Friday, August 7

Month: September 2022

মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ দাখিল পরীক্ষার্থী

মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ দাখিল পরীক্ষার্থী

বাংলাদেশ
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘাটাইল সদর থেকে ১৫ কিমি দূরে আমুয়াবাইদ নামক এলাকায় শুক্রবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— সংগ্রামপুর ইউনিয়নে এগারকাহনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে নাঈম (১৭) ও একই গ্রামের ছাত্তারের ছেলে সাকিল (১৭)। এরা দুজনেই স্থানীয় আজাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ও একই সঙ্গে দাখিল পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় এইচএসসিতে পড়ুয়া রানা (১৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বেড়াতে গিয়ে ছনখোলা থেকে মোটরসাইকেল নিয়ে তারা বাড়ি ফিরছিল। এ সময় রাত ৭টার দিকে তাদের নিজের শিক্ষাপ্রতিষ্ঠান আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে মাথাসহ শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদে...
হঠাৎ মোদি ও এরদোগানের বৈঠক

হঠাৎ মোদি ও এরদোগানের বৈঠক

আন্তর্জাতিক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এটিকে অপ্রত্যাশিত বৈঠক বলে মন্তব্য করেছে বিশ্ব গণমাধ্যমগুলো। কারণ ভারতের মুসলিম অধ্যুষিত কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যের দুই বছর পর এবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক হয়। শুক্রবার উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত সাংহাই সামিটে এক সাইড লাইন বৈঠকে অংশ নেন বিশ্বের গুরুত্বপূর্ণ এ দুই নেতা। খবর রয়টার্সের। রয়টার্স জানায়, এরদোগান পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর পরিস্থিতিকে খুবই খারাপ বলে মন্তব্য করায় ২০২০ সালে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায় ভারত। ২০১৯ সালে মোদি সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা তুলে নিয়ে এটিকে কেন্দ্রীয় সরকারের অধীন হিসেবে ঘোষণা করে। এ সময় সৃষ্ট পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তুরস্কের নেতা। উল্লে...
গুনে শেষ হয় না ‘ভাইজানের’ সম্পত্তি!

গুনে শেষ হয় না ‘ভাইজানের’ সম্পত্তি!

বিনোদন
বর্তমানে উপার্জনের শীর্ষে থাকা বলিউড তারকা সালমান খান তথা 'বজরাঙ্গি ভাইজানের' মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১৮৩ কোটি টাকা। কী কী রয়েছে তার সম্পত্তির তালিকায়? জানলে চোখ কপালে উঠবে আপনার। খবর আনন্দবাজার পত্রিকার। তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন সালমান খান। ১৯৮৮ সালে বলিউডে পা রেখে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শককে। বর্তমানে উপার্জনের শীর্ষে থাকা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় তিন হাজার ১৮৩ কোটি রুপি। তার সম্পত্তির কথা বললে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর ছবি। সাধারণত এই বাড়ির সামনেই ভিড় করে থাকেন ‘ভাইজান’-এর অনুরাগীরা। বিলাসবহুল এ বাড়ির মূল্য ১০০ কোটি রুপি। মাঝেমধ্যেই নিজের পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে সালমান খান চলে যান মুম্বাইয়...
আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশ
বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত দুদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রমও খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেবের বরাত দিয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ সিদ্ধান্ত ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্...
৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক মুহিদ মিয়া নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত রিহান উদ্দিনের ছেলে। ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার এজাহারে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা-মা প্রবাসে থাকেন। প্রতিদিনের মতো গত বুধবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। ওই দিন ছিল প্রচুর বৃষ্টি। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঝাড়ু দেও...
ইউসুফের টুইটে বিপাকে বাবর আজম

ইউসুফের টুইটে বিপাকে বাবর আজম

খেলা
এশিয়া কাপে সুপার ফ্লপ বাবর আজম। গোটা টুর্নামেন্টে তার রান সংখ্যা মাত্র ৬৩। তার নেতৃত্বে দল ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি। এশিয়া কাপে ব্যক্তিগত ও দলীয় ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হজম করছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে তার নিম্মগামী স্ট্রাইকরেট ও মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি নিয়েও চলছে বিস্তর সমালোচনা। আর এমন আবহে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফের এক টুইটে বিপাকে পড়েছেন বাবর আজম। ক্রিকেটে পাকিস্তানের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আর পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম - দু’জনেই কি সেরা? টুইটারে সেই প্রশ্ন তুলে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ। এশিয়া কাপের সময় ছেলের সঙ্গে ভারত-পাকিস্তানের দুই ব্যাটারের ছবি তোলেন ইউসুফ। টুইটারে নিজের পোস্টে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে ইউসুফ লিখেছেন, ‘আধুনিক ক্রিকেটের দুই সেরা ব্যাটারের সঙ্গে আমার ছেলে।’ সেই পোস্টের পর পরই বাবরকে...
রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টাকালে যুবক গ্রেফতার

রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টাকালে যুবক গ্রেফতার

আন্তর্জাতিক
ব্রিটেনের সংসদ ওয়েস্টমিনস্টার হলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাজকীয় মর্যাদায় রাখা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। শুক্রবার রাতে রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টাকালে এক যুবক গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার হাজতে প্রেরণ করেছে। তাকে পাবলিক অর্ডার অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওয়েস্টমিনস্টার হল থেকে সরাসারি সম্প্রচার করা রানির কফিনে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। উল্লেখ্য, রানিকে শেষ শ্রদ্ধা জানাতে লন্ডনে ভক্তদের লাইন ছাড়িয়েছে পাঁচ মাইলেরও বেশি। কফিন দেখতে লাইনে অপেক্ষা করতে হচ্ছে ১১ ঘণ্টার বেশি।...
ইতালিতে বন্যায় নিহত ১০

ইতালিতে বন্যায় নিহত ১০

আন্তর্জাতিক
ইতালিতে রাতভর প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন। শুক্রবার ইতালির মধ্যাঞ্চলীয় মার্চে এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টাসের। ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা এখনো নিখোঁজ তিনজনের সন্ধান চালানো অব্যাহত রেখেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মার্চের পার্শ্ববর্তী উমব্রিয়া অঞ্চলের নিকটবর্তী কান্তিয়ানো গ্রামের বাসিন্দাদের রাস্তা থেকে কাদা পরিষ্কার করছে। স্থানীয় বাসিন্দা লুসিয়ানা অ্যাগোস্টিনেলি বলেন, (বন্যায়) আমার ফলের দোকানটি উল্টে গেছে। ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা বলেছে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত এক বছরে যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে এটি তার এক-তৃতীয়াংশ। বন্যার কবলে পড়া সেরার সান্ত’অবন্দিওর মেয়র লুডোভিকো ক্যাভার্নি রাষ্ট্রীয় রেডিও আরএআই’কে বলেছেন, এটি (বৃষ্টি ও বন্যা) ভূমিকম্পের মতো ছিল।...
ইলিশের দামে হতাশ ক্রেতারা

ইলিশের দামে হতাশ ক্রেতারা

বাংলাদেশ
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন বাজারে ইলিশ মাছের দাম চড়া। জেলেদের জালে ইলিশ ধরা পড়লেও কমেনি দাম। তবে জেলেরা বলছেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশের দেখা না মেলায় দাম কমছে না। মাছের বেপারিরা বলছেন, ভরা মৌসুমেও তেমন ইলিশ ধরা পড়েনি। তাই জেলেদের চাহিদা (খরচ না ওঠা) এখনো পূরণ হয়নি। তাদের চাহিদা পূরণ হওয়ার পর দাম কমবে। বিক্রেতারা বলছেন, নদীতে আগে বেশি ইলিশ ধরা পড়লেও এখন কম ধরা পড়ছে। তাই দাম কমেনি। অন্যদিকে দাম না কমার পেছনে বিক্রেতাদের সিন্ডিকেটকেও দায়ী করছেন সাধারণ ক্রেতারা। চরফ্যাশনের বাজারে এক কেজি ওজনের এক হালি (চারটি) ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায়। জাটকার হালির দাম ২০০ থেকে ২৫০ টাকা। এতে জেলে, মাছের বেপারি, বিক্রেতা ও ক্রেতারা অনেকটা হতাশ। শুক্রবার চরফ্যাশন পৌর এলাকার মাছ বাজারে গিয়ে দেখা যায়, ১০-১২ জন বিক্রেতা ইলিশ নিয়ে বসে আছেন। তব...
বাড়তি খরচে টিকে থাকাই দায়

বাড়তি খরচে টিকে থাকাই দায়

অর্থনীতি, বাংলাদেশ
খেয়েপরে বেঁচে থাকতে প্রতিনিয়ত লড়াই করছেন সাধারণ মানুষ। সকাল-বিকালের নাস্তা থেকে শুরু করে তিন বেলার খাদ্যপণ্য-চাল, ডাল, তেল, ডিম, ব্রয়লার মুরগি, চিনি, লবণ ও আটা-ময়দার দাম বাড়ছেই। হাঁড়ি-পাতিল সেগুলোও বেড়েছে। রান্নায় অপরিহার্য উপাদান আগুন সেটা জ্বালাতে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে। এমনকি সাবান-শ্যাম্পু, ডিটারজেন্ট সবকিছুর দাম এখন আকাশছোঁয়া। সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ-বই, খাতা ও কলমের দামও বেড়েছে। কিন্তু বাড়েনি সাধারণ মানুষের আয়। এতে সংসারের বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সব শ্রেণির মানুষ। জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। চাল-ডাল থেকে শুরু করে নিত্যব্যবহার্য পণ্য সবকিছুর দাম বাড়তি। সকাল ও বিকালের নাস্তা তৈরির উপকরণের দাম বাড়ানো হয়েছে। ফলে আয় না বাড়লেও সব শ্রেণ...