সৌদি প্রবাসী ছেলের লাশ দেখতে মায়ের আকুতি

বাংলাদেশ
‘আমার বাবা সৌদি গেছে। মাসে মাসে আমার কাছে টেহা পাডাইছে। বাবাডার সঙ্গে প্রতিদিন কতা না কইলে আমার রাইতে ঘুম অয় না। আইন্নেরা আমার পোলাডার সঙ্গে একবার কতা কউয়াইয়া দেইন। তার মুখটা আমারে একবার দেহাইন। আমি আর সইবার পাইরতাছিনা।’ মারা যাওয়া সন্তানকে এক নজর দেখতে রোববার এভাবেই আহাজারি করেন শেরপুরের নকলা উপজেলার কদবানু বেগম। উপজেলার উরফা ইউনিয়নের কদ বানুর ছেলে দুলাল উদ্দিন সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেছেন। প্রায় ২ মাস ধরে এভাবেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন আর সামনে যাকেই পাচ্ছেন তাকেই আহাজারি করে ছেলের মুখটা একবার দেখার জন্য করুণ আকুতি জানাচ্ছেন। জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুলাল উদ্দিন ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন। চলতি বছরের ২০ জুলাই কর্মরত অবস্থায় সেখানে তিনি মারা যান। তবে মারা যাওয়ার প্রায় দুই মাস পার হলেও অজ্ঞাত কারণে তার লাশ বাংল...
মা হারালেন অপর্ণা ঘোষ

মা হারালেন অপর্ণা ঘোষ

বিনোদন
অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন।রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, কিডনি জটিলতায় আক্রান্ত ছিলেন অপর্ণার মা ঝর্ণা ঘোষ। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন তার চিকিৎসা চলেছিল। অবস্থার অবনতি হওয়ায় শনিবার মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতেই প্রয়োজন হয় লাইফ সাপোর্টের, কিন্তু শেষ রক্ষা হয়নি তাতেও। অপর্ণা ঘোষ জানিয়েছেন, চট্টগ্রামের আন্দরকিল্লার বালুয়ারদিঘি মহাশ্মশানে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন অপর্ণা ঘোষ। এরপর তিনি বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন। ২০০৯ সালে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অ...
অস্ট্রেলিয়ায় সফল হতে যা করতে হবে

অস্ট্রেলিয়ায় সফল হতে যা করতে হবে

খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আয়োজক অস্ট্রেলিয়া। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল তারকা পেসার মিচেল জনসন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি অনেক বড় ব্যাপার। কিন্তু সব সময় যে গতিই সাফল্য এনে দেয় তা মনে করেন না জনসন। দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া এই পেসার বললেন- বোলিং করতে হবে জুটি বেঁধে। তিনি বলেন, পেস বোলারদের ১৪৫ এর বেশি গতিতে বল করতে হবে। কেউ যদি ১৪৫ কিমির বেশি গতিতে বল করতে পারে, একই গতিতে বল করার জন্য আরেকজনকে দরকার নেই। প্রয়োজন এমন বোলারের যারা পরস্পরকে সহায়তা করবে, একসঙ্গে কাজ করবে। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ডস লিগে অংশ নিতে ভারত সফরে রয়েছেন জনসন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী বোলার জনসন বলেন, অস্ট্রেলিয়ায় সফল...