Wednesday, June 24

Month: September 2024

ঢাবির প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড

ঢাবির প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড

পড়ালেখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় ১১৪ জনকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাত জনের চার বছর ও তিনজনের দুই বছরের সাজা উল্লেখ করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। ২০১৭ খ্রিষ্টাব্দের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে সিআইডি অভিযান চালিয়ে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেফতার হয় রাফি নামে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী। ওইদিন শাহবাগ থানায় ২০০৬ খ্রিষ্টাব্দের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারা ও ১৯৮০ খ্রিষ্টাব্দের পাবলিক পরীক্ষা আইনের ৯(খ) ধারায় মামলা করেন সিআইডি। ২০১৯ খ্রিষ্ট...
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে থাকছেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে থাকছেন যারা

এক্সক্লুসিভ, বিনোদন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩- এর জুরিবোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরিবোর্ডের মোট সদস্য ১৩ জন। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এতে সদস্যসচিব হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও রয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান। জুরিবোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। এ ছাড়া সদস্য হিসেবে জুরিবোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়...
ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

খেলা
পাকিস্তান সিরিজে খেলা অবস্থাতেই বড় দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টসকর্মীকে হত্যার দায়ে রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সে সময় সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোরও জোর দাবি উঠেছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত সাকিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়। যার ফলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পান সাকিব। পাকিস্তান সিরিজে বলে-ব্যাটে একেবারে মন্দ পারফর্ম করেননি তিনি। বিশেষ করে মিরাজের সঙ্গে তার স্পিন জুটি বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করেছে। কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে সরাসরি পাকিস্তানে গিয়ে সিরিজে খেলেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। মামলার খড়গ মাথার ওপরে থাকায় ভারত সিরিজের আগেও দেশে ফেরা হয়নি তার। দুই সিরিজের মাঝের সময়ে খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে।...
রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে

রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে

অর্থনীতি
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের পালে ইতিবাচক হাওয়া লেগেছে। চলতি মাসে সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ডলার। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংক প্রায় নিশ্চিত চলতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে। গত আগস্টে এসেছিল ২২২ কোটি ডলার। এ মাসেও রেমিট্যান্স প্রবাহ তার চেয়ে বেশি আসতে পারে। রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। এবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে অর্থাৎ ১ হাজার ৯৪৪ কোটি ডলারে নেমে এসেছিল। গত বৃহস্পতিবার থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে চলতি সপ্তাহেই রিজার্ভ আবার বেড়ে যাবে। এদিকে বকেয়া বৈদেশিক দেনা পরিশোধ করার কারণে রিজার্ভে কিছুটা চাপ আছে। তবে আগের চে...
ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে তিন মার্কিন নাগরিকসহ ৬ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। রোববার এপির খবরে বলা হয়েছে, দেশটির কতৃপক্ষ জানিয়েছে, তারা তিনজন মার্কিন, দুজন স্পেন এবং একজন চেক প্রজাতনে্ত্রর নাগরিককে গ্রেফতার করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও বলেছেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও অন্যান্য কর্মকর্তাদের গুপ্তহত্যার পরিকল্পনা করছিলেন। তিনি আরও বলেন, আটক দুই স্প্যানিশ নাগরিককে পুয়ের্তো আয়াকুচো শহরে ছবি তোলার সময় গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে স্পেনের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে। জুলাই মাসের শেষের দিকে ভেনিজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির (পিএসইউভি) নেতা নিকোলাস মাদুরোকে স্পেনের একজন মন্ত্রী ‘স্বৈরশাসক’...
ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
দীর্ঘ প্রায় দেড় দশকের ‘একনায়ক শাসনের’ অবসান ঘটেছে বাংলাদেশে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশটি। এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতার এই পালাবদলের পর ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালাচ্ছে অনেক দেশ, বিশেষ করে প্রতিবেশীরা। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) একটি নিবন্ধ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন। নিবন্ধটি লিখেছেন আইজাজ আহমদ চৌধুরী। তিনি দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির সাবেক পররাষ্ট্র সচিব এবং ইসলামাবাদের সানোবার ইনস্টিটিউটের চেয়ারম্যান। পাঠকদের জন্য তার নিবন্ধটি তুলে ধরা হলো- বাংলাদেশে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা ওয়াজেদ। ঢাকা থেকে তার পালিয়ে যাওয়া প্রায় দেড় মাস হতে চলেছে। এই সময়ের মধ্যে ছাত্র-নেতৃত্বা...
সাবেক মন্ত্রী জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর গ্রেফতার

সাবেক মন্ত্রী জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর গ্রেফতার

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। প্রসঙ্গত, ২০০১ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ...
সুগন্ধি ব্যবহারের ঝুঁকি বাড়ছে বন্ধ্যত্বের!

সুগন্ধি ব্যবহারের ঝুঁকি বাড়ছে বন্ধ্যত্বের!

লাইফস্টাইল
বলিউড নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা সুগন্ধি বা পারফিউমের নানান বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেই বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে আমরাও নানা ধরনের সুগন্ধি ব্যবহার করে থাকি। বর্তমানে অফিস হোক কিংবা অনুষ্ঠান যেখানে যান সুগন্ধি ব্যবহার করতে ভুলেন না। আর এই সুগন্ধি ব্যবহারে আমাদের ব্যক্তিত্বে বিশেষ প্রভাব রাখে। শুধু তাই নয়, আত্মবিশ্বাসও বজায় থাকে। তবে আপনি কি জানেন, এই পারফিউম লাগানোর অভ্যাস আপনার জীবনে কতটা মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, সুগন্ধি ব্যবহারে ক্ষতির মূল কারণ হচ্ছে— রাসায়নিক পদার্থ। এই রাসায়নিকগুলো শরীরে প্রবেশ করে অ্যালার্জির মতো সমস্যা তৈরি করে। বেশিরভাগ পারফিউম ইথানল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি হয়, যা বিষাক্ত। কখনো কখনো এর ব্যবহারে ডার্মাটাইটিস সৃষ্টি করে। এর ফলে ত্বকে চুলকানি, লাল ফুসকুড়ি, ফুসকুড়ি বা চুলকানি হয়। কেউ কেউ পারফিউম লাগানোর সঙ্গে সঙ্গেই প্রচুর চুল...
শিক্ষাক্রমে ঘনঘন পরিবর্তন শিক্ষার্থীদের ওপর বাড়ছে চাপ

শিক্ষাক্রমে ঘনঘন পরিবর্তন শিক্ষার্থীদের ওপর বাড়ছে চাপ

পড়ালেখা
স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষাক্রম সাতবার পরিবর্তন হয়েছে। এ সময়ে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন হয় একাধিকবার। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আওয়ামী সরকারের গত প্রায় ১৬ বছরের শাসনকালে। চার মন্ত্রীর সময়ে দুই রকমের শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়। অথচ এখন পর্যন্ত কোনো পদ্ধতিই পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০২৩ সালে প্রাথমিক ও মাধ্যমিকের তিন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। এতে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পালটে যায় পাঠ্যবই, শ্রেণিকক্ষের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে চলছে নানা সমালোচনা। অভিভাবক ও শিক্ষার্থীরা পতিত সরকারের বিতর্কিত শিক্ষাব্যবস্থায় আর ফিরতে চায় না। তারা মনে করেন, বিগত সরকারের খামখেয়ালির কারণে তাদের সন্তানরা পড়ালেখায় বারবার ধাক্কা খেয়েছে। যথাযথ পাইলটিং ও গবেষণা ছাড়াই এই কারিকুল...
কুরস্কে ইউক্রেনের ১১,২২০ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুরস্কে ইউক্রেনের ১১,২২০ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কুরস্ক অঞ্চলে ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে দেশটির সশস্ত্র বাহিনীর ১১ হাজার ২২০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। এ সময়ে ইউক্রেন বাহিনী ৮৭টি ট্যাঙ্ক, ৭৪টি সেনা বাহক সাঁজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম হারিয়েছে। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, কুরস্ক অঞ্চলে যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বাহিনী ৪২টি পদাতিক যুদ্ধ যান, ৩৬১টি যানবাহন, ৮৪টি আর্টিলারি বন্দুক এবং ২৪টি রকেট লঞ্চার হারিয়েছে। এসব রকেট লঞ্চারের মধ্যে ৭টি হাইমারস এবং পাঁচটি এমএলআরএস অন্তর্ভুক্ত। এছাড়া ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি ইলেকট্রনিক যুদ্ধ এবং প্রতিরক্ষা রাডার স্টেশনও হারিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাঁচটি আক্রমণ প্...