Wednesday, June 24

Month: September 2024

আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, ছাড়তে চান রাজনীতি

আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, ছাড়তে চান রাজনীতি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অথচ গত ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছরপূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন। আবার কেউ কেউ ‘দেশ ছাড়ার চেষ্টাকালে’ গ্রেফতার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন, তাদের প্রায় সবাই ‘আত্মগোপনে’ আছেন। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে। তাদের অনেকেই এখন উদ্বগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংবাদমাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের ...
সালমান শাহ হত্যার বিচার না করার শেখ হাসিনার ওপর দায়ভার চাপালেন নীলা

সালমান শাহ হত্যার বিচার না করার শেখ হাসিনার ওপর দায়ভার চাপালেন নীলা

এক্সক্লুসিভ, বিনোদন
ঢালিউড মডেল ও অভিনেতা সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ মহানায়কের মৃত্যু নিয়ে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে লন্ডন থেকে টেলিফোনে তার মা নীলা চৌধুরী বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন— সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব। কিন্তু শেখ হাসিনা বিচার করলেন কোথায়? ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। ওই সময় অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। তবে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে এটি মানতে পারেননি তার মা নীলা চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। তার দাবি— তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়াল ৩ দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়াল ৩ দিনের রিমান্ডে

অর্থনীতি, এক্সক্লুসিভ, ক্রাইম
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত বুধবার এ আদেশ দেন। এর আগে বাড্ডা থানার হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার ৩ দিমের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ১০টার দিকে তার গুলশানের অফিস ঘিরে রাখেন র‌্যাব সদস্যরা। পরে ওই অফিসে অভিযান পরিচালনা করেন র‌্যাবের কর্মকর্তারা। সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বা...
‘আলো আসবেই’ আমাদের এমন একটি গ্রুপ ছিল, এটা সত্যি: জ্যোতিকা জ্যোতি

‘আলো আসবেই’ আমাদের এমন একটি গ্রুপ ছিল, এটা সত্যি: জ্যোতিকা জ্যোতি

এক্সক্লুসিভ, বিনোদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিনোদন জগতের শিল্পীরা দুভাগে বিভক্ত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিও চালিয়েছে ছাত্র-জনতার ওপর। এতে কয়েক হাজারের অধিক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের একটি অংশ প্রতিবাদ জানিয়েছেন এবং রাজপথে নেমেও আন্দোলনে করেছেন। আবার বিপক্ষ তারকাদের একটি অংশ হোয়াটসঅ্যাপের ‘আলো আসবেই’ নামক একটি গ্রুপ খুলে আন্দোলনের বিরোধিতা করেছেন। এবং গরম পানি ঢালার কথাও বলেছেন। সম্প্রতি সেই গ্রুপের ১৪৬টি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এই আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর তার ক...
পুলিশ লীগের পতন, এখন কি ‘পুলিশ দল’ আসবে?

পুলিশ লীগের পতন, এখন কি ‘পুলিশ দল’ আসবে?

এক্সক্লুসিভ, জাতীয়, রাজনীতি
হাসিনা সরকারের পতনের সঙ্গে পতন হয়েছে পুলিশ লীগের। ২০০৬ সালে বিএনপি সরকারের পতনের পর একে একে চাকরি ফিরে পান পুলিশের অনেক কর্মকর্তা। তবে তারা পুলিশ নয়, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসেবে আবির্ভূত হন। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার অ্যাজেন্ডা নিয়ে গড়ে তোলেন ‘পুলিশ লীগ’। তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামীপন্থি শীর্ষ কর্মকর্তারাও। শেখ হাসিনার পতনের পর পরিবর্তন আনা হয়েছে পুলিশের অধিকাংশ ইউনিটের শীর্ষ পদে। তবে এবার পুনর্বহাল হচ্ছেন আওয়ামী আমলে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা। তারাও বেপরোয়া হতে পারেন, গড়ে তুলতে পারেন ‘পুলিশ দল’-এমন আশঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা। বিএনপির আমলে চাকরিচ্যুত হয়েছিলেন অনেক পুলিশ সদস্য এ তালিকায় সবচেয়ে আলোচিতরা হলেন-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশীদ, ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার বিপ্লব কুমা...
কেন অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়েছেন! গেলেন কোথায়?

কেন অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়েছেন! গেলেন কোথায়?

এক্সক্লুসিভ, ক্রাইম, বিনোদন
গত জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরমর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এই অভিনেত্রীর ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। শোনা যাচ্ছে এই অভিনেত্রী গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। এ শিল্পীর ঘনিষ্টজনরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি। এর আগে মঙ্গলবার সকাল থেকেই আলোচনায় আসে ‘আলো আসবেই’ শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থি কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন। যেখানে দেখা যায়, গেল জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরমর্শ দেন অভিনেত্রী। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার! তার ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক জানান, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান...
ঘরের মাঠেই বিপাকে পাকিস্তান, এগিয়ে বাংলাদেশ

ঘরের মাঠেই বিপাকে পাকিস্তান, এগিয়ে বাংলাদেশ

এক্সক্লুসিভ, খেলা
ঘরের মাঠেই বিপাকে পাকিস্তান, এগিয়ে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বিপাকে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল। সুবিধাজনক পজিশনে রয়েছে বাংলাদেশ। ১২ রানে এগিয়ে থেকে রোববার তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৯ রান জমা করতেই পাকিস্তান হারিয়েছে ২ উইকেট। এখনও দুই দিনের খেলা বাকি। আগামীকাল পাকিস্তানকে যদি কম রানে আটকে ফেলা যায় এবং টার্গেট তাড়া করে লক্ষ্যে পৌঁছা যায় তাহলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জয়ের সুযোগ থাকবে টাইগারদের। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে সায়েম আইয়ুব (৫৮) শান মাসুদ (৫৭) ও আগা সালমানের (৫৪) ফিফটিতে ভর করে ২৭৪ রান করে পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে ৫ ও ৩টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে শনিবার শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ১...
সাবেক এমপি বাহার ও মেয়ে সূচি যেভাবে ভারতে পালালেন

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচি যেভাবে ভারতে পালালেন

এক্সক্লুসিভ, রাজনীতি
কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচনা ভারতে পালিয়েছেন। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। তবে কখন কীভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এলাকাবাসীর প্রশ্ন- তাহলে বাহার সূচনা কি কুমিল্লাতেই আত্মগোপনে ছিলেন? তারা কীভাবে সীমান্ত পার হলেন? তার মেয়ে সূচনা কীভাবে ভারতে গেলেন? সূত্র বলছে, অন্তত ১০ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান। শনিবার বিকালে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা। পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন। নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সূত...
পণ্যের দাম বাড়লে আর কমে না সেটা চলবে না: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

পণ্যের দাম বাড়লে আর কমে না সেটা চলবে না: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি
দেশের বাজারে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, আমরা বলেছি সেগুলো দেখবো। কর ও ট্যারিফ এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে পোল্ট্রি শিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম ইতোমধ্যে কমেছে। ব্যবসায়ীদের বলেছি পরিবহন ব্যয় কমবে- অন্যান্য ব্যয়ও কমবে সেটা আপনাদের উৎপাদিত পণ্যের দাম কমাতে ভূমিকা রাখবে। মুরগি ও ডিমের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখন থেকে কৃষি বিপণন অধিদপ্তর নিয়মিত যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে। ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশন বাজার মনিটরিং করবে। উৎপাদনক...