বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে: আবদুল হাই শিকদার
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। শুক্রবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ বইমেলায় ‘সমকালীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল লতিফ মাসুম।
যুগান্তর সম্পাদক বলেন, ‘জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সব থেকে ভালো চয়েজ ছিল প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নিযুক্ত করা। তা না হলে ভারত বাংলাদেশের ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে গলা টিপে হত্যা করত। সব তার নামের ওপর দিয়ে চলে যাচ্ছে, আপনারা টের পা...









