Wednesday, June 24

Month: September 2024

‘বাংলাদেশের বিপক্ষে হারে ঘুম না ভাঙলে, নেপালের সঙ্গেও হেরে যেতে পারে’

‘বাংলাদেশের বিপক্ষে হারে ঘুম না ভাঙলে, নেপালের সঙ্গেও হেরে যেতে পারে’

খেলা
পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ২৪ বছরে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের ক্রিকেটের জন্য ওয়েক আপ কল। এর থেকে খারাপ ফল আর হতে পারে না। তিনি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে হারের পরেও যদি ঘুম না ভাঙে, তাহলে নেপাল, আফগানিস্তানের মত দলের বিপক্ষে টেস্ট খেলা উচিত। সেখানেও ভালো করবে বলে মনে হয় না। বাংলাদেশের সঙ্গে হেরে পাকিস্তানের জন্য ভালো হয়েছে, হয়তো এ থেকে ক্রিকেটাররা শিক্ষা নিতে পারবে। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেছেন, বাবর আজম বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। বিয়ে করলে ও পুরো বদলে যাবে। একজন প্লেয়ার যখন পারফর্ম করেন না, তার ম...
তাওহিদ হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন জাহারা মিতু

তাওহিদ হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন জাহারা মিতু

বিনোদন
একের পর এক ‘গুজবে’ অতিষ্ঠ চিত্রনায়িকা জাহারা মিতু। কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাকে জড়িয়ে খবর প্রকাশ হচ্ছে, আবার কখনো জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের সঙ্গে জড়াচ্ছে তার নাম। ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু সংবাদমাধ্যমে ‘রগরগে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর থানায় সাধারণ ডায়েরীও (জিডি) করেছিলেন মিতু। এবার দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তাকে জড়িয়ে খবর চাউর হয়েছে সামাজিক মাধ্যমে। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে জাহারা মিতু বলেছেন, ‘আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সে দিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়।’ তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কের প্রশ্নে এই অভিনেত্রীর ভাষ্য, ‘তাওহিদ হৃদয় আমার ফেসবুক ফ্...
রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয়
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসনের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদু সাত্তার ইসোয়েভ এ সময় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসনের চিত্র তুলে ধরেন। যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে তাদের দেশে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি বলেও বৈঠকে জানানো হয়। প্রধান উপদেষ্টা এ প্রক্রিয়া দ্রুত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্...
‘শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি’

‘শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি’

এক্সক্লুসিভ, রাজনীতি
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের স্বপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম’র উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরাইলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি। কিন্তু সে...
ঘন ঘন ধূমপান কি সত্যিই মানসিক চাপ কমায়, বিশেষজ্ঞরা কী বলছেন

ঘন ঘন ধূমপান কি সত্যিই মানসিক চাপ কমায়, বিশেষজ্ঞরা কী বলছেন

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
যারা নিয়মিত ধূমপান করেন, তারা বলেন, স্ট্রেস কাটানোর জন্যে এই নেশা করেন তারা। অনেকে বিশ্বাস করে যে, সিগারেট একটি স্ট্রেস রিলিভার। অফিসে ঢোকার সময়,খাবার পর একটা সিগারেট না হলে ঠিক জমে না। কিন্তু বাস্তবে, মগজে ধোঁয়া দিয়ে মগজের কতটা ক্ষতি হচ্ছে তা পরিষ্কার জানলে অনেক ধূমপায়ীই বোধহয় দ্বিতীয়বার ভাববেন। ২০টি দেশে অন্তত ৪২টি পৃথক সমীক্ষার রিপোর্ট একত্রিত করে দেখা গেছে, যারা ধূমপান করেন তাদের মধ্যে স্কিৎজোফেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা যারা ধূমপান করেন না তাদের থেকে অন্তত পাঁচগুণ বেশি। অ্যাটেনশান ডেফিশিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এইএইচডি মতো রোগ যেখানে রোগীর মনোযোগের সমস্যা হয়, তার পিছনেও হাত রয়েছে সিগারেটের। দেখা যাচ্ছে, শতকরা ৬০-৮০ ভাগ এডিএইচডি রোগীর ক্ষেত্রেই জেনেটিক কার্যকারণ থাকে। কিন্তু সিগারেট এখানে কোমরবিডিটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে আরও ...
এবার সুখবর দিলো বিআরটিএ

এবার সুখবর দিলো বিআরটিএ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
মেয়াদোর্ত্তীণ মোটরযান নিবন্ধন নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৮ জুলাইয়ের পর মেয়াদোর্ত্তীণ সব মোটরযান নিবন্ধনের বৈধতার মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিআরটিএ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস। তাই নবায়নসংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ায় বিআরটিএ। ৩১ জুলাই এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানায়, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। ...
শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়

শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ কিংবা কাজ, হাতে স্মার্টফোন থাকলেই চলে। স্মার্টফোন এখন সব বয়সের মানুষের হাতে দেখা যায়। এই ডিভাইসটি যতটা উপকারী, ততটাই ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশুদের মোবাইল আসক্তি। কমবেশি প্রায় অভিভাবকরাই শিশুদের হাতে মোবাইল তুলে দেন কোনো না কোনো সময়। তবে কিছু সময়ের জন্য মোবাইল দেখা একসময় আসক্তিতে পরিণত হয় শিশুর। তখন আর কোনোভাবেই মোবাইল ছাড়া বাচ্চাকে রাখা সম্ভব তো হয়ই না উপরন্তু যোগ হয় বাচ্চার খিটখিটে মেজাজ, অমনোযোগ, ঘুমের সমস্যা থেকে শুরু করে নানা সমস্যা। কিশোর বয়সীদের মাঝেও দেখা যায় আচরণগত সমস্যা, বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য, লেখাপড়ায় পিছিয়ে যাওয়া ইত্যাদি দেখা দেয়। সন্তানের এরকম মোবাইল আসক্তির প্রতিকারে বাবা মায়ের কী করণীয়? চলুন জেনে নেই। ১. বাচ্চা খুব ছোট হলে তার চোখের সামনে কখনো ফোন ব্যবহার করবেন না কিংবা ফোন রাখবেন না। ...
এবার পানিবণ্টন যুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস

এবার পানিবণ্টন যুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘বিষয়টি (পানি বণ্টন) নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না। আমি যদি জানি, আমি কতটুকু পানি পাব, সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমা...
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: সহজেই রাখা যাবে চ্যাট ব্যাকআপ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: সহজেই রাখা যাবে চ্যাট ব্যাকআপ

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। তবে এতো এতো চ্যাট করলেও কখনো হয়তো চ্যাট ব্যাকআপ নেননি। এতে পরবর্তিতে কোনো চ্যাট দেখতে চাইলে দেখতে পারেন না। এখন চাইলেই হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নিতে পারবেন। এছাড়াও আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এবার থেকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এবং ফিল্টার যোগ করতে পারবেন। ইউজারের অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচার নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপ। উচ্চস্তরের এনক্রিপশনের মাধ্যমে চ্যাটের ব্যাক আপ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। তবে প্রক্রিয়াটি বেশ জটিল। সবাই ঠিক মতো পারে না। এবার এই প্রক্রিয়াটিকেই সহজ করার কাজে হাত দিল হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্য...
এবার রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন

এবার রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
আওয়ামী লীগ সরকারের সময়কালে একাধিকবার রেজিস্ট্রেশন ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না মর্মে সীদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারি করেও তা বাস্তবায়ন করা যায়নি এবার একই ঘোষণা এলো অন্তর্বর্তী সরকারের সময়ে। বৃহস্পতিবার সাগরতীরের তারকা হোটেল সি-গালের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ। এসময় তিনি ঘোষণা দেন, রেজিস্ট্রেশন ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না। মহাপরিচালক বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। বিশ্বমানের পর্যটন শহর হিসেবে গড়তে কক্সবাজারকে প্লাস্টিক মুক্ত করতে খুব দ্রুত কাজ শুরু করা হবে। তবে, প্লাস্টিক মুক্ত রাখার প্রচেষ্টার এ যাত্রায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাব...